Home আঞ্চলিক খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছুরিকাঘাত : রহস্য উদঘাটন হয়নি আজও

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছুরিকাঘাত : রহস্য উদঘাটন হয়নি আজও

177

স্টাফ রিপোর্টার।।

খুলনায় নর্দান ইউনিভারসিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে রিকসা থেকে নামিয়ে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় মামলা হলেও মুল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মামলার আসামী সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজ রোডের মো. খসরুল আলম এর ছেলে শফিউল আলম রাব্বি (২৫) গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এঘটনায় বাদী পুর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজ রোডের মো. খসরুল আলম এর ছেলে শফিউল আলম রাব্বি নর্থ ওয়েস্টান ইউনিভারসিটির ছাত্র। ভিকটিম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রাব্বি তাকে প্রেমের প্রস্তাব দেয়। গত ১৯ ডিসেম্বর ভিকটিম বিশ্ববিদ্যালয়ে গেলে বিকেল ৫টার দিকে রাব্বি তাকে রিকসা থেকে নামিয়ে ছুরিকাঘাতসহ চড়-থাপ্পর ও কিলঘুষি মারে। ভিকটিমের চিৎকারে পথচারীরা এসে রাব্বিকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং- ১৭।     

মামলার বাদী খুলনাঞ্চলকে জানান, তার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পেটের নাড়ি কেটে যায়। তিন দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলো। বর্তমানে ওই শিক্ষার্থী পুরোপুরি সুস্থ নয়।