Home আঞ্চলিক দাকোপের বাজুয়ায় উত্তমের বেঁচে থাকার সম্বল কামারের দোকান

দাকোপের বাজুয়ায় উত্তমের বেঁচে থাকার সম্বল কামারের দোকান

13

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

 উত্তম গাইন, পেশায় একজন ভাজা-পোড়ার দোকানদার থেকে এখন কামারের দোকানদার। দাকোপের বাজুয়া বাঁধে অনেক বড় স্বপ্ন নিয়ে এলেও কামারের দোকানই এখন তার একমাত্র বেঁচে থাকার সম্বল। চার সদস্যের ছোট পরিবার নিয়ে বেশ ভালোই কাটছে তার দিন। দাকোপ উপজেলার বাজুয়া গাইন পাড়ায় জন্ম উত্তম গাইনের। অর্থের দৈনতায় পড়ালেখা শিখতে স্কুল ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি তার। বাবা ছিলেন কৃষক ও হোটেলে কাজ করতেন। খুব অল্প বয়সেই বাবার সাথে মাঠে হাল চাষের কাজ শুরু করেন। এক পর্যায়ে সে কাজও বেশীদিন করার সুযোগ হয়নি। হঠাৎ বাবা পরিমল গাইন তাকে ও তার মাকে ফেলে ভারতে চলে যায় একা একা। তখন ৭ বছরের উত্তমের মাথার উপর যেন বাজ পড়ার মতো। ২ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। তাই পরিবারের দায়িত্ব ঘাড়ে নিতে খুব অল্প বয়সেই গ্রাম থেকে চলে আসে বাজুয়া বাজারে। স্বপ্ন ছিল বাজারে এসে অনেক টাকা রোজগার করে নিজের সাথে সাথে পরিবারের দৈন্যদশা দূর করবে। প্রায় ৩ মাস বাজারের পথে পথে ঘুরে তেমন কিছুই করার ব্যবস্থা করতে পারেন নি। এক পর্যায়ে বাজুয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাথা গোঁজার ঠাই মেলে। আত্মীয়ের বদৌলতেই খেয়ে-দেয়ে বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা হয় তার। ভাগ্যের চাকা ঘুরাতে শুরু হয় নতুন জীবন। ফ্লাস্কে করে রাস্তার মোড়ে, অলিতে-গলিতে চা বিক্রি করেই কেটে যেত তার দিন। অথচ যে সময়টাতে তার থাকার কথা ছিল বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, সে সময়টাতেই তিনি কাধে তুলে নিয়েছিলেন পরিবারের দায়িত্ব। উত্তম গাইন বলেন, “এই বাজারে আইসা মেলা মানুষ দেখসি। মেলা মানুষ আইসা আমারে অনেক রকম স্বপ্ন দেখাইসে। কিন্তু দিন শেষে আমার ফ্লাস্ক ছাড়া কেউই আছিলো না পাশে। এই চায়ের ফ্লাস্কই আমারে বাঁচার মতো নতুন জীবন দিসে। আইজ ২০/২২ বছর ধইরা বাজুয়ায় আছি। কোনোদিন কারও হক মাইরা খাই নাই। সত্যের সাথে ব্যবসা কইরা গেসি। তাই এলাকার সকলেই আমারে ভালোবাসে।”এবং ভাগ্নে বলে ডাকে আর আমি সকলকে মামা বলে ডাকি। তিনি আরও বলেন, “ব্যবসাটা ধিরে ধিরে একটু একটু করে বড় করা শুরু করতাসিলাম এবং চপ, পিয়াজী, শিঙগাড়া বানানো শুরু করলাম। কিন্তু গেলে বার করোনার ধাক্কায় যে লকডাউন দিল তাতে আমাগো না খাইয়া মরার অবস্থা ছিল। কিন্তু এরপরও আমি সাহস হারাই নাই। সৃষ্টিকর্তার উপর ভরসা রাইখা ব্যবসাটা টিকাইয়া রাখসি। এখন আস্তে আস্তে আবার একটু একটু করে দাড়াইতেসি।”চার সদস্যের পরিবার উত্তম গাইনের। ইচ্ছে ছিল পড়ালেখা করিয়ে নিজেকে শিক্ষিত করে তুলবো। কিন্তু অর্থাভাবে সেই স্বপ্নও পূরণ হয়নি উত্তম গাইনের। মাও কয়েক বছর আমাকে রেখে চলে গেল ভারতে আমি হয়ে গেলাম একা।তখন দোকানের খাবার বানানোর জন্য অল্প বয়সেই বিয়ে করে ফেললাম । কিছু দিনের মধ্য একটা পুলা সন্তানের বাবা হলাম। ছেলেটাকে পড়াচ্ছি স্কুলে। স্বামী-স্ত্রী খেটে এখন ছেলেটাকে শিক্ষিত করে তোলার স্বপ্ন দেখছি। উত্তম গাইনের বিশ্বস্ততার জন্য সারাদিনই তার কাছে প্রচুর মানুষ আসেন দা- বটি, কাচি- কোদাল, ধার দেওয়া সহ কামারের কাজ করার জন্য। বিশেষ করে বাজারের দিন দল বেধে মানুষ আসেন তার দোকানে কাজ করানোর জন্য। দোকানে আসা কয়েক জনের সাথে কথা হলে তাদের মধ্যে ফিলিপ নামের একজন জানান, উত্তম মামা খুবই ভালো মানুষ। আমরা তার দোকানের নিয়মিত কাস্টমার। মাঝে মধ্যে যখন পকেটে টাকা থাকে না, তখন মামার কাছে কিছু খেতে চাইলে মামা হাসিমুখেই তা দিয়ে দেয়। টাকার জন্য কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। বিশেষ করে তার এই গুণটিই আমাদের আকৃষ্ট করেছে। উত্তম গাইনের মতো এরকম হাজারো উত্তম দাকোপের ওলি গলিতে নিত্য নিয়মিত চায়ের ফ্লাস্ক, ভাজা-পুরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবার স্বপ্নই নিজেদের ভাগ্যোন্নয়নের। কেউ বা পারছে কেউ বা পারছে না। তবে স্বপ্ন দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন।