স্টাফ রিপোর্টার।।
করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। উপসর্গ দেখা দিলে সোমবার (১৭ জানুয়ারি) করোনা পরীক্ষা করান।
পরীক্ষার রিপোট-এ করোনা পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছে বিএনপি নেতা আজিজুল হাসান দুলু।
দুলু খুলনাঞ্চলকে জানান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন শারীরকভাবে সুস্থ আছেন এবং তার মনোবল অটুট রয়েছে। পরিবারের পক্ষ থেকে সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন।











































