Home জাতীয় স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

8

ঢাকা অফিস।।

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমেরও করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কয়েক দিন ধরে বিএনপির মহাসচিব ও তার স্ত্রী অসুস্থতা বোধ করছিলেন।

দলীয় সূত্র জানায়, স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি মহাসচিবের পরিবার দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা মহাসচিবের খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান শায়রুল কবির খান।

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতাকর্মীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।