আসাদ, দিঘলিয়া।।
জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা-০৪ আসনের দায়িত্ব দেওয়ার আগে থেকে আমি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি, আর দায়িত্ব পাওয়ার পর থেকে আমার কার্যক্রম বহুগুনে বৃদ্ধি পেয়েছে, এই সবই আমার দায়বদ্ধতা থেকে করছি।আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ঋণী করেছে। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের জনগনের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এর থেকে কিছু দায়িত্ব আমার ওপর দেওয়ায় জননেত্রীর প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। গতকাল বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এই কথাগুলি বলেন।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মোতালেব হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা, গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোল্লা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদার, এমপি মহোদয় এর প্রধান সমন্বয়ক মোঃ নোমান ওসামানী রিচি, হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ রাজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, রুপসা উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আসাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মঈন উদ্দিন, উপজেলযুবলীগ নেতা শেখ রিয়াজ হোসেন, হাচান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, মোঃ সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শেখ আলামিন, প্রিন্স রায়,হাসিবুল ইসলাম,মোঃ সবুজ,সুদিত্ত সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।











































