Home খেলাধুলা বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

12

  ক্রীড়া প্রতিবেদক।।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। উদ্বোধনী দিনে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এদিন অপর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ফলে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে দেখা যাবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের।

বুধবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ করেছে। এবারের আসরের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ঢাকায় প্রথম পর্বে হবে আটটি ম্যাচ। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দরনগরীতে পাঁচ দিনে হবে আটটি ম্যাচ। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত টি-২০ জ্বরে কাঁপবে চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফিরবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই টি টোয়েন্টি আসর। দ্বিতীয় পর্বে ঢাকায় দুদিনে হবে চারটি ম্যাচ। সিলেটে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিনে বিপিএলের ম্যাচ হবে ১০টি।

এরপর আবারও ঢাকায় ফিরে প্রতিযোগিতার শেষ হবে। গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের ফাঁকে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার বাদে প্রতিটি দিনের ম্যাচ বেলা সাড়ে ১২টায় ও সন্ধ্যার ম্যাচ সাড়ে পাঁচটায় শুরু হবে। শুক্রবার দিনের ম্যাচ দুপুর দেড়টায় এবং সন্ধ্যার ম্যাচে সাড়ে ছয়টায় শুরু হবে। ২৯ দিনের জমজমাট আসরের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। ম্যাচ রিজার্ভ ডে তে গড়ালে পরদিন শেষ হবে টুর্নামেন্ট।

একনজরে বিপিএলের সূচি:

তারিখম্যাচভেন্যুসময়
২১ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালঢাকাদুপুর ১:৩০
২১ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম ঢাকাঢাকাসন্ধ্যা ৬:৩০
২২ জানুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্সঢাকাদুপুর ১২:৩০
২২ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকাঢাকাবিকাল ৫:৩০
২৪ জানুয়ারিফরচুন বরিশাল বনাম ঢাকাঢাকাদুপুর ১২:৩০
২৪ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স ঢাকাঢাকাসন্ধ্যা ৬:৩০
২৫ জানুয়ারিসিলেট সানরাইজার্স বনাম ঢাকাঢাকাদুপুর ১২:৩০
২৫ জানুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালঢাকাবিকাল ৫:৩০
২৮ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সচট্টগ্রামদুপুর ১:৩০
২৮ জানুয়ারিসিলেট সানরাইজার্স বনাম ঢাকাচট্টগ্রামসন্ধ্যা ৬:৩০
২৯ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশালচট্টগ্রামদুপুর ১২:৩০
২৯ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্সচট্টগ্রামবিকাল ৫:৩০
৩১ জানুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্টগ্রামদুপুর ১২:৩০
৩১ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশালচট্টগ্রামবিকাল ৫:৩০
১ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকাচট্টগ্রামদুপুর ১২:৩০
১ ফেব্রুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালচট্টগ্রামবিকাল ৫:৩০
৩ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্সঢাকাদুপুর ১২:৩০
৩ ফেব্রুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকাবিকাল ৫:৩০
৪ ফেব্রুয়ারিসিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশালঢাকাদুপুর ১:৩০
৪ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকাঢাকাসন্ধ্যা ৬:৩০
৭ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালসিলেটদুপুর ১২:৩০
৭ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্সসিলেটবিকাল ৫:৩০
৮ ফেব্রুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকাসিলেটদুপুর ১২:৩০
৮ ফেব্রুয়ারিসিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশালসিলেটবিকাল ৫:৩০
৯ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স বনাম ঢাকাসিলেটদুপুর ১২:৩০
৯ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্সসিলেটবিকাল ৫:৩০
১১ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকাদুপুর ১:৩০
১১ ফেব্রুয়ারিফরচুন বরিশাল বনাম ঢাকাঢাকাসন্ধ্যা ৬:৩০
১২ ফেব্রুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্সঢাকাদুপুর ১২:৩০
১২ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকাবিকাল ৫:৩০
১৪ ফেব্রুয়ারিএলিমিনেটরঢাকাদুপুর ১২:৩০
১৪ ফেব্রুয়ারি১ম কোয়ালিফায়ারঢাকাবিকাল ৫:৩০
১৬ ফেব্রুয়ারি২য় কোয়ালিফায়ারঢাকাবিকাল ৫:৩০
১৮ ফেব্রুয়ারিফাইনালঢাকাসন্ধ্যা ৬:৩০