Home আঞ্চলিক ডুমুরিয়ায় জনসভা সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি সভা

ডুমুরিয়ায় জনসভা সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি সভা

8

ডুমুরিয়া প্রতিনিধি।।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ীমুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ১২ জানুয়ারী ডুমুরিয়ার জনসভা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শক্রবার বিকেলে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু।

যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন ও শেখ ফরহাদের সঞ্চালনায় বক্তব্যদেন সেচ্ছাসেবক নেতা শেখ তৈয়বুর রহমান, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান,মতিয়ার রহমান বাচ্চু, গাজী আব্দুল হালিম,শেখ দিদারুল হোসেন দিদার, আনোয়ার হোসেন আনু, সামছুজ্জামান পিন্টু, মোল্লা মাহাবুর রহমান, সবুজ তালুকদার, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, আবু সাঈদ, ব্রজেন্দ্রনাথ ঢালী,অরুন কান্তি গোলদার, মশিউর রহমন লিটন, হাবিবুর রহমান হবি, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান, শেখ মাহাবুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, আঃ সালাম মহলদার, আব্দুল মালেক,শেখ হেলাল উদ্দিন, মোজাফ্ফর হোসেন, শহিদুল মোড়ল, মোল্লা ইকরামুল ইসলাম, শাহাদাত হোসেন, আহম্মদ ফকির, আঃ রব আকুঞ্জি, হেমায়েত রশিদ খান, নিত্যনন্দ মন্ডল, পরিতোষ বালা, মোল্যা মশিউর রহমান, মাষ্টার আয়উব আলী, খান শফিকুল ইসলাম, শাহানুর রহমান, খান জিয়াউর রহমান জীবন, সরোয়ার হোসেন, সায়েদুজ্জামান বাবু, শাহিনুর রহমান, ফরিদ শেখ, দেলোয়ার হোসেন, মাষ্টার সেলিম হালদার, রাজ্জাক খান, গাজী সোহাগ প্রমূখ।