
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া দিলখোলা রোডের মৃত. লুৎফর রহমানের ছেলে মো. বাবু (৪২),
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় খুলনা থানাধীন দিলখোলা রোডস্থ কাউয়ুম খানের বসতঘরের সামনে হতে ১০০ গ্রাম গাঁজাসহ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ১৯৮০ পিস ইয়াবা গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২১ জানুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিন ফুকড়া গ্রামের ফেরদাউস শেখের ছেলে মো. সোহান শেখ (২৫)।
র্যাব-৬ জানায়, ২১ জানুয়ারি রাত ৯টার দিকে জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় তামান্না ইলেক্ট্রনিক্স এর সামনে থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ সোহান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরিনটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
চুকনগরে ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামের যশের আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
জেলা ডিবি জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকায় অভিযান পরিচোলনা করেন এসআই মো. হাসানুজ্জামান। এসময় ৫০পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভালুকা চাঁদপুর মোড়ে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে র্যাব-৬। ২১ জানুয়ারি
রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সন্ত্রাসী হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চন্ডীপুর গ্রামের মৃত. আজগর সরদারের ছেলে মো. আনারুল সরদার (৩১)।
র্যাব-৬ জানায়, ২১ জানুয়ারি রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভালুকা চাঁদপুর মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় চাঁদপুর গ্রামস্থ ভালুকা-চাঁদপুর এতিমখানার মেইন গেইটের সামনে থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি ও নগদ ২১১০ টাকাসহ আনারুল সরদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার বার্তা বাহক হিসেবে আপনাদের মাঝে এসেছি: আব্দুস সালাম মূর্শেদী এমপি
আসাদ, দিঘলিয়া
খুলনা-০৪ আসনে জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন বার্তা বাহক হিসেবে, আপনাদের ভাগ্যউন্নয়নে জন্য কাজ করার জন্য, উন্নত বাংলাদেশ গড়ার অংশীদারী করে, এখানে আমি কোনো গ্রুপিং করার জন্য আসিনি, কারো তাবেদারিত্ব করার জন্য আসিনি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য এসেছি, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সফল হবো ইনশাআল্লাহ। ছাত্রলীগের নেতা কর্মীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, গ্রুপিং নয় গঠনতন্ত্রের সম্বন্ধে ধারণা রাখতে হবে, জনগনের মাঝে রাষ্ট্র প্রধানের উন্নয়ন প্রচার করতে হবে, আপনাদের মনে রাখতে হবে আমি এখানে জোর করে আসিনি, আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কাজ করতে পাঠিয়েছেন। গতকাল দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলি বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনজুরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী সাহিদুল ইসলাম এর সন্চালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রায়হান উদ্দিন, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর মোঃ নোমান ওসামানী রিচি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাবেক ছাত্রলীগ ফরম এর নেতা মোঃ একরামুল ইসলাম লিপু,মোঃ রাজিবুল ইসলাম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মঈন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাচান মাহমুদ রাকিব, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্স,যুবলীগ নেতা শেখ মোঃ আব্দুল্লাহ, দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ দেলোয়ার খান, খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ মাসুম বিল্লাহ, উপ প্রচার সম্পাদক শেখ রিয়াজ, উপ অর্থ বিষয়ক সম্পাদকও গাজীরহাট ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদি হাসান মিশু,সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপ মানব সম্পাদক মোল্লা নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আল আমিন,আলমগীর হোসেন,ইমাম হোসেন, নিয়ামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা, লিটন,মিরাজ, হামিম, বুলবুল, আবির,জুয়েল,শিবলু রাজিব, আফ্রিদি,রিমু,অবুঝ,জীম, রাতুল,বাপ্পি, সুমন,জিহান,সাইফুল সহ প্রমুখ। এর পরবর্তীতে উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য ও দলিত সম্প্রদায় এর মাঝে কম্বল বিতরন করা হয়।
মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির নব-নির্বাচত কর্মকর্তাদের শপথ গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় নগরীর কালিবাড়ি রোডের সমিতির নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ¦ শেখ গুলজার আহম্মাদ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ অধ্যাপক মো. আযম খান, আলহাজ¦ এস এম ওবায়দুল্লাহ ও আলহাজ¦ মো. ইদ্রিস মোল্লা উপস্থিত ছিলেন। গত ১৫জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব- নির্বাচিত সভাপতি পদে আলহাজ¦ শেখ মো. নূরুল হক কচি , সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ^াস, সহ-সভাপতি আলহাজ¦ মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিকু, মো. মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সমশের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুব আহম্মেদ, পরিবেশ ও শালিশী বিষয়ক সম্পাদক মো. অহিদুল ইসলাম, প্রচার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নকীব জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম . নাজমুল হুদা রুহিত, কার্যকরী সদস্য মো. হাফিজুর রহমান ও মো. ইমরান হোসেন রাজীব রাজু শপথ গ্রহণ করেন।
পাইকগাছায় স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের ৫ম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যলয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় সঞ্চয়, বিনিয়োগ ও আবাসন প্রকল্পের সভাপতি মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষোলআনা সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, পোনা সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, ষোলআনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের কোষাদক্ষ এস এম বাবুল আক্তার, এন আর বিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, মোঃ আব্দুল হক। স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের সম্পাক জি এম নাসির উদ্দীন, কামাল হোসেন, বক্তব্য রাখেন, প্রভাষক এস রোহতাব উদ্দীন, শেখ ফজলুর রহমান, সম আব্দুর রব, সেলিম জাহাঙ্গীর সুম, প্রভাষক হাফিজুর রহমান, মোঃ সেলিম আক্তার, আবুল বাঁশার,ফজলুর রহমান। উপস্থিত ছিলেন সেলিম পাড়, ইমন হোসেন, এরশাদ আলী সহ আরো অনেকে। এ সময় সমিতির সভাপতি বলেন আমরা ৫০ জন সদস্য নিয়ে ৪ বছর আগে এ প্রকল্পটি গড়ে তুলেছি। প্রতি সদস্য প্রতিদিন ১শ টাকা করে প্রদান করে। বর্তমানে এ সদস্যদের স্বাবলম্বী করার জন্য অর্থিক সহযোগী করছি।
দরগাহপুরে আদালতের রায় অমান্য করে জবরদখলের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে আদালতের রায় অমান্য করে জমি জবর দখলের লক্ষ্যে ঘর নির্মান চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন খরিয়াটি গ্রামের আমির আলী গাজীর ছেলে আলাউল গাজী। পুলিশ নির্মান কাজ বন্দ করে দিয়েছেন।
লিখিত অভিযোগে জানাগেছে, আমির আলী গাজী বাদী হয়ে আদালতে ৯৪/৯৩ নং মামলা করলে বিজ্ঞ আদালত খরিয়াটি মৌজায় ১৭ নং খতিয়ানে ৩২৭ সহ ১৮টি দাগে ৪.৬৮ একর জমি বাদীর অনুকূলে রায় হয়। পরবর্তীতে রিপন ৬৭/৯৫ মামলা করলে বিজ্ঞ আদালত বাদী পক্ষের অনুকূলে ৪.৫৮ একর জমির রায় প্রদান করেন। পরবর্তীতে জজ আদালতে রিপন ৬/১১ নং ও আমির আলী ১০/১১ নং আপীল মামলা করলে বিজ্ঞ আদালত ৩৪ শতক জমি আমির আলীর অনুকূলে ও ৪.৩৪ একর জমি রিপন দিং পক্ষে রায় প্রদান করেন।
রায়ের বিরুদ্ধে আমির আলি মহামান্য হাইকোর্টে ১৫৬৭/২০২০ আপীল করেন। মামলা চলমান রয়েছে। এদিকে আমীর আলি দিং ৩৪ শতক জমিতে ঘর বেধে ও অন্য জমিতে চাষাবাদ করে তার নানার আমল থেকে শান্তিপূর্ণ বসবাস ও উপসত্ত ভোগ করে আসছেন।
আমির আলী গাজী বলেন, ২০২০ সালে জজ আদালতে রায় ঘোষণার পর মহামান্য হাইকোর্টে আপীল করা হলেও রিপন দিং উপরোক্ত ৩৪ শতকের মধ্যে অন্যায় ভাবে ১২ শতকসহ অন্য জমি জবর দখল করে আসছেন। কয়েকদিন আগে তারা গোপনে জমি জনৈক ব্যক্তির কাছে বিক্রয় করার মৌখিক চুক্তিবদ্ধ হয়ে সেখানে ঘর নির্মানে কাজ শুরু করেন। বাধ্য হয়ে আমির আলির ছেলে আলাউল বাদী হয়ে থাানয় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থানে পৌছে কাজ বন্ধ করে দিয়েছেন।
জবর দখলকারীদের অপতৎপরতা ও নানা ষড়যন্ত্রে নিরিহ আমির আলীর পরিবার অসহায় হয়ে পড়েছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
বাগেরহাটে করোনার ২য় ডোজ টিকা নিতে হাজারও শিক্ষার্থীর ভীড়
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধী ২য় ডোজ টিকা নিতে শিক্ষার্থীদের ভীড় বাড়ছে টিকাদান কেন্দ্রেগুলোতে। শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। শিক্ষার্থীদের ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে টিকাদান কর্মসূচীর সাথে সংশ্লিষ্টদের। শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠান কেন্দ্রীক আলাদা আলাদা দিন ও সময় নির্ধারণ করে দিলে ভীড় এড়ানো সম্ভব।
সকালে বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রের সামনে দেখা যায় লম্বা লাইনে দাড়িয়ে কয়েক হাজার শিক্ষার্থীসহ টিকা গ্রহনের অপেক্ষা করছেন। বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান থেকে এসেছেন তারা। সসামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই নেই তাদের মাঝে। তবে কয়েক ঘন্টা অপেক্ষার পরেও টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা।
শিক্ষার্থী বিজয় দে বলেন, সকাল থেকেই লাইনে দাড়িয়ে আছি। ১২টার দিকে টিকা দিতে পেরেছি। টিকা দেওয়ার পরে দুই ঘন্টা দাড়িয়ে থাকার ক্লান্তি ও বিরক্তি ভাব কেটে গেছে। আসাকরি ২য় ডোজ টিকার মাধ্যমে সৃষ্টি কর্তা আমাদের রক্ষা করবেন।
আরেক শিক্ষার্থী মুনিয়ারা আক্তার বলেন, টিকাদান কেন্দ্রে অনেক ভীড়। প্রতিষ্ঠান অনুযায়ী যদি টিকাদানের সময় বলে দেওয়া হত, তাহলে ভীড় এড়ানো যেত মনে বলে মনে করেন এই শিক্ষার্থী।
মেয়েকে টিকা দিতে নিয়ে আসা এক শিক্ষার্থীর বাবা রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের টিকাদানের বিষয়ে স্বাস্থ্য বিভাগ আরও বেশি সচেতন হতে পারত। তাহলে অনাকাঙ্খিত ভীড় ও সমস্যা এড়ানো যেত।
টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা বাগেরহাট রেডক্রিসেন্টের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল বলেন, সকাল থেকেই প্রচুর শিক্ষার্থীরা আসেন টিকা নিতে। শিক্ষার্থীরা নিয়ম মেনে লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করলেও স্থানীয় কিছু প্রভাবশালীরা এসে খুব ঝামেলা করে। তাদের কারণে টিকাদান কার্যক্রম ব্যহত হয়। প্রভাবশালীদের নিয়ম ভাঙ্গার ইচ্ছা ও অযাচিত হস্তক্ষেপের ফলে আরও বেশি দেড়ি হয় আমাদের।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি বলেন, কোভিড-১৯ প্রতিরোধী টিকা দেওয়ার ক্ষেত্রে বাগেরহাট জেলা অনেক এগিয়ে রয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৩ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আসাকরি এই সংখ্যাকে আমরা শতভাগে নিতে পারব। যারা টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহনের অনুরোধ করেন তিনি।
বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানাযায়,বাগেরহাট জেলায় ৬ষ্ট শ্রেনী থেকে এইচ এসসি পর্যন্ত ( ১২ থেকে ১৭ বছর ) বয়স পর্যন্ত ১লাখ ৫২ হাজার ৬শ ৪৪ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছে। এই সংখ্যাকে শিক্ষার্থীদের টিকা গ্রহনের হার শতভাগ বলে দাবি করেছেন স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে ২২ জানুয়ারি বিকেল পর্যন্ত ৪০হাজার ২শ ৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। যা ১ম ডোজ গ্রহনকারীদের শত করা ২৯দশমিক ৪৮ ভাগ।
এছাড়া বাগেরহাট জেলায় প্রাপ্ত বয়স্ক ১০ লাখ ৯৬ হাজার ১শ ১৭ জনকে প্রথম ডোজ ( শতকরা ৬২.৮৪ শতাংশ ) দেয়া হয়েছে । যা মোট জনসংখ্যারি ৬২ দশমিক ৪৯ শতাংশ। প্রাপ্ত বয়স্কদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৮ শ ১৬ জন। বুষ্টার ডোজ দেয়া নিয়েছেন ২০ হাজার ১শ ১২জন।
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যেগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থ পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতারণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে শহরের পত্রিকার হকার এর মাঝে এ কম্বল বিতারন করা হয়। এসময় প্রেসক্লাব এর সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো: দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য ইয়ামিন আলীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৌলতপুর থানা যুবদলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর থানা শাখার উদ্যোগে শনিবার দেশনেত্রী বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি শেখ মুশার্রফ হোসেনের সহধর্মীনি ও পুত্রবধু, এবং যুবদল নেতা নাজমুল হাসানের মেয়ের সুস্থতায় কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ খোশনুর রহমান জনির সভাপতিত্বে এবং আশিকুর আনাম আশুর পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, শেখ আরমান হোসেন, শহিদুল ইসলাম বিপ্লব, যুবদল নেতা কামরুল হাসান এরশাদ, মোঃ ইকবাল ফকির, মোল্যা সোহেল, মোঃ কবির হোসেন, সাইজুদ্দিন কবির সাজু, মোঃ জাকির হোসেন, মহিবুল ইসলাম সাম্য, মোঃ ইব্রাহিম, ছাত্রদল নেতা রাশেকুল আনাম রাশু, শেখ খালিদ বিন ওয়ালিদ শোভন, সৈয়দ আহাদ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ রাকিবুল হাসান রাকিব, মোঃ সাকিব ফরায়েজ, মোঃ সাজিদ খান, মোঃ রিয়াজ, মোঃ রনি মুন্সী, মোঃ কওছার আহমেদ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বেবী স্ট্যান্ড মসজিদের পেশ ইমাম।
প্রধানমন্ত্রী ক্রিকেটাঙ্গনসহ সকল ধরণের খেলা-ধুলার বিকাশে অবদান রেখে চলেছেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শনিবার মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ২০২২ শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুর ২টায় খুলনা জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপাড়ার পশাপাশি নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। একইসাথে সরকার স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টেরও প্রচলন করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেটাঙ্গনসহ সকল ধরণের খেলা-ধুলার বিকাশে অবদান রেখে চলেছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াক্ষেত্রে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। সিটি মেয়র সুষ্ঠুভাবে এ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কেসিসি‘র ১০টি সংরক্ষিত আসনের কাউন্সিলরের তত্ত্বাবধানে ১০টি কিশোরী টীম (অনুর্ধ-১৩) এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি নদীর নামে টীমগুলির নামকরণ করা হয়েছে। সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তারের ‘রূপসা’, সাহিদা বেগমের ‘ইছামতি’, রহিমা আক্তার হেনা‘র ‘কাজিবাছা‘, পারভীন আক্তারের ‘মধুমতি’, মেমরী সুফিয়া রহমান শুরু’র ‘ভৈরব’, শেখ আমেনা হালিম বেবী‘র ‘পশুর’, মাহমুদা বেগমের ‘ময়ূর’, কনিকা সাহা‘র ‘চিত্রা’, মাজেদা খাতুনের ‘কপোতাক্ষ’ এবং রেকসনা কালাম লিলি’র তত্ত্বাবধানে ‘হরিণটানা’ দল টুর্ণামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করছে। উদ্বোধনী দিনে দু‘টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রূপসা ও কাজিবাছা এবং পশুর ও ময়ূর দল প্রতিদ্বন্দ্বীতা করে রূপসা ১-০ গোলে এবং পশুর দল ২-০ গোলে জয়লাভ করে।
কেসিসি‘র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, কেএমপি‘র অতিরিক্ত কমিশনার মো: ফজলুর রহমান, কেসিসি‘র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: ডালিম হাওলাদার, শেখ মোহাম্মদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, শেখ আমেনা হালিমা বেবী, মাহমুদা বেগম, মাজেদা খাতুন, রেক্সনা কালাম লিলি ও ইউনিসেফ-এর প্রতিনিধি সুফিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসি‘র সচিব মো: আজমুল হক।
বাংলাদেশ মানবাধিকার কমিশন খানজাহান আলী থানা কমিটির পরিচিত সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশন খানজাহান আলী থানা কমিটির পরিচিত সভা ২২ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট কবির একাডেমিতে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলা নির্বাহী সভাপতি ও খুলনা বিশ^বিদ্যালয়ের সহকারি রেজিষ্টার এম, এ রহমান । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি। খানজাহান আলী থানা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মুন্সি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি মোঃ আনিসুজ্জামান । খানজাহান আলী থানা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মোড়ল হাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন নবগঠিত খানজাহান আলী থানা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ সভাপতি কবি এস এম আঃ রহমান, যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হোসেন খান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ ইমলাক হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইয়াসিন মৃধা , সহ অর্থ সম্পাদক মোঃ কামাল হুসাইন, দপ্তর সম্পাদক মোঃ হুমাউন কবির, সহ দপ্তর সম্পাদক অনিমেশ কুমার মন্ডল, সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান খান, মহিলা সম্পাদক হাফিজা বেগম, আইন বিষয়ক সম্পাদক কাজী মোঃ সেলিম রেজা,সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন কামাল, প্রচার সম্পাদক শেখ হুমায়ুন কবির, সদস্য সাদিয়াতুন নেসা ও আবুল কালাম আজাদ । এর আগে গত বছরের ৩০ অক্টোবর খুলনা মহানগর বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর ও সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল্লাহ ও সাধারন সম্পাদক আলহাজ¦ গাজী অহিদুজ্জামান খোকন ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন খানজাহান আলী থানা কমিটির অনুমোদন দেন ।
পাইকগাছায় প্রয়াত আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য প্রয়াত অর্ধেন্দু শেখর মন্ডলের শোকাহত পরিবারকে দেখতে শনিবার (২২ জানুয়ারি) দুপুরে গড়ইখালী ইউনিয়নের কুমখালীতে তার বাসভবনে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আব্দুস ছালাম কেরু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অনীল কৃষ্ণ মন্ডল, দিলীপ কুমার সানা, সুব্রত মৈত্র, মনোজ কান্তি মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুস ছাত্তার নন্তু, দীনেশ মন্ডল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, টিএম হাসানুজ্জামান, আকরামুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান সম্রাট, আসাদুজ্জামান খান, ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ইমতিয়াজ হোসেন, ইউপি সদস্য মহাশিষ সরদার, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, এমরানুল কবির নাসিম, বাদশা, মওদুদ প্রমুখ।
কেএমপি’র চৌকস, দক্ষ, মেধাবী ও মানবিক তিন পুলিশ কর্মকর্তার পিপিএম-সেবা পদক লাভ
খবর বিজ্ঞপ্তি
২০২০ ও ২০২১ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদঘাটন, কৃতিত্বপূর্ণ, সাহসীকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ কেএমপি’র বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম; অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এবং এসআই(নি:) মোহাম্মদ আবু সাঈদ, খুলনা থানা’দের কে “পিপিএম-সেবা” পদকে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে রাশিদা বেগম, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা কৃতিত্বপূর্ণ, কর্তব্যনিষ্ঠা, সততা এবং দক্ষতার সহিত বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ “পিপিএম-সেবা” পুরস্কারে ভূষিত হয়েছে। তিনি কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে প্রশংসনীয় ভূমিকা পালন, শ্রমিক আন্দোলনকালীন ও সার্বক্ষণিক মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা, ভিভিআইপি/ভিআইপি, বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ নাগরিক সেবা প্রদানে দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এটি শুধু বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্যই নয়, দেশের নারী সমাজের কাছেও অনুসরণীয়, অনুকরণীয় ও অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
২০২১ সালে সোনালী সেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), কেএমপি, খুলনা চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, সেবামূলক কাজ এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ “পিপিএম-সেবা” পদকে ভূষিত হয়েছে। ২০২০ সালে মোহাম্মদ আবু সাঈদ, এসআই(নি:), খুলনা থানা, কেএমপি, খুলনা এর কর্তব্যপরায়নতা, নিষ্ঠা, সততা, আন্তরিকতা, বিচক্ষণতা ও সাহসীকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে “পিপিএম-সেবা” পদকে ভূষিত হয়েছে।
বেনাপোলে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বোনাপোলের ভবেরবেড় গ্রাম থেকে শনিবার রাতে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল (৪৫), ভবারবেড় মধ্যপাড়ার মৃত আবেদ আলী ঘরামীর ছেলে শওকত আলী (৪৩) ও একই এলাকার মৃত র¯তম আলীর ছেলে জাকির হোসেন (৪২)।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার বলেন, মাদক কারবারিরা মাদকের চালান পাচার করছে এমন গোপন খবরে এসআই আরিফল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা করে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রামপালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ
রামপাল প্রতিনিধি
রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রধান শিক্ষক কর্তৃক তালবাহানার অভিযোগ এক সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এসময় তারা একটি প্রতিবাদ সমাবেশ ও করেন। নির্বাচিত অভিভাবক সদস্য মনিরুজ্জামান ও মোঃ ওমর ফারুক শনিবার বিকাল ৫ টায় ওই বিদ্যালয়ের সামনে লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত হয়। গত ১৫/০১/২০২২ তারিখ ৫৬৮ জন অভিভাবক সদস্যের ভোটের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। এতে আমরা বিপুল ভোটে নির্বাচিত হই। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম নোটিশের মাধ্যমে সভাপতি পদে নির্বাচনের জন্য ২২/০১/২০২২ তারিখ সকাল ১১ টায় সভা আহবান করেন। যথারিতি এ দিন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক প্রতিনিধিসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত হন। কিন্তু প্রধান শিক্ষক/ সম্পাদক জাহাঙ্গীর আলম সাহেব বিদ্যালয়ে উপস্থিত হন নাই এবং তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ রাখেন। কি কারনে কোন কারন বা নোটিশ ছাড়াই সভাপতি নির্বাচন কার্যক্রম বন্ধ রাখেন সেটি আমাদের কাছে বোধগম্য নয়। সুষ্ঠু ও নিরাপেক্ষ গোপন ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলে ওই বিদ্যাপিঠের সুনাম আরও বৃদ্ধি পাবে। প্রধান শিক্ষক সাহেব কোন কারন ছাড়াই বিনা নোটিশে অনুপস্থিত রয়েছেন। এতে আশঙ্কা প্রকাশ করছি যে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তালবাহানা শুরু করেছেন। পরবর্তীতে তিনি এমন কোন অজুহাত সৃষ্টি করতে না পারে এ জন্য আপনাদের মাধ্যমে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করছি। এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক, মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, আমিনুল ইসলাম, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, বেনজির হাওলাদার, জাকির হোসেন, মিলন মল্লিক, এরাদুল শেখ, মোঃ মাছুম বিল্লাহ, মিরন মুন্সি, মোয়াজ্জেম মল্লিক, আঃ সালাম, শেখ সোহান, জিল্লুর রহমান, রনজিৎ পাল, মোসা শেখ প্রমুখ। এ বিষয়ে প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ০১৭১৬-৪৫২০১৯ নং ফোনে যোগাযোগ করে ও খুদে বার্তা পাঠিয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
খুলনায় খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলনে যোগদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ খেলাফত মজলিস (ইসহাক) খুলনা মহানগর কমিটির সহ সভাপতি মুফতি আব্দুল জব্বার আজমী গত শুক্রবার (২১ জানুয়ারী) রাতে খুলনা গোয়ালখালি মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম দা:বা:, শায়েখে চরমোনাইর হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মাওলানা মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা মুফতী আব্দুর জব্বার আজমী ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেন।
নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতির সুন্থতা কামনা করে প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল হালদারের সুন্থতা কামনা করে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন শুশান্ত ব্যানার্জী। পরিচালনায় ছিলেন উজ্জল ব্যানার্জী।
উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, মো. সোহাগ দেওয়ান, অরবিন্দু সাহা, ডা. উৎপল চন্দ্র চন্দ, সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, তরুন রায় শিবু, ভবেশ সাহা, রুপম দে, বাবলু বিশ^াস, অনিক ব্যানার্জী, শিউলী ব্যানার্জী, কেয়া ব্যানার্জী, মুক্তি ব্যানার্জী, কবিতা মৃধা, গোপাল কুন্ডু, পলাশ সাহা, তপন সাহা, রাতুল দাস, রাজু শীল, শিপরা হালদার, দিপ্র দাস ও রবিন দাসসহ ভক্তবৃন্দ।
কয়রায় প্রবীণ নেতাদের মৃত্যু ছিল উপজেলা আ’লীগের জন্য বেদনার:এমপি বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় প্রবীণ নেতাদের মৃত্যু ছিল উপজেলা আওয়ামীলীগের জন্য বেদনার। গতকাল সন্ধ্যায় শ্রী শ্রী সনাতন ধর্শ মন্দিরে কয়রা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সাবেক সভাপতি এ্যাডঃ অধীর কৃষ্ণ মন্ডলের ৭ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন, তিনি আরও বলেন, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাডঃ অধীর কৃষ্ণ দাদার মৃত্যুর মধ্য দিয়ে ২০১৫ সাল শুরু হয়েছিল আওয়ামীলীগের। বছরের প্রথম মাসে উপজেলা আ’লীগ সভাপতির মৃত্যুর এ মিছিল ছিল ২০১৫ সাল জুড়েই। তিনি ১৯৮৬ সাল থেকে ২০১৫ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৮ বছর তিনি উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকবার তিনি লঞ্চিত হয়েছেন। তিনি যত দিন সুস্থ ছিলেন, তত দিন পর্যন্ত সংগঠনের জন্য কাজ করেছেন। ২০১৫ সালের ২১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এভাবে অনেক ত্যাগী নেতাদের পাশাপাশি এ বছরও আওয়ামীলীগ নেতা বিমল বাবু কে হারিয়েছে কয়রা উপজেলা আওয়ামীলীগ, যা ছিল দলটির জন্য বেদনাবিধুর। চরম দূর্দিনে আওয়ামীলীগের পাশে ছিলেন এই সমস্ত প্রবীণ নেতা। যার মধ্যে মরহুম ইনতাজ আলী সরদার, জালাল ঢালী, আঃ রহিম মোড়ল, তৈয়েবুর রহমান (মহুরী), রসুল শিকারী. জামাল সানা প্রমুখ। সাংসাদ বলে এখন কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের স্থায়ী জায়গা হয়েছে, আমি এই স্থায়ী অফিসে আওয়ামীলীগের মৃত্যু প্রবীণ নেতাদের নাম সহ তাদের জীবনি লিখে চার্ট করে রেখে দেব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, আওয়ামীগ নেতা এ্যাডঃ মোশাররফ হোসেন, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, মাষ্টার খায়রুল আলম, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ছাত্রলীগ নেতা জুবায়ের, ইসমাইলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ ভারতীয় কীটনাশক, নিষিদ্ধ ভেশালজাল সহ মাছ উদ্ধার করা হয়। জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সোনামুখী নদীর ডাকাতিরখাল এলাকা থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময়, অবৈধ কীটনাশক, নিষিদ্ধ জাল, চিংড়ি মাছ সহ ২ জেলেকে আটক করে। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের জেনারুল গাজী ও আমিরুল ইসলাম। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
কয়রা(খুলনা)প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কয়রা উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিন। আরও বক্তব্য রাখেন সেবা সহকারী জেসমিন আক্তার, জেসিকি ইসলাম কলি, শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, হেনা রানী সরকার প্রমুখ। উঠান বৈঠকে তথ্য কেন্দ্রে শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিয়য় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।
এলজিইডি’র উর্দ্ধতন কর্মকর্তাদের বেতাগার ভরাট হওয়ায় খাল পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের কুমারখালী পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আওতাধীন পলি জমে ভরাট হয়ে যাওয়া ৫টি বিভিন্ন পর্যায়ের খালগুলি পুনঃখননের জন্য স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) এর টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ প্রকল্পের ঢাকা সদর দপ্তরের প্রকল্প পরিচালক আবু সালে মোঃ হানিফ এর নের্তৃত্বে একটি টিম খালগুলি পরিদর্শন করেন। এ সময় তাঁরা চাকুলী খাল, গজার খাল, পশুর খাল, কুমারখালী খাল ও বাসাবাড়ি খালসহ বিভিন্ন খাল পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মাহম্মুদ হাসান, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী আহসার হাবিব, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, কুমারখালী পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আনন্দ কুমার দাশ ও কোষাধক্ষ পরিমল কুমার দাশ। এর আগে তাঁরা বেতাগা বাজারের কুমারখালী পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয়ে ভরাট হওয়ায় খাল গুলি পুনঃ খননের জন্য সমিতির কর্মকর্তা, সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে একান্ত মতবিনিময় করেন। এসময় তিনি খালগুলি দ্রুত পূনঃখনন করে গরীব ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য ফকিরহাটের বেতাগা ইউনিয়নের চাকুলী খাল, গজার খাল, পশুর খাল, কুমারখালী খাল ও বাসাবাড়ি খালসহ বেশ কয়েকটি খাল পলি জমে ভরাট হয়ে তা বিলিন হয়ে পড়ে। এ অবস্থায় বেতাগা শুভদিয়া ও লখপুর ইউনিয়নের প্রায় ২০টি বিল এবং বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা চরম আকার ধারন করে। সেই জলাবদ্ধতা দুরী করনের জন্য স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আর এই ভরাট হয়ে যাওয়ায় খাল গুলি পুনঃ খনন করা হলে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরশন সহ কৃষিতে বিপ্লব ঘটার আশাংকা করা হচ্ছে।
ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে সাংবাদিক আজিমকে অব্যহতি না দিলে কঠোর আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
রূপসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আজিমকে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা থেকে অব্যহতি প্রদান করতে হবে। অন্যথায় রূপসা ও খুলনার সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রূপসা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিমের বিরূদ্ধে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যহতি প্রদানের দাবিতে শনিবার বেলা ১১টায় পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রূপসা প্রেসক্লাব এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রতিথযশা সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের রূপসা প্রতিনিধি কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ নুরুজ্জামান, খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি ও নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহেল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ রায়, প্রধান শিক্ষক জষমন্ত ধর, হাসানউল্লাহ, রূপসা জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বিশিষ্ট সমাজসেবক মো. আকতার হোসেন খান, শহিদুল ইসলাম সুমন (মাইজে), মো. আনিসুজ্জামান খান লাবলু, এস এম নূর মুহাম্মদ টুলু শেখ, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক গোলাম হোসেন, শিক্ষক মো. মোনতেজ আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, প্রবাহের স্টাফ রিপোর্টার কবির মুন্সি, প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহিদ, সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাংবাদিক এমডি অলিদ শেখ, মোঃমোস্তাফিজুর রহমান, মো. বেনজির হোসেন, এইচ এম রোকন, মিলন মোল্লা, নাজিম সরদার, চন্দন ভট্যাচার্য্য, আক্তার হোসেন, চিত্ত রঞ্জন সেন, শাহারিয়ার হোসেন মানিক, নাইমুজ্জামান শরিফ, এইচ এম মনির, তুরান। এছাড়াও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান হামিদী, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শরিফ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, মাহফুজুর রহমান মাহফুজ, মাসুম সরদার, রফিকুল ইসলাম বাবু, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর খুলনা জেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম খান, জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলী খান, আবু সালেহ বাবু, তারেক আজিজ, গোলাম কিবরিয়া নান্টু, আরজান আলী মেম্বর, রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী, তৌহিদ শেখ, আনোয়ার হোসেন, ইসহাক শেখ, কবির শেখ, মো. সুলতান মোল্লা, জব্বার হাওলাদার, বাদল মোল্লা, আশিক ইকবাল, আব্দুল ওহাব, শাহাজান সানা, মহিদুল ইসলাম, জিল্লুর রহমান জনি, ফজলে রাব্বি রাজন, ইমাম হোসেন, নাইম, লিটন, নাহিদ, ফয়সাল, তুষার, হাবিব, আজিজুর ইসলাম, রেজা, দেলোয়ার শেখ, নজু ফকির, আইয়ুব আলী ফকির, জেসমিন বেগম, জামাল শেখ, নুরুজ্জামান। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আজিম সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। সার্বক্ষনিক অন্যায়-অত্যাচারের বিরূদ্ধে তার কলম অবিচল ছিলো। এমনকি তিনি হত্যাকান্ডের শিকার ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আক্তারের অপকর্মের বিরূদ্ধেও কলম ধরেছিলেন। যে কারণে মাঝে-মধ্যেই তাকে প্রভাবশালী ও সন্ত্রাসী চক্রের রক্ত চক্ষুর মুখে পড়তে হয়েছে। তার কলমকে চিরতরে স্তব্দ করতেই তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা অবিলম্বে তাকে ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য তদন্তকারী সংস্থা সিআইডি’র উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীনদের রক্ষা ও উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীনদের জানমাল রক্ষা ও কতিপয় ভূমিদস্যু কর্তৃক তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় দেবহাটা উপজেলার খলিশাখালীর “শেখ মুজিব নগর” ভূমিহীন আবাসন কমিটির আয়োজনে উক্ত স্থানের মসজিদের সামনে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উক্ত এলাকার শতশত ভূমিহীন নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন। উক্ত সমাবেশে বক্তারা বলেন, একটি ভূমিদস্যু বাহিনী ও কতিপয় ষড়যন্ত্রকারীরা তাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন রকম হামলা মামলা ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার অঙ্গীকার মুজিববর্ষে কেউ যেন গৃহহীন না থাকে। কিন্তু কতিপয় ভূমিদস্যু তাদেরকে ভূমিহীন ও ঘরছাড়া করার জন্য ভূমিহীনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলেন, তাদের জীবন থাকতে এখান থেকে কেউ তাদেরকে বিতাড়িত করতে পারবেনা। তারা বলেন, ষড়যন্ত্রকারীরা ভূয়া কাগজ বানিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করছে। তারা প্রশাসনের কাছে কাগজপত্র যাচাই বাছাই করে ভূমিহীনদের বিরদ্ধে যারা ষড়যন্ত্র ও হামলা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রঘুনাথ খাঁ, ভূমিহীন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল স্বর্নকার, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম ও শাহাদাৎ হোসেন প্রমুখ। বক্তারা এসময় এসব অসহায় মানুষদের সামান্য মাথা গোজার ঠাই টুকু যাতে থাকে সেজন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সকলের কাছে আকুল আবেদন জানান।
সাতক্ষীরা শ্যামনগরে খালের পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ: নিহত –১, আটক – ২
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বদ্ব নিরসনে শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রহমত মল্লিকের মৃত্যু হয়। নিহত রহমত মল্লিক মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।
এছাড়া আহতরা হলেন, মদুসুদনপুর গ্রামের মৃত নুরালী গাজীর আয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল (৫০), জমাত আলী (৫৫) ও রেজাউল আলী (৪৭) ও রফিকুল গাজীর ছেলে আলামিন (২২) ও মিজানুর মল্লিকের ছেলে মিয়ারাজ (২৮)। অপরদিকে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হরিনগর এলাকার ইমাম মল্লিকের ছেলে নজরুল ইসলাম ও কুলটুপুরি গ্রামের লুৎফর গাইনের ছেলে আব্দুল হামিদ। ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু জানান, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এজন্য দুইপক্ষকে নিয়ে মিমাংসার জন্য শালিস ডাকা হয়। শালিসে বক্তব্য শুনানিকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, ইরি ধান করার জন্য সমবায় সমিতির খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের বিচার চলাকালীন অবস্থায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম। তারা সহনশীল হলে এই ঘটনা ঘটতো না।
আহত আলামিন জানান, খালটা নিয়ে বেশ কিছুদিন ঝামেলা চলছিল। চেয়ারম্যান উভয়পক্ষকে ডেকে বিচার করার সময় আমাদের উপর হামলা করা হয়। এতে আমার আব্বা এবং আমিসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছি। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২০, তারিখ-২২.০১.২০২২। তিনি আরো জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় গরু চুরির অভিযোগে শালিসী বৈঠকে ২লাখ টাকা জরিমানা
আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে গরু চুরির অভিযোগে শালিসী বৈঠকের মাধ্যমে ৪ যুবককে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ৩৩নং হান্দলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্তত ৭ গ্রামের মানুষের উপস্তিতিতে এ শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসী বৈঠকে নোয়াগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম, সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান নূরনবীসহ পার্শবর্তী ওয়ার্ডের মেম্বর ও স্থানীয় মাতব্বরা উপস্তিত ছিলেন। শালিসের রায় ঘোষণা করেন সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম। এদিকে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে উপেক্ষা করে এ ধরনের শালিসের কোন বৈধতা আছে কিনা তা নিয়ে রীতিমতো সমালোচনার সৃষ্টি হয়েছে খোজখবর নিয়ে জানাগেছে, হান্দলা গ্রামের মশিউর রহমান ওরফে মইশের একটি গরু চুরি হয় ৪/৫দিন আগে। এই গরু চুরির ঘটনায় হান্দলা গ্রামের খবির উদ্দিনের ছেলে পলাশ (২৪), খলিল ফকিরের ছেলে সাজ্জাদ (২১), হান্দলা খালপাড় এলাকার আশিক ও দেবী গ্রামের মশিয়ারকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের উপস্তিতিতে শুক্রবার পূর্বনির্ধারিত শালিসী বৈঠক বসে। শালিসী বৈঠক শেষে খবিরউদ্দিনের ছেলে পলাশকে ১লাখ টাকা জরিমানা, সাজ্জাদ ও আশিককে ৩৫হাজার টাকা করে এবং মশিয়ারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। আগামী এব সপ্তাহের মধ্যে টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে নোয়াগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন বলেন, স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্তিতিতে মিমাংশা করা হয়েছে। চোরেরা দোষী সাভ্যস্থ হয়েছে। তবে এ বিচারের রায় তারা আপীল করলে পূণ বিবেচনা করা হতে পারে। একই বিষয় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুইপক্ষ শালিস মিমাংশা মেনে নিলে আমাদের কিছু করার নেই।তবে কেউ অভিযোগ করলে আইনগত মোতাবেক ব্যবস্তা নেয়া হবে।
কলারোয়া হাসপাতালে প্রসূতি মায়ের চিকিৎসায় গাইনী ডাক্তার জরুরী, ফায়দা নিচ্ছে ক্লিনিক
সোহাগ হোসেন কলারোয়া (সাতক্ষীরা)
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩ লক্ষ ৫৩ হাজার লোকের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘ ৪ বছর যাবত হাসপাতালে গাইনি ডাক্তার না থাকার কারণে সিজারিয়ান অপারেশনসহ সেবা নিতে বাঁধাগ্রস্ত হচ্ছেন প্রসূতি মায়েরা। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হতদরিদ্র প্রসূতি মায়েদের প্রসাবকালীন যন্ত্রণা নিয়ে হাসপাতালে সিজারিয়ান চিকিৎসা নিতে এসে ফেরত যেতে হয়। আর এতে স্থানীয় কিছু অসাধু ক্লিনিক ফায়দা লুটছেন।
জানা গেছে, কলারোয়া হাসপাতালে অপারেশন থিয়েটরে সকল যন্ত্রপাতির সুযোগ সুবিধা ও অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার থাকা সত্তেও গাইনি ডাক্তার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে প্রসূতি মায়েদের। ফলে বাধ্য হয়ে তাদের অন্যত্র বা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। অনেকের অভিযোগ, হাসপাতালে অপারেশন বন্ধের সুযোগ নিয়ে কিছু অসাধু ক্লিনিক মালিক প্রসাবকালিন মায়েদের চিকিৎসার নামে মোটা অংকের টাকার বিনিময়ে অপারেশন করেন। এছাড়া ওইসব ক্লিনিকে অপারেশন থিয়েটরের মান নিয়েও সন্ধিহান। উপজেলার সরসকাটি গ্রামের ভুক্তভোগি প্রসূতি মায়ের অভিভাবক জামাল উদ্দীন জানান, ‘আমি একজন গরীব মানুষ। আমার মেয়েকে বাচ্চা হওয়ানোর জন্য হাসপাতালে যাই। কিন্তু যেয়ে দেখি গাইনি ডাক্তার নেই। তখন উপায়ন্ত না পেয়ে ক্লিনিক নিয়ে যাই।’ এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত গাইনী কনস্যালটেন্ট ডাক্তার না থাকায় অপারেশনের কার্যক্রম বন্ধ আছে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘র্দীঘ ৯ বছর যাবত অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার ছিল না, তবে গত দুই মাস হল অজ্ঞান ডাক্তার যোগগান করেছেন। এখন গাইনী ডাক্তার যোগদান করলে অপারেশন শুরু করা যাবে।’ উপজেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনতিবিলম্বে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ডাক্তার আসলে প্রসূতিকালীন মায়েরা জরুরী চিকিৎসার সুযোগ পাবেন। এ বিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
কলারোয়ায় ২৭ কেজি রুপার গহনাসহ দু’জন আটক
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেলাল হোসেন। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি ও পুলিশ। সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আল মাহামুদ জানান, ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান মোটরসাইকেলে করে পাচার করাহচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করাহয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দীন মৃধা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আইডিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার সকাল ১০ টায় ফুলতলা উপজেলার জামিরা রোডের আইডিয়াল স্কুল রোড সহ বিভিন্নস্থানে পথচারী, ব্যাবসায়ি ও সাধারন মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী (মাক্স) বিতরন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন,আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধক্ষ গাউসুল হাদী । আইডিয়াল স্কুলের সভাপতি মাহফুজা আযম, ফয়জুল কবীর, মহিউল ইসলাম, মিন্টু সেন, শফিউল আযম, শহিদুল ইসলাম, আকবার আলী, বেগ তুষার হোসেন, মুন্নুজান আহমে¥দ, পলি আক্তার, গীতা রাণী মন্ডল, এলিজা খাতুন, মুক্তা আহম্মেদ, রেক্সনা খাতুন, খাদিজা পারভিন, মাহফুজা খাতুন, লিমা পারভিন, আমিনুল ইসলাম, শিরিনা সুলতানা, ফারহানা মাসুদ জ্যোতি , মফিজুল ইসলাম, হযরত আলী, আরিফুল ইসলাম, জাহানারা বেগম সহ আইডিয়াল ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য আইডিয়াল ফাউন্ডেশন সম্পূর্ন একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী এবং সমাজসেবা মূলক সামাজিক সংগঠন, সংগঠনটি দির্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে ।
মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচলে বিঘ্ন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শবিবার ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশায় চারিদিকে ঘোয়াশা অবস্থার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই আকাশে সূর্যের দেখা নেই। তাই আগের চেয়ে শীতও বেশি জেঁকে বসেছে এ এলাকায়। কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশা আর গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও সুন্দরবনের দুবলার চরের শুটকি প্রক্রিয়াজাতকরণের মালিক-শ্রমিকেরা।
তবে মোংলাসহ উপকূলীয় এলাকায় এমন মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।
মোংলায় হঠাৎ করে আবারো বেড়েছে করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণে রবিবার থেকে প্রশাসনের অভিযান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় হঠাৎ করে আবারো বেড়েছে করোনা সংক্রমণের হার। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসা চারজনের মধ্যে তিনজনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে শনিবারের করোনা সংক্রমণের হার শতকরা ৭৫ ভাগ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
তিনি বলেন, শনিবারে করোনা ভাইরাস পজেটিভ শনাক্তরা হচ্ছেন রাজিয়া বেগম (২৫), পারভীন বেগম (৪২) ও শাহেরা বেগম (৫৫)। এদের মধ্যে শাহেরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা তাদের নিজ বাড়ীতে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার একজনের করোনা পরীক্ষায় ওই একজনই করোনা পজেটিভ শনাক্ত হন বলেও জানান তিনি।
এদিকে মোংলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিষয়ে ডাঃ জীবিতেষ আরে বলেন, মাঝে করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর মানুষ ব্যাপকভাবে অসচেতন হয়ে পড়েছিলো। আগেও এবং এখনও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই, কেউ মানছে না বিধি নিষেধও। যার কারণে মুলত সংক্রমণ বাড়ছে। তাই বড় বিপদ আসার আগেই
আমাদের সকলকে যে যার জায়গা থেকে সাবধান ও অধিক সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, প্রতিদিনই নানাভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তাতেও সচেতনতা বাড়ছেনা। তাই ২৩ জানুয়ারী রবিবার থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। সে সময় কেউর কোন ধরণের অজুহাত মেনে নেয়া হবেনা।
গোপালগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কৃষক পার্টির চেয়ারম্যান
গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কৃষক পার্টির চেয়ারম্যান সাইদুর রহমান টেপা বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনগুলো উপর যে গণতান্ত্রিক হামলা হয়েছে এটা যদি চলতে থাকে আগামীতে জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না এটি নিয়ে সন্দেহ আছে। আগামী সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি কারো সাথে জোট করবে কি না সেটি দলের মিটিং-এ সিদ্ধান্ত নেহা হবে। তবে জামায়াত বাদে আওয়ামী লীগ বা অন্য দলগুলো আসলে আমরা তাদের সাথে জোট গড়বো।
শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক জাতির জনকই এখানে রাজনীতির কিছুই নেই। জাতীয় পার্টি করি, বা বিএনপি করি বা অন্য দল করি এটা কোন বিষয় না। জাতির জনককে নিয়ে কোন আপস নেই, কোন বিতর্ক নেই। এখনো স্বাধীনতার বিরোধী শক্তিগুলো একই কাজ করে যাচ্ছে। স্বাধীনতার শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আগামীতে এই দেশ থেকে চিরতরে সন্ত্রাস, রাহাজানি, অত্যাচারসহ স্বাধীতনার বিরোধী শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি মো: সাইদুর রহমান টেপা। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার সকাল ১০:০০ ঘটিকায় গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। স্থান চুকনগর বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এ.বি.এম শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোসলেম উদ্দিন, সার্বিক সহযোগীতায় ইন্দজিৎ রায়, স.ম কামাল হোসেন, সেলিম রেজা, স.ম নাজমুল বারী, মামুন বিশ^াস, ইয়াছিন মোল্ল্যা প্রমূখ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ^াস আক্তার হোসেন, সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল এর সম্মতিক্রমে শীত বস্ত্র বিতরণ করা হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ০৩ দিন ব্যাপি “ই-নথি বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনে সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন অত্র বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার।
উক্ত প্রশিক্ষণ কার্মশালায় রিসোর্সপাসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ।
শেখ শহীদ, হান্নান, হিরনের স্মরণ সভায় সিটি মেয়র
বঙ্গবন্ধুর আদর্শ ও দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়ে রাজনীতি করেছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ছাত্রনেতাদের দক্ষতা, সাহসীকতা ও ত্যাগের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সুসংগঠিত। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দিলে আমরা সবাই ১০ এপ্রিল খুলনা ত্যাগ করি। আমরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ি এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বঙ্গবন্ধুর ইসতিহার প্রচার করি। এভাবেই ছাত্র আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপ নেয়। শেখ শহীদের নেতৃত্বে হিরন, হান্নান সহ আমরা বঙ্গবন্ধুর নির্দেশ পালন করেছি।
তিনি আরও বলেন, শেখ শহীদ, হান্নান, হিরন দলের প্রয়োজনে অর্থ ব্যয় করে নিজেদের উৎসর্গ করেছেন। তারা কোন লোভে রাজনীতি করেননি। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়ে রাজনীতি করেছেন। এই সকল নেতারা যে কারণে রাজনীতি করেছেন আজকে তাদের সেই আদর্শকে গ্রহণ করে নি:স্বার্থভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের এসব নেতাদের অনুসরণ করে বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের দলকে এগিয়ে নিতে হবে।
শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সাবেক শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হক, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম হিরন ও শরীফ আব্দুল হান্নান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটি, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। স্বরণ সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ শেখ, এস এম আকিল উদ্দিন, মোতালেব মিয়া, এ্যাড. এনামুল হক, শেখ শাহজালাল হোসেন সুজন, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, নজরুল ইসলাম তালুকদার, এমরানুল হক বাবু, এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, মীর লিটন, মো. সিহাব উদ্দিন, সমীর কৃষ্ণ হীরা, মো. আব্দুল কাদের, নুর জাহান রুমি, রেজওয়ানা প্রধান, কবির পাঠান, জাকির হোসেন, আওয়াল হোসেন ছোটন, মো. আলমগীর মল্লিক, মো. জিলহজ্ব হাওলাদার, রিয়াজ হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম খোকন, কাউন্সিলর কণিকা সাহা, প্রকৌশলী আল মামুন, রেখা খানম, নাছরিন আক্তার, মো. শহীদুল হাসান, জব্বার আলী হীরা, জহির আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে শেখ শহীদুল হক, শরীফ আব্দুল হান্নান, মাহবুব উল আলম হিরনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. রফিকুল ইসলাম ও হাফেজ মো. আব্দুর রহিম।
সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও মাহবুব উল আলম হিরন স্মরণে মহানগর আ‘লীগের দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুল হান্নান ও মাহবুব উল আলম হিরনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল আজ রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড য়ুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২জানুয়ারি) বিকাল ৪ টায় নওয়াপাড়া রেল ষ্টেশন এলাকার মাছ বাজার সংলগ্নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল লিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও নোওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তালিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক রবিন অধিকারী, অভয়নগর থানা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক অর্জুন সেন, প্রসেনজিৎ দাস সঞ্জিত, অভয়নগর থানা আওয়ামী যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম মোল্যা, ওলিয়ার রহমান, বিপুল শেখ, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক হাসান আলী গাজী, যুগ্ন-আহবায়ক বিল্লাল আহম্মেদ বাবু, জাকির শেখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা.মিনারা পারভিন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর ইসলাম মহলদার ও সাধারন সম্পাদক জিয়াউদ্দীন পলাশ, উপজেলা বাস্তহারালীগের সভাপতি নুর ইসলাম হাওলাদার, শেখ সম্রাট, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর যুবলীগের সদস্য, বিল্লাল হোসেন বকুল, সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম সুর প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শহিদুজ্জামান সেলিমকে সভাপতি ও মুরাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ঘোষণা দেয়।
ডায়াবেটিক সমিতি নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
ডায়াবেটিক সমিতি খুলনার আজীবন সদস্য সিদ্দিকি আহম্মেদ ২২ জানুয়ারী শনিবার বাদ মাগরিব বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহে …..রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক সমিতি খুলনার পরিচালনা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুলনা-০২ মুহাম্মদ মিজানুর রহমান, এডহক কমিটির সকল সদস্য, সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছে।
নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার
যশোর অফিস
যশোরে রিনি (২২) নামে এক নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার একটি বাড়ির ছয়তলা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহত রিনি ওই বাড়ি ছয়তলায় একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, রিনির মা ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন।
বাড়ির মালিক সিরাজুল ইসলামের স্ত্রী রিনা বেগম বলেন, আমি গ্রামে ছিলাম। মোবাইলে চতুর্থতলার এক ভাড়াটিয়া মৃত্যুর ঘটনা জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, কী কারণে এ ঘটনা ঘটল পুলিশ খতিয়ে দেখছে।
সন্ত্রাসী ভাড়া করে ভাইয়ের তিন লাখ টাকার গাছ কর্তন
বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
যশোরের শার্শায় সন্ত্রাসী ভাড়া করে মহিউদ্দিন নামের এক ব্যক্তির পৈত্রিক ভিটার ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগে উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। গাছগুলোর মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন মহিউদ্দিন।
শুক্রবার (২০) জানুয়ারি বিকেলে গাছগুলো কাটা হয়। গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমজান আলীর ছেলে হবিবার ও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান গাছগুলো কাটেন। তবে গাছ কাটার সঙ্গে মহিউদ্দিনের ভাই মাসুম বিল্লাহও জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীর। শুক্রবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, ছয়টি গাছ কাটা হয়েছে। ঘটনাস্থলে একটি গাছের গুঁড়ি পড়ে রয়েছে।
ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, তার ভাই মাসুম বিল্লাহ তার শরিকের অংশ আগেই বিক্রি করেছেন। তিনি এখন পৈত্রিক ভিটার ওই গাছের কোনো অংশের দাবিদার নন। শুক্রবার ১৫ থেকে ১৬ জন লোক গাছগুলো কাটতে এলে বাঁধা দেওয়া হয়। এসময় ছোট ভাই মাসুমের কাছ থেকে তারা গাছ কিনেছেন বলে জানান এবং ছয়টি বড় গাছ কেটে ফেলেন। গাছ কাটার সঙ্গে জড়িত মাসুম বিল্লাহর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছে। যদি সেটা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যেসব কারণে যশোরে বাড়ছে করোনা সংক্রমণ
যশোর অফিস
যশোরে করোনা শনাক্তের হার লাফিয়ে বাড়ছে। গত ১২ জানুয়ারি যশোরকে ইয়েলো জোনের আওতায় রাখা হলেও, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৯ জানুয়ারি রেড জোনের আওতায় আনা হয়। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। অধিকাংশ মানুষ মাস্ক পরে না। স্বাস্থ্যবিধি না মেনেই হাটবাজার ও গণজমায়েতপূর্ণ স্থানে অবাধে বিচরণ করছে। মূলত এ জন্যই বাড়ছে সংক্রমণ।
এদিকে, সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মাঝে সচেতনতার তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বলতে গেলে স্বাস্থ্যবিধি উধাও।
শনাক্তের হার ১০ থেকে ১৯ শতাংশ উচ্চ ঝুঁকির মধ্যে পড়ে। তবে যশোরে ২১ জানুয়ারি শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৪৪ শতাংশ। তার আগের দিন ছিল ৩৪ শতাংশ। অবশ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক বিতরণ ও প্রয়োজন অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরপরও অধিকাংশ মানুষের মুখে রাস্তাঘাটে মাস্ক দেখা যায়নি।
উচ্চ ঝুঁকির কারণে যশোরকে গত ১৯ জানুয়ারি রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যশোরের বেনাপোলে রয়েছে দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর বেনাপোল পোর্ট। এ ছাড়া যশোরে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দেশের ১৮টি জেলায় চলাচলকারী যাত্রীবাহী বাসের বড় টার্মিনাল রয়েছে। যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এখানে ব্যাপক মানুষের সমাগম ঘটে। করোনার নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। এ জন্য মানুষজন বেশি সংক্রমিত হচ্ছে। আর যেহেতু শনাক্তের হার অনেক বেশি সেই কারণে যশোরকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকলেও যশোরের রাস্তাঘাটে বিশেষ করে রেলস্টেশন, শহরতলী বা গ্রামের হাটবাজারে মানুষের মাঝে তেমন স্বাস্থ্য সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক ব্যবহারে অধিকাংশ মানুষের মাঝে অনীহা দেখা গেছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি যশোরে ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিন আক্রান্তের হার ছিল ৩৫ দশমিক ৪৪ শতাংশ। তার আগের দিন ২০ জানুয়ারি ছিল ৩৪ শতাংশ।
জানতে চাইলে যশোর মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. মো. আলাউদ্দীন আল মামুন বলেন, কোভিড-১৯ ভাইরাসের নতুন যেসব ধরন তৈরি হচ্ছে, এইগুলো মানুষকে সংক্রমিত করার ক্ষমতা আগের ধরনগুলোর তুলনায় অনেক বেশি।দিন দিন সংক্রমণের হার বেড়েই চলেছে।এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায়–প্রথমত, কেউ কেউ ধরেই নিয়েছেন, করোনা মহামারি চলে গেছে। দ্বিতীয়ত, গতবার যারা সংক্রমিত হননি তারা ধরে নিয়েছেন, করোনা থাকলেও বড় ধরনের কোনও ক্ষতি করতে পারবে না। তৃতীয়ত, অনেকে ভাবছেন টিকা দেওয়া আছে, তাই আর করোনা সংক্রমণের ভয় নেই। চতুর্থত, স্বাস্থ্য সুরক্ষা মেনে না চলা।
তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক গণজমায়েতে বিধিনিষেধ না থাকা, রাস্তাঘাট বাজার অফিস-আদালতে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য সুরক্ষা মেনে না চলা, অনেকে এখনও টিকা গ্রহণ করেননি, বিদেশ থেকে আগত যাত্রীদের সঠিকভাবে মনিটরিং না করা, বিদেশি শ্রমিক ও পণ্যবাহী মালামাল পরিবহনে সঠিক নজরদারি না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে ন চলাসহ যশোর পার্শ্ববর্তী দেশ সংলগ্ন একটি জেলা হওয়াতে এখানে সংক্রমণের হার বেশি।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, মূলত জন-অসচেতনতার কারণেই আমাদের জেলায় সংক্রমণের হার বাড়ছে। এই জেলাতে বহু মানুষের চলাচল। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বিভিন্ন এলাকার মানুষের চলাচল এই জেলার ওপর দিয়ে বেশি। বেনাপোল বন্দর থাকায় প্রতিনিয়ত হাজার হাজার পরিবহন চলাচল করে। ভারত থেকে প্রচুর মানুষ যাতায়াতসহ পণ্য পরিবহন হয়ে থাকে।
তিনি বলেন, করোনা প্রতিরোধে আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। তবে, এবার একটু বেশি সতর্ক রয়েছি। হাসপাতালে আমাদের রেড জোন এবং ইয়েলো জোনে বেড রয়েছে; যথাক্রমে ৪৬ ও ৩০। তার বিপরীতে শনিবার (২২ জানুয়ারি) রোগী ভর্তি রয়েছে যথাক্রমে ৭ ও ১৭ জন।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে ইতোমধ্যে আমরা দুটি মিটিং করেছি। হাসপাতালে মূলত আমরা তিনটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি। সেগুলো হচ্ছে- রোগীদের বেড, ক্রিটিক্যাল রোগীদের আইসিইউ এবং অক্সিজেন ফ্লো। এখন পর্যন্ত আমাদের বেড, অক্সিজেন ও আইসিইউর কোনও সমস্যা নেই। হাসপাতালে ৫২৫টি ছোট অক্সিজেন সিলিন্ডার, ৪১টি বড় সিলিন্ডার এবং ৫ হাজার ৬৪৮ ঘণ লিটার অক্সিজেন প্ল্যান্ট রয়েছে।
ডা. আখতারুজ্জামান বলেন, আমাদের লোকবলের কিছুটা সমস্যা রয়েছে। আমরা বড় ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে মন্ত্রণালয়ে ২০ জন চিকিৎসক, ২০ নার্স, ১৫ কর্মচারী ও ১৫ জন নৈশপ্রহরীর চাহিদা জানিয়ে পত্র দিয়েছি।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং জনসচেনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে হলে জানিয়েছেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন। তিনি বলেন, আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি যাদের প্রয়োজন তাদের মাস্ক সরবরাহ করছি। ইতোমধ্যে আমরা কয়েকটি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেছি।
মাওলানা ফারুক এখন ‘রস কাকা’
যশোর অফিস।।
একাধারে শিক্ষক, মসজিদের ইমাম ও ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার (কাজি)। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি এখন ‘রস কাকা’ নামেই পরিচিতি লাভ করেছেন। আসল নাম কাজি মাওলানা ফারুক হোসেন (৫৯)।
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর কাউন্সিলপাড়ার বাসিন্দা তিনি। স্থানীয় লোকজন তার প্রশংসায় পঞ্চমুখ। তারা জানান ফারুক হোসেনের নানা ভালো কাজের কথা।
প্রতিদিন সকালে তিনি বের হন আগের দিন কাটা খেজুর গাছ থেকে রস আহরণ করতে। একটা বাইসাইকেলে খালি কলসি নিয়ে তিনি বাড়ি থেকে কিছুটা দূরের গাছগুলো থেকে নিজ হাতে নামিয়ে আনেন রস। আর এই রস যেন নিরাপদে সবাই পান করতে পারেন, সে জন্য তিনি গাছের কাটা অংশ থেকে হাড়ির মুখ পর্যন্ত ঢেকে দেন নেট দিয়ে। যাতে পাখি, কাঠবিড়ালি কিংবা বাদুড় সেখানে মুখ দিতে না পারে।
এরপর রসের হাড়িগুলো নিয়ে ফিরে আসেন বাড়িতে। রস বাড়িতে পৌঁছানোর পর তার মেজো ছেলে মাহবুব হেলাল (এবার এসএসসি পাস করেছে) হ্যান্ডমাইকে বাড়ির সামনে রাস্তায় মাইকিং করে জানায়, যেসব ছেলেমেয়ে রস খাবে, তাড়াতাড়ি গ্লাস-মগ নিয়ে আসতে হবে। মাইকিং শুনে পাড়ার ২০-২৫ শিশু কেউ মগ, কেউ গ্লাস, কেউবা বোতল নিয়ে তার বাড়িতে হাজির হয়। এরপর সবাইকে রস খেতে দেন ফারুক হোসেন। কেউ কেউ সেখানে দাঁড়িয়ে পান করে, কেউবা বাড়িতে নিয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে এমন কাজের জন্য ভালোবেসে ফারুক হোসেনকে ‘রস কাকা’ বলে ডাকেন গ্রামের সবাই।
যশোর সদরের ফুলবাড়িয়া এলাকার স্কুলছাত্রী বিন্তি এসেছিল মগ নিয়ে। সে জানায়, মামার বাড়ি এসেছে বেড়াতে। ফারুক হোসেনের বাড়ির পাশেই তার মামার বাড়ি। সকালে মাইকিং শুনে বছরের প্রথম রস নিতে এসেছে সে। রস পান করে অনেক খুশি বিন্তি। তেমনই একই গ্রামের শাকিল, সবুজসহ অন্যরা নিয়মিত আসে ‘রস কাকা’র বাড়িতে, পান করে খেজুরের রস।
বহরমপুর এলাকার বাসিন্দা আলী আহমেদ বলেন, মাওলানা ফারুক হোসেন অত্যন্ত ভদ্র মানুষ ও সজ্জন ব্যক্তি। গ্রামের লোকজনকে খেজুরের রস পান করানো ছাড়াও তিনি সমাজসেবামূলক নানা কাজ করে থাকেন। এই এলাকার মানুষের সুবিধার্থে তিনি গোরস্তানের জন্য জমি দান করেছেন। লোকজন যেন তাল খেতে পারেন, সে জন্য রাস্তার পাশে প্রায় আট হাজার তালের চারা লাগিয়েছেন। বিভিন্ন স্কুল-মাদ্রাসা-মসজিদের জমিতে লাগিয়েছেন নানা ধরনের ফুল ও ফলের গাছ। স্থানীয় ইউনিয়ন পরিষদের ফাঁকা স্থানে ফলদ-বনজ বৃক্ষ লাগিয়েছেন। গ্রামের রাস্তা ভেঙে গেলে নিজেই কোদাল-ঝুড়ি নিয়ে মাটি ফেলে তা সংস্কার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাওলানা ফারুককে এক নামেই এই এলাকাসহ আশপাশের মানুষজন চেনেন। তিনি শিশুদের পাশাপাশি বয়স্কদেরও রস পান করান। বহরমপুর বাজারে এমন কেউ বলতে পারবে না, যে কি না তার রস পান করেননি। কারও বাড়ি আত্মীয়-স্বজন এলে তিনি তাদের বাড়িতেও রস পাঠানোর ব্যবস্থা করেন। এ জন্য তিনি সবার কাছে ‘রস কাকা’ নামে পরিচিত।
‘রস কাকা’র ভাষ্য অনুযায়ী, এই অঞ্চলে দক্ষ গাছির অভাবে খেজুর গাছ কাটা হয় না। তা ছাড়া পরিশ্রম বেশি হওয়ায় মানুষ গাছ কাটতেও আগ্রহী নন।
বছর পাঁচেক আগে তিনি দেখেন এলাকার বেশকিছু গাছ কাটার অভাবে এমনিতেই পড়ে রয়েছে। তখন নিজে টাকা খরচ করে গাছগুলো পরিষ্কার করে তা কাটার উপযোগী করেন। সেই থেকে চলছে তার রস খাওয়ানোর কাজ।
কাজি মাওলানা ফারুক হোসেন বলেন, অগ্রহায়ণ মাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই গাছ কাটি, রস নামিয়ে আনি। তারপর মাইকিং করে এলাকার ছেলে-বুড়ো সবাইকে আহ্বান করি রস পান করার জন্য। কখনও কখনও বোতলে ভর্তি করে সেই রস পাড়া-মহল্লার লোকজনের বাড়িতে পৌঁছে দিই।
খেজুর গাছ কাটা, গাছ থেকে রস আহরণ করা- খুবই কষ্টের কাজ। কিন্তু যখন ছেলেমেয়েরা সেই রস পান করে আনন্দ পায়, তা দেখে আমি খুব খুশি হই। সব কষ্ট দূর হয়ে যায়। বাজারে যখন রস নিয়ে যাই, মানুষজন খেয়ে বলে-৫-৬ বছর পর রস খেলাম- আমার আনন্দে বুক ভরে যায়।
তিনি বলেন, আজ রস হয়েছে ৭ ভাড়; তার সবটুকুই বাড়িতে আসা ছেলেমেয়ে আর বাজারের মানুষজন পান করেছে। এখন এই অঞ্চলে তেমন রস মেলে না। ছোট ভাড়ের দাম দেড়শ’ টাকা আর বড় ভাড় দুইশ’ টাকা। অনেকে কিনে খেতে পারেন না। আমি তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি।
ফারুক হোসেন আরও জানান, অষ্টম শ্রেণিতে পড়াকালে তিনি খেজুর গাছ কাটা শুরু করেন। খলশী আদর্শ বালিকা বিদ্যালয়ের ইসলাম শিক্ষার শিক্ষক মাওলানা ফারুক হোসেন ৩১ বছর ধরে শিক্ষকতা করছেন। মসজিদের ইমামতি করছেন ৩৩ বছর এবং বিবাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন ২১ বছর ধরে।
দুই ছেলে আর এক মেয়ের গর্বিত বাবা ফারুক হোসেন। বড় ছেলে নাজমুস সাকিব ইসলামিক ইউনিভার্সিটিতে (চট্টগ্রাম) আল কোরআন ও হাদিস এবং দাওরাহ বিষয়ে অনার্স (তৃতীয় বর্ষ) করছেন। মেজো ছেলে মাহবুব হেলাল চলতি বছর এসএসসি পাস করেছে এবং একমাত্র মেয়ে উম্মে হাবিবা পঞ্চম শ্রেণিতে পড়ছে। তারা প্রত্যেকেই বাবার এসব কাজে সহায়তা করে।
বহরমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) শাহিনা পারভীন বলেন, মাওলানা ফারুক আমাকে চাচি বলে ডাকেন। তিনি একজন গুণী মানুষ। একাধারে তিনি শিক্ষক, ইমাম, বিয়ে-শাদি পড়ান, একজন হাজি মানুষ। এলাকার লোকজন ছাড়াও স্কুল, মাদ্রাসারা শিক্ষার্থী, শিক্ষক, বাজারের লোকজন সবাইকেই শীত মৌসুমে রস পান করান। বিনে পয়সায় মানুষকে এমন সেবা দেওয়ার লোকের খুব অভাব। এ জন্য সবাই ভালোবেসে তাকে ‘রস কাকা’ বলে ডাকেন। আমি আশা করি, তার এই কাজ দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবেন।
বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ও কাজল দম্পত্তি তাদের বিক্রি হওয়া ১৮ দিনের শিশুকন্যাকে কোলে ফিরে পেয়েছেন।
স্বরূপকাঠি থানা পুলিশের প্রচেষ্টায় বিক্রির মধ্যস্থতাকারী আরতী রানি সন্ধ্যার মাধ্যমে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ওই শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুকন্যাকে ফিরে পেয়ে মা কাজল রানি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে শিশু বিক্রির খবর প্রকাশিত হওয়ার পর টাকা আত্মসাৎকারী বিজন হালদার ও তার সহযোগী রনজিত মন্ডল গাঢাকা দিয়েছে।
জানা গেছে, পরিমল বেপারীর অভাবের সুযোগ নিয়ে বিজন হালদার ও তার সহযোগী রনজিত মন্ডল তার ১৮ দিনের শিশু কন্যাকে বিক্রি করতে প্রলুব্ধ করেন।
পরিমল বেপারীর অভিযোগ, এক লাখ ৬৫ হাজার টাকায় তার সন্তান বিক্রি করা হলেও তাকে মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাকিটা ওই প্রতারকরা আত্মসাৎ করেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমে শিশু বিক্রির খবর ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে ওঠেন। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন শিশু বিক্রির মধ্যস্থতাকারী ও ক্রেতা দম্পত্তির আত্মীয় আতা গ্রামের সুকুমার রায়ের স্ত্রী আরতী রানি ওরফে সন্ধ্যা রায়। পরে শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, উদ্ধার করা শিশুকে তার বাবা-মায়ের কাছে দেওয়া হয়েছে। শিশু বিক্রির বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার আবু নাসের হাসপাতালে প্যাথলজি পরীক্ষা বন্ধ
স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল আবু নাসের হাসপাতালের ল্যাব টেস্ট বন্ধ রয়েছে দীর্ঘদিন। যখন তখন বন্ধ হয়ে যায় এক্সরে মেশিন।
অটো বাইকো মিস্টারি এনালাইজার মেশিনসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ মেশিন নস্ট। নানা ধরনের ল্যাব টেস্টের জন্য রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনিস্টক সেন্টারগুলোতে।
হাড়ের ব্যাথার চিকিৎসা সেবা নিতে এসে খুলনা মহানগরীর আবু নাসের হাসপাতালে নগরীর বানিয়া খামার থেকে এসেছেন আরিফুজ্জামান।
চিকিৎসক তাকে কয়েকটি মেডিক্যাল পরীক্ষা করাতে দিয়েছেন। কিন্তু একটি টেস্টও করাতে পারেননি আবু নাসের হাসপাতালে। কারণ তাঁকে বলা হয়েছে প্রতিটি মেশিন নষ্ট।
একই অভিযোগ আরেক আরেক রোগী আলমগীরের। তিনি আরো জানান, বাইরের ল্যাব টেস্টের ফলাফল নিয়ে সব সময় সন্দেহ থাকে। খরচও হয় কয়েকগুণ।
অন্য এক রোগী বলেন, আমি এখানে সিরাম ক্রিটেনিন টেস্ট করাতে এসেছিলাম। কিন্তু এখানে কেমিক্যাল না থাকায় টেস্ট হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে প্রতিষ্ঠার এক যুগ পার হলেও খুলনার একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতালটি পূর্ণতার পরিবর্তে নিত্য নতুন সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে।
আবু নাসের হাসপাতালে কর্মরত টেকনিশিয়ানরা জানান, পরীক্ষার রাসায়নিক উপাদান না থাকায় তারা গত দুই মাস টেস্ট করতে পারছেন না।
কবে নাগাদ এই সমস্যার সমাধান শেষ হবে, সে ব্যাপারে কোন পরিষ্কার তথ্য দিতে পারেননি হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহিন।
২৫০ শয্যার এই আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগের তিন থেকে চারশ’ রোগী আসেন নানা ধরনের পরীক্ষা করাতে।
আবু নাসের হাসপাতালে শুধু প্যাথলজির পরীক্ষা বন্ধ থাকাই নই, রয়েছে চিকিৎসক সংকটও। জরুরি বিভাগ থাকলেও কার্যত অনেকটাই অকার্যকর।
খুলনার গোয়ালখালী এলাকায় ২০১০ সালে ১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় এই বিশেষায়িত হাসপাতাল। কাগজে কলমে ২৫০ শয্যার হাসপাতাল হলেও এক যুগের মাথায় বর্তমানে ১০টি বিভাগে ২১০টি বেড নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এটি।
মাটি খুঁড়লেই মিলছে ৬৫০ বছরের পুরনো নিদর্শন
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে নানা ধরনের প্রত্ন সম্পদ। দেশের প্রত্নতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ষাট গম্বুজ মসজিদের আশে পাশের এলাকায় মাটির নিচে হযরত খান জাহান আলীর বসবাসের নানা চিহ্ন রয়েছে। এগুলো ছয়শ’ থেকে সাড়ে ছয়শ’ বছরের পুরোনো।
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে অবস্থিত। ১৫ শতকের দিকে খান জাহান আলী নামের প্রখ্যাত সুফি দরবেশ এ মসজিদটি নির্মাণ করেন।
প্রত্নস্থলটিকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। মসজিদটিতে ৮১টি গম্বুজ রয়েছে। এটিকে ষাট গম্বুজ মসজিদ কেন বলা হয়, এর সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।
এ মসজিদটি ছাড়াও এর আশপাশে আরও বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে; মসজিদের ঠিক পশ্চিমে সুবিশাল দিঘি ও পীর খান জাহান আলীর সমাধি উল্লেখযোগ্য।
আর, এই ষাট গম্বুজ মসজিদের আশপাশে একটু একটু করে মাটি খুড়লেই বেরিয়ে আসছে প্রায় সাড়ে ৬০০ বছর আগের সুলতানি আমলের পুরাতাত্ত্বিক নিদর্শন।
এরই মধ্যে মাটির নিচে ইটের দেয়াল, বালুর তৈরি মেঝে, সুলতানি আমলে ব্যবহৃত মাটির তৈরি পানির পাত্র, ঢাকনাসহ নানা তৈজসপত্র পাওয়া গেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা ও ১৪ জন শ্রমিক এই খননকাজে অংশগ্রহণ করছেন।
তিনি জানান, খানজাহানের বসত এলাকার ভূমির স্তর বিন্যাস, স্থাপত্য শৈলি ও কালানুক্রমিক সময় বের করাই এ খননের মূল উদ্দেশ্য।
২০২১ সালের অক্টোবর-নভেম্বর মাসে শুধুমাত্র বাগেরহাট সদর উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ হয়। জরিপ চালিয়ে ১৫০টির বেশি পুরাতাত্ত্বিক নিদর্শন রেকর্ড করা হয়।
যা পাঁচশ’ বছর ও তার বেশি আগেকার। সম্প্রতি যে খনন কাজ চলছে সেখান থেকে মধ্যযুগের মানুষের বসবাসের বিভিন্ন স্থাপনার নিদর্শন বেরিয়ে আসছে।
আর প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ সুলতানি আমলে বাগেরহাটে পুরাকীর্তিগুলো বিশ্বের দরবারে সমাদৃত।
ষাট গম্বুজ মসজিদসহ হযরত খানজাহানের বিভিন্ন পুরাকীর্তি দেখতে প্রতিনিয়ত বাগেরহাটে আসেন দেশি-বিদেশি হাজার হাজার দর্শনার্থীর।
২০২১ সালের ৩১ ডিসেম্বর খনন কাজ শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভোর থেকে দুপুর পর্যন্ত খননসহ নানা কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন।
মাগুরায় বারি-১৪ জাতের সরিষা চাষ করে ভালো ফলনের আশা কৃষকের
মাগুরা প্রতিনিধি
জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল বারি-১৪ জাতের সরিষা চাষ করে ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
আমন চাষের পরে এবং বোরো ধান চাষের আগে প্রায় ৩ মাসের মত সময় জমি পতিত থাকে। এ সময় কৃষকরা বারি-১৪ জাতের সরিষা চাষ করে লাভবান হতে পারেন। স্বল্প জীবনকালীন এ সরিষা চাষে বিঘা প্রতি গড় ফলন প্রায় ৫ মণ হবে বলে আশা করছেন কৃষকরা।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১৩ হাজার ৩০৯ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে ১০ হাজার হেক্টর জমিতে উন্্নত জাতের সরিষার চাষ হয়েছে। আমান ধানের পরে এবং বোরো ধান চাষের আগে পড়ে থাকা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করেছেন কৃষকরা। দোআঁশ বেলে-দোআঁশ মাটিতে এ জাতের ফলন ভালো হয়। এর জীবন কাল ৭৫ থেকে ৮০ দিন। স্থানীয় জাতের তুলনায় এ সরিষায় ফলন হয় প্রায় গুন বেশি।
মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের কৃষক আইয়ুব আলী শেখ এ ২০২১-২২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। সরিষার ফলনও ভালো হয়েছে। বিঘা প্রতি তার খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। স্থানীয় জাতের সরিষার চেয়ে তুলনামূলকভাবে এ সরিষা চাষ লাভজনক। যে কারনে এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তিনি আরো জানান, সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টিতে তার অন্য ফসলের যে ক্ষতি হয়েছে, এ সরিষা চাষের মাধ্যমে কিছুটা হলেও সে ক্ষতি তিনি পুষিয়ে নিতে পারবেন।
অপর কৃষক মুকাদ্দেস হোসেন তিনি তার ১ বিঘা জমিতে এ সরিষার চাষ করেছেন। ভালো ফলনের আশায় তার মুখেও হাসি ফুটেছে। তিনি জানান, পড়ে থাকে জমিতে এ সরিষা চাষের অর্থে সংসারে কিছুটা হলেও বাড়তি অর্থের যোগান দেবে। এছাড়া বিঘা প্রতি ৪ থেকে ৫ হাজার খরচ করে ১৫ থেকে ১৬ হাজার টাকা ঘরে তোলা কৃষকরে জন্য বড় পাওয়া।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আমন চাষের পরে এবং বোরো ধান চাষের আগে মধ্যবর্তী সময়ে জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করে আর্থিকভাবে কৃষকরা লাভবান হবেন। অপর দিকে ক্ষেত থেকে সরিষা তোলার পর কৃষকরা বোরা ধান চাষ করতে পারবেন।










































