Home আঞ্চলিক বেনাপোল বন্দর দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশী

বেনাপোল বন্দর দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশী

14

বেনাপোল প্রতিনিধি।।

করোনা পজিটিভে আক্রান্ত  পলাশ চন্দ্র দাস (৩৬) নামের এক ব্যক্তি দেশে ফিরেছেন কোলকাতা থেকে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিনি। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী। আক্রান্ত ব্যক্তি করোনার নতুর ধরন অমিক্রন সংক্রমিত কি না তা পরীক্ষা করা হবে যশোর বিঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জোনম সেন্টারে।

পলাশ চন্দ্র দাস যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা। মেডিকেল ভিসা নিয়ে তিনি ভারতে যান। তার পাসপোর্ট নম্বর-ইজে, ০০৯৫৫৪৪।

বেনাপোল ইমিগ্রেশনের  ওসি রাজু আহমেদ বলেন, ভারত থেকে ফেরত আসা ওই ব্যক্তির  স্বাস্থ্য পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ে। মেডিকেল টিমের পরামর্শ নিয়ে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি গত মাসে চিকিৎসার জন্য ভারতে যান।