Home আঞ্চলিক খুলনায় ইয়াবাসহ বাগেরহাটের আনন্দ টিভির সাংবাদিক আটক

খুলনায় ইয়াবাসহ বাগেরহাটের আনন্দ টিভির সাংবাদিক আটক

8

বাগেরহাট প্রতিনিধি।।

খুলনায় মাদক বিরোধী অভিযানে আনন্দ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি সিহাব উদ্দিন রুবেল (৩৭) সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ৩০০পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সিহাব উদ্দিন রুবেল বাগেরহাট জেলার ফকিরটের পাগলা শ্যামনগর এলাকার শেখ হেমায়েত উদ্দিনের ছেলে।