Home আঞ্চলিক মোরেলগঞ্জে একটি পুলের অভাবে ঝুঁকিতে শক্ষার্থীসহ হাজারো মানুষ

মোরেলগঞ্জে একটি পুলের অভাবে ঝুঁকিতে শক্ষার্থীসহ হাজারো মানুষ

37

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লীতে একটি পুলের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। জনগুরুত্বপূর্ণ এ স্থানে একটি পুল নির্মানে কোন উদ্যোগ নেয়া হচ্ছনা বলে দাবি এলাকাবাসীর।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা ও কুমারখালী খালের ওপরে এ বাঁশের সাঁকোটির অবস্থান।  দীর্ঘ  ৮-১০ বছর যাবৎ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো দিয়ে পারপার হতে হচ্ছে। ইতোপূর্বে এখানে একটি কাঠের পুল থাকলেও তার অস্তিত্ব বলতে কয়েকটি লোহার খাম্বা দৃশ্যমান রয়েছে। সাঁকোটির পশ্চিম পার্শ্বে রয়েছে পার কুমারখালী মাধ্যমিক বিদ্যালয়, পার কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

পার কুমারখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একরামুল কবির জনান, এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কমপক্ষে ২ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। যেকোন মূহুর্তে ঘটে যেতে পাওে বঢ় ধরনের দূর্ঘটনা। আর দূর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায়না অনেক শিক্ষার্থী।ওই ইউনিয়নের কুমারখালীর ওয়ার্ড মেম্বার প্রিন্স হোসেন ও গড়ঘাটার ওয়ার্ড মেম্বার হাসিব শেখ জানান, জোড়া তালির মাধ্যমে সাঁকোটি চলাচলের জন্য সচল রাখা হয়েছে।  পুনঃনির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সরকারী বরাদ্ধ পেলে পুলটি নির্মানে পদক্ষেপ নেয়া হবে।