Home জাতীয় ৫১৩টি চোরাই মোবাইলসহ ৮ চোর গ্রেফতার

৫১৩টি চোরাই মোবাইলসহ ৮ চোর গ্রেফতার

10

ঢাকা অফিস||

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের আটজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ও ছিনতাইকৃত ৫১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. মুছা (৩৫), মো. ইমদাদ শেখ (৪৫), মো. আব্দুর রাজ্জাক (৩৫), মো. হাসান (৩০), মো. রনি ওরফে রহিম (২২), মো. বাহার আহম্মেদ (৫০), মো. নুরুল আমিন (৪০), ও মো. আবুল হাসেম (৫৫)।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় ফুটপাতে অস্থায়ী দোকান স্থাপন করে সংঘবদ্ধ অসাধু চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোবাইল ফোন সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বুধবার দুপুরে শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ও দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এসব চোরাই মোবাইল ফোন দ্বারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করা হতো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।