আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের এডিপি’র অর্থায়নে বুধবার বিকালে পাবলিক ময়দানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন ছাত্রীর মাঝে সাইকেল, ৯জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৯টি প্রতিষ্ঠানে হারমনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৭০ জন ছাত্রীর মাঝে সাইকেল৯জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৯টি প্রতিষ্ঠানে হারমনিয়াম ও তবলা বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফু্েদ্দৗলা, সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।











































