Home আঞ্চলিক জননেত্রী শেখ হাসিনার বার্তা বাহক হিসেবে আপনাদের মাঝে এসেছি: সালাম মূর্শেদী এমপি

জননেত্রী শেখ হাসিনার বার্তা বাহক হিসেবে আপনাদের মাঝে এসেছি: সালাম মূর্শেদী এমপি

9

আসাদ, দিঘলিয়া।।

খুলনা-০৪ আসনে জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন বার্তা বাহক হিসেবে, আপনাদের ভাগ্যউন্নয়নে জন্য কাজ করার জন্য, উন্নত বাংলাদেশ গড়ার অংশীদারী করে, এখানে আমি কোনো গ্রুপিং করার জন্য আসিনি, কারো তাবেদারিত্ব করার জন্য আসিনি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য এসেছি, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সফল হবো ইনশাআল্লাহ। ছাত্রলীগের নেতা কর্মীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, গ্রুপিং নয় গঠনতন্ত্রের সম্বন্ধে ধারণা রাখতে হবে, জনগনের মাঝে রাষ্ট্র প্রধানের উন্নয়ন প্রচার করতে হবে, আপনাদের মনে রাখতে হবে আমি এখানে জোর করে আসিনি, আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কাজ করতে পাঠিয়েছেন। গতকাল দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলি বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনজুরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী সাহিদুল ইসলাম এর সন্চালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রায়হান উদ্দিন, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর মোঃ নোমান ওসামানী রিচি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাবেক ছাত্রলীগ ফরম এর নেতা মোঃ একরামুল ইসলাম লিপু,মোঃ রাজিবুল ইসলাম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মঈন,  উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাচান মাহমুদ রাকিব, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্স,যুবলীগ নেতা শেখ মোঃ আব্দুল্লাহ,  দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ দেলোয়ার খান,  খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ মাসুম বিল্লাহ, উপ প্রচার সম্পাদক শেখ রিয়াজ, উপ অর্থ বিষয়ক সম্পাদকও গাজীরহাট ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদি হাসান মিশু,সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপ মানব সম্পাদক মোল্লা নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আল আমিন,আলমগীর হোসেন,ইমাম হোসেন, নিয়ামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা, লিটন,মিরাজ, হামিম, বুলবুল, আবির,জুয়েল,শিবলু রাজিব, আফ্রিদি,রিমু,অবুঝ,জীম, রাতুল,বাপ্পি, সুমন,জিহান,সাইফুল সহ প্রমুখ।

এর পরবর্তীতে উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য ও দলিত সম্প্রদায় এর মাঝে কম্বল বিতরন করা হয়।