খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ খেলাফত মজলিস (ইসহাক) খুলনা মহানগর কমিটির সহ সভাপতি মুফতি আব্দুল জব্বার আজমী গত শুক্রবার (২১ জানুয়ারী) রাতে খুলনা গোয়ালখালি মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম দা:বা:, শায়েখে চরমোনাইর হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মাওলানা মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা মুফতী আব্দুর জব্বার আজমী ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেন।











































