Home আঞ্চলিক পাইকগাছায় প্রয়াত আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাবু

পাইকগাছায় প্রয়াত আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাবু

6

খবর বিজ্ঞপ্তি।।

পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য প্রয়াত অর্ধেন্দু শেখর মন্ডলের শোকাহত পরিবারকে দেখতে শনিবার (২২ জানুয়ারি) দুপুরে গড়ইখালী ইউনিয়নের কুমখালীতে তার বাসভবনে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আব্দুস ছালাম কেরু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অনীল কৃষ্ণ মন্ডল, দিলীপ কুমার সানা, সুব্রত মৈত্র, মনোজ কান্তি মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুস ছাত্তার নন্তু, দীনেশ মন্ডল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, টিএম হাসানুজ্জামান, আকরামুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান সম্রাট, আসাদুজ্জামান খান, ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ইমতিয়াজ হোসেন, ইউপি সদস্য মহাশিষ সরদার, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, এমরানুল কবির নাসিম, বাদশা, মওদুদ প্রমুখ।#