বিশেষ প্রতিনিধি ॥
শনিবার দিবাগত রাত ৮ টা। হঠাৎ বস্তার গোডাউনে আগুন। নেভাতে আশপাশের লোকজন ছুটে যাওয়ার আগেই প্রায় ৫ লক্ষাধিক টাকার বস্তা পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের নিমতলা বাসস্টান্ডের পাইকারী বস্তা ব্যবসায়ী রবিউল ইসলাম নবার গোডাউনে। ক্ষতিগ্রস্থের দাবি,এতে তার কমপক্ষে সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আরব আলী জানান, রবিউল ইসলাম একজন পাইকারী বস্তার ব্যবসায়ী। আশপাশের দোকাপাট খোলা থাকা অবস্থায় লোকজন তালাবদ্ধ বস্তার আড়তের মধ্যে কালো ধোঁয়া দেখতে পায়। পরে নিমিষের মধ্যেই কুন্ডলী আকারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এরমধ্যে গোডাউনের সকল বস্তা পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই গোডাউনে থাকা এক হাজারের বেশি কমপক্ষে সাড়ে ৪ লক্ষাধিক টাকার বস্তা আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। তবে, কোথা থেকে আগুনের সুত্রপাত তা বোঝা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।











































