Home আঞ্চলিক দাকোপে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদন্ড

দাকোপে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদন্ড

4

মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।

দাকোপে ইভটিজিংয়ের অপরাধে নাইম শেখ (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে চালনা পৌরসভার আচাঁভূয়া এলাকার এবং আচাঁভূয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান শেখ ও মহিলা কাউন্সিলর নাছিমা বেগমের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে নাইম বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কার্যলয়ের সামনে ওয়াপদা রাস্তার উপর ছাত্র ছাত্রীদের টিকাদান কেন্দ্রে গিয়ে এক স্কুল ছাত্রীকে ইফটিজিং করে।

পরবর্ততে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সহকারি কমিশনার (ভূমি) গালিব মাহামুদ পাশা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে নাইমকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম জানান।