০ খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা? তারা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। তিনি বলেন, এই সরকার নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। নিশি রাতের এই সরকার কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজি সরকার। বৃহস্পতিবার (৬জানুয়ারি) সকালে টুটপাড়াস্থ বাংলাদেশ মসজিদ মিশন ও এতিম খানার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন।
মঞ্জু আরো বলেন, আওয়ামী লীগের বিরাজনীতি করণের নীল নকশায় খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত হচ্ছে। তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। সরকার আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আইন মানুষের চেয়ে বড় নয়। তিনি আরও বলেন, আমাদের সামনে কঠিন পথ, এ পথ আমাদের পাড়ি দিতে হবে অত্যন্ত সুশৃঙ্খলার মধ্য দিয়ে। আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ঐক্য গড়ে তুলতে হবে।

মঞ্জু হুশিয়ারি উচ্চারন করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী প্রত্যেককে হত্যার আসামি করে বিচার করা হবে। কম্বল বিতরণ শেষে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইসহাক তালুকদার, তওহিদুল ইসলাম খোকন, নুরুল ইসলাম লিটন, সদর থানা ছাত্র দলের সাবেক সভাপতি শামীম আশরাফ, রাজিবুল আলম বাপ্পি, মতিউর রহমান বুলেট, এ্যাড রফিকুল ইসলাম, মেজবাউদ্দিন পিন্টু, মাসুদ রুমি, রবিউল হাওলাদার নাঈম, সালাউদ্দিন শান্নু, খাইরুল আলম বাবু, আলামিন আরিয়ান, সোহাগ হোসেন, শাহাদাৎ গাজী, সিদ্দিক মাস্টার, ইয়াকুব আলী বাহার, সেন্টু প্রমুখ।









































