Home আঞ্চলিক কুষ্টিয়ায় একদিনে সড়কে ঝরলো দুই প্রাণ

কুষ্টিয়ায় একদিনে সড়কে ঝরলো দুই প্রাণ

11

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুর ও ‍মিরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টায় মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের আজমতপুর ও লক্ষীধরদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এনিয়ে পুলিশ জানায়, সাতগাছি গ্রামের স্থানীয় একটি ভাটাগামী গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী কিশোর সিয়াম। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশে পাঠালে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেল যোগে দৌলতপুর থেকে ভেড়ামারায় নিজ বাড়িতে ফিরছিলেন মহসীন আলী। এসময় পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হন মহসীন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।