Home জাতীয় কৃষি বাঁচাতে দরকার ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির প্রয়োগ

কৃষি বাঁচাতে দরকার ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির প্রয়োগ

27

ঢাকা অফিস ।।

খাদ্য নিরাপত্তা কৃষি উৎপাদনের ক্ষেত্রে বড় হুমকি জলবায়ু পরিবর্তন। এতে উৎপাদনশীলতায় বিরূপ প্রভাব ফেলছে। পরিস্থিতিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা টেকসই রাখতে হলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন প্রয়োগ বাড়াতে হবে। জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

বুধবার ঢাকায় দুই দিনব্যাপী ‘কৃষি খাদ্য নিরাপত্তা’ শীর্ষক ডি-কৃষিমন্ত্রী পর্যায়ের সভার প্রথম দিন বক্তারা কথা জানান। কৃষি মন্ত্রণালয় ভার্চুয়ালি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে (বিএআরসি) সভার আয়োজন করে।

প্রথম দিনের সচিব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন, প্রথম দিনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়ন, ডি-সদস্য দেশগুলোতে সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি হস্তান্তর এবং সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়েছে। এতে প্রযুক্তি চিহ্নিত বিনিময় সহজ হয়েছে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ারসহ মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া পাকিস্তান তুরস্কের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এফএও, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফএডি, ইরি সিমিটের প্রতিনিধিরাও অংশ নেন।

বৃহস্পতিবারের সভায় ডি-৮ভুক্ত দেশের কৃষি খাদ্যমন্ত্রীরা বক্তব্য রাখবেন এবং ‘ঢাকা ঘোষণা’ অনুমোদন হবে।