Home আঞ্চলিক ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ যুবক আটক

ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ যুবক আটক

11

বেনাপোল প্রতিনিধি ।।

যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আকবর আলী সোনার বার জব্দ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা গেছে, এক পাচারকারী যশোর থেকে সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

কমান্ডার আকবর আলী জানান, সোনারবারসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।