যশোর অফিস।।
যশোরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।
নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল ১০টার স্কুলের শিক্ষকরা অবহিত করেন ভবনের পেছনে বাথরুমের দিক থেকে দুর্গন্ধ আসছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অনেকেই সেখানে আসেন। এরপর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।









































