Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

23
কৃষিতে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রযুক্তির ব্যবহার করে যান্ত্রিক উপায়ে ধানের চারা রোপণ কার্যক্রম। আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করছে: পিবিএ

আইনজীবীর পিতার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বারের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাড. কে এম শামীম হাসানের পিতা মীর মোয়াজ্জেম হোসেন (৮৪) বুধবার রাতে পশ্চিম টুটপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহ রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আইনজীবী শামীম হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক মো: সিরাজুল ইসলাম সানির পিতা মো: আলাউদ্দিন (৭৫) আজ সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।

ছাত্রনেতা সানির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

অনুরূপ শোক প্রকাশ করেছেন মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা সভাপতি শামীম কবির, মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জেলা সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ। অনুরূপ বিৃবতি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি একরামুল হক হেলাল, জেলা সভাপতি তৈয়েবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মো: ফারুক হিল্টন, জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস। মহিলা দলের মহানগর সভাপতি রেহানা ঈসা, জেলা সভাপতি অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মহানগর সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, জেলা সাধারণ সম্পাদক সেতারা সুলতানা।

শেখ শহীদুল হক একজন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা ছিলেন: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হক এর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আজ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। 

প্রধান অতিথি বলেন, শেখ শহীদুল হক একজন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা ছিলেন। ৭১ এর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অবিস্মরনীয়। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। সাধারণ মানুষ ও শ্রমিকদের স্বার্থপরিপন্থি কোন কাজ তিনি করতেন না। তিনি তার কর্মের জন্য স্মরনীয় হয়ে থাকবেন। তিনি তার মুত্যুর আগপর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে কাজ করে গেছেন। সভায় উপস্থিত খুলনা মহনগর শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের উদ্যেশে তিনি আরো বলেন সকলকে তার মতো একজন নিবেদিত কর্মী হতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ উন্নয়নের রোল মডেল। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে তার প্রতি শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, খুলনা মহানগর শ্রমিক লীগ নেতা মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ সেলিম, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, সঞ্জয় কর্মকার, মোঃ বায়জিত সরদার, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, মোঃ রফিকুল আলম মান্দার, মোঃ আইয়ুব, শাহিন শরীফ বাবু, আলমগীর মল্লিক, আবুল কালাম আজাদ সোহেল, কামাল উদ্দিন মোড়ল, এ এইস রাজু, তৈয়ব আলী হাওলাদার, মোঃ আলামিন কবির, মোঃ আয়নুল, বিপ্লব কুমার রায়, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহারাজ,  প্রশান্ত কুমার ঘোষ, মোহাম্মদ আলী, খোকন শীল কুট্টি, প্রবীর পাল, মানু সাহা, প্রমুখ নেতৃবৃন্দ। 

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হকের আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতীয় শ্রমিক লীগের যে সকল নেতৃবৃন্দ মৃত্যু বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে আব্দুর রহিম খান।

খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

 খবর বিজ্ঞপ্তি।।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ সেলিম, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, সঞ্জয় কর্মকার, মোঃ বায়জিত সরদার, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, মোঃ রফিকুল আলম মান্দার, মোঃ আইয়ুব, শাহিন শরীফ বাবু, আলমগীর মল্লিক, আবুল কালাম আজাদ সোহেল, কামাল উদ্দিন মোড়ল, এ এইস রাজু, তৈয়ব আলী হাওলাদার, মোঃ আলামিন কবির, মোঃ আয়নুল, বিপ্লব কুমার রায়, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহারাজ,  প্রশান্ত কুমার ঘোষ, মোহাম্মদ আলী, খোকন শীল কুট্টি, প্রবীর পাল, মানু সাহা, প্রমুখ নেতৃবৃন্দ। 

বঙ্গবন্ধু’র সহচর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হক এর মৃত্যু বার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি।।

জাতির জনক বঙ্গবন্ধু’র শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হক এর ১৮ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ জানুয়ারী তিনি মৃত্যু বরন করেন। তিনি ১৯৪৭ সালের ১০ জানুয়ারী গোপালগঞ্জের গহরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে গহরডাঙ্গা টুঙ্গিপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৬৯ সালে তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতক পাশ করেন। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ ৬৮-৬৯ এর ভিপি নির্বাচিত হন। তিনিই সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিন পশ্চিমাঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশ গড়ার কাজে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করেছেন। ৭৫ পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে তাঁর নেতৃত্বে দল ও মানুষের সেবায় কাজ করেছেন। তিনি খুলনা মহানগর শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ জীবনবীমা কর্পোরেশনে কাজ করেছেন। তাঁর বড় ছেলে শেখ শাহাদাত হোসেন স্বাধীন আওয়ামী রাজনীতির অন্যতম সংগঠক ছিলেন। তাঁর ছোট ছেলে শেখ শাহজালাল হোসেন সুজন নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তাঁর ১৮ তম মৃত্যু বার্ষিকীতে দোয়ার আয়োজন করেছে নগর যুবলীগ। ২১ জানুয়ারী’২২ শুক্রবার নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে নগর, থানা ও ওয়ার্স যুবলীগের সকল নেতৃবৃন্দদের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহন করার আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।

আশাশুনি প্রেসক্লাবে নবাগত  ওসি মমিনুলের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, আশাশুনি থানায় নবাগত ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, আবদুল আলিম, প্রভাষক মাসুদুর রহমান, ফয়জুল কবির প্রমুখ। সভায় এমএম নূর আলম, সোহরাব হোসেন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, শিক্ষক সুব্রত কুমার, শেখ বাদশা, জগদীশ চন্দ্র, ডাঃ শাহজাহান, শেখ বাদশা, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার প্রথম কাজ হবে আশাশুনিতে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চোর-বাটপার ও ডাকাত মুক্ত করা। আমরা স্বস্ব জায়গা থেকে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ হবে। আশাশুনি সুন্দর হলে, জেলা ও দেশ সমৃদ্ধ হবে। যার যা দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে সেই দেশ প্রেমিক। আল্লাহ আমাকে দায়িত্ব পালনের সময় ও সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে আশাশুনিকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে যা যা করা দরকার তাই করতে চাই। সাংবাদিকরা তাদের ভাল কাজের সাথে আমাকে পাবেন। দায়িত্ব পালনে সহযোগিতা করতে আমি প্রস্তুত, সাংবাদিকতা পেশাকে আমি শ্রদ্ধা করি। আপনারা আমাকে সর্বোচ্চ টুকু দিয়ে সাহার্য করবেন। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, যাচাই না করে কোন পদক্ষেপ নেবনা। নিরিহ নিরাপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক সেটি আমি চাইনা।

সাতক্ষীরা সদর আ’লীগের সহ-সভাপতির স্ত্রীর দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামুয়েল ফেরদৌস পলাশের স্ত্রী রোকসনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর গোবরদাড়ি জোড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে নামাজে জানাযা শেষে মরহুমার মৃতদেহ দাফন করা হয়।

দীর্ঘদিন অসুস্থ পলাশের স্ত্রী বুধবার রাত্র ৪ টার দিকে গোবরদাড়ি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্বামী ও দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাযা নামাজপূর্ব সময়ে আলোচনা রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা ল’ কলেজের প্রিন্সিপ্যাল, পলাশের চাচা এস এম হায়দার, ফিংড়ী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ শামছুর রহমান, মরহুমার পিতা ডাঃ মোস্তাফিজুর রহমান, স্বামী শ্যামুয়েল ফেরদৌস পলাশ। এসময় সাতক্ষীরা সদর আ’লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাতক্ষীরা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সবুজ, এনজিও পল্লী চেতনার পরিচালক আনিসুর রহমান, বহু আলেম, হাফেজ, হাজী, শিক্ষক, জন প্রতিনিধি, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ নামাজে জানাযায় অংশ নেন। নামাজে ইমামিত করেন পলাশের ভগ্নিপতি মাওঃ অহিদুজ্জামান। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

   আশাশুনিতে উপজেলা পর্যায়ের ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ব্যাডমিন্টন ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে গদাইপুর জেহের আলি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। ২য় খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ২-১ সেটে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। ফাইনালে বুধহাটা কলেজিয়েট স্কুল দল ২-১ সেটে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপেজেলা চ্যাম্পিয়ন হয়।

উপজেলা পর্যায়ের ভলিবল খেলায় বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে হাড়িভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে বলাবাড়িয়া হাই স্কুল দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা পরিচালনা করেন আছাদুল হক, আলমগীর কবির, আনিছুর রহমান, উত্তম কুমার মন্ডল, আরিফ বিল্লাহ ও নীল কমল মন্ডল।

আশাশুনি মোবাইল কোর্টে জাল পুড়ানো ও জরিমানা আদায়

 আশাশুনি প্রতিনিধি

বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার উপজেলার খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে কম্বিং অপারেশ পরিচালনা করা হয়। অপারেশন চলাকালে মোবাইল কোর্টে নদী হতে অবৈধ ২ টি বেহুন্দি জাল, ১ টি চরঘেরা জাল জব্দ করা হয়। এবং জাল মালিকদেরকে ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য তার সাথে ছিলেন।

নওয়াপাড়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওয়াপাড়া যুবক কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। মোঃ জলিল উদ্দিন ঢালীর সভাপতিত্বে ও হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত মহিলা মেম্বার দোলন খাতুন, পুনরায় নির্বাচিত মেম্বার রবিউল ইসলাম, আলহাজ্ব হাবিবুর রহমান গাজী, মাওঃ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, মাওঃ আব্দুল মাজেদ, মিজানুর রহমান গাজী, সুমল দাশ, প্রভাষক সুমঙ্গল দাশ, প্রভাষক আজমল হায়দার মিলন প্রমুখ। 

আশাশুনিতে ৩ রাস্তার কাজ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরাসহ ৩টি রাস্তা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেড় কোটি টাকা ব্যয় বরাদ্দে ৩ কিঃ দীর্ঘ রাস্তার কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হয়।

খাজরা ইউনিয়নের রাউতাড়া ফয়সাল চৌকিদারের বাড়ি হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা, বড়দল ব্রিজ হতে খ্রিস্টান পাড়া পর্যন্ত ৫১ লক্ষ টাকা ব্যয়ে ৭২০ কিলোমিটার রাস্তা ও আনুলিয়া ইউনিয়নের পোস্ট অফিস হতে দুর্গা মন্দির পর্যন্ত ৬৪ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে এক কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হবে। আশাশুনি উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম কাজের উদ্বোধন করেন।

এসময় সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, চিরঞ্জিত পান্ডে, ইউপি সদস্য বিপ্লব কান্তি দাস, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, ইউপি সদস্য খায়রুল ইসলাম, হাসমত আলী, আসাদুজ্জামান রিপন, সুব্রত মন্ডল, বডদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সানা, মনিরুজ্জামান টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ২য় মৃত্যুবার্ষিকী ২১ জানুয়ারী

কেশবপুর প্রতিনিধি:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ২য় মৃত্যুবার্ষিকী ২১ জানুয়ারী। ২০২০ সালের ২১ জানুয়ারী  তিনি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। অবহেলিত কেশবপুর উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি প্রদান এবং সুন্দরবনকে ইউনেস্কোরঅধীনে এর তালিকায় অন্তর্ভূক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতি স্বরূপ তাঁকে ২০১০ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তাঁর পুত্র তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কন্যা নওরীন সাদেক একজন স্থপতি প্রকৌশলী। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর স্বামী এ এস এইচ কে সাদেক মৃত্যুবরণ করেন।

স্বামীর মৃত্যুর পর ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। কেশবপুর উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখেন।

২০২০ সালের ২১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

দেবহাটায় দেশীয় শার্টার গান ও ১০ রাউন্ড গুলিসহ ১জন আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা

দেবহাটা থানা পুলিশের অভিযানে দেশীয় শার্টার গান ও ১০ রাউন্ড গুলিসহ ১জন আটক হয়েছে। তার বিরুদ্ধে দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) নুর মোহম্মাদ মোস্তফা, এএসআই (নিঃ) সুজিত বিশ্বাস দেবহাটা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৯/০১/২০২২ তারিখ দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের দক্ষিন নাংলা গ্রামস্থ জনৈক আইয়ুব আলী গাজী, পিতা- মৃত রিয়াজ উদ্দিন গাজী এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১. (উগ৫ছ১) তৈয়েব আলী(২৮), পিতা- এফতেহার সরদার @ কালু, মাতা-গুলশান নাহার, গ্রাম- নওয়াপাড়া (নওয়াপাড়া (প্রাইমারী স্কুলের পাশে) উপজেলা/থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে ০১ টি লোহার তৈরী দেশীয় শার্টার গান, গুলি-৯ (নয়) রাউন্ড এবং ০১ (এক) রাউন্ড গুলির খোসা ও ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য- ৮০,০০০/- (আশি হাজার) টাকাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার দেবহাটা থানার মামলা নং-১৩ তারিখ-১৯/০১/২০২২ ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ তৎসহ  ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতের নিটক থেকে অস্ত্রও গুলি উদ্ধার করা হয়েছে। এর সাথে কারা বা কে জড়িত সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে ওসি জানান।

দেবহাটায় ভূমিহীনদের রক্ষা ও উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় ভূমিহীনদের জানমাল রক্ষা ও কতিপয় ভূমিদস্যু কর্তৃক তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২০ জানুয়ারী, ২১ ইং) তাং বিকাল সাড়ে ৪টার সময় দেবহাটা উপজেলার খলিশাখালীর “শেখ মুজিব নগর” ভূমিহীন আবাসন কমিটির আয়োজনে উক্ত স্থানের মসজিদের সামনে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উক্ত এলাকার শতশত ভূমিহীন নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহন করেন। উক্ত সমাবেশে বক্তারা বলেন, একটি ভূমিদস্যু বাহিনী ও কতিপয় ষড়যন্ত্রকারীরা তাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন রকম হামলা মামলা ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার মুজিববর্ষে কেউ যেন গৃহহীন না থাকে তার বিরুদ্ধে উক্ত ষড়যন্ত্রকারীরা ভূমিহীনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলেন, তাদের জীবন থাকতে এখান থেকে কেউ তাদেরকে বিতাড়িত করতে পারবেনা। তারা বলেন, ষড়যন্ত্রকারীরা ভূয়া কাগজ বানিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করছে। তারা প্রশাসনের কাছে কাগজপত্র যাচাই বাছাই করে ভূমিহীনদের বিরদ্ধে যারা ষড়যন্ত্র ও হামলা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রঘুনাথ খাঁ, ভূমিহীন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল স্বর্নকার, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম ও শাহাদাৎ হোসেন প্রমুখ। বক্তারা এসময় এসব অসহায় মানুষদের সামান্য মাথা গোজার ঠাই টুকু যাতে থাকে সেজন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সকলের কাছে আকুল আবেদন জানান।

ডুমুরিয়ায় শরাফপুরে আ’লীগের কম্বল বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১১৬ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কম্বল বিতরণ করেন, আ’লীগ নেতা মোঃ রেজাউল করিম গোলদার, আঃ সাত্তার সরদার, এইচএম উবাইদুল্লাহ, নুরোল ইসলাম শেখ, মুজিবুর রহমান, রফিক শেখ, গিয়াস মোড়ল, গৌরংগ দাশ, সাত্তার শেখ, যুবলীগ নেতা কারিমমুল বিশ্বাস, শেখ দেলোয়ার হোসেন, তৈয়েবুর রহমান, ইসমাইল হোসেন, কারিমুল খান, ছাত্রলীগ নেতা মামুন সরদার, আকাশ কুন্ডু, আবু মুসা, সাব্বির হোসেন, মফিজুর রহমান, দীপ্ত কুন্ডু প্রমুখ।

বেনাপোলে ও শার্শায় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল-শার্শায় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওমিক্রন রোধ ও সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাভারন বাজার ও বেনাপোল পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এই অভিযান চালান। মাস্ক না পরায় ৫ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, ওমিক্রন রোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত ।

বেনাপোল দিয়ে ভারতের ১৮ সদস্যর প্রতিবন্ধী ক্রিকেট টিমের বাংলাদেশে প্রবেশ

বেনাপোল প্রতিনিধিঃ

ভারত থেকে ক্রিকেট খেলার উদ্দেশ্য বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে ১৮ সদস্যর প্রতিবন্ধী ক্রিকেট দল। তারা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্দেশ্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষ করে। এরপর তারা কুমিল¬া ভিক্টোরিয়া ষ্টেডিয়ামে খেলার উদ্দেশ্য বেনাপোল থেকে রওনা হয়।

প্রতিবন্ধী দলের অধিনায়ক অভিজিৎ সিং বলেন, আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। কুমিল¬ায় আমরা ২১ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত তিন দিন টি-২০ খেলার পর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরে যাব।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৮ সদস্যর একটি দল বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষ করেছে। তারা কুমিল¬ায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি মাঠে খেলার উদ্দেশ্য বেনাপোল থেকে বেলা সাড়ে ৫ টার সময় রওয়ানা হয়েছে।

ফকিরহাটে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা প্রদান ও ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদ উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা প্রদান ও টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবহিদিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্নশানঘাটা ফুলমিয়ার বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

উদ্ভোধক ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, মোঃ হারুন অর রশিদ, শেখ আহম্মদ আলী, কবির মোড়ল, শরিফ হোসেন ও মোঃ শাহীন শেখ। সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

মিমাংসার নামে শ্লীলতাহানী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি॥

মিমাংসার নামে শ্লীলতাহানী ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রী। পাইকগাছার কপিলমুনি কলেজের শিক্ষক সৌমিত্র কুমার সাধু বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সম্প্রতি কলেজের জনৈক এইচএসসি পরীক্ষার্থী পিতৃহারা মেধাবী ছাত্রী অধ্যক্ষ ও সভাপতিসহ বিভিন্ন দপ্তরে পদার্থ বিজ্ঞানের ঐ শিক্ষকের বিরুদ্ধে তাকে শ্লীলতাহানীর অভিযোগ করেন। কর্তৃপক্ষ বলছেন, ডাকযোগে অভিযোগপত্রটি পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক সৌমিত্র সাধুকে শোকজ কারণ দর্শাও নোটীশ প্রদান করা হয়েছে। গত ১৫ জানুয়ারি পাঠানেরা ঐ নোটীশে তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগের ব্যাপারে তার বক্তব্য বা প্রতিক্রীয়া জানাতে বলা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী ঐ শিক্ষক বিভিন্ন মিশন নিয়ে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। অভিযোগে জানানো হয়, কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও উপজেলার কাশিমনগর গ্রামের সুনীল সাধুর ছেলে সৌমিত্র সাধু। কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ে শিক্ষকতার পাশাপাশি স্থানীয় মটরসাইকেল স্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন যাবৎ একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। ছাত্রীর অভিযোগ, সে তার কাছে গত প্রায় ৪ বছর ধরে কোচিং করছে। গত মাস ছ’য়েক আগে তার পিতার মৃত্যু হয়েছে। এদিকে সে কপিলমুনি কলেজে পড়ালেখা ও কোচিং সুবিধার্থে পার্শ্ববর্তী তার এক আত্নীর বাড়িতে থেকে পড়া-লেখা করে। সম্প্রতি তার শিক্ষক সৌমিত্র সাধুর তার উপর কু-নজর পড়ে। একপর্যায়ে সকলের অনুপস্থিতে তার শ্লীলতাহানী ঘটায়। এঘটনায় সে মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। এমনকি তার এইচএসসি পরীক্ষা থাকায় ঝামেলা এড়াতে কিছুদিন বিষয়টি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনার পর প্রথমে সে বিষয়টি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলকে জানায়। এরপর তিনি অভিযুক্ত শিক্ষকসহ কলেজের আরো এক শিক্ষক পরিমল সাধুকে সাথে নিয়ে ছাত্রীর আত্নীর বাড়ীতে যান বিষয়টি মিমাংসার জন্য। ঘটনায় সকলের কাছে ক্ষমা প্রার্থনাসহ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবেনা এমনকি উপাধ্যক্ষ এঘটনায় তার যথোপযুক্ত শাস্তির আশ্বাস দিয়ে অভিযুক্তকে সেখান থেকে নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এমনকি ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করেন। মূলত এরপরই ঘটনার শিকার ছাত্রী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিল করেছে। এব্যাপারে কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল জানান, খবর পেয়ে তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে নতুন করে এনিয়ে অভিযোগপত্র উত্থাপিত হওয়ার ব্যাপারে জানা নেই তার। এব্যাপারে কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, তার কাছে ডাকযোগে একটি অভিযোগপত্র এসেছে। এরপর গত ১৫ জানুয়ারী অভিযুক্ত শিক্ষক সৌমিত্র সাধুকে তার স্বপক্ষে কারণ দর্শাতে ৭দিনের সময় দিয়ে একটি শোকজ প্রদান করা হয়েছে। এর জবাব পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে ঘটনায় গত কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসসহ গোটা এলাকায় গুঞ্জণ চলে আসছিল। তবে কোথাও কোনো আনুষ্ঠানিক অভিযোপত্র উত্থাপিত না হওয়ায় মুখ খুলছিলেন না কেউ। সর্বশেষ অভিযোগ পত্র উত্থাপনের পর থেকে বিষয়টি গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এব্যাপারে কপিলমুনি কলেজের সভাপতি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনুরূপ একটি অভিযোপত্র তাকেও পাঠানো হয়েছে। ইতোমধ্যে কলেজ অধ্যক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শোকজ করেছেন।

ঝিনাইদহে বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার ওই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে। নজির মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। গত শনিবার সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তার পরিবার থেকে এলাকায় মাইকিং ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করেছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬৬৫ পিস ইয়াবা ও ৬৩০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা গাবতলার মোড়ের মৃত. আসলাম তালুকদারের ছেলে মো. হৃদয় তালুকদার (৩২), গোবরচাকা নবীনগর এলাকার মৃত. ইসলাম সরদারের ছেলে মো. শাহাবুল সরদার (৩৪), খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড়ের  মৃত. মুনসুর আলী শেখের ছেলে জুয়েল শেখ (৩৬), কেসিসি উইমেন কলেজিয়েট স্কুলের সামনের অরুন কুমার দাসের সঞ্জয় কুমার দাস (২৩), খালিশপুর উত্তর কাশিপুরের আব্দুর রব শেখের ছেলে মো. রবিউল শেখ (২৮), চাঁনমারী মসজিদ রোডের জাকির শিকদারের ছেলে মো. হাছিফ শিকদার (২০), খালিশপুর রাজধানীর মোড়ের আব্দুল শাহাদাত শেখের মো. আব্দুল নয়ন শেখ (২৩), মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড় এলাকার মৃত. মজনু ফরাজীর ছেলে মো. মিরাজ ফরাজী (২৬), দৌলতপুর পাবলা মোল্লার মোড়ের মহাদেব চন্দ্র দাসের ছেলে তাপস দাস (৩৪) ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাপলা শ্যামনগর গ্রামের শেখ হেমায়েত উদ্দিনের ছেলে শেখ শিহাব উদ্দীন রুবেল (৩৭)। 

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম, পিপিএম জানান, 

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬৬৫ পিস ইয়াবা ও ৬৩০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে জেলা প্রশাসনের অভিযানে “সাচি পান ঘর” কে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর সাতরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তামাকজাত দ্রব্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ না থাকার অপরাধে “সাচি পান ঘর” নামক দোকানিকে ১০ হাজার টাকা  জরিমানা করেছে খুলনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন জানায়, জেলা পপ্রাসক ওজেলা ম্যাজিস্ট্রেট  মো. মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিনব্যাপি নগরীর সাতরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি। এসময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’  ও (সংশোধনী) ২০১৩ এর ধারা ১০ অনুযায়ী, তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী মুদ্রণ না থাকার অপরাধে, বিধান মোতাবেক “সাচি পান ঘর” নামক দোকানিকে ১০ হাজার টাকা  নগদ জরিমানা করা হয় এবং অবৈধ তামাকজাত দ্রব্য অপসরণ করা হয়।  পাশাপাশি উক্ত আইনের ৪  ধারা অনুযায়ী পাবলিকপ্লেসে ধূমপান করার অপরাধে একজন ব্যক্তিকে ২০০ টাকা নগদ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগন ও এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক।