Home আঞ্চলিক শোভনায় প্রভাবশালীর হামলায় ভূমিহীনের বসতঘর ভাংচুর : লক্ষাধিক টাকার ক্ষতি

শোভনায় প্রভাবশালীর হামলায় ভূমিহীনের বসতঘর ভাংচুর : লক্ষাধিক টাকার ক্ষতি

20

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ার শোভনায় প্রভাবশালী কর্তৃক এক ভৃমিহীন পরিবারের বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোভনা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সৃত্রে জানা যায়, উপজেলার শোভনা মধ্যপাড়া এলাকার হতদরিদ্র ভৃমিহীন মনি শংকর দাশ প্রায় দুই যুগ ধরে পানি উন্নয়ন বোর্ডের রাস্তার উপর ছাবড়া ঘর বেঁধে স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করে আসছে। ভূমিহীন ওই পরিবারের সাথে এক‌ই এলাকার সুধাংশু দাশের ছেলে শ্রীকান্ত দাশের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।

তার‌ই জের ধরে ঘটনার দিন দুপুরে প্রভাবশালী শ্রীকান্ত,শ্যামল,সুশান্ত,কল্যাণ দাশসহ ১০/১১জন দা, লাঠিসোটা নিয়ে মনি শংকরের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। এদিকে অভিযুক্ত শ্রীকান্ত দাশ ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমার ছেলে সৌরভ কে ওরা ‌বেদম মারপিট করে আহত করেছে, তাই সবাই মিলে প্রতিবাদ করেছি।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।