কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬২০০ এমএল ফেন্সিডিল, ১১০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা ১ম আবাসিক এলাকার ফায়েক শেখের ছেলে সাগর শেখ (২০), মিস্ত্রীপাড়া রসুলবাগ এলাকার মো. মহিদুল ইসলামের ছেলে মিলন চৌধুরী(১৯), ছোট বয়রা এলাকার মো. শাহিন সেখের ছেলে মো. ফরহাদ সেখ (২২) ও ডুমুরিয়া থানার বাদুড়িয়া গ্রামের জামাল উদ্দিন মোড়লের ছেলে মো. মামুন মোড়ল (২৭)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬২০০ এমএল ফেন্সিডিল, ১১০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ২৫১ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র্যাব-৬। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা সদরের বারান্দি মোল্লাপাড়ার নুরুল ইসলাম খানের ছেলে জুনায়েদ খান (৩৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ঝাউটিয়া গ্রামের মৃত. হরিদাসের ছেলে বাপ্পি দাস (৩৭) ও একই জেলার কনকসার সিংহের হাটি গ্রামের মৃত. হরিপদ দাসের ছেলে তপন চন্দ্র দাস (৫৯)।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময়
সাফদারপুর রোড সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর সামনে চেকপোষ্ট এর মাধ্যমে সন্ধেহজনক পিকআপে তল্লাশি চালিয়ে ২৫১ বোতল ফেন্সিডিল ও নগদ-৪৪হাজার ১০০টাকাসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ (মহিলা) চ্যাম্পিয়ন খুলনা জেলা
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ (মহিলা)- ২০২১ এ খুলনা জেলা মহিলা সেপাক টাকরো দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১০টিঁ জেলার অংশগ্রহনে ঢাকার বাংলাদেশ হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ (মহিলা)- ২০২১ এ খুলনা জেলা দল ২-১ সেটে চ্ট্রগ্রাম জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনার সনামধন্য ও অভিজ্ঞ প্রশিক্ষক মোঃ আকবর আলীর তত্ত্বাবধানে খুলনার প্রতিযোগিদের নৈপুন্য দর্শকদের মুগ্ধ করেছে। বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ (মহিলা)- ২০২১ এ খুলনা জেলা মহিলা সেপাক টাকরো দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা।
সড়ক দূর্ঘটনায় ৪ মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন টাউন নওয়াপাড়ার আলফা এগ্রোর সামনে ৮ডিসেম্বর গভীর রাতে ডাম্পারট্রাক-সিএনজি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে মাদ্রসা ছাত্র হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর, সালাউদ্দিন ও হাফেজ সাকিব হাসান ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)।
নিহত ও আহত সকলেই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাম্মদ আলী শাহ্ দারুস সুন্নাহ্ মাদ্রাসার ছাত্র। তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলীয়া মাদ্রসায় একটি ইসলামিক অনুষ্ঠান থেকে মাদ্রাসায় ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কবলে পড়েন তারা।
এই ছাত্রদের অকাল মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. মো.আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মোসাদ্দেক হোসেন বকুল ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আজাদুল হক আজাদ, কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
দাকোপে ইফটিজিংয়ের অপরাধে এক যুবকের কারাদন্ড
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।
দাকোপে ইফটিজিংয়ের অপরাধে নাইম শেখ (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে চালনা পৌরসভার আচাঁভূয়া এলাকার এবং আচাঁভূয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান শেখ ও মহিলা কাউন্সিলর নাছিমা বেগমের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে নাইম বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কার্যলয়ের সামনে ওয়াপদা রাস্তার উপর ছাত্র ছাত্রীদের টিকাদান কেন্দ্রে গিয়ে এক স্কুল ছাত্রীকে ইফটিজিং করে। পরবর্ততে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গালিব মাহামুদ পাশা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে নাইমকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম জানান।
ফটো সাংবাদিক হেলালের পিতার ইন্তেকাল, সংসদ সদস্য বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক সময়ের খবরের ফটো সাংবাদিক এবং স্পাইস টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোঃ হেলাল মোল্লার পিতা মোঃ লিয়াকত আলী মোল্লা (৫৭) মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেলাল মোল্লার পিতার মৃত্যুত গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
আশাশুনিতে সিএইচসিপিদের মাসিক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসভা অনুুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আঃ খালেক, সিএইচসিপি উপজেলা কমিটির সভাপতি বজলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাইদুল বাশার, সেলিম রেজা, আছাফুর রহমান, অমিত সরকার প্রমুখ আলোচনা রাখেন। সভায় করোনা টিকা প্রদানে সহযোগিতা, বুষ্টার ডোজ কার্যক্রম, ছাত্রছাত্রীদের টিকাদান কার্যক্রম ও নতুন ভেরিয়েন্ট ওভিক্রম সংক্রমণ প্রতিরোধে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
মেয়াদ শেষের পরও পুকুর জবর দখল নিতে মালিক পক্ষকে মারপিটের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পুকুর জবর দখল নিতে মালিক পক্ষকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে। এব্যাপারে মালিক আশাশুনি গ্রামের মৃত মানিক চন্দ্র হালদারের ছেলে গোপাল চন্দ্র হালদার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। লিখিত এজাহার সূত্রে জানাগেছে, বাদী ও আসামীদের বাড়ি পাশাপাশি। বাদী ও প্রতিবেশী নুরুল ইসলামের যৌথ ৫৯ শতকের একটি পুকুর আছে। পুকুরটি পিযুস সরদার পর্যায়ক্রমে ১২ বছরের ডিড নিয়ে মাছ চাষ করে আসছেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বরে ডিডের মেয়াদ শেষ হলেও জবর দখল পূর্বক পুকুরটি নিজেদের আয়ত্বে রাখার পরিকল্পনা করা হচ্ছিল। ঘটনার সময় বাদীর পুত্র সিদ্ধার্থ হালদার (১৮) পুকুরে জাল দিয়ে মাছ ধরতে থাকলে পিযুস, মনিরুজ্জামানসহ অন্যরা লাঠিসোটা নিয়ে সিদ্ধার্থকে বাধা সৃষ্টি ও এলোপাতাড়ী কিল, চড়, লাথি মেরে ফোলা জখম, জালখানা কেড়ে নেয়। বাদীর স্ত্রী স্বপ্না রানী হালদার পুত্রকে ঠেকাতে গেলে পরনের কাপড় চোপড় টেনে বেআক্র করতঃ শ্লীলতাহানী ও বাম চোখে খুচা মেরে রক্তাক্ত জখম করে স্বর্ণের চেইন ছিড়ে নেওয়া হয়। একই সাথে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এব্যাপারে ৩ জনকে আসামী করে থানায় লিখিত এৎাহার দাখিল করা হয়েছে।
নড়াইলে সোনালী ব্যাংকের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের উদ্যোগে অসহায়, দুস্থশীতার্ত মানুষের মাঝে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় সোনালী ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিস চত্বরে কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিসের ডিজিএম (ইনচার্জ) মোঃ হারুনূর রশিদ। এ সময় উপস্তিত ছিলেন সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মফিদুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুক্তিকাম বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার মোঃ শাহনেওয়াজ, আশিষ কুমার দাস, সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্ত্তী, মোঃইমদাদুল হক বিশ্বাস,মোস্তাফিজুর রহমান, সুদীপ বিশ্বাস, সাইফুল ইসলাম প্রমুখ। নড়াইল শহরের ভওয়াখালী এলাকার রমিচা খাতুন, আউড়িয়ার নার্গিস বেগম বলেন, শীতে কষ্ট পাচ্ছিলাম। সোনালী ব্যাংকের পক্ষ থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হলো।
গিলাতলায় অংশগ্রহনমুলক সেশন অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অগ্রগতি সংস্থার আশ^াস প্রকল্প আয়োজিত মানবপাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে অংশগ্রহনমূলক সেশন ও মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ৩ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় । উইনরক ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, কাউন্সেলর কৃঞ্চা সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলহাজ¦ শেখ আল আমিন, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, পায়রা বেগম, গিলাতলা যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ । প্রোগামটি সমন্বয় করেন উপজেলা সমন্বয়কারী মোঃ জিয়াউল ইসলাম, অগ্রগ্রতি সংস্থার অন্যন্য প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন ।
খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা গাজী মনিরউজ্জামানের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও ফুলতলা গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম এর স্বামী গিলাতলা গাজীপাড়া এলাকার গাজী মনির উজ্জামান (মনু) মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৭টায় গিলাতলা গাজীপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী ,৩ পুত্র সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ মাগরিব গিলাতলা আলহাজ গাজী মেছের আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন , খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী, শেখ ইউনুস আলী, আঃ রউফ খান খোকন , শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, এস এ রহমান বাবুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, বেগ আঃ রাজ্জাক রাজ, মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ , এস এম মনিরুজ্জামান মুকুল, মোঃ ইউসুফ আলী খলিফা , মোড়ল হাবিবুর রহমান, শেখ ইকবাল হোসেন, খম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান , আঃ হক, আঃ হামিদ সরদার সৈয়দ কিসমত আলী, কাজী জাকারিয়া রিপন, সলেমান মুন্সি, অধক্ষ্য আঃ গফফার, সরদার আলী, আহম্মেদ, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীন, গোলাম কিবরিয়া মিন্টু, অধ্যাপক মোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, নবিরুল ইসলাম রাজা, খান আঃ হালিম, খান রিয়াজুল ইসলাম রাজা, উক্ত জানাজায় ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান।
গিলাতলা ইউনিয়ন বিএনপি’র লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মঙ্গলবার ডুমুরিয়া স্বাধীনতা চত্বর এর গণসমাবেশ সফল করার লক্ষ্যে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০ জানুয়ারী সন্ধ্যায় শিরোমনি বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এস,এ রহমান বাবুল, সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হসেন, শেখ রফিকুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, থানা যুবদল নেতা শেখ আলমগীর হোসেন, মোঃ আতিকুল ইসলাম, মোঃ সাগর, বেগ তুষার প্রমুখ।
অংশগ্রহনমুলক সেশন অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অগ্রগতি সংস্থার আশ^াস প্রকল্প আয়োজিত মানবপাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে অংশগ্রহনমূলক সেশন ও মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ৩ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় । উইনরক ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, কাউন্সেলর কৃঞ্চা সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলহাজ¦ শেখ আল আমিন, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, পায়রা বেগম, গিলাতলা যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ । প্রোগামটি সমন্বয় করেন উপজেলা সমন্বয়কারী মোঃ জিয়াউল ইসলাম, অগ্রগ্রতি সংস্থার অন্যন্য প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন ।
সংসদ সদস্য বাবু’র ছেলে রোসাফি করোনায় আক্রান্ত, দোয়া কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র বড় ছেলে এস এম আশফাকুজ্জামান রোসাফি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান। এস এম আশফাকুজ্জামান রোসাফি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুলনার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ৯ জানুয়ারি এস এম আশফাকুজ্জামান রোসাফি করোনায় আক্রান্ত হন। তার দ্রুত আরোগ্য লাভ করতে কয়রা-পাইকগাছাসহ খুলনাবাসীর কাছে দোয়া কামনা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বাগেরহাটে চার মাদ্রাসা ছাত্র নিহত: ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে মাহিন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ ও ট্রাকের চালক হেলপারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজার এলাকায় এই মানববন্ধন হয়। মানববন্ধনে নিহত শিক্ষার্থীদের সহপাঠি ও স্বজনরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, আল হেরা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোমতাজুল ইসলাম, সহকারী শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম, মাওলানা নাসির উদ্দিন, ছাত্র হাফেজ মোঃ আবু বক্কর ও হাফেজ মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, একটি ট্রাক চারটি তাজা প্রাণ কেড়ে নিল। এখন পর্যন্ত ট্রাকটি শনাক্ত করতে পারলনা কেউ। ট্রাকটির হেলপার ও চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যেকোন ভাবে ট্রাকের হেলপার ও চালককে আটকের দাবি জানান মানববন্ধনকারীরা।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলীর বলেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ কোন মামলা করেনি। ট্রাকটি শানাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
খুলনার আলীয়া মাদ্রাসায় আন্তজার্তিক ক্বেরাত সম্মেলনে অংশ গ্রহন শেষে শনিবার গভীর রাতে বাড়ী ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে হাফেজ আব্দুল্লাহ মাহমুদ, আঃ গফুর, সালাহ উদ্দিন ও হাফেজ সাকিব হাসান নিহত হয়।
বাগেরহাট জেলা ছাত্রদলের ৩৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ইমরান খান সবুজকে সভাপতি ও আলী সাদ্দাম আহমেদ দীপকে সাধারণ সম্পাদক করে ৩৩১ জনের কমিটি অনুমোদন দিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। সোমবার (১০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাগেরহাট জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত এই কমিটিতে গোলাম রসুল তরফদার(নেওয়াজ)কে সিনিয়র সহ-সভাপতি, আতিকুর রহমান রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৩৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ৪৭ জন সহ-সভাপতি, ৮২ জন যুগ্ন সম্পাদক রয়েছে।
এর আগে ২০১৮ সালের ৫ জুন ইমরান খান সবুজকে সভাপতি এবং আলী সাদ্দাম দ্বীপকে সাধারণ সম্পাদক করে গুরুত্বপূর্ণ ৬টি পদের নাম উল্লেখ করে বাগেরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করেছিল তৎকালীন কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন পরে পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই কমিটি আগামী দিনে সরকার পতন ও বিএনপির চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ছাত্র নেতা আলী সাদ্দাম দীপ।
বাগেরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফটো সাংবাদিক হেলাল মোল্লার পিতার মৃত্যুতে বিপিজেএ’র শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক ও দৈনিক সময়ের খবর’র ফটো সাংবাদিক মো. হেলাল মোল্লার পিতা মো. লিয়াকত আলী মোল্লা (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বটিয়াঘাটার সাচিবুনিয়ায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সহকর্মী হেলাল মোল্লার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
দাকোপের চুনকুড়ি নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ ফেরিঘাটে চুনকুড়ি নদীর উপর ৮’ শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ‘চুনকুড়ি সেতু’। এ সংক্রান্ত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়। সূত্রমতে, গল্লামারী- বটিয়াঘাটা- দাকোপ- নলিয়ান ফরেস্ট (জেড-৭৬০৬) সড়কের ২৮ তম কিলোমিটারে চুনকুড়ি নদীর উপর পোদ্দারগঞ্জ ফেরিঘাটে ‘চুনকুড়ি সেতু’ নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুলনা সড়ক বিভাগের আওতায় পরিকল্পনাধীন কাজ সমূহের বিবরণীতে সেতু নির্মাণের এ প্রকল্পটি ২ নং তালিকায় রয়েছে। কুয়েত ফান্ড অব আরব ইকোনমিক ডেভেলপমেন্ট সেতুটির নির্মাণ কাজে অর্থায়ন করতে সম্মত হয়েছে। প্রকল্পের দৈর্ঘ্য ১ হাজার ২৩৪ মিটার এবং প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮’শ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পটির ডিপিপি তৈরী করা হয়েছে।
চুনকুড়ি নদীর উপর ‘চুনকুড়ি সেতু’ নির্মাণ প্রকল্পের উপর সর্বশেষ গত বছরের জুন মাসের শেষের দিকে খুলনা সওজ এর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভার সিদ্ধান্তের আলোকে কিছু ব্যবস্থা গৃহীত হয়। গৃহীত ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ সেতু নির্মাণ প্রকল্পের ফান্ডের জন্য যথাশীঘ্র ইআরডিতে পত্র প্রেরণ করা হবে। পত্রে আলোচ্য প্রকল্পের বিপরীতে অতিরিক্ত পিএ অর্থের যোগান না হলে জিওবি অর্থায়নে ঘাটতি পূরণ করা হবে। পরিকল্পণা উইং কর্তৃক পূর্ববর্তী সভার পর্যালোচনা অনুযায়ী ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। এতে বৈদেশিক প্রশিক্ষণ খাতে ৩০ লাখ টাকার পাশাপাশি স্থানীয় প্রশিক্ষণের জন্য ১২ দশমিক ৫০ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ ট্রাফিক বিবেচনা করে ভৈরব সেতু ন্যায় টোল প্লাজার জন্য ৫’শ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে এবং (অঢ়ঢ়বহফরী –ঐ) সেতু ডিজাইনের সময় নদীর মাঝে যাতে পিলার না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। সেতুর উচ্চতার ক্ষেত্রে ইওডঞঅ কর্তৃক ২০১২ সালে ঘধারমধঃরড়হ ঈষবধৎবহপব নেওয়া হয়েছে। উভয় নদীই ঈষধংং –১ ঈধঃধমড়ৎু –ভূক্ত। এ ক্ষেত্রে সর্বোচ্চ ঠবৎঃরপধষ ঈষবধৎবহপব ঐড়ৎরুড়হঃধষ ঈষবধৎবহপব ইওডঞঅ কর্তৃক প্রদান করা হয়েছে। প্রকল্পের ইনভারমেন্টাল ইমপেক্ট এ্যাসেসমেন্ট (ঊওঅ) করা হবে। ঊওঅ লিষ্ট কষ্ট মেথডে না করে কিউসিবিএস মেথডে সম্পাদন করা হবে। গল্লামারি- বটিয়াঘাটা- দাকোপ- নলিয়ান ফরেস্ট (জেড-৭৬০৬) মূল জেলা সড়কটি ১৮ ফিট চওড়া এবং প্রস্তাবিত ব্রিজ অ্যাপ্রোচ রোড ৩২ ফিট প্রস্থ হওয়ায় সার্ভিস রোড ১৮ ফিট প্রশস্ত রাখা হয়েছে। সেতুটির ডিজাইনের সময় ডিজাইন লাইফ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে বাস্তবতার নিরিখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হবে।
জানা যায়, দাকোপ উপজেলাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি চুনকুড়ি নদীর উপর সেতু নির্মাণের। চুনকুড়ি নদীর উপর পোদ্দারগঞ্জ ফেরিঘাটে ‘চুনকুড়ি সেতুটি’ নির্মিত হলে দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলার ৫ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। বিভাগীয় শহর খুলনাসহ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। অর্থনৈতিকভাবে এ অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাবে। এ অঞ্চলের হাজার হাজার কৃষক আর্থিকভাবে লাভবান হবে। তাদের উৎপাদিত পণ্য সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে বিভাগীয় শহর খুলনাসহ রাজধানী ঢাকায় সরবরাহ করতে পারবে।
পাইকগাছায় কমলাপুর-মৌখালী বাজার কমিটির নির্বাচনে সভাপতি জিয়া ও সম্পাদক মঈনুদ্দীন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় কমলাপুর-মৌখালী বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত ৭টার দিকে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ৫টি পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ জিয়াউর রহমান ১৩২ ভোট পেয়ে নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম মোল্লা পেয়েছেন ৭৭ ভোট। সম্পাদক পদে হাফেজ মোঃ মঈনুদ্দীন শেখ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি রমজান আলী পেয়েছেন ৪৭ ভোট। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ আবু মুসা, কোষাধ্যক্ষ হাফেজ বনি আমীন সানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গণি গাইন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, ধর্মবিষয়ক সম্পাদক কাইয়ুম হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আনিছুর রহমান, আব্দুল হাকিম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৌখালী কেজিএইচএফ বিদ্যালয়ের সভাপতি ইবাদুল হক গাইন, প্রভাষক আব্দুর রউফ গাজী। নির্বাচনে ২১৩জন ভোটারের মধ্যে ২০৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদখালী ইউপি প্যানেল চেয়ারম্যান সরদার আব্দুল্লাহ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য আবু হায়দার মোল্লা, মনিরুজ্জামান মনি মোল্লা, ফয়জুদ্দীন মোল্লা প্রমুখ।
পাইকগাছার গদাইপুর ইউনিয়নে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার সর্ব সম্মতিক্রমে গদাইপুর ইউনিয়ন পরিষদের তিন জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলোনয়তনে নব নির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম সভায় এ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারেক গাজী, আবু হাসান, আব্দুল আজিজ, মশিয়ার রহমান মিলন, শেখ খোরশেদুজ্জামান, শেখ হারুন অর রশীদ হিরু, সরদার আনিসুর রহমান, মির আনোয়ার এলাহী, শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, খুকুমনি খাতুন, জাহানারা বেগম। সকলের মতামতের ভিত্তিতে শেখ খোরশেদুজ্জামানকে কে ১নং প্যানেল চেয়ারম্যান ও শেখ হারুন অর রশীদ হিরুকে ২ নং প্যানেল চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
সেরা অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম পুরস্কার পেল কালের কণ্ঠের কৌশিক
স্টাফ রিপোর্টার
সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১ এর জন্য খুলনা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠ পত্রিকার খুলনার ব্যুরো নিজস্ব প্রতিবেদক কৌশিক দে। গেল বছর ‘ উপকূলের জল বেদনা’ শীর্ষক তিন পর্বের প্রতিবেদন জন্য এ পুরস্কার পান। সেরা অনুসন্ধানী প্রতিবেদনে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে দৈনিক মানবজমিনের মাগুরা প্রতিনিধি আলম তুহিন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা।
মঙ্গলবার বিকালে খুলনার সিএসএস আভা সেন্টারে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সেমিনার শেষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার। অনলাইনের মাধ্যমে সেমিনারে যুক্ত হন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার ও রুবিনা আক্তারের সঞ্চালনায় বিভিন্ন পর্বে বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিন্নাত আরা আহমেদ, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী, সাংবাদিক তৌফিক আলী, জেষ্ঠ্য সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, সুজন জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আশিনুর রেজা, ও সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে খুলনার ১০টি জেলার সাংবাদিক ও সুজন প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় হাঙ্গার প্রজেক্টের অধীনে সারাদেশে ৩১০জন সাংবাদিককে তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইনের ওপর অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে অংশগ্রহণকারী সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের ওপর পুরস্কার দেওয়া হয়।
শেখ হাসিনা সরকারের আমলেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরী হবে নতুন রুপে: এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^সী। আর উন্নয়নে বিশ^াসী বলেই আজ শিক্ষা প্রতিষ্ঠান গুলো তৈরী হচ্ছে নতুন রুপে। নতুন মডেলের। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। বিগত দিনে জামাত-বিএনপি সরকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা ভবন নির্মান করতে পারেনি। আজ শুধু আমার এলাকা নয় সারাদেশের প্রতিটি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ উন্নয়নের কারিগর শেখ হাসিনা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ নতুন নতুন ভবন তৈরী হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মহেশপুরের ঘুগরী-পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা বিশিষ্ঠ নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
ঘুগরী-পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ মশিউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল মোল্লা,পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরীফুল ইসলাম শরীফ, প্রভাষক ওমর ফারুক,প্রভাষক মুকুল গাজি,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হুদা লাল্টু প্রমুখ।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপিত হচ্ছে খুবিতে
খবর বিজ্ঞপ্তি
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে বৃহত্তর পরিসরে ভবনের ছাদে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ লক্ষ্যে ইতোমধ্যে স্রেডা (সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি ডিভেলপমেন্ট অথরিটি) একটি সম্ভাব্যতা যাচাই রিপোর্ট প্রদান করেছে। সে ভিত্তিতে নেট মিটারিংয়ের ব্যাপারে ওজোপাডিকোর সাথে বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই এমওইউ’র আওতায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ ভবন ও মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের ছাদে বছরে ৭৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষম প্যানেল বসানো হবে। এ ব্যাপারে স্রেডা কারিগরি সহায়তা দেবে। উৎপাদিত বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যবহার ছাড়াও জাতীয় গ্রিডে দেওয়া হবে। এরফলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিদ্যুৎ বিল পরিশোধের অর্থ হ্রাস পাবে। একই সাথে প্রকল্পের মেয়াদকালে (২৫ বছর) ৭৫০ টন কার্বন নিঃসরণ কমবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা করেছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল ও অন্যান্য বড় স্থাপনার ছাদেও সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো-তে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্বন নিঃসরণ কমিয়ে আনতে গ্রিন এনার্জি উৎপাদনের ওপর যে গুরুত্বারোপ করেছেন এবং ২০৪১ সালের যে অভিলক্ষ্য ঘোষণা করেছেন সে বিষয়টি খুলনা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ঘোষিত সময়ের অনেক আগেই এবং শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের প্রথমেই এই অভিলক্ষ্য পূরণে সক্ষম হবে বলে তিনি আশা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান পলাশ জানান, চলতি অর্থ বছরের মধ্যেই কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সৌর প্যানেল বসানোর পর তার ২৫ বছর মেয়াদকাল ধরা হয়েছে এবং দশ বছরের মাথায় কেবল একটি ইনভার্টার পরিবর্তন করতে হবে। তিনি আরও জানান, গ্রিন এনার্জি উৎপাদনের এ বিষয়ে উপাচার্যের একান্ত আগ্রহ ও উদ্যোগে ইতোমধ্যে গত ১৯ ডিসেম্বর ‘নেট মিটারেড রুফটপ সোলার’ শীর্ষক একটি কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আমরা এ বিষয়ে সম্যক ধারণা পেয়েছি যা এই প্রকল্প বাস্তবায়নে ইতিবাচকভাবে কাজে আসবে।
উল্লেখ্য, দেশের রাজশাহী ও সিলেটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হলেও তা এককভাবে বছরে ৩৫ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নয়। সে হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন এককভাবে দ্বিগুণ হবে।
মোড়েলগঞ্জে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে মঙ্গলবার সকালে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হল, কৃষক কামরুল হাওলাদার (৩৮), নাজমিন আক্তার (৩২), ভাইপো মাদ্রাসা ছাত্র তাইজুল মুনসী (২০), বনি আমিন (১৭), মেহেদী শেখ (২০)। রক্তাক্ত জখম অবস্থায় আহতদের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,ঘটনার দিন কৃষক কামরুল হাওলাদার পঞ্চকরন গ্রামের তার চাচাতো ভাই জমি মালিক খোকন হাওলাদারের অনুমতি নিয়ে ধানের খড় (নাড়া) কাটতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের হিসেবে কতিপয় ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলায় কামরুল হাওলাদার ও তার স্ত্রী সহ ৫ জন আহত হয়। এদের মধ্যে কামরুল হাওলাদার ও তাইজুল মুনসীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, উভয় পক্ষ কম বেশী আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, অভিযোগ পেলে সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোড়েলগঞ্জের তেলিগাতিতে একই রাতে ৪টি গরু চুরি
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে একই রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার তেলিগাতি ইউনিয়নের হরগাতি গ্রামে মো.মোতালেব ফকিরের পুত্র মো. আখতার ফারুক প্রতিদিনের ন্যায় বসতবাড়ির পার্শ্বের গোয়ালঘরে মশারি টাঙ্গিয়ে ৩ টি গাভী ও একটি বাছুর বেঁদে রাখে। সোমবার সকালে উঠে গোয়ালঘরের বাঁধা গরু ছাড়তে গিয়ে দেখতে পায় তার ৪টি গরু চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গরুর মালিক আকতার ফারুক অনেক খোজাখুঁজি না করে গরু না পেয়ে ওইদিনই মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি নির্বাচনের পর বিরোধী একটি মহল এলাকায় আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা সহ ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছে। তবে এ কুচক্রি মহলটি অপতৎপরতা প্রশাসনের সহায়তায় কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। গরু উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।
মোড়েলগঞ্জে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্ধোধন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে মঙ্গলবার দুপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্ধোধন করা হয়েছে। এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ দাস, ড. আশফাক আলম ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর মালেক।এবারের বিজ্ঞান ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।
আধুনিক উন্নত রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো স্বপ্নের পথে যোগ্য নেতৃত্ব দান করে বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে যেখানে গোটা পৃথিবী হিমসিম খাচ্ছে সেখানে এ রকম একটা পরিস্থিতিতেও আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বর্তমানে পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনার মত নেতৃত্ব বিরল।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল সব সময় আপনাদের পাশে রয়েছে। সেখ জুয়েল এমপি খুলনার উন্নয়নে সর্বাত্বকভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় খুলনায় কয়েকটি উন্নয়ন প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অচিরেই আমরা খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে দেখতে পাবো।
তিনি আরো বলেন, দেশকে আরও সামনে নিয়ে যেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব আমাদের অত্যন্ত দরকার। একটি দেশে শুধু সরকারের ধারাবাহিকতা থাকলেই উন্নয়ন হয় না সাথে সাথে যোগ্যতা সম্পন্ন নেতার প্রয়োজন রয়েছে। আধুনিক উন্নত রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার বিকালে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি‘র পক্ষে নগরীর ২৪নং ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম খান নাসির। অনুষ্ঠান পরিচালনা করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু।
কেইউজে’র সদস্য হেলাল মোল্লার পিতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও দৈনিক সময়ের খবর’র ফটোসাংবাদিক মো. হেলাল মোল্লার পিতা মো. লিয়াকত আলী মোল্লা (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে বটিয়াঘাটার সাচিবুনিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে ও মো. হুমায়ুন কবীর এবং কেইউজে’র যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষক খুন
খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার খলিশাখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ীর রাস্তার পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কৃষকের নাম আরিজুল মোড়ল (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে।
নিহতের ভাতিজা রিপন মোড়ল জানান, প্রতিবেশী পংকজ শেখ, রবিন শেখ ও বাকের শেখের সাথে দীর্ঘ দিন তাদের ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি জায়গা সংক্রান্ত এই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে আমরা কৃষক আরিজুল মোড়লের মরদেহ উদ্ধার করেছি। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে থেতলানোর চিহ্নও পাওয়া গেছে। ওসি আরও জানান, ঘটনাটি একটি হত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তার বাড়ির ধারেই রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল বলে উল্লেখ করেন তিনি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য আরিজুল মোড়লের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওমিক্রণ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন
সাতক্ষীরা প্রতিনিধি
করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহন করা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।
স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, ভারত থেকে আগত প্রতিটি পন্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারিদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদৃষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রণ ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাষ্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
কলারোয়ায় বিভিন্ন পেশার মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, রং মিস্ত্রি, সেনেটারী মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রিদের মাঝে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে প্রথম দিনের প্রশিক্ষণ দেয়া হয়। এতে বিভিন্ন শ্রেণীর ৫০ জন মিস্ত্রি প্রশিক্ষণে অংশ নেয়। ১২ জানুয়ারি আরো ৫০ জন মিস্ত্রিদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী (ইউএনও)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু ও উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমুল হক। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শেখ আমানুল্লাহ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সরকার বিভাগের ইউডিএফ সুরেশ মণ্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
তেরখাদায় জাতির পিতার ম্যুরাল বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি এর উদ্বোধন
তথ্য বিবরনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল ‘বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি’ এর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনার তেরখাদা উপজেলার বি.আর.বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রতিটি বিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক হতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। তিনি বলেন, এই ম্যুরালের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতাকে জানতে পারবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।
উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মল্লিক সুধাংশু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক ও শুভেচ্ছা বক্তৃতা করেন নবনির্বাচিত সভাপতি সুনীল কুমার বালা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া মুজিব শতবর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে খুলনা ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ মাইকেল মধুসূদন একাডেমির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষারআলো বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছে। শুধু তাই নয়, বিদ্যালয় চত্বরে নির্মিত জাতির পিতার ঐতিহাসিক ম্যুরাল, গণহত্যার স্মৃতিফলক, শহীদ মিনার ও মুক্তমঞ্চ বিদ্যালয়টিকে মুক্তিযুদ্ধের চেতনার বিদ্যাপীঠ হিসেবে পরিচিত করেছে।
নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার আয়োজনে দুস্থ ও অসহায়াদের মাঝে শীত বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আড়ংঘাটা নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার আয়োজনে দুস্থ ও অসহায়াদের মাঝে শীত বস্ত্র বিতরণ। গত সোমবার একটি কল্যাণমুখী কৃষক সংগঠন নব দিগন্ত কৃষক ফোরাম খুলনার আয়োজনে অস্থায়ী কার্যালয়ে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার সভাপতি মজনু শেখ, উপদেষ্টা মন্ডলীর সদস্য রতন মিস্ত্রি, মোঃ সুলতান শেখ, শহিদুল ইসলাম, নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার সাধারণ সম্পাদক সাইফুল রহমান লিটন, মোঃ রবিউল ইসলাম, মোঃ টিটু শেখ, আউলিয়া শেখ, ইউনুস শেখ, বিকাশ কুমার মন্ডল, পিন্টু হালদার, আজগর হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
রূপসায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে লিখিত অভিযোগ দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসায় এক দিনমুজুর প্রকৃত জমির মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের হুমকিতে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার টিএসবি ইউনিয়নের আরমই পাঁচানী গ্রামের যদু শেখ ওরফে মধূ শেখ তার ৫ পুত্র আইন উদ্দিন শেখ, এরফান উদ্দিন শেখ, ধোনা ওরফে ধোনা উল্লাহ শেখ, ছমির উদ্দিন ওরফে শফিউদ্দিন শেখ ও আলাউদ্দিন ওরফে আদিল উদ্দিন কে রাখিয়া মারা যান। যদু শেখ মারা যাবার সময় সাবেক ৬২নং হাল ৪৭ নং আরমই পাঁচানী মৌজায় এসএ ৩৫৭ খতিয়ানে ২০৪ দাগে ১.৩৬ একর ও ২০৫ দাগে .৬৯ একর একুনে ২.০৫ একরের মধ্যে এসএ ২০৪দাগে ১.০৬ একর .১৪৬০ একর জমির মধ্যে ০.১১ একর জমিসহ মোট ৩.২২ একর জমি রেখে যান। উল্লেখিত পাঁচ ভাইয়ের মধ্যে ধোনা উল্লা শেখ ছাড়া সকলেই অবিবাহিত অবস্থায় মারা যায়। মধু শেখের একমাত্র ওয়ারিশ থাকে ধোনা উল্লাহ। তিনি ওয়ারিশ সূত্রে জমি ভোগ দখলে থাকে। ধোনা উল্লাহ তার ৩ছেলে মোন্তাজ শেখ, চান মোহাম্মাদ ওরফে চান মিয়া শেখ ও নুর মোহাম্মাদ শেখকে ওয়ারিশ রাখিয়া মারা যান। এর মধ্যে মোন্তাজ অবিবাহিত অবস্থায় মারা গেলে বাকী দুই ভাই সকল জমির ওয়ারিশ থাকে। চানমিয়া চাকুরীর সুবাধে ও নুর মোহাম্মাদ ধর্মীয় গান করার কারনে এলাকার বাইরে থাকে। তারপর এ সকল জমি দেখা শুনা করেন স্থানীয় সোনাউল্লাহ ওরফে পুড়া ছুটে নামে এক ব্যক্তি। উক্ত জমির ওয়ারিশগণ এলাকায় না থাকার সুযোগে স্থানীয় ফুলজান বেগম, মর্জিনা বেগম ও রেণু বেগমগণ নিজ নামে রের্কড করে জমিতে থাকেন। পরবর্তীতে চানমিয়া মারা যাবার পর তার ওয়ারিশ সূত্রে ছেলে জাহিদ জমিতে এসে দেখতে পাই, উক্ত ব্যক্তিদ্বয় অবৈধ ভাবে জমিতে বসবাস করছে। পরবর্তীতে তাদেরকে জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। তারা না ছেড়ে বরং জাহিদকে জীবন নাশের হুমকি দিচ্ছে। উক্ত জমির মধ্যে ০.১৬ একর জমির খাজনা পরিশোধ করিয়াছে জাহিদ। এ ব্যাপারে জাহিদ শেখ টিএসবি ইউনিয়ন পরিষদে সঠিক বিচারের দাবিতে গত ০৭/০২/২১ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের ইউজার সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার ফটো সাংবাদিক মোঃ হেলাল মোল্লা’র পিতা মোঃ লিয়াকত মোল্লা(৫৭) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বটিয়াঘাটার সাচিবুনিয়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক মোঃ হেলাল মোল্লা’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
রোটারি ক্লাবের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সরকার কতৃক কোভিড-১৯ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্কুলগামী ছাত্র-ছাত্রীদের কে কোভিড সুরক্ষা প্রদানের লক্ষে স্থানীয় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনা ও রোটারি ক্লাব আবাহনীকুঞ্জ ঢাকার যৌথ আয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ প্রকল্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ রফিকুল ইসলাম খোকন। রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াসের পরিচালনায় অন্যান্যর ভেতর উপস্থিত ছিলেন রোটাঃ মনজুরুল করিম হামিম, রোটাঃ রকিব উদ্দীন সোহান, রোটাঃ নাইম ফারহান, রোটাঃ শাহিন আলম বাবু, রোঃ জহিরুল ইসলাম তপু ,বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহনাজ পারভীন, জনাব আব্দুর রাজ্জাক প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় কোভিড-১৯ নিয়ন্ত্রনে সরকার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন ও সফলে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলের একযোগে কাজ করার উপর জোর দেন।
বঙ্গবন্ধুর বই পড়াসহ ১৩ শর্তে মুক্তি পেল কিশোর আসামি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাদকসহ গ্রেফতার হয়েছিল এক কিশোর। শিশু উন্নয়ন কেন্দ্রে দেড় বছর থাকার পর তাকে ১৩ শর্তে এক বছরের প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী একে এম আসাদুজ্জামান রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদেশে শর্তাবলী দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবেশন কর্মকর্তা সাজ্জাদুল আলমকে। এ সময়ে ওই কিশোর ধূমপান ও মাদক সেবন, মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় থেকে বিরত থাকবে। তাকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ভালো লেখাপড়ার প্রমাণ হিসেবে প্রবেশনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রবেশপত্র আদালতে দাখিল করতে হবে। এছাড়া তাকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়াসহ মোট ১৩টি শর্ত পালন করবে। মাদক মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেতে একবছর পর প্রবেশন কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হয় ওই কিশোর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
আতঙ্ক নিয়েই পাঠদান চলছে ৫৩ বিদ্যালয়ে
স্টাফ রিপোর্টার
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার ৫৩টি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই ভবনগুলোতেই পাঠদান চলছে। ফলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে অভিভাবকদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সম্প্রতি উপজেলার ১৪২টি বিদ্যালয় থেকে এই ৫৩টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
সরেজমিনে বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা গেছে, বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এসব বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। দরজা-জানালা খুলে পড়ে গেছে অনেক আগেই। কোথাও কোথাও ছাদের বিমেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো মুহূর্তে ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এরপরও পাঠদান কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে।
কোনো কোনো বিদ্যালয়ে অস্থায়ী টিনের শেড তৈরি করে পাঠদান করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়গুলোতে বেঞ্চ ও অন্যান্য উপকণেরও অভাব রয়েছে।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর কালনা অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঙেরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বচৌকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাক্তারাবাদ বনরাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট আংটিহারা সুন্দরবন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাবাদ কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটনিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হড্ডা পল্লীউন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়ার ডাঙ্গা পশ্চিমচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মহেশ্বরীপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ক্ষেপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গীলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৫৩ প্রাথমিক বিদ্যালয়। কক্ষ স্বল্পতা ও অস্থায়ী শেডে পাঠদান কার্যক্রম পরিচালনা হচ্ছে এসব বিদ্যালয়ে।
প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করলে তারা জানায়, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে তাদের ভয় লাগে। পরীক্ষার সময় তাদের খুব কষ্ট হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক বলেন, ঝুঁকির মধ্যে পাঠদানে মন বসে না। কারণ পরিবেশের সঙ্গে পাঠদান কার্যক্রমের একটি নিবিড় সম্পর্ক আছে। বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণে রাখতে বেগ পেতে হয়। এই অবস্থায় কোনো রকমে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তাছাড়া যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমন কৃষ্ণ বাইন বলেন, বর্তমানে বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকারণে ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। জরুরি সংস্কার করে শিক্ষার মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে শিশুরা আরও স্কুল বিমুখ হবে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তেই থাকবে।
উপজেলার মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ জানান, তার বিদ্যালয়ে একটিমাত্র ভবন। সেই ভবনই ঝুঁকিপূর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকার কারণে ওই ভবনেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, পরিত্যক্ত ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিকল্প উপায়ে পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু বিদ্যালয়ে ইতোমধ্যে অস্থায়ী শেড করা হয়েছে পাঠদানের জন্য।
বেড়ানোর নামে বাল্যবিয়ের আয়োজন, রুখলো পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নানা বাড়িতে বেড়ানোর নাম করে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের যাবতীয় আয়োজন করা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী।
সোমবার (১০ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গার সালামত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভিকটিম ১৪ বছরের এক কিশোরী। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেড়ানোর নাম করে তাকে সালামত বাজার নিয়ে আসা হয়। কিন্তু আসলে এখানে কিশোরীর বিয়ের আয়োজন করা হয়।
কিশোরী মেয়ের বিয়ের আয়োজন দেখে প্রতিবেশীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি
যশোর অফিস
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
তৃতীয় দিনের মতো মঙ্গলবার দুপুর ১২টা থেকে সেখানে অবস্থান নেন তারা। গত ৯ জানুয়ারি (রোববার) থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে এ অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
ভবদহ এলাকার মানুষের ৬ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৬ দফা দাবি হলো- সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল-বসতবাড়ি, জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’অবিবেচনাপ্রসূত প্রকল্প বাতিল করতে হবে। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) চালু করতে হবে। আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের স্বচ্ছতা আনতে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনীর তদারকিতে সম্পন্ন করতে হবে। ভবদহ স্লুইস গেটের ভাটিতে পাইলট চ্যানেল করতে ৫-৬টি এক্সকেভেটর লাগাতে হবে। ২১, ৯ ও ৮ ভেন্টের গেট উঠানামা করানোর ব্যবস্থা এবং এই জনপদের মানুষের ক্ষতিপূরণ, কৃষিঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ দাবিগুলো আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ভবদহবাসী।
মঙ্গলবার লাগাতার অবস্থান কর্মসূচিতে আসা মণিরামপুরের কুশখালী এলাকার ৭০ বছর বয়সী সুলপান গোলদার বলেন, ৯ জনের সংসার। দুই ছেলে পরের জমিতে কিষেন দিতো। এখন তারা বিদেশে (বাইরের জেলায়) গিয়ে দিনমজুরের কাজ করছে। ঘরে-বাইরে-রাস্তায় পানি। এ অবস্থা থেকে আমরা মুক্তি চাই।
একই কথা বলেন কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব রাশিদা বেগম। ঘর-বাড়ি-রান্নাঘরে পানি থই থই করছে। আমাদের এলাকায় পানিতে ডুবে চার শিশু মারাও গেছে। এইরকম অবস্থায় মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে। তাই পানি সরানোর এ দাবিতে আমরা ডিসি অফিসে আসছি।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মনোহরপুর আঞ্চলিক শাখার আহ্বায়ক শেখর চন্দ্র বিশ্বাস বলেন, হাইকোর্টের রায় রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন- নদী বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আমরা দেখছি, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি জল নিষ্কাশনের সবচেয়ে কার্যকর পদ্ধতি টিআরএম (জোয়ারাধার) প্রকল্প বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ড নদী হত্যার জন্যে সেচ প্রকল্প চালু করেছে। আমরা অবিলম্বে এই সেচ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছি।
তিনি বলেন, ২০১৭ সালে জাতীয় কর্মশালায় গৃহীত ৯৬ শতাংশ মানুষের দাবি ছিল- বলি কপালিয়া টিআরএম চালুর। কিন্তু সেই দাবি অগ্রাহ্য করে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) নদীকে হত্যা করতে সেচ প্রকল্প চালু করেছে।
আমরা বলেছি, এই সেচ প্রকল্প ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনে কোনো কাজে আসবে না। একমাত্র কার্যকর পদ্ধতি হচ্ছে টিআরএম চালু। আমরা চাই আগামী মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম চালু করা হোক; আমডাঙ্গা খাল সংস্কার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ৬ দফা নিয়ে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পাল করছি।
তিনি বলেন, আগামী ২-১ দিনের মধ্যে আমাদের প্রাণের দাবি যদি মেনে নেওয়া না হয়; তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনের প্রতি সংহতি জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সংগঠনের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খানসহ নেতারা ভবদহবাসীকে গণসংগীতের মাধ্যমে উজ্জীবিত করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন- ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, গাজী আব্দুল হামিদ, চৈতন্য কুমার পাল, নাজিম উদ্দিন, অধ্যাপক অনিল বিশ্বাস, রাজু আহমেদ, উত্তম গাইন, আব্দুল আজিজ, প্রভাস ঘোষ, প্রশান্ত মণ্ডল, ফারুক আহম্মেদ, প্রণয় মণ্ডল প্রমুখ।
চেয়ারম্যানের ছেলেসহ ৪ মাদক কারবারি কারাগারে
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুরের ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৪ মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে সমসপুর বাজার সংলগ্ন চেয়ারম্যান বদর উদ্দিন খানের মৎস্য খামার থেকে তাদের মাদকসহ আটকের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন- চেয়ারম্যান বদর উদ্দিন খানের ছেলে ইমরান খান (২৫), বলাই কাজীর ছেলে সুমন কাজী (১৮), শাহাবুদ্দিনের ছেলে আব্দুল জলিল (১৮), করিম শেখের ছেলে সাবু শেখ (৩২) ও ফারুক মন্ডলের ছেলে আরজু মন্ডল (১৯)।
পুলিশের উপপরিদর্শক (এসআই) এসএম নাজমুল হোসাইন জানান, সোমবার রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সমসপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের মৎস্য খামার থেকে মাদক বিক্রি ও সেবনকালে আসামিদের শরীর তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জমাদিসহ তাদের আটক করা হয়। এ সময় ফারুখ হোসেন নামে অপর একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নাজির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাজদিয়া গ্রামের কুবরেগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন (১৮) জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ানের বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গ্রামের মাঠ থেকে কৃষিকাজ সেরে বাড়িতে ফিরছিলেন নাজির হোসেন। কুবরেগাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
ঘটনাস্থলেই নাজির হোসেনের শরীর খণ্ডবিখণ্ড হয়। তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। জীবননগর থানার ওসি আবদুল খালেক বলেন, বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিলুপ্ত প্রজাতির ৫ বনবিড়াল ছানা!
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিলুপ্ত প্রজাতির পাঁচটি বনবিড়ালের ছানা স্থানীয়রা উদ্ধার করেছেন।
সোমবার রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া থেকে ওই বিড়াল ছানাগুলোকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা তন্ময়, তানভীর ও আনাস। এর ওই বনবিড়ালের ছানাগুলোকে বিবিসিএফ ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ৮ জানুয়ারি শালঘর মধুয়া গ্রামের কয়েকজন বিরল প্রজাতির পাঁচটি বনবিড়ালের ছানা দেখতে পান স্থানীয়রা। পরে ওই এলাকার স্থানীয় তিন যুবক ছানাগুলোকে তাদের কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমকে খবর দেন।
পরে বন বিভাগ কুষ্টিয়া ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে ওই বনবিড়ালের ছানাদের বন বিভাগের কাছে হস্তান্তর করে।
বন বিভাগ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম শাহাবউদ্দিন মিলন, পাখি গবেষক এসআই সোহেল, নাব্বির আল নাফিজসহ বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।











































