Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

9

খুলনায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা:আহত ৩

স্টাফ রিপোর্টার

খুলনার লবনচরা থানাধীন রূপসী রূপসা এলাকায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় মোহাম্মদনগর এলাকার আয়ুব আলী সানার ছেলে মাসুম নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ব্যবসায়ীর পিতা বাদি হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। সন্ত্রাসী মাসুমের নামে পুর্বের হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আসামি মাসুমকে আদালতে সোপর্দ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গতকাল শনিবার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আহতরা হলেন, লবনচরা থানার রূপসী রূপসা এলাকার মোঃ নুর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৬৫), তার ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩৫) ও মোঃ রওনোকুল ইসলাম (৪০) আহত হয়েছেন। এদের মধ্যে মোঃ আবু বক্কর ছিদ্দিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

ভুক্তভোগি পরিবার সুত্র জানায়, মাসুম তার দলবল নিয়ে ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে বালু ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে প্রবেশ করে তাকে মারপিট করে। তারা বিভিন্ন সময় ওই ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। সন্ত্রাসীদের হাত থেকে ব্যবসায়ীকে বাঁচাতে এতে মা রোকেয়া বেগম ও  মোঃ রওনোকুল ইসলাম হামলার শিকার হন। মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।

এবিষয়ে লবণচরা থানার ওসি (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে একজনকে গ্রেতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির সদস্য এবং বিবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: মধু

খবর বিজ্ঞপ্তি

দেশের সকল স্তরে দুর্ণীতির প্রেক্ষাপটে জনগণ এখন দূরহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। দেশের মানুষ এখন অসহায়, তারা ভালো নেই। কাজেই জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাসনামলের উন্নয়নের কথা জনগণকে জানাতে হবে। জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। গতকাল শুক্রবার বিকাল ৩টায় রূপসা উপজেলা জার্তীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলার সভাপতি সম্মেলনের প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম মধু এ ঘোষনা দিয়ে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দলকে তৃণমূল পর্যন্ত সু-সংগঠিত করার জন্য রূপসা উপজেলা জাতীয় পার্টির সকল নেতা-কর্মীর উপর জোরালো নির্দেশ প্রদান করাসহ দলীয় চেয়ারম্যান জনবন্ধু জি.এম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য আহব্বান জানান। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলা শাখা জাতীয় পার্টির সমন্বয়কারী ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মোঃ ইসমাইল খান টিপু। উপস্থিত সকলকে সরকারি আচরণবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যথাযথ দায়িত্ব পালন করেন রূপসা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা। উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক ও কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ মোড়লের সভাপতিত্বে এবং সদস্য সচিব চৌধুরী মাহাতাব উদ্দিনের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক এম হাদীউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সদস্য এস এম এরশাদুজ্জামান ডলার, শেখ আব্দুল ওহাব, ফরহাদ আহম্মেদ, শাহ মোঃ লায়েকুল্লাহ, মল্লিক হাসানুজ্জামান, সুলতান মাহমুদ, ফরিদা ইয়াসমিন, গফফার মাস্টার, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক হাওলাদার, মোঃ মাসুম হায়দার, প্রিন্স হোসেন কালু, ডা: ফিরোজ মামুন, মোঃ মোজাহিদুর রহমান, বিএম শহিদুল ইসলাম, শাহানাজ পারভিন, মাজাহার জোয়ার্দার পান, খান এজাজ আহম্দে, শহীদ হাওলাদার, গাজি খোকন, কাজী আব্দুল্লাহ, অপূর্ব দত্ত নেকু, শফিকুল ইসলাম নিরব, ওয়াহিদুজ্জামান বাদল, সুজিত দাস, ইউসুফ হোসেন রাহুল, মোঃ সাজু, মোঃ জাহিদুল ইসলাম, রেজাউল গাজি, আব্দুর রহমান, মোঃ হাসান, গাজী মোশাররফ হোসেন, মোঃ আফিফ উজ্জামান শোভন, শেখ মোস্তাক আহম্মেদ, মোঃ রিয়াজউদ্দিন, মোঃ সাব্বির, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমূখ।

সাতক্ষীরা কলারোয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৪ নং ইউনিয়নের লাঙলঝাড়া গ্রামে চলছে ড্রেজার দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও থামানো যায়নি বালু উত্তোলন। এ খুঁটির জোর কোথায়? সরেজমিনে খোঁজ খবর নিয়ে  জানা গেছে, কলারোয়া উপজেলার লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ তৈরি করার নিমিত্তে মাটি দিয়ে ভরাটের জন্য কলারোয়া উপজেলা প্রকল্প অফিস থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সরকারীভাবে বরাদ্ধ আসে ১ লক্ষ ৪৭ হাজার ৩ শত টাকা । বরাদ্ধকৃত প্রকল্পের কাজ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে , যার আহবায়ক হিসাবে দায়িত্ব পান ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। কিন্তুু প্রধান শিক্ষক রাষ্ট্রীয় আইন অমান্য করে অতি লাভের আশায় বশীভূত হয়ে উক্ত বরাদ্ধের টাকা আত্মসাতের জন্য নিন্ম প্লাবিত জনবসতিপূর্ণ লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের আনুমানিক ১ শত গজ দূর থেকে পুকুরে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে যা ভূমি ধ্বসের অন্যতম কারণ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের তৈলকুপি গ্রামে অবৈধভাবে বালু উত্তোলণের ফলে ইতোপূর্বে ভয়াবহ ভূমি ধ্বসের সৃষ্টি হয়। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এ বিষয়ে লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্পের আহবায়ক জাহাঙ্গীর হোসেনের কাছে মুঠোফোনে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা জনবসতিপূর্ণ এলাকা না, এটা ফাঁকা পুকুর। বাড়িঘর আছে দূরে দূরে তা এমনি অসুবিধা হওয়ার কথা না।” একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে রাষ্ট্রীয় আইন অমান্য করছেন কেন? এমন প্রশ্ন করলে তিনি এ প্রতিবেদককে বলেন, “না আমি অবশ্য আমাদের ট্রেনিং সেন্টারে চলে আইছি খুলনায়, বুইছেন, দেখি এলাকায় এসে আলাপ করছি পরে। না আমি আইন অমান্য করব কেন ? যাদের পুকুর তাদের কাছ থেকে অনুমতি নিলাম বুইছেন।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না না না সরকারী অনুমোদন তোদন আমি নেইনি।” এ বিষয়ে ৪ নং লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এম আবুল কালামের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ হাই স্কুলের হেড মাস্টারের কাছে মনে হয় ফোন করছিলেন আপনি , আমি বলি বিষয়টা ঐ স্কুলের জলাবদ্ধতার কারণে মাঠ ডুবে থাকে। আমি একটি প্রকল্প দিয়েছি, বাট ঐ অঞ্চলে মাটি নেই, আমি টিএনও ও ডিসি সাহেবের নলেজে দিয়ে প্রাথমিক একটি অনুমতি নিয়েই ডিসি সাহেবের কাছে একটি দরখাস্ত দিতে বলেছি কালকেই আমি দিব।” এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের কাছে মুঠোফোনে  একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আলাপ কলটি রিসিভ করেননি। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ এ বিষয়ে আমি কিছু জানিনা এবং আমাকে কেউ কিছু জানায়নি।” কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ আমার এ বিষয়টা একটু আগে ফোন দিয়ে এখানকার একজন লোকাল সাংবাদিক জানাইছে, তা আমি এটা জানলাম এটা দ্রুত একটা ব্যবস্থা নিব।”

যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাসেম রুবেল এর মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

নগরীর ০৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাসেম রুবেল (৩৩) ইন্তেকাল করেছেন (ইন্না…………..রাজিউন)। কিডনি সমস্যা জনিত কারনে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩। মৃত্যুকালে তিনি বাবা শেখ আফসার উদ্দিন, মাতা বিলকিস বানু সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

কেশবপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত ও আহত-২

আলমগীর হোসেন কেশবপুর

যশোরের কেশবপুর উপজেলার কাস্তা নতুন বাজার এলাকায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক ফেরদৌস (১৯) নামে এক ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং সাইকেলে থাকা আব্দুস সালাম (১৫) ও আক্তারুজ্জামান (১৭) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কাস্তা নতুন বাজার ও পুরাতন বাজারের মাঝামাঝি স্থানে  ঘটনাটি ঘটেছে। নিহত ফেরদৌস ওই এলাকার গাজীর ভাটার শ্রমিক নিশ্চিত করেছেন স্থানীয়রা। সে উপজেলার শিকারপুর গ্রামের আবুল সরদারের ছেলে। দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক চালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়প ফেরদৌস, আব্দুস সালাম ও আক্তারুজ্জামান বাইসাইকেল যোগে তাদের কর্মস্থল ইট ভাটায় যাচ্ছিলেন। ওই সময় কেশবপুরের দিক দিয়ে যাওয়া ফরিদপুর-ট ১১-০২৮২ নম্বরের শাহ সিমেন্টের ট্রাকটি বাইসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলে ফেরদৌস নিহত হয়েছে এবং আব্দুস সালাম ও আক্তারুজ্জামান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যাক্তিদের বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমী কলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। দুইজন ভর্তি রয়েছেন, তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পূণরায় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: কেইউজে

খবর বিজ্ঞপ্তি

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পূণরায় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবী করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত একুশে পদক প্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ১৮তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এই দাবী রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, সহ সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, বিএফইউজের নির্বাহি সদস্য কৌশিক দে বাপ্পী, খুলনা প্রেস ক্লাবের নব নির্বাচিত কোষাধ্যক্ষ এস এম কামাল, আসাদুজ্জামান রিয়াজ, রকিব উদ্দিন পান্নু, প্রবীর কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন রাশেদুল আহসান বাবলু, তিতাস চক্রবর্তী, দেবনাথ রনোজিৎ রনো, দেবব্রত রায়, আব্দুল মালেক, মোঃ মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির, দিলীপ বর্মন, সাগর সরকার, এস এম বাহাউদ্দীন বাহার, মোল্লা শাহাজালাল মিলন, আবু সাঈদ, হাসান আল মামুন, পলায় দত্ত, রাজু সাহা, জাকারিয়া হোসেন তুষার, জাহিদুল ইসলাম, এস এম জাহিদুল ইসলাম সাগর, শশাঙ্ক স্বর্নকার প্রমুখ। সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) যুগ্ম সম্পাদক নিয়ামুল হাসান কচি। সভার শুরুতে সাংবাদিক মানিক সাহার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গনে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) নেতৃবৃন্দ।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল। দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে চিকিৎসার শেষ আশ্রয়স্থল এই প্রতিষ্ঠানটি। বর্তমান গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বনি¤œ খরচে অনেক উন্নত মানের সেবা প্রদান করা হয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এ কথা বলেন। প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন আমরা নীতিগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ মানুষের সেবা দিতে। প্রতিটি রুগীকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করাই আমাদের মূল প্রচেষ্টা। করোনাকালীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সকল কর্মকর্তা-কর্মচারী জীবন বাজি রেখে দক্ষিণাঞ্চলের মানুষের যে চিকিৎসা সেবা প্রদান করে তার ভুয়সী প্রসংশা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাুমন রেজা, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, উপাধ্যক্ষ গাজী মেডিকেল কলেজ ডা. নুরসেরাত আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আল মামুন, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী। অনুষ্ঠানে সারা বছরব্যাপী প্রতি বুধবার গরীব ও অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিসিন বিতরন এর উদ্ভোধন করা হয়। এছাড়াও গাজী মেডিকেল এর অঙ্গ সংগঠন জীবন সংগ্রাম এর সহযোগিতায় গরীব ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন, অসচ্ছ্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নদগ অর্থ বিতরন, রোগীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন সংগ্রাম এর সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

ডুমুরিয়ায় মৎস্যজীবীদের ২দিনের প্রশিক্ষণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সুনিল সমূদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে হিসাব ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মঠবাড়িয়া জেলেপল্লীতে সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ক্লাষ্টার অফিসার ওয়াকিবুন্নেছা, প্রকৌশলী মোঃ ওমর ফারুক ও সিএফ যুথি বেগম। প্রশিক্ষণে ৪০জন জেলে-জেলেনী উপস্থিত ছিলেন।

বেতাগায় ৩য় তপন স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় তৃতীয় তপন স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ফুটবলার হৃষিকেশ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পৌর মেয়র ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি খাঁন হাবিুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের সহ-সভাপতি অমিত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও মেসার্স বেতাগা ট্রেডার্স এর পরিচালক আনন্দ কুমার দাশ।

মেসার্স বেতাগা ট্রেডার্স এর সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠিত এ খেলায় ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড ১-০গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রাফি অর্জন করেন, এই নিয়ে তারা টানা তৃতীয় বারের মত শিরোপা অর্জন করলেন। খেলায় রার্নাস-আপ হয়েছেন বাগেরহাটের বারুইপাড়ার ফেন্ডস একাডেমী একাদশ। খেলায় বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ, মুলঘর ইউনিয়ন পরিষদ ও বারুইপাড়া ফ্রেন্ডস একাডেমি একাদশ অংশ গ্রহন করেন। খেলা পরিচালনা করেন, পলাশ সেন, তাঁকে সহযোগীতা করেন, জীবন দাশ, লাচ্চু মোড়ল ও আজমল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন মিঠুন কুমার দাশ। খেলায় নাইজেরিয়া দেশের চুকা সামসি রিয়ার্ড ও আম্মানসহ জাতীয় দলের নামী-দামী খেলোয়াড়রা অংশ গ্রহন করেন। উৎসব মুখর ও উত্তেজনা পূর্ণ এ খেলায় প্রায় ১০ হাজার ফুটবল প্রেমী খেলা উপভোগ করেন। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ইউপি চেয়ারম্যান যথাত্রমে এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এম.ডি সেলিম রেজা, মোঃ রেজাউল করিম ফকির, মোড়ল জাহিদুল ইসলাম ও মোঃ ফারুকুল ইসলাম ওমরসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

কুল্যায় নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারকে সংবর্ধনা জ্ঞাপন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির কুল্যা ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে কুল্যার মোড় মোটর সাইকেল চালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোটর সাইকেল চালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত (৫ম বার নির্বাচিত) মেম্বার আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী। স্থানীয় পুলিশিং কমিটির সভাপতি রমজান আলির সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিকাঈল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা, ডাঃ শেখ বাদশা, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি জ্বলেমিন হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বুলু, পলাশ, আরিফুল, আলামিন, আঙ্গুর, রিপন, আসিরদ্দিন, ওয়াজেদ আলি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আছাফুর রহমান। অনুষ্ঠানে অতিথিবর্গকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আশাশুনিতে টিকাদান কার্যক্রমের ৪র্থ দিনে ৪৩২২ শিক্ষার্থীর টিকা প্রদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৪র্থ দিনে ৪৩২২ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে আনুলিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ২ হাজার ৫২ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে বড়দল ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসা ও কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেনির ২২৭০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

টিকানিতে আসা মানুষকে বহনকারী যানবাহন, সড়কের প্রতিদিন চলাচলকারী যানবাহনের ভিড়ে এদিনও সাতক্ষীরা-শ্রীউলা ভায়া আশাশুনি সড়কের মহেশ্বরকাটি বাজার ও আশাশুনি বেইলী ব্রীজ এবং বাইপাস সড়কের বড় অংশ জুড়ে চরম যানজটের সৃষ্টি হয়। একই সাথে উপজেলা সড়কেও ছিল ব্যাপক যানজট ও মানুষের ভীড়ে বিপর্যস্ত। সকাল থেকে ২ টা পর্যন্ত যানজটে পড়ে পথচারী, যানবাহন যাত্রী ও চালকদের মধ্যে কল্পনাতীত দুর্ভোগ নেমে আসে। এছাড়া দু’টি টিকাদান কেন্দ্রে শত শত শিক্ষার্থীদেরকে লম্বা লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। আশাশুনিতে প্রয়োজনীয় টিকা না থাকায় রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবেনা বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

ইসলামী আন্দোলনের সাথে যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাথে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাথে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার (১৪ জানুয়ারী’২২) রাত ৮ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক এইচ এম খালিদ সাইফুল¬াহ।

মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস গাজী সুমন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, মোঃ আব্দুস সবুর, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোঃ শিমুল।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আবির, আব্দুল্লাহ আল মামুন, মেহেদি হাসান মুন্না, ইমাম হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশন থেকে আগত প্রতিনিধি দলের সাথে কেসিসি পরিবারের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এ্যাসফল্ট প্লান্ট, ই-গভর্ণ্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা এবং রাজস্ব আদায় কার্যক্রম বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন থেকে আগত প্রতিনিধি দলের সাথে কেসিসি পরিবারের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উল্লেখ্য, সিলেট সিটি মেয়রের নেতৃত্বে ৪৬ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের এক্সচেঞ্জ ভিজিটে বর্তমানে খুলনা সফর করছেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিলেট সিটি মেয়র কেসিসি মেয়রকে বর্তমান মেয়রদের মধ্যে অন্যতম প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, কর্মবীর এ মেয়রের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাঁর নেতৃত্বে খুলনা মহানগরীতে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত থাকলে অচিরেই খুলনা একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। তিনি আরো বলেন, নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা সিটি কর্পোরেশন থেকে দেয়া হয়। তবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সেবাদানের ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয় না থাকায় অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। উভয় সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পারিক পরামর্শ ও অভিজ্ঞতা আদান-প্রদান করা গেলে উদ্ভুত সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সিলেট সিটি মেয়র কেসিসি মেয়রসহ কাউন্সিলর ও কর্মকর্তাদের সিলেট ভ্রমণের আমন্ত্রণ জানান।

সভাপতির বক্তৃতায় কেসিসি মেয়র আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সিলেট একটি সমৃদ্ধ নগরী। সে তুলনায় খুলনা ছিল অনেকটাই অবহেলিত। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে মূলত: এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়। তিনি মোংলা বন্দর, মোংলা ইপিজেড, খান জাহান আলী সেতু, খুলনা মোংলা রেল লাইন ও রেল সেতুসহ খুলনা মহানগরীর উন্নয়নে প্রায় ১৪’শ কোটি টাকার বরাদ্দের বিষয়ে উল্লেখ করে বলেন, এ সকল প্রকল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। উভয় সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আদান-প্রদান সম্ভব হলে উভয় শহরের নাগরিকবৃন্দ উপকৃত হবেন বলেন সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

সভার শুরুতে কেসিসি মেয়র সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়র পতœী শ্যামা হক চৌধুরী’কে ফুল দিয়ে স্বাগত জানান এবং উভয় মেয়র পরস্পর পরস্পরকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেন। এছাড়া আগত মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাদের কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন জানান। সভায় কেসিসি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

কেসিসি’র সচিব মো: আজমুল হক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নিজ নিজ সিটি কর্পোরেশনের পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য এ্যাড. রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর মো: আজম খান ও এস এম শওকত আমীন তৌহিদ, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপুসহ উভয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

অভয়নগরে ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান

স্টাফ রিপোর্টার

অভয়নগরে ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে। শিক্ষাকার্যক্রম চালুরাখতে চলতি মাসে ১২ থেকে ১৮ বছর বয়সের ৭৫ লক্ষ’র বেশী শিক্ষার্থীকে করোন ভাইরাসের টিকা প্রদান নিশ্চত করবে সরকার। এর ধারা বাহিকতায় গতকাল ১৫ জানুয়ারী শনিবার সকাল থেকে নওয়াপাড়া সরকারী মহা বিদ্যালল মাঠে দুই হাজার ৩শত ত্রিশ জন ছাত্র/ছাত্রীকে এই টিকা প্রদান করা হয়। টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আলীমুর রাজিব, ছাত্রলীগ নেতা আব্দুলা আল মামুন (আকাশ), মাইনুল রেজা, নোমান সরদার, রিদয় সিকদার, আবির আহম্মেদ, সাকিল মোল্যা, হেলাল হোসেন, টুটুল প্রমুখ।

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে মতবিনিময় 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুলনা যশোর অঞ্চলের ৯ টি রাষ্টায়ত্ব পাটকলের শ্রমিক ইউনিয়নের সিবিএ- ননসিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ১৫ জানুয়ারী সকাল ১১ টায় খালিশপুর জুট ওয়াকার্স ইনষ্টিটিউট  মিলানায়তনে সংগঠনের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টিত হয় । সভায় বক্তৃতা করেন ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মুরাদ হোসেন, আবু জাফর, প্লাটিনামের শ্রমিক নেতা হুমায়ুন কবির, শাহানাজ শারমিন, খলিরুর রহমান, ষ্টার জুট মিলের শ্রমিক নেতা বিল্লাল হোসেন , মাসুম গাজী, ইষ্টার্ন জুট মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, আলম সরদার, মনিরুল ইসলাম , অলিয়ার রহমান, জে ,জেআই জুট মিলের সৈয়দ আবু জাফর, কার্পেটিং জুট মিলের আঃ ওহাব মৃধা প্রমুখ । সভায় অতিসত্তর রাষ্টায়ত্ব পাটকলের সিবিএ – নন সিবিএর মাধ্যমে একটি কমিটি গঠন পুর্বক অবসরকৃত কর্মচারী কর্মকর্তাদের পাওনা এবং স্থায়ি , বদলী ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে কর্মকর্তা কর্মচারী সংগঠনের সাথে যুগপৎ  আন্দোলন ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয় । বক্তারা বলেন  ২০১৩ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কোন পাওনা পরিশোধ করেনি। ফলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা , কর্মচারী, এবং  স্থায়ি ,বদলী ও দৈনিক ভিত্তিক শ্রমিকরা চরম মানবেতর জীপনযাপন করছেন , কর্মসূচি চলাকালিন সময়ের ভিতর যদি দাবি পুরন করা না হয় তাহলে লাগাতর রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষনা করা হবে । কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ জানুয়ারী সকাল ১১ টায়  খালিশপুর দৌলতপুর জুট মিল থেকে নতুনরাস্তা মোড় পর্যন্ত লালপতাকা মিছিল , ২৩ শে জানুয়ারী বিকাল ৩ টায় খালিশপুর গোল চত্তরে জনসভা , ৭ ফেব্রুয়ারী ঢাকা মতিঝিল বিজিএমসি কার্যালয়ের সামনে আমরন অনশন কর্মসূচি ।

সাংবাদিক গোলাম সরোয়ারের ওপর র‌্যাবের নির্যাতন, স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচীর ঘোষনা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

মামলা হয়নি, আসামীও নন, তা সত্ত্বেও কেন সাংবাদিক গোলাম সরোয়ারকে জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন চালিয়েছে র‌্যাব এমন প্রশ্ন রেখে সাতক্ষীরার সাংবাদিকরা এই ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, কোন অপরাধ নয়, কেউ আসামী নয় অথচ একটি তুচ্ছ মারামারির ঘটনায় র‌্যাব কর্মকর্তারা কেন এত উৎসাহী হয়ে এই অঘটন ঘটালেন তা নিয়ে সাংবাদিক মহল প্রতিবাদী হয়ে উঠেছেন। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রথম আলোর কল্যান ব্যানার্জী, সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সহসভাপতি কালিদাস রায়, বর্তমান সাধারন সম্পাদক মোঃ আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, দেশটিভির শরীফুল্লাহ্ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, জিটিভির কামরুল হাসান ও মানসিক নির্যাতনের শিকার দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার প্রমুখ সাংবাদিক।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, র‌্যাব-৬ এর কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে মামলা হয়নি এমন এক ঘটনায় কোর্ট চত্ত্বরের কাছ থেকেই মারামারিতে আহত নজরুল ইসলামকে ধরে নিয়ে নির্যাতন করেছে। একই সময় তাকে মোটরসাইকেলে বহনকারী সাংবাদিক গোলাম সরোয়ারকে টানাহেঁচড়া করে তার মোবাইল ও গাড়ির চাবি কেড়ে নিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন করেছে। র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত তুলে ধরে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আইনশৃংখলা বাহিনীর একটি এলিট ফোর্স হিসাবে র‌্যাবের যে সুনাম রয়েছে তা এই সমস্ত অতি উৎসাহী কর্মকর্তাদের জন্য বিনষ্ট হচ্ছে। সাংবাদিকদের ওপর কেন সাতক্ষীরার এই কর্মকর্তার এত রোষানল তা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হিসাবে র‌্যাব তার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্ব বহির্ভূত কোন কর্মকান্ডের ব্যাপারে তাদের এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার ইশতিয়ার হোসাইন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেছেন। এই কর্মসূচী অনুযায়ী কাল রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার ঘোষনা দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকাল ১১টায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে ও সাংবাদিক মুস্তাাফিজুর রহমান পারভেজের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সচিবকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমজাত বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, জিএম হেদায়েত আলী টুকু, শিক্ষক স্বপন কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারন সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাবেক জনতা ব্যাংক ম্যানেজার শেখ আব্দুর রশীদ, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, এইচ এম শফিউল ইসলাম, শিক্ষক সরদার মোজাফ্ফর হোসেন, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ইউপি সচিব মো. আব্দুল গণি গাজী, অবসর প্রাপ্ত সচিব নারায়ণ চন্দ্র দাশ, কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ দেবাশীষ দাশ, এসআই আব্দুল আলীম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইউনুছ আলী মোড়ল, রবিন অধিকারী, অজিয়ার মোড়ল, হরিঢালী ইউপি সদস্য শংকর বিশ্বাস, সংরক্ষিত ইউপি সদস্য কাকলী বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সচিব মহাদয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওয়াতাধীন কপিলমুনি বাজারে টিসিবির ডিলার সাদিয়া এন্টারপ্রাইজের নিত্যপণ্য তেল, চিনি ও ডাউল ভোক্তা পর্যায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলার টিসিবির ডিলার মোনওয়ার হুসাইন রিংকু, মো. গোলাম রাব্বানী ও ভূদেব চন্দ্র মন্ডল পৃথক পৃথক ভাবে সচিব মহাদয়কে ফুলের শুভেচ্ছা জানান। কপিলমুনি সরকারি হাসপাতালের কাজের উন্নয়ন ও জাফর আওলীয়া ফাজেল ডিগ্রী মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, যেহেতু এ এলাকায় আমার জন্ম। তাই সংগত কারনেই এলাকার উন্নয়ন ও আমার এলাকাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব বোধ থেকে সরে যেতে পারিনা। আমার এলাকার সর্বশ্রেণির মানুষ সুন্দর ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে এটাই আমার আশা। তাই এলাকার সকলকে সাথে নিয়ে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই এলাকার উন্নয়ন করে যেতে চাই। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কুশল বিনিময় পর্বে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সন্মানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া বর্শী।

খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর প্রতিবাদ  সভা অনুষ্ঠিত

 খবর বিজ্ঞপ্তি

খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ১৫ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপ গাঙচিল কার্যালয়ে অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা গাঙচিলের সভাপতি কবি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো – চেয়ারম্যান  ও সাবেক ব্যাংকার বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ও গবেষক সৈয়দ আশরাফ আলী, কবি আনন্দ কুমার স্বর , কবি পিজিএল ইউনুস আলী ,কবি হাদিউজ্জামান , কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, কবি প্রদীপ আচার্য প্রমুখ। সভায় বক্তারা বলেন   গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার সংগঠনের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে সচ্ছতার সাথে পালন করে আসছে দির্ঘদিন ধরে আমাদের জানামতে সে গাঙচিলের একজন সৎ ও সুযোগ্য সংগঠক । কিন্তু  তারপরও তদন্তছাড়া   তার বিরুদ্ধে  সংগঠনের নামে রশীদ বিহীন চাঁদা উত্তোলন, সরকারি অনুদানের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অর্থিক হিসাব সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন মিথ্যা তথ্য  কতিপয় ব্যক্তির যোগসাজগে প্রকাশ করার তিব্র নিন্দা ও প্রতিবাদ  জানানো হয় সভা থেকে ।

জাতির পিতার সমাধিসৌধে অফিসার্স এসোসিয়েশন কুয়েট এর শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অফিসার্স এসোসিয়েশন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নব-নির্বাচিত নেতৃবৃন্দ। ১৫ জানুয়ারি শনিবার দুপুরে অফিসার্স এসোসিয়েশন কুয়েট এর সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এসোসিয়েশনের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। এসময় অন্যান্যের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, সদস্য মোঃ মঈনুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন ও বাদশা মোঃ হারুন উপস্থিত ছিলেন।

কালিয়ায় করোনার টিকার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে  টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি পর্যন্ত উপজেলার প্রায় ১৯ হাজারের অধিক জন শিক্ষার্থীর মধ্যে করোনার টিকা দেওয়া হয়েছে। এতে প্রথম পর্যায়ে ৬ জানুয়ারি ৬ষ্ঠ থেকে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের নড়াইল নার্সিং ইনস্টিটিউট টিকা কেন্দ্রে উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ ছিল। এজন্য ৫ জানুয়ারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীকে তাদের জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপিসহ ১০০ টাকা করে নিয়ে বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। এরপর ওইসব শিক্ষার্থীদের মধ্যে বাদ পড়াদের ১২ জানুয়ারি তারিখে টিকা প্রদান করা হয়। এজন্য ১১ জানুয়ারি তাদের নিকট থেকেও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপিসহ ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ও যাতায়াত খরচ বাবদ গ্রহণ করেন। চাঁচুড়ী গ্রামের শিক্ষার্থী সাজিদ মোল্যা, রকিবুল ইসলাম রাতুল, খাদিজা, চাপুলিয়া গ্রামের শিক্ষার্থী লামিয়া, মিতুন জিরা, ববিতা, সাদিকুর নাহার তমা ও মারিয়াসহ একাধিক শিক্ষার্থী জানায়, ৫ জানুয়ারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদ্যালয়ের অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীকে ১০০ টাকা নিয়ে বিদ্যালয়ে হাজির হতে বলেন। করোনা টিকার  রেজিস্ট্রেশন এবং যাতায়াত খরচ বাবদ ওই টাকা লাগবে বলে জানানো হয়।

প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখে টাকাসহ লাইনে দাঁড়ানোর পর শিক্ষকরা টাকা নেয়। ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকের নিকট থেকে করোনার টিকার  রেজিস্ট্রেশনের নামে ১০০ টাকা করে আদায় করেছেন। ঘটনা আঁচ করতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ১০০ টাকা করে শিক্ষার্থীর জন্য যাতায়াত খরচ বলে চালিয়ে দেন। অথচ শিক্ষার্থীদেরকে জেল খানার কয়েদিদের মতো গাদাগাদি করে নিন্মমানের বাস ভাড়া করে টিকাকেন্দ্রে নিয়ে যান। এতে নামমাত্র টাকা ব্যয়  করেছেন। অভিযোগের বিষয়ে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (০১৭১৩-৯০৬১১৯) ১০০ টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে  বলেন, শিক্ষার্থীদের টিকাকেন্দ্র যাতায়াতের জন্য খরচ বাবদ  মাথা পিছু ১০০ টাকা করে নেয়া হয়েছে। টিকা গ্রহণের জন্য টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান তিনি। কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া (০৭১১-১৮৭০৩৭) বলেন, টিকাকেন্দ্রে যাতায়াত খরচ নেয়ার বিষয়ে সরকারিভাবে আমাদের কাছে কোন নির্দেশনা আসেনি। আমরা এটা নেয়ার ব্যাপারে কোন শিক্ষা প্রতিষ্ঠানকেও এ ধরণের কোন নির্দেশনা দেয়নি। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা কমিটি শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করবেন। বিধায় টিকা রেজিস্ট্রেশন বা টিকাকেন্দ্রে যাতায়াত খরচ কিংবা ভিন্ন কোন নামে টাকা আদায়ের নিয়ম নেই। সুতরাং টিকা দেওয়ার অজুহাতে কেউ টাকা আদায় করতে পারেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম (০১৯১৩৯২৬১৬১) এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে টিকা রেজিস্ট্রেশন বা টিকা নেওয়ার জন্য যাতায়াত খরচ কিংবা ভিন্ন নামে কোন প্রকার টাকা আদায়ের নিয়ম নাই। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহন করা হবে।

‘দেশের প্রথম অঙ্কন শিক্ষাপ্রতিষ্ঠান সংরক্ষণ করা হোক’

খবর বিজ্ঞপ্তি

উন্নয়নের নামে খুলনার ইতিহাস-ঐতিহ্য নস্ট করা যাবে না। একে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ অত্যন্ত গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। আড়াই হাজার বছরের অধিক সময় থেকে এদেশে বিভিন্ন জনগোষ্ঠী ও শাসক শ্রেণী গড়ে তোলে বসতি, নগর, ইমারত, প্রাসাদ, দুর্গ, মসজিদ, মন্দির, বিহার, স্তূপ, সমাধি সৌধ প্রভৃতি অসংখ্য সাংস্কৃতিক ঐতিহ্য। এসব সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা ইতিমধ্যে শত বছরের ঐতিহ্য পৌরভবন, ডাকবাংলো ভবন, পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় হারিয়েছি। হারাতে বসেছি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সার্কিট হাউজের নির্যাতন কেন্দ্র ,শতবর্ষী নাট্য নিকেতনটি সম্মুখে করনেশন হল ও বাংলাদেশের শিল্পকলার পথিকৃত্ শশীভূষণ পাল কর্তৃক ১৯০৪ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম অঙ্কন শিক্ষাপ্রতিষ্ঠান। যা ইতিহাস-ঐতিহ্যপ্রিয় মানুষেরা কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। আমারা চাই এই ইতিহাস ও ঐতিহ্যগুলো প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে সমধিক হোক। তাই আমরা চাই ইতিহাসসমৃদ্ধ এই ভবনটি সরকারের প্রতœতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষণ করা হোক। এভাবে বললেন জনউদ্যোগ, গুণীজন স্মৃতি পরিষদেরও চারুশিল্পী সংসদের মানববন্ধনে বক্তারা।

শনিবার বেলা ১১ঘটিকায় জনউদ্যোগ,খুলনা ,গুণীজন স্মৃতি পরিষদ ও চারুশিল্পী সংসদের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে দেশের প্রথম অঙ্কনশিল্প শিক্ষাপ্রতিষ্ঠান ‘মহেশ্বরপাশা স্কুল অব আর্ট’ ভবন ও শিল্পী শশীভূষণ পালের স্মৃতি সংরক্ষণ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু ও সঞ্চালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আফম মহসীন, কালের  কন্ঠের ব্যুরো প্রধান লেখক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, সিপিবি’র মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম ,দেলোয়ার হোসেন দিলু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক প্রদ্যুৎ ভট্র, চিত্রশিল্পী প্রশান্ত দাস, চারুশিল্পী সংসদের সুদীপ বিশ্বাস, বৃহত্তর আমরা খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খোকন, ছায়বৃক্ষের মাবুবব আলম বাদশা, প্রশিকার অজয় কুমার দে, বাকের আহমেদ, নারী ও শিশু অধিকার ফোরামের গৌতম দে হারু, বাসদের কোহিনুর আক্তার কণা, উদ্যামীর নূরুন্নাহার লিলি,গুণীজন স্মৃতি পরিষদের সাংবাদিক ইয়াসির আরাফাত রুমি , মোরশেদ নেওয়াজ শিপলু, এ্যাডঃ আফম মুক্তাকুজ্জামান মুক্তা, কাজী বাকী উল্লাহ, এম এ সাদী, অনুপ কুমার মন্ডল, তামিম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৪ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন ও কবি জসিমউদ্দীন এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের প্রথম অঙ্কনশিল্প শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেন। শিল্পী এস এম সুলতান নানা সময়ে এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। শিল্পপ্রেমী শশীভূষণ পাল আর্ট স্কুল প্রতিষ্ঠার পর ১৯২০ সালে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহারাজ বাহাদুর এ স্কুল পরিদর্শনে করেছেন। তিনি স্কুলটির ভূয়সী প্রশংসা করেন। ১৯২২ সালের জুলাই মাসে এ স্কুল পরিদর্শনে আসেন তদানীন্তন বাংলার গভর্নর লর্ড লিটন। স্কুল দেখে তিনি খুব খুশি হন। গভর্নর লর্ড লিটন পরে লর্ড রোনাল্ড সে’ও খুলনা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন স্কুলটি পরিদর্শন করার জন্য। অযতœ-অবহেলায় আজও যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বাজুয়ায় উত্তম বলে কামারের দোকানই এখন বেঁচে থাকার সম্বল

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

উত্তম গাইন, পেশায় একজন ভাজা-পুড়ার দোকানদার থেকে এখন কামারের দোকানদার। দাকোপের বাজুয়া বাঁধে অনেক বড় স্বপ্ন নিয়ে এলেও কামারের দোকানই এখন তার একমাত্র বেঁচে থাকার সম্বল। চার সদস্যের ছোট পরিবার নিয়ে বেশ ভালোই কাটছে তার দিন। দাকোপ উপজেলার বাজুয়া গাইন পাড়ায় জন্ম উত্তম গাইনের। অর্থের দৈনতায় পড়ালেখা শিখতে স্কুল ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি তার। বাবা ছিলেন কৃষক ও হোটেলে কাজ করতেন। খুব অল্প বয়সেই বাবার সাথে মাঠে হাল চাষের কাজ শুরু করেন। এক পর্যায়ে সে কাজও বেশীদিন করার সুযোগ হয়নি। হঠাৎ বাবা পরিমল গাইন তাকে ও তার মাকে ফেলে ভারতে চলে যায় একা একা। তখন ৭ বছরের উত্তমের মাথার উপর যেন বাজ পড়ার মতো। ২ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। তাই পরিবারের দায়িত্ব ঘাড়ে নিতে খুব অল্প বয়সেই গ্রাম থেকে চলে আসে বাজুয়া বাজারে। স্বপ্ন ছিল বাজারে এসে অনেক টাকা রোজগার করে নিজের সাথে সাথে পরিবারের দৈন্যদশা দূর করবে। প্রায় ৩ মাস বাজারের পথে পথে ঘুরে তেমন কিছুই করার ব্যবস্থা করতে পারেন নি। এক পর্যায়ে বাজুয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাথা গোঁজার ঠাই মেলে। আত্মীয়ের বদৌলতেই খেয়ে-দেয়ে বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা হয় তার। ভাগ্যের চাকা ঘুরাতে শুরু হয় নতুন জীবন। ফ্লাস্কে করে রাস্তার মোড়ে, অলিতে-গলিতে চা বিক্রি করেই কেটে যেত তার দিন। অথচ যে সময়টাতে তার থাকার কথা ছিল বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, সে সময়টাতেই তিনি কাধে তুলে নিয়েছিলেন পরিবারের দায়িত্ব। উত্তম গাইন বলেন, “এই বাজারে আইসা মেলা মানুষ দেখসি। মেলা মানুষ আইসা আমারে অনেক রকম স্বপ্ন দেখাইসে। কিন্তু দিন শেষে আমার ফ্লাস্ক ছাড়া কেউই আছিলো না পাশে। এই চায়ের ফ্লাস্কই আমারে বাঁচার মতো নতুন জীবন দিসে। আইজ ২০/২২ বছর ধইরা বাজুয়ায় আছি। কোনোদিন কারও হক মাইরা খাই নাই। সত্যের সাথে ব্যবসা কইরা গেসি। তাই এলাকার সকলেই আমারে ভালোবাসে।”এবং ভাগ্নে বলে ডাকে আর আমি সকলকে মামা বলে ডাকি। তিনি আরও বলেন, “ব্যবসাটা ধিরে ধিরে একটু একটু করে বড় করা শুরু করতাসিলাম এবং চপ, পিয়াজী, শিঙগাড়া বানানো শুরু করলাম। কিন্তু গেলে বার করোনার ধাক্কায় যে লকডাউন দিল তাতে আমাগো না খাইয়া মরার অবস্থা ছিল। কিন্তু এরপরও আমি সাহস হারাই নাই। সৃষ্টিকর্তার উপর ভরসা রাইখা ব্যবসাটা টিকাইয়া রাখসি। এখন আস্তে আস্তে আবার একটু একটু করে দাড়াইতেসি।”চার সদস্যের পরিবার উত্তম গাইনের। ইচ্ছে ছিল পড়ালেখা করিয়ে নিজেকে শিক্ষিত করে তুলবো। কিন্তু অর্থাভাবে সেই স্বপ্নও পূরণ হয়নি উত্তম গাইনের। মাও কয়েক বছর আমাকে রেখে চলে গেল ভারতে আমি হয়ে গেলাম একা।তখন দোকানের খাবার বানানোর জন্য অল্প বয়সেই বিয়ে করে ফেললাম । কিছু দিনের মধ্য একটা পুলা সন্তানের বাবা হলাম। ছেলেটাকে পড়াচ্ছি স্কুলে। স্বামী-স্ত্রী খেটে এখন ছেলেটাকে শিক্ষিত করে তোলার স্বপ্ন দেখছি। উত্তম গাইনের বিশ্বস্ততার জন্য সারাদিনই তার কাছে প্রচুর মানুষ আসেন দা- বটি, কাচি- কোদাল, ধার দেওয়া সহ কামারের কাজ করার জন্য। বিশেষ করে বাজারের দিন দল বেধে মানুষ আসেন তার দোকানে কাজ করানোর জন্য। দোকানে আসা কয়েক জনের সাথে কথা হলে তাদের মধ্যে ফিলিপ নামের একজন জানান, উত্তম মামা খুবই ভালো মানুষ। আমরা তার দোকানের নিয়মিত কাস্টমার। মাঝে মধ্যে যখন পকেটে টাকা থাকে না, তখন মামার কাছে কিছু খেতে চাইলে মামা হাসিমুখেই তা দিয়ে দেয়। টাকার জন্য কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। বিশেষ করে তার এই গুণটিই আমাদের আকৃষ্ট করেছে। উত্তম গাইনের মতো এরকম হাজারো উত্তম দাকোপের ওলি গলিতে নিত্য নিয়মিত চায়ের ফ্লাস্ক, ভাজা-পুরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবার স্বপ্নই নিজেদের ভাগ্যোন্নয়নের। কেউ বা পারছে কেউ বা পারছে না। তবে স্বপ্ন দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন।

মহেশপুরে সীমান্ত অতিক্রম কালে নারী শিশুসহ আটক-২১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্ঠা করলে ২১জনকে আটক করে ৫৮ বিজিবি।

শনিবার ভোরে কানাই ডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে ১৩জন পুরুষ, ৪জন নারীও  ৪শিশুকে আটক করে। আটক কৃতরা হলেন,খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫),স্ত্রী সখিনা বেগম (৩০),  মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে আব্দুল্লাহ (০২), যশোর জেলার বিরাট সমাজ পতীর স্ত্রী শিখা রাণী সমাজ পতী (৪০), মেয়ে রিয়া সমাজ পতী, ছেলে তীপ্ত সমাজ পতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের  মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মন্ডলের স্ত্রী উষা রাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মন্ডলের ছেলে আলম মন্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিন এর ছেলে সাইফুলআলম (৩০),সুনামগঞ্জ জেলার আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০),গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩),রুহুল আমিন এর ছেলে হুমায়ূন কবীর (৪৪)ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদ এর ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখ এর ছেলে রাকিবুল ইসলাম (৩১)

৫৮বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক জানান, অবৈধ ভাবে দেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম স্মরণসভায় সভাপতিত্ব করেন। স্মরণসভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, নির্বহী সদস্য মো: শাহ আলম, ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কৌশিক দে, এস এম নূর হাসান জনি, দিলীপ বর্মন, ক্লাবের ইউজার সদস্য প্রবীর কুমার বিশ্বাস, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, অভিজিৎ পাল প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও শেখ মো: সেলিম, ক্লাব সদস্য রকিব উদ্দিন পান্নু, দেবনাথ রনজিৎ কুমার, মোজাম্মেল হক হাওলাদার, দেবব্রত রায়, আব্দুল মালেক, মোঃ মোস্তাকুজ্জামান, পলাশ দত্ত, ক্লাবের ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, রীতা রানী দাস, শশাংক শেখর স্বর্ণকার, মো. জাকারিয়া হোসেন তুষার, হাসান আল মামুন, বাবুল আকতার, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), আব্দুলাহ আল মামুন রুবেল, ড. সাহিদা খানম, এস এম বাহাউদ্দিন, মিলন হোসেন, মোঃ রফিক আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

স্মরণসভার শুরতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া স্মরণসভা শেষে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু’র আশু সুস্থ্যতা ও প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

কোটচাঁদপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পৌর কাশিপুর ডিগ্রী কলেজের পাশে এ ঘটনা ঘটে। এতে একটি ট্রাক ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নিলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি এসি বাসের যাত্রী সাধারণ। বাসের সুপার ভাইজার ৯৯৯ এ কল দিলে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাত দল পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করা হয়।

পূর্বাশা পরিবহনের সুপার ভাইজার তমাল হোসেন জানান, বুধবার রাত ১০ দিকে ঢাকা গাবতলী থেকে পূর্বাশা পরিবহনের একটি এসি বাস দর্শনার উদ্দ্যেশে ছেড়ে আসি। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কাশিপুর পৌর কলেজের অদূরে পৌছালে সামনে একটি কাটা মেহগনি গাছ সড়কে পড়ে থাকতে দেখি। এসময় ডাকাত দল একটি ট্রাকের গতিরোধ করে । তমাল হোসেন বলেন, আমাদের পরিবহনটি ঘটনাস্থলে যাওয়া মাত্রই মাথায় হেলমেট পরিহিত ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল বাসের গ্লাস খোলার চেষ্টা চালায়।

এসময় বাসের সুপার ভাইজার তমাল ৯৯৯ এ কল দিলে কোটচাঁদপুর থানা পুলিশের হাইওয়ের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। পরে সেখানে কোটচাঁদপুর থানা পুলিশের আরো একটি টিম আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবহন যাত্রীরা।

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কেটে ডাকাতির চেষ্টা কালে পরিবহনের একজন ৯৯৯ এ ফোন দিলে কন্ট্রোল রুম থেকে থানার ডিউটি অফিসারকে জানানো হয়। পরে সড়কে টহলরহত পুলিশ সদস্যদের কে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতি সংঘটিত করতে পারেনি।

জেএসডি’র মঙ্গলবারের কর্মসূচী স্থগিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় সরকারের দাবীতে আগামী মঙ্গলবার (১৮ জানুয়ারি, ২০২২) বেলা ১২টায় স্থানীয় পিকচার প্যালেস মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র খুলনা জেলা ও নগর শাখা আহুত মানববন্ধন ও সমাবেশের কর্মসূচী স্থগিত করা হয়েছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি’র নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রের পরামর্শে এ কর্মসূচী স্থগিত করা হয়।

টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির দাবীতে শ্যামনগরে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে লিডার্স এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরার্শ ফোরাম, শ্যামনগর উপজেলা যুব ফোরাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মান ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপস্থিত থেকে বক্তব্য দেন ফোরামের সদস্য ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম জাহিদ সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সমাজ সেবক কুমুদ রঞ্জন গায়েন, যুব ফোরামের সভাপতি মমিনুর রহমান, সিডওি ইয়থ টিমের সংগঠক হাফিজুর রহমান, সামিউল ইসলাম মুন্না, মোঃ আবুজার, স্বরুপ ইয়থ টিমের প্রতিষ্ঠা পরিচালক জান্নাতুল নাইম, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস.এম. মনোয়ার হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, “বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির কারনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। উচ্চ জোয়ারের প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। ২০২১ সালে ২৬ মে সাইক্লোন ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারনে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ উপজেলা, খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মংলা উপজেলা বেড়িবাঁধ উপচিয়ে পানি ভিতরে প্রবেশ করে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। বর্ষা মৌসুম নদীর খর ¯্রােত ও উচ্চ জোয়ারের কারনে বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট আরও বৃদ্ধি পাবে।

সম্প্রতি সরকার ২টি মেগা প্রকল্প হাতে নিয়েছে যা এ এলাকার মানুষের দাবী ছিল। কিন্তু উক্ত প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। তাছাড়া এই ২টি প্রকল্প দিয়ে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মানও সম্ভব নয়। এ এলাকার মানুষের রক্ষার জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের জন্য দাবী করছি। পানি উন্নয়ন বোর্ড যেন মেগা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বেড়িবাঁধের জন্য ব্যয় করেন উপকূলের মানুষের এই দাবী। আমাদের দাবী সমূহঃ ১. জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে সকল পোল্ডারে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মান করতে হবে,  ২. উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে,  ৩. “একটি বাড়ি একটি শেল্টার” ডিজাইন তৈরি করে মডেল বাড়ি নির্মান ও এই বাড়ি নির্মানে প্রনোদনা দিতে হবে।”

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৬ জনের জরিমানা আদায়

পাইকগাছা প্রতিনিধি।।

করোনার নতুন ঢেউ প্রতিরোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ বাস্তবয়নে  পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে  মাস্ক বিহীন ৬ জনের কাছ থেকে  ৬শত টাকা  জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর বাজারে বিভিন্ন দোকানদার,পথচারীদের মুখে মাক্স নাথাকায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন জরিমানা করেন। এ বিষয়ে নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, রাত ৮ পর দোকান পাট বন্ধু থাকবে ও  করেনা প্রতিরোধে সরকারী বিধিনিষেধ বাস্তবয়নে জনসচেতনতা বৃদ্ধিতে অব্যাহত ভাবে  অভিযান পরিচালনা করা হবে। প্রথম দিন আপনাদের সতর্ক করা হলো। আদালত পরিচালনার সময়  উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোদ্দার।

পাইকগাছায় ষোলআনা সমবায় সমিতি লিঃ নির্বাচন জমে উঠেছে: শোভা পাচ্ছে ফেসটুন পোস্টার

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় স্বর্ণ পদক প্রাপ্ত ষোলআনা সমবায় সমিতি লিঃ এর ২৪ জানুয়ারি  ত্রিবার্ষিক  ব্যাবস্থাপনা পরিষদ নির্বাচন জমে উঠেছে। বাজার এলাকায়, ব্যানার, ফেসটুন, পোস্টার, হ্যান্ড বিল শোভা পাচ্ছে। নির্বাচনের ৯ দিন বাকি থাকলেও প্রার্থীরা ভোটারদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোট প্রার্থনা করেছেন। এ নির্বাচনে ১০৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ টি পদের বিপরিদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ার) জি এম শুকুরুজ্জামান (আনারস) গাজী শহিদুল ইসলাম (ছাতা) সহ-সভাপতি পদে সন্দীপ কুমার সানা (উড়োজাহাজ)  সোহেল রাশেদ জনি( মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে শেখ ফজলুর রহমান ( মাছ), শেখ মুরশাফুল আলম ( ফুটবল), কোষাধ্যক্ষ পদে এটিএম নাহিদুজ্জামান (প্রজাতি), মোশারফ হোসেন (দেয়াল ঘড়ি), সঞ্জীব কুমার (রিক্সা) সদস্য পদে শেখ আঃ আজিজ (মোরগ) আবুল কালাম আজাদ (মোবাইল),  আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ সরদার (ডাব), নুরু গাজী ( কাপপিরিজ), রাজীব কুমার মন্ডল (টেলিভিশন),  রিমন শেখ (টেবিল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হাবিবুর রহমান (মই) ও হারুন অর রশীদ (কলস) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে। নির্বাচন যতই এগিয়ে আসছে পাইকগাছা ততই উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে।

বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী শাহ সেকেন্দার আলী ডালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

এ সময় বক্তারা কাজী ডালিমকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, খুলনায় শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে গণমানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন। দলের দু:সময়ে এবং সুসময়ে কখনোই তিনি লক্ষ্যচ্যুত হননি। সাময়িক সময়ের জন্য অভিমানে দূরে সরে গেলেও অবশেষে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির সাথে ছিলেন। আগামী দিনে যারা বিএনপির নেতৃত্ব দেবেন তাদেরকে কাজী সেকেন্দার আলী ডালিমকে অনুসরণ করার আহবান জানান বক্তারা।

শনিবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভপিতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। বক্তারা খুলনায় বিএনপিকে প্রতিষ্ঠিত করতে মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, রোবায়েত হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শেখ সাদী, সুলতান মাহমদু, সাজ্জাদ আহসান পরাগ, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, হাফিজুর রহমান মনি, হাসানুর রশিদ মিরাজ, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, শামীম কবির, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, সেতারা সুলতানা, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহাবুদ্দিন মন্টু প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অসহায় ও শীতার্তদের সাহায্যার্থে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। সরকারী সহায়তায় দেশের প্রত্যেকটি এলাকাতে শীতবস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী এবং সমাজকল্যাণমূলক সংগঠনগুলোকে সমাজের অসহায়, দুস্থ ও শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।

তিনি উড়–প স্বেচ্ছাসেবী সংগঠনের মাদ্রাসার ছাত্রদের মাছে শীতবস্ত্র বিতরণের উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

গতকাল শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উড়–প’ এর পক্ষে নগরীর চাঁনমারী আহমেদীয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ নেতা মো. আইউব আলী খান, আলমগীর মল্লিক,    ‘উড়–প’ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি রজব আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক, দপ্তর সম্পাদক মো. জোনায়েব, প্রচার সম্পাদক মাহতাব আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, অর্থ সম্পাদক মো. এহতেশামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হত্যার পর ফাহিমার লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয় স্বামী

 যশোর অফিস

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে ইটভাটা শ্রমিক ফাহিমা বেগমের হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী জাহাঙ্গীর মোড়ল। শুক্রবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল।

এদিন ভোরে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া রথখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি ওই এলাকার সাতপাখিয়া গ্রামের দাউদ মোড়লের ছেলে। এর আগে বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ফাহিমা বেগমের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রায় ২১ বছর আগে জাহাঙ্গীর মোড়ল ও ফাহিমা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে মরিয়ম (১৮) ও মুসফিকা (১১) নামে দুই কন্যাসন্তান রয়েছে।

অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল ও তার স্ত্রী ফাহিমা বেগম যশোর জেলাসহ বিভিন্ন জেলায় ইটের ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য ছিল এবং প্রায়ই ঝগড়াঝাটি হতো।

রেশমা শারমিন আরও জানান, গত  বছরের ১৫ ডিসেম্বর গ্রামে ধানের কাজ শেষ করে অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল এবং তার স্ত্রী ফাহিমা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে অভিযুক্তের শ্বশুরবাড়ি চরগ্রাম যায়। সেখান থেকে বিকালে তারা ইজিবাইকে করে চুকনগর আসে।

চুকনগর থেকে বাসের টিকিট কেটে যশোরে ইটভাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথে চিনাটোলা বাজার থেকে একটু সামনে বাস নষ্ট হয়ে গেলে তারা ইজিবাইকে করে নরেন্দ্রপুর মোড়ে এসে নামে। তারপর সেখানে ইজিবাইক বা ভ্যান না পাওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল ও স্ত্রী ফাহিমা বেগম হেঁটে ইটভাটার উদ্দেশে রওনা করে এবং চলতি পথে তাদের ব্যক্তিগত ও সাংসারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি ও ঝগড়া চলতে থাকে।

নরেন্দ্রপুর হাই স্কুলের কাছাকাছি আসলে ফাহিমা বেগম জাহাঙ্গীর মোড়লের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। ফাহিমা বেগম জাহাঙ্গীর মোড়লকে রেখে সামনে হাঁটতে থাকে। তখন জাহাঙ্গীর মোড়ল পেছন থেকে রাস্তার পাশে পাওয়া বাঁশ উঠিয়ে ফাহিমা বেগমের মাথার পেছনে জোরে আঘাত করলে ফাহিমা বেগম পড়ে যান। এরপর জাহাঙ্গীর মোড়ল ওড়না দিয়ে ফাহিমার গলায় পেঁচিয়ে শক্ত করে ধরে রাখেন। মৃত্যু নিশ্চিত হয়ে গেলে ফাহিমার লাশ স্কুলের বাইরে কাঁচা রাস্তার পাশে বাথরুমের ট্যাংকের মধ্যে ফেলে দেন। শুক্রবার অভিযুক্ত জাহাঙ্গীর মোড়লকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসানের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলকি জবানবন্দি দেন।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বিত্তিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী ছলেমান (৪০) ও ওসমান (৬০)। গুরুতর আহত ভ্যানচালক কামাল (৪৩) সহ দুইজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হতাহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউদিয়া থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যান কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ওসমান মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালকসহ তিন জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান মারা যান।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, কুষ্টিয়ার বিত্তিপাড়া সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পরে আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন মারা গেছে। ভ্যানের চালকসহ দুইজন চিকিৎসাধীন।

নগরীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি দক্ষিণপাড়া পাঁকার মাথা মোড়ে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খানজাহান আলী থানাধীন শিরোমনি দক্ষিণপাড়ার মৃত. আলাউদ্দিন দেওয়ানের ছেলে আল আমিন দেওয়ান সোহাগ (২৯)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, খানজাহান আলী থানাধীন শিরোমনি দক্ষিণপাড়া পাঁকার মাথা মোড়ে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় হারুনের মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ৯০ পিস ইয়াবাসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা রুজু করা হয়েছে।

নগরীর শিল্পী শশীভূষণ পালের স্মৃতি সংরক্ষণের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ শিল্পী শশীভূষণ পালের স্মৃতি সংরক্ষণের দাবীতে এক যৌথ বিবৃতি দিয়েছেন। শনিবার (১৫ ডিসেম্বর) এ বিবৃতি দেন নেতৃবৃন্দরা।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের শিল্প-সংস্কৃতির পদযাত্রায় সভ্যতা বিনির্মাণে এই উপমহাদেশে যিনি শিল্প-শিক্ষার প্রথম প্রতিষ্ঠান মহেশ্বরপাশায় গড়ে তুলেছিলেন তিনি ‘শিল্পী শশীভূষণ পাল’। ১৮৭৮ সালে ১৪ জানুয়ারি খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশাতে এই মহান শিল্পীর জন্ম। ছোটবেলা থেকেই তাঁর শিল্পকর্ম তৈরির প্রতি ছিল তীব্র আকর্ষণ। বাবা সঙ্গীতানুরাগী শ্রীমন্ত পালের অস্ব”ছল পরিবারে পড়ালেখা তাঁর দ্বিতীয় শ্রেণির পর আর এগোয়নি। কিন্তু ছবি আঁকা, মাটির কাজ, কাঠের উপর খোদাই করে রেলগাড়ী, বাঁশি, বেহালাসহ নানা বাদ্যযন্ত্র অঙ্কন, নানা ঢংয়ের রঙের পুতুল, মাটিসহ নানা উপাদানের মিশ্রণে বিভিন্ন ধরনের ভাস্কর্যের অবয়ব, এমনি কত সব শিল্পকর্ম শিল্পী শশীভূষণ অবলীলায় করে যেতেন, যা সেসব শিশু-কিশোরসহ শিল্প-রসিকজনদের আকৃষ্ট করতো। এখানেই শিল্পী থেমে থাকেননি, এই চিত্রশিল্পী নিজে বোধ ও পরিশ্রমে একক চেষ্টায় গড়ে তোলেন ‘মহেশ্বরপাশা স্কুল অব আর্ট’। শিল্প-শিক্ষার প্রথম প্রতিষ্ঠান এবং তিনিই এই শিল্প-শিক্ষার প্রথম স্বপ্নদ্রষ্টা। এখানে আমাদের শিল্প-সংস্কৃতির সাথে জড়িত বহু কীর্তিমান মানুষের আগমন ঘটেছে। কয়েক যুগের মানুষের জীবনযাত্রার সাধনালব্ধ শিল্পকর্ম এই ‘মহেশ্বরপাশা স্কুল অব আর্ট’ এই প্রতিষ্ঠানে সংরক্ষিত হয়েছে যা আমাদের শিল্প-সংস্কৃতিকে মহিমান্বিত করেছে। সর্বোপরি সভ্যতা বিনির্মাণে শিল্পী শশীভূষণ পালের শিল্পকর্মের অবদান আর সঙ্গে শিল্পীর তৈরি ‘মহেশ্বরপাশা স্কুল অব আর্ট’ আমাদের শিল্প-সংস্কৃতির ঐতিহ্যের একটি ঐতিহসিক অংশ ও নিদর্শনও বটে। শিল্পীর নির্মিত ছবি আজও ভারতে ও লন্ডনের কিছু যাদুঘরে অত্যন্ত মর্যাদার সাথে সংরক্ষিত আছে। নেতৃবৃন্দ বিবৃতিতে আমাদের দেশের পারিপার্শ্বিক যে উন্নয়ন হচ্ছে তা হোক, পাশাপাশি ঐতিহাসিক চিত্রশিল্পী শশীভূষণ পালের এই ঐতিহ্যকেও রক্ষা করার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আব্দুল হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মো. আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।