Home আঞ্চলিক মোংলায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

মোংলায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

15

স্টাফ রিপোর্টার।।

মোংলা বন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ৩০ ডিসেম্বর রাতে ধর্ষণ করে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মল্লিক।

ঘটনার পরপরই থানায় এজাহার দাখিল করলেও ক্ষমতাবান ওই প্যানেল চেয়ারম্যানের দাপটে মামলা রুজুতে বিলম্ব হয়, তবে তদন্তে সত্যতা পাওয়ায় অবশেষে ১০ জানুয়ারি মামলা রুজু করে মোংলা থানা পুলিশ। মামলা দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন ধর্ষিতা নারী ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে মালগাজী মিশনবাড়ী এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীর মল্লিক এক সময়ের বিএনপির যুব দল থেকে আওয়ামী লীগের যোগদান করেন বছর সাতের আগে। ক্ষমতাসীন দলে এসে কৌশলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ দখল করে নেয় এবং ৫নং ইউপি সদস্য নির্বাচিত হয়। এরপর থেকেই তার ক্ষমতার বিস্তার শুরু করে স্থানীয় হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর। ধর্ষিতা ওই নারী ও জাহাঙ্গীর মল্লিক একই এলাকায় বসবাস করার সুবাদে তাদের উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় এবং গত ২০১৭ সালের ২৮ অক্টোবর তার পূর্বে স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় জাহাঙ্গীর মল্লিকের মধ্যস্থতায়।

এরপর থেকেই নারীলোভী লম্পট জাহাঙ্গীর মল্লিকের লোলুপ দৃষ্টি পড়ে ওই নারীর ওপর। বিয়ের প্রলোভনে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। আসামি জাহাঙ্গীর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে গত ২০১৭ সালে ৩০ ডিসেম্বর গভীর রাতে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করে।

ওই নারী খ্রিষ্টান সম্প্রদায় হওয়ায় তার অসহায়ত্বের সুযোগ নিয়ে জিম্মি করে দিনের পর দিন জোরপূর্বক শারীরিকভাবে মেলামেশা করে আসছে মেম্বার জাহাঙ্গীর মল্লিক। পরে তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে গত বছরের ১৭ জানুয়ারি একটি মিথ্যা নোটারি পাবলিক কার্যালয়ের দেওয়া এক লাখ টাকার বিয়েসংক্রান্ত অ্যাফিডেভিট কপি এনে দেয় বলে জানায় নির্যাতিতা ওই নারী।

তার মিথ্যা সাজানো ঘটনা বুঝতে পেরে বিষয়টি স্থানীয় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামকে জানানো হয় এবং এ ঘটনা নিয়ে এলাকার স্থানীয়দের মাঝে জানাজানি হয় মর্মে ওই নারী বলেন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মেম্বার ক্ষিপ্ত হয়ে গত ৩০ ডিসেম্বর রাত ৯টার দিকে জাহাঙ্গীর মল্লিক তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহার থেকে জানা যায়।

এ সময় চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে ঝাপটে ধরতে গেলে জাহাঙ্গীর মল্লিক ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই থানায় এজাহার দাখিল করা হলে তদন্তের ৫ দিন শেষে জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে মোংলা থানা পুলিশ। তবে এখনো আসামি গ্রেফতার না হওয়ায় এবং ধর্ষক মেম্বারের সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্য হুমকিতে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে রয়েছেন নির্যাতনের শিকার ওই নারী ও তার পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে ইউপি প্যানেল চেয়ারম্যান আসামি জাহাঙ্গীর মল্লিক বলেন, আমার সঙ্গে ওই নারী পূর্বপরিচিত কিন্তু যে ঘটনা নিয়ে মামলা করা হয়েছে তা সম্পূর্ণটাই মিথ্যা। আমার সঙ্গে ইউপি নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে থেকেই এ ঘটনা আমাকে জানানো হয়েছিল কিন্তু জাহাঙ্গীর মল্লিক তার কর্মকা-ে আমি হতবাক। একজন জনপ্রতিনিধি হয়ে এ রকম কর্মকা- কোনোরকমই সমীচীন নয়। এখন মামলা হয়েছে, সত্যতা পেলে আদালতই এর সুষ্ঠু বিচার করবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১৫ জানুয়ারি মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, মালগাজী এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীর অভিযোগের সূত্র ধরে তদন্ত করা হয়েছে এবং জাহাঙ্গীর মল্লিক এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় আটক হচ্ছে না, তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান থানার এ কর্মকর্তা।