বিনোদন ডেস্ক।।
করোনা আবহের মধ্যেই মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমা মুক্তির প্রায় এক মাস হতে চললো কিন্তু এখনো বেশ গুছিয়ে ব্যবসা করছে এই সিনেমা।
তামিল, তেলেগু, কন্নড় ভাষার পাশাপাশি হিন্দী ভাষাতেও মুক্তি পেয়েছিল এই সিনেমা। বলিউড হলিউড সিনেমার সঙ্গে টক্কর দিয়েছে এই সিনেমা। আর সিনেমার এই আকাশ ছোঁয়া সাফল্যের পর এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সিনেমার নায়িকা রাশমিকা মান্দনা।
সিনেমা মুক্তির আগেই পরিচালক সুকুমার ‘পূষ্পা’র সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। সেই সিক্যুয়েলের নাম ‘পুষ্পা: দ্য রুল’। এই সিনেমায় নাকি ৩ কোটি পারিশ্রমিক চেয়েছেন রাশমিকা।
‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিক্যুয়েলের অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে সিনেমার তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন এই নায়িকা। এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। তার চরিত্রের নাম ছিল শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।
কিছুদিন থেকেই নায়িকার নামে গুঞ্জন শুনা যাচ্ছে যে ব্যক্তিগত জীবনে রাশমিকা মান্দানার সঙ্গে সহশিল্পী বিজয় দেবরকোন্ডার নাম জড়িয়েছে। এ নিয়ে অনেকবার গুঞ্জন চাউর হলেও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন দুজনেই। এবার তারা সেই প্রেমের গুঞ্জনকে উসকে দিলেন নিজেরাই।
২০২২ সালকে একত্রে স্বাগত জানিয়েছেন বিজয়-রাশমিকা ও বিজয়ের ভাই আনন্দ। তাদের কয়েকটি ছবি আলোচনার জন্ম দিয়েছে। রাশমিকা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘শুভ ২০২২, আমার ভালোবাসা!’ ছবিটিতে দেখা গেছে, একটি রিসোর্টে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রাশমিকা। আনন্দ একটি ছবি দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। এ ছবিটিও একই স্থানে তোলা। অন্যদিকে বিজয়ের পোস্ট করা ছবিটিও একই রিসোর্টে তোলা। এসব ছবি নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। তাদের ভাষ্য চুটিয়ে প্রেম করছেন রাশমিকা-বিজয়।
হিন্দি ভাষার মিশন মজনু দিয়ে বলিউডে পা রাখছেন দক্ষিণী এ অভিনেত্রী। তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। ইতোমধ্যে কাজ করেছেন হিন্দি ভাষার গুডবাই নামে অপর এক সিনেমায়। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’। গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আল্লু অর্জুন। বর্তমানে তেলেগু ভাষার ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।











































