স্টাফ রিপোর্টার ।।
নগরীর সোনাডাঙ্গা থানাধীন বায়তুন মোয়াজ্জেম জামে মসজিদের পাশের একটি ভবনের বদ্ধ ঘর থেকে শুকুর আলী (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ জানুয়ারি রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
শুকুর আলী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার ঘোষের টিকিকাটা গ্রামের মৃত, হাসেম আলীর ছেলে। তিনি বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে তিনি ২০ বছর ধরে বসবাস করে আসছেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। পেশায় ছিলেন দিনমজুর। মৃত.ব্যক্তির স্বজনরা জানান তিনি বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃতের চাচাতো জামাই মো আলম শেখ বলেন, ‘আমার চাচা শ্বশুর একাকী বসবাস করতেন। গত ৮ বছর আগে তার ক্যান্সার শনাক্ত হয়েছিল। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। গত বৃহস্পতিবার তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল। রাতে তাকে দেখতে গিয়ে দেখি ঘরের ভিতর থেকে দরজা আটকানো। বাইরে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে জানানো হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক বলেন, রোগাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। নিকট আত্মীয়দের কাছে রাশ হস্তান্তর করা হয়েছে।











































