দেবহাটা প্রেসক্লাব সভাপতির মায়ের দাফন সম্পন্ন
কে এম রেজাউল করিম
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর মাতা মরহুমা রোকেয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার বাদজোহর উপজেলার সখিপুর ইউনিয়নের মাঘরী জামে মসজিদে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজ পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খাতিব আলহাজ্ব মাওঃ আবু সাঈদ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার।এ সময় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারন সম্পাদক আলহাজ্ব এনামুল হক,কার্যনির্বাহী সদস্য আবুল ফজল,আলহাজ্ব আকবর আলী,পীর পরিবারের সদস্য আবু হাসান,অধ্যপক আহছান রউপ,সাবেক হিসাব রক্ষক আলহাজ্ব আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,আওয়ামীলীগ নেতা মাহবুবুল হক ফয়জুল, মরহুমার ভাই বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সকল শ্রেণি পেশার মানুষ স্বতষ্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এসময় মরহুমা রোকেয়া খাতুনের দুই পুত্র প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু ও এনজিও কর্মী শফিউল মিঠুসহ অন্যান্য স্বজনরা মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। রোববার দুপুরে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমার চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুধবার বিকেল ৪টায় উপজেলার মাঘরীর বাসভবনে মৃত্যুবরণ করেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর মাতা রোকেয়া খাতুন। তিনি মাঘরী গ্রামের মরহুম আবুল কালাম মন্ডলের স্ত্রী ও মাঘরী মহিলা আহছানিয়া মিশনের সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা এডভোকেসি নেটওয়াক গঠনের সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহনে প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়াক গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ও ক্রিস্টিয়ান এইডের টেকনিক্যাল সাপোটে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, উপজেলা সমাজসেবা অফিসার প্রবীর রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ব্যবসায়ী নিতাই বাছাড়, রতন মন্ডল, লজিক প্রকল্পের পরিমল কর্মকার, ইউপি সদস্য কোহিনুর বেগম, শিক্ষক নিরুপম মন্ডল, নারীনেত্রী দান কুমারী,ওয়েভ ফাউন্ডেশনের ডি,এফ মোঃ জহির উদ্দিন, ডি,এ,এফ মোঃ রিয়াজ মোর্শেদ প্রমুখ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাংবাদিক মোঃ মামুনুর রশিদকে সভাপতি এবং শান্ত মিস্ত্রী পাবককে সাধারণ সম্পাদক করে উপজেলা এডভোকেসি নেটওয়াকের ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
‘ শেখ জুয়েল এমপি‘র হাত ধরেই খুলনার উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছ ‘
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে। করোনার মধ্যে, এই শীতে এবং সবসময় আওয়ামী লীগই দেশের জনসাধারণের পাশে ছিলো এবং আছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার পরিবারের সদস্যরা করোনার শুরু হতে খুলনার অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এমনকি এই শীতেও তারা দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য শীত বস্ত্র বিতরণ করছে। শেখ জুয়েল এমপি খুলনার উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই খুলনার উন্নয়নের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ মোকাবেলায় খুলনার সর্বস্তরের জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।
গতকাল বৃহস্পতিবার খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি‘র পক্ষে নগরীর ২৫, ২৬, ২৭, ৩০ ও ৩১নং ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পদাক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহজাদা, সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, মহানগর যুব লীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কায়উম গোরা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী, ফেরদৌস হোসেন লাবু, শেখ আব্দুল আজিজ, এ্যাড. মো. ফারুক হোসেন, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, সরদার আব্দুল হালিম, মো. রুহুল আমিন, এশারুল হক, মো. সিহাব উদ্দিন, মোঃ আব্দুর রহিম, গাজী রকিব উদ্দিন সোহাগ, কবির হোসেন পলাশ, এজাজুর রহমান সুমন, বন্দে আলী সবুজ, মোঃ শফিকুল ইসলাম মোড়ল, বাদল কুমার দে, সবিহা ইসলাম আঙ্গুরা, যুব নেতা ফজলে রাব্বি, আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আশাশুনিতে উদারতা’র শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শ্রীউলায় স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা’র সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিনাঞ্চল প্রকল্প কার্যালয়ের আয়োজনে উদারতা’র চেয়ারম্যান নিলিমা জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শ্রীউলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু। উদারতা’র পরিচালক শিমুল আহমেদ ও শিক্ষক আবু সাইদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মোসলেম, মাড়িয়ালা হাই স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুব নেতা আলাউদ্দীন লাকি, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, শিক্ষক শামিমুজ্জামান পলাশ, মোসলেম উদ্দীন প্রমুখ।
সবশেষে আমন্ত্রিত জেলার স্বনামধন্য শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ক্যাপশান ঃ আশাশুনিতে উদারতা’র শিক্ষাবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু।
আশাশুনিতে জিকেবিএসপি প্রকল্পের কৃষক প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা পিরোজপুর (জিকেবিএসপি) প্রকল্পের আওতায় দু’ব্যাচের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আশাশুনি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১০ ও ১১ জানুয়ারি প্রথম ব্যাচে ৩০ জন এবং ১২ ও ১৩ জানুয়ারি ২য় ব্যাচের ৩০ কৃষকের প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ জানুয়ারি প্রশিক্ষণ কার্যক্রমরে শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বোরো ধানের জাত পরিচিতি, উৎপাদন প্রযক্তি, রোগ পোকামাকড় দমন, সরিষা, সূর্য্যমুখী, মসুর ডাল, গম, পেয়াজ, রসুন, আদা, হলুদ চাষ, ফবৈাগান, জৈব কৃষি, ভার্মি কম্পোষ্ট, স্তুপ কম্পোষ্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ক্যাপশান ঃ আশাশুনিতে জিকেবিএসপি প্রকল্পের কৃষক প্রশিক্ষণ প্রদান করছেন উপ পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম।
আশাশুনিতে টিকাদান কার্যক্রমের ৩য় দিনে ৩৬০০ শিক্ষার্থীকে টিকা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৩য় দিনে ৩৬০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে প্রতাপনগর ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ২ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে শ্রীউলা ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসার ৭ম থেকে একাদশ শ্রেনির ২৪০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। টিকানিতে আসা মানুষকে বহনকারী যানবাহন, সড়কের প্রতিদিন চলাচলকারী যানবাহনের ভিড়ে এদিনও সাতক্ষীরা-শ্রীউলা ভায়া আশাশুনি সড়কের মহেশ্বরকাটি থেকে ব্রীজ হয়ে আশাশুনি বাইপাস সড়কের বড় অংশ জুড়ে চরম যানজটের সৃষ্টি হয়। একই সাথে উপজেলা সড়কেও ছিল ব্যাপক যানজট ও মানুষের ভীড়ে বিপর্যস্ত।
সকাল থেকে ২ টা পর্যন্ত যানজটে পড়ে পথচারী, যানবাহন যাত্রী ও চালকদের মধ্যে কল্পনাতীত দুর্ভোগ নেমে আসে। এছাড়া দু’টি টিকাদান কেন্দ্রে শত শত শিক্ষার্থীদেরকে লম্বা লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদে আনুলিয়া ইউনিয়নের এবং রিভারভিউ কেওড়া পার্কে বড়দল ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
আশাশুনিতে পরাজিত প্রার্থীর রোষাণলে ভোটাররা!
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের পরাজিত মহিলা মেম্বার প্রার্থীর রোষাণলে পড়েছেন সাধারণ ভোটাররা।
ইউপি চেয়ারম্যান চৌকিদার দিয়ে প্রার্থীর কাছ থেকে দা জব্দ করেছেন।
ভুক্তভোগিরা জানান, ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী সবিতা মন্ডল বই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি পার্শ্ববর্তী ভোটারদের উপর তিনি ক্ষেপে নিয়ে নানাভাবে চড়াও হচ্ছেন। ভোট না দেওয়ায় হুমকী ধামকী ও দা নিয়ে হামলা করেছেন। তার হামলায় আলম দাশের ছেলে সৌরব দাশ, মহাদেবের স্ত্রী অর্চনা দাশ, মৃত বিমল দাশের স্ত্রী পদ্মারানী আহত হয়েছেন। তার ভয়ে ভীত হয়ে বিষয়টি নবনির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে অবহিত করা হলে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে দা তার হেফাজতে নিয়েছেন এবং বিষয়টি নিয়ে বসবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু বলেন, আমি ঢাকায় ছিলাম। পরাজিত মহিলা মেম্বার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রাম পুলিশকে পাঠিয়েছিলমা। এখন বাড়িতে ফিরেছি, বিষয়টি দেখা হবে।
কুল্যায় নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারকে সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত নবনির্বাচিত মেম্বর আলমগীর হোসেন আঙ্গুর ও নবনির্বাচিত মহিলা মেম্বর আরতি রানী। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ কুল্যার আগরদাড়িতে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
দরগাহপুরে ভাতাভোগিদের প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাহপুর ইউনিয়নের ভাতাভোগিদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) খরিয়াটি দাখিল মাদরাসা হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) প্রকল্পের ভাতাভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে হামিদা খাতুনের সভাপতিত্বে বাড়ির পাশে সবজি চাষ, কোভিট-১৯ করোনা ভাইরাস ও নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন, সাস ট্রেইনার রুহুল কুদ্দুস রুবেল।
বড়দলে সমবায়ীদের প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বড়দলে সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইউনিয়নের গোয়ালডাংগা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে ৬টি সমবায় সমিতির ২৫ সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলার সোনাখালী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক রাকিব হাসান।
বুধহাটায় পূজার চাঁদা উঠানো নিয়ে সংঘর্ষে আহত-১
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পূজার চাঁদা উঠানো নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নওয়াপাড়া গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, স্থানীয় বাসন্তী পূজা আয়োজনের লক্ষ্যে এলাকার মানুষের কাছ থেকে সহযোগিতা আদায় করা হচ্ছে। সহযোগিতা উঠানোকে কেন্দ্র করে সরজিৎ দাশের ছেলে সঞ্জয় দাশ ও মৃত অরবিন্দ চক্রবর্তীর ছেলে সুভাষ চক্রবর্তীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সুভাষ জখম হন।
বিষয়টি তাৎক্ষণিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। গুরুতর আহত সুভাষকে আশাশুনি হাসাপাতালে নেওয়া হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বাগেরহাটের চুলকাটিতে গ্রীলকেটে আবারও দুর্ধষ চুরি : মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুলকাটির নবাবপুর গ্রামে জালানার গ্রীলকেটে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। বুধবার গভীর রাতে আনসার উদ্দিনের পুত্র মোঃ শহীদুল ইসলাম এর বাড়ীতে এই চুরির ঘটনাটি ঘটে। পুলিশি টহল ঝিমিয়ে পড়ার কারণে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অনেকের অভিযোগ। ভুক্তভোগী মোঃ শহীদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে তারা রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়েন। এসময় অজ্ঞাত চোরেরা জালানার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ৫ভরি স্বর্ণালোংকার, ২টি মোবাইল ফোন, নগদ ২০হাজার টাকা ও অন্যান্য মালামাল সহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত বাগেরহাট সদর থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
এর কয়েকটি আগে চুলকাটির পার্শ্ববর্তী ঘনশ্যামপুর গ্রামের মৃতঃ রামপ্রসাদ দেবনাথ এর পুত্র ডাঃ অশ্চিনমান দেবনাথ এর বাড়ীতে একই কায়দার দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। সন্ধ্যা রাতে বাড়ীর লোকজন পার্শ্ববর্তী একটি বাড়ীতে বিবাহের অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে অজ্ঞাত চোরেরা জালানার গ্রীল কেটে ১০ভরি স্বর্ণালোংকার নগদ ২লক্ষ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে পালিয়ে যায়। এঘটনায় ফকিরহাট মডেল থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করলেও অদ্যবদী মালামাল উদ্ধার বা চোরদেরকে আটক করা সম্ভব হয়নি। পুলিশি টহল ঝিমিয়ে পড়ার কারণে চুরির ঘটনা বৃদ্ধি পা চ্ছে বলেও অনেকের অভিযোগ। ##
““চন্দ্রমহলপার্ক কর্তৃক সরকারী জায়গা দখল”
বাগেরহাটের রনজিৎপুরে বিপুল পরিমানে সরকারী জায়গা এখনো দখল মুক্ত হয়নি
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামে বেসরকারী বিনোদন কেন্দ্র চন্দ্র মহল ইর্কোপার্ক কর্তৃপক্ষ কর্তৃক দখলকৃত বিপুল পরিমানে সরকারী জায়গা এখনো দখল মুক্ত করা হয়নি। জেলা ও উপজেলা প্রশাসন বারবার চন্দ্র মহল ইর্কোপার্ক কর্তৃপক্ষকে সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দ্দেশ প্রদান করলেও তারা তার কোন তোয়াক্কাই করছে না। যা নিয়ে সুধী মহলসহ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বেসরকারী বিনোদন কেন্দ্র চন্দ্র মহল ইর্কোপাক কর্তৃপক্ষ কর্তৃক বিপুল পরিমানে সরকারী জায়গা দখল করে সেখানে নানা প্রকার স্থাপনা নির্মাণ করে চুটিয়ে ব্যাবসা-বানিজ্য পরিচালনা করে আসছিল। আর এই অবৈধ স্থাপনা নির্মাণ করার ফলে স্থানীয় জনগন সিমাহীন সমস্যায় পড়ে যান। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হলে জেলা ও উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেন। এবং উপজেলা প্রশাসন চন্দ্র মহল ইর্কোপার্কের চতুরপাশ পরিদর্শন করেন। পরিদর্শন করে সংবাদের সত্যতা পান ও ৭দিনে মধ্যে অবৈধ স্থাপনা গুলি সরিয়ে ফেলার জন্য উপজেলা প্রশাসন পার্ক কর্তৃপক্ষকে নির্দ্দেশ প্রদান করেন। কিন্তু পার্ক কর্তৃপক্ষ লোক দেখানোর জন্য গুটি কয়েক স্থাপনা সরিয়ে নিলেও বিপুল পরিমানে সরকারী জায়গা তাদের দখলে রয়ে গেছে। চন্দ্র মহল ইর্কোপার্ক কর্তৃপক্ষ জেলা ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ স্থাপনা গুলি সরিয়ে নিচ্ছে না। যা নিয়ে সুধী মহলসহ জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের খুটির জোর কোথায় ? তারা কি, জেলা ও উপজেলা প্রশাসনের চেয়েও ক্ষমতাধর। সরকারী জায়গা উদ্ধারে এত গড়িমসি কেন ? তা নিয়েও চলছে সর্বত্র গুঞ্জন। এ ব্যাপারে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, পার্ক কর্তৃপক্ষ খাস জমি দখলমুক্ত না করলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী জায়গা দখলমুক্ত করবে। উল্লেখ্য উক্ত সরকারী নদীর চরে বিপুল পরিমানে সরকারী জায়গা রয়েছে। যেখানে দুইশতাধিক ভুমিহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সম্ভব হবে। অতিদ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করার জন্য সচেতন মহলে জোর দাবী উঠেছে।
ডুমুরিয়ায় প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে শহীদুল সভাপতি-লাবু সম্পাদক নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক মেয়াদি কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাবেক প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উপজেলা শিক্ষক সমিতি ভবনে এক জরুরী সভা শেষে উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে সভাপতি প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মোড়ল,সাধারন সম্পাদক রবিউল ইসলাম লাবু ও কোষাধ্যক্ষ হিসেবে বিশ্বজিত কুমার নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি হিসেবে দেবাশীষ চন্দ্র চন্দ,তপন কুমার,আনিচুর রহমান,কনিকা বিশ্বাস,লীনা জেসমিন,মোঃ হাদিউজ্জামান,গাজী আব্দুস সালাম,বিদ্যুৎ মল্লিক,আনিসুর রহমান,মৃনাল কান্তি ও মোরশেদা পারভীন নির্বাচিত হয়েছে।যুগ্ম-সম্পাদক হিসেবে রুহুল আমিন,রঞ্জন মন্ডল,জেসমিন আরা,প্রিয়াংকা রানী,আব্দুল মজিদ ও আরিফ জাফর।সাংগঠনিক সম্পাদক স্বপন বিশ্বাস,দপ্তর সম্পাদক রবি দাস,সাংস্কৃতিক সম্পাদক শাহানাজ বেগম,প্রচার সম্পাদক মাহমুদ গোলদার,তথ্য সম্পাদক ত্রিদীপ রায়,ক্রীড়া সম্পাদক সবুজ বরন,সহ-ক্রীড়া সম্পাদক কিশোর কবিরাজ সহ ৪১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
ডুমুরিয়ায় ব্যাটারী চুরি হওয়া ভ্যানচালক কে উপজেলা চেয়ারম্যান’র অনুদান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ’র নিজ অর্থায়নে অসহায় এক ভ্যানচালক কে ৪টি ব্যাটারী অনুদান দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্দুলিয়া গ্রামস্থ রুহুল বিশ্বাস কে এ অনুদান দেয়া হয়।জানা যায়,গত দু’মাস পূর্বে ব্যাটারী চালিত ভ্যানচালক রুহুল আমিনের গাড়ি থেকে ৪টি ব্যাটারী চুরি হয়। এরপর থেকে রুহুল আমিনের পাঁচ সদস্য বিশিষ্ট পরিবার মানবেতর জীবন যাপন করে আসছিল।বিষয়টি জানার পর উপজেলা চেয়ারম্যান নিজ অর্তায়নে ১৮ হাজার টাকা মূল্যের ৪টি ব্যাটারী কিনে তার তুলে দেন।
বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গন মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মিছিলে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, আলী আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, আজমল হোসেন, অধ্যাপক মাফিজুর রহমান, বাগেরহাট জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, শাহনেওয়াজ মোল্লা দোলন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শরিফা খাতুন, রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান মুজিবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনা হাবিবুল হাসান শিপন, সাবেক সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনির হোসেন, সাংবাদিক মাসুম হাওলাদার, আওয়ামী লীগ নেতা আসাদ সরদার, সিরাজুল ইসলাম, আঃ লাহিল, শেখ রুহুল, মোঃ হারুন মীর, মনিরুল ইসলাম মাসুক, ওহিদুজ্জামান, এ্যড সিদ্দিকুর রহমান, আবু হেনাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মিছিলকারীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সকল নেতাকর্মীকে আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শীতার্তদের মাঝে মোংলা বন্দরের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময়, বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন), মোঃ শাহীনুর আলম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদীসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় গরীব-অসহায় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় অসহায় যেসব শীতার্ত মানুষের শীতবস্ত্র ক্রয়ের সামর্থ নেই তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক চিত্রশিল্পি মাহমুদুল হকের দাফন সম্পন্ন
বাগেরহাট প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক ও জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) দুপুরে মরহুমের গ্রামের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, ‘আমাদের গ্রাম’ প্রকল্পের পরিচালক রেজা সেলিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিখ্যাত এই চিত্র শিল্পির জানাজায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার (১২ জানুয়ারি) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব ফাইন আর্টসের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারন সম্পাদক আশরাফুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস। এসময়ই নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক তককেল সরদার, কোষাধ্যক্ষ আনিচুর রহমান প্রমুখ।
ফুলবাড়ীগেটে দশম শ্রেণীর ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেটস্থ মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড এলাকার শহিদ মাতব্বরের কন্যা খানাবাড়ি মাধ্যমিক গালর্স স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার বৃষ্টি (১৫) ১২ই জানুয়ারী বুধবার সন্ধায় বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে । খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছায়, মরদেহের সুরতহাল সম্পন্ন করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় । ময়নাতদন্ত শেষে দুপুরে তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয় । খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হাসানুজ্জামান বলেন এ ঘটনায় থানায় অপমূত্যু মামলা হয়েছে । মামলা নং ০১ । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আত্নহত্যার বিষয়ে কিছু বলা যাচ্ছেনা ।
শিরোমণি গন সেবা সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার শিরোমনি গনসেবা সংস্থার উদ্যোগে এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় শিরোমণিস্থ সংস্থার নিজস্ব কার্যালয় সংগঠনের সভাপতি মোঃ শফিউল আজম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু মুসা। প্রধান বক্তা ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড এর সদস্য মোঃ নবিরুল ইসলাম রাজা, যোগীপোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শেখ শরিফুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন। বক্তৃতা করেন আব্দুস সামাদ, মোঃ লুৎফর রহমান লিটন, শেখ আবুল হোসেন, শেখ মাসুম বিল্লাহ, শেখ মহিবুল্লাহ, মোঃ এখলাছ উদ্দিন, মোহাম্মদ জিন্নাত সরদার, আবু তালেব, শেখ ইলিয়াস হোসেন, শহীদুল ইসলাম খোকন, বাচ্চু শেখ, আমজাদ সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিরোমনি এলাকার ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ শিকদারের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সিরাজ সিকদারের মাতা রনজিলা বেগম মাওমডাঙ্গা নিজ বাসভবনে ১২ জানুয়ারি গভীর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণ গ্রহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ বাসভবনের সামনে জানাজা শেষে আফিল গেট সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম শুকুর, আব্দুল হক, মিনা মুরাদ হোসেন, গাজী সালাউদ্দিন, মোঃ ফরহাদ হোসেন, আবু শিকদার, মাহমুদ হোসেন, আলী হোসেন, হাবিবুর রহমান, ইফতেখার আলম মিঠু, হাবিবুর রহমান, সরদার মকবুল হোসেন, হাফেজ গোলাম মোস্তফা, শাহিন হাওলাদার, লিমন মোল্লা, ইউসুফ খান, হাফেজ মোঃ আব্দুল লতিফ। জানাজয় ইমামতি করেন হাফেজ শাহিন হোসেন।
শোভাযাত্রা করে পরিষদে গেলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম
কে এম রেজাউল করিম দেবহাটা
শপথ গ্রহণ পরবর্তী রীতিমতো শোভাযাত্রা করে দলবদ্ধ কর্মী–সমর্থকদের নিয়ে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে গেলেন সখিপুর ইউপির নব–নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উত্তর সখিপুরের বাসভবন থেকে পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে যান তিনি। এরআগে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন সাইফুল ইসলামসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণ।
প্রথম কর্মদিবসকে ঘিরে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে নতুন সাজে সাজিয়েছিলেন তার অনুসারীরা। পরিষদ অভিমুখে পৌঁছাতেই কর্ম–সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাইফুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও সকল ইউপি সদস্যরা তাকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন। সবশেষে কর্মী–সমর্থকদের নিয়ে কেঁক কেটে চেয়ারম্যানের চেয়ারে বসেন সাইফুল ইসলাম।
দেবহাটায় করোনা’র টিকা পেলেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী
কে এম রেজাউল করিম
গণটিকা কার্যক্রমের আওতায় মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন সংক্রমন প্রতিরোধে ফাইজারের করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে। এসকল শিক্ষার্থীদের বেশিরভাগই ১২ থেকে ১৮ বছর বা তদোর্দ্ধ বয়সের। মঙ্গলবার, বুধবার ও সর্বশেষ বৃহষ্পতিবার ৭ হাজার ৭শ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকেন্দ্র স্থাপন করে তিনটি কলেজসহ প্রত্যেকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে। সরকারি কেবিএ কলেজসহ অন্যান্য কেন্দ্র গুলোতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের চাপ সামলাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি নিয়োজিত রয়েছেন আনসার সদস্যরা। টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে স্ব–স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। এছাড়া প্রতিনিয়ত পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।











































