Home আঞ্চলিক ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে সাংবাদিক আজিমকে অব্যহতি না দিলে কঠোর আন্দোলন

ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে সাংবাদিক আজিমকে অব্যহতি না দিলে কঠোর আন্দোলন

10

রূপসা প্রতিনিধি ।।

রূপসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আজিমকে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা থেকে অব্যহতি প্রদান করতে হবে। অন্যথায় রূপসা খুলনার সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রূপসা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম আজিমের বিরূদ্ধে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যহতি প্রদানের দাবিতে শনিবার বেলা ১১টায় পূর্ব রূপসা ঘাট চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রূপসা প্রেসক্লাব এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ক্লাবের সভাপতি দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রতিথযশা সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকালের রূপসা প্রতিনিধি কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ নুরুজ্জামান, খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহেল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ রায়, প্রধান শিক্ষক জষমন্ত ধর, হাসানউল্লাহ, রূপসা জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বিশিষ্ট সমাজসেবক মো. আকতার হোসেন খান, শহিদুল ইসলাম সুমন (মাইজে), মো. আনিসুজ্জামান খান লাবলু, এস এম নূর মুহাম্মদ টুলু শেখ, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক গোলাম হোসেন, শিক্ষক মো. মোনতেজ আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, প্রবাহের স্টাফ রিপোর্টার কবির মুন্সি, প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহিদ, সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাংবাদিক এমডি অলিদ শেখ, মোঃমোস্তাফিজুর রহমান, মো. বেনজির হোসেন,  এইচ এম রোকন, মিলন মোল্লা, নাজিম সরদার, চন্দন ভট্যাচার্য্য, আক্তার হোসেন, চিত্ত রঞ্জন সেন, শাহারিয়ার হোসেন মানিক, নাইমুজ্জামান শরিফ, এইচ এম মনির, তুরান।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান হামিদী, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শরিফ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, মাহফুজুর রহমান মাহফুজ, মাসুম সরদার, রফিকুল ইসলাম বাবু, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর খুলনা জেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম খান, জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলী খান, আবু সালেহ বাবু, তারেক আজিজ, গোলাম কিবরিয়া নান্টু, আরজান আলী মেম্বর, রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী, তৌহিদ শেখ, আনোয়ার হোসেন, ইসহাক শেখ, কবির শেখ, মো. সুলতান মোল্লা, জব্বার হাওলাদার, বাদল মোল্লা, আশিক ইকবাল, আব্দুল ওহাব, শাহাজান সানা, মহিদুল ইসলাম, জিল্লুর রহমান জনি, ফজলে রাব্বি রাজন, ইমাম হোসেন, নাইম, লিটন, নাহিদ, ফয়সাল, তুষার, হাবিব, আজিজুর ইসলাম, রেজা, দেলোয়ার শেখ, নজু ফকির, আইয়ুব আলী ফকির, জেসমিন বেগম, জামাল শেখ, নুরুজ্জামান।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আজিম সৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। সার্বক্ষনিক অন্যায়-অত্যাচারের বিরূদ্ধে তার কলম অবিচল ছিলো। এমনকি তিনি হত্যাকান্ডের শিকার ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আক্তারের অপকর্মের বিরূদ্ধেও কলম ধরেছিলেন। যে কারণে মাঝে-মধ্যেই তাকে প্রভাবশালী সন্ত্রাসী চক্রের রক্ত চক্ষুর মুখে পড়তে হয়েছে। তার কলমকে চিরতরে স্তব্দ করতেই তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা অবিলম্বে তাকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য তদন্তকারী সংস্থা সিআইডি’উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।