Home আঞ্চলিক বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

18

খবর বিজ্ঞপ্তি ।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী শাহ সেকেন্দার আলী ডালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

এ সময় বক্তারা কাজী ডালিমকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, খুলনায় শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে গণমানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন। দলের দু:সময়ে এবং সুসময়ে কখনোই তিনি লক্ষ্যচ্যুত হননি। সাময়িক সময়ের জন্য অভিমানে দূরে সরে গেলেও অবশেষে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির সাথে ছিলেন। আগামী দিনে যারা বিএনপির নেতৃত্ব দেবেন তাদেরকে কাজী সেকেন্দার আলী ডালিমকে অনুসরণ করার আহবান জানান বক্তারা।

শনিবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভপিতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। বক্তারা খুলনায় বিএনপিকে প্রতিষ্ঠিত করতে মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, রোবায়েত হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শেখ সাদী, সুলতান মাহমদু, সাজ্জাদ আহসান পরাগ, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, হাফিজুর রহমান মনি, হাসানুর রশিদ মিরাজ, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, শামীম কবির, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, সেতারা সুলতানা, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহাবুদ্দিন মন্টু প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।