খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশী লাঠিচার্জ: ৪০ নেতাকর্মী আহত : সদর থানা ওসির প্রত্যাহার দাবি
স্টাফ রিপোর্টার
খুলনায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশী বাঁধায় পন্ড হয়েছে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের মাথা ফেটে রক্তাক্ত জখম হন। এ সময় আলাউদ্দিন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বিনা উস্কানিতে তান্ডব চালিয়ে বানচাল করায় এবং হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতা ফখরুল আলমের ওপর লাঠিচার্জ করায় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও তার কর্মকান্ডের তদন্তে কমিটি গঠনের দাবি জানানো হয়। অন্যথায় বিএনপির পক্ষ থেকে হত্যাচেষ্টা মামলা করা হবে বলে সাফ জানান বিএনপি নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি ও অঙ্গ দলের বিক্ষুব্ধ কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
দলীয় সূত্র জানায়, সকাল ১১ টায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরুর প্রাক্কালে খুলনা থানার একজন কর্মকর্তা এসে অনুমতি না থাকায় কোন কর্মসূচি পালন করা যাবেনা বলে জানান। বিএনপির পক্ষ থেকে কর্মসূচি পালনে কেএমপিতে লিখিত ভাবে জানানো হয়েছে বলা হয়। কিন্ত উপস্থিত পুলিশ কর্মকর্তারা সে কথায় কান না দিয়ে তাদের সিদ্ধান্ত অনড় থাকেন। এ নিয়ে উপস্থিত মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে কর্মসূচি শুরু করে দেওয়া হয়। জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বক্তব্য শুরু করা মাত্র খুলনা সদর থানার ওসি মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এসে মানববন্ধন কর্মসূচিতে হামলে পড়ে। তাদের বেধড়ক লাঠিচার্জে ফখরুল আলম ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি গুরুতর আহত হন। ফখরুলের চোখ ও কপাল গুরুতর আঘাতে জখম হয়। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে খুলনা আই হসপিটাল ও শেষে সিটি স্ক্যানের জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার চোখের অবস্থা আশংকাজন বলে জানা গেছে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির হাত ভেঙ্গে গেছে। এছাড়া পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু মুসা গাজী, হেমায়েত হোসেন, মহিলা দলের জেলা সাধারণ সম্পাদক মিসেস সেতারা সুলতানা, মোল্লা আইয়ুব হোসেন, নিঘাত সীমা, শামসুন নাহার লিপি, লাভলী, শাহানাজ, আমিন আহমেদ, ফিরোজ খান, খান জিয়াউর রহমান জীবন সহ আরও অনেকে। নগর ও জেলা বিএনপি নেতাদের পুলিশের হাত থেকে রক্ষা করতে গিয়ে মহিলা দল কর্মীরা ঘিরে রাখলে পুলিশ বর্বরোচিতভাবে তাদের ওপর লাঠিচার্জ করে। অতীতে এমন পরিস্থিতিতে পুলিশ মহিলাদের ওপর কোন ধরনের হামলা বা লাঠিচার্জ করতেন না বলে দলীয় সূত্রের দাবি। এক পর্যায়ে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কে ডি ঘোষ রোড, হেলাতলা ও বড় বাজার এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। মুহুর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেন। পুলিশও লাঠি ও বন্দুক উচিয়ে বিএনপি কর্মীদের ধাওয়া দেয় ও রাস্তা থেকে ইট কুড়িয়ে নিয়ে পাল্টা নিক্ষেপ করে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাকিদের ঘটনা সম্পর্কে অবহিত করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেন, এর আগে গত বছরের মার্চ মাসে বিএনপি অফিসে বাবুল কাজী নামের এক বিএনপি কর্মীকে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দেয়। ঘটনার ১০ দিনের মাথায় মারা যান বাবুল কাজী। আজ একই কায়দায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতা ফখরুল আলমের ওপর খুলনার থানার ওসি মামুন নিজে হামলা চালায়। লাঠির আঘাতে ফখরুল আলমের কপাল ও চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ। এছাড়া ৩০ থেকে ৪০ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি অবিলম্বে ওসিকে প্রত্যাহার, বিনা উস্কানিতে পুলিশী হামলার ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় বিএনপর পক্ষ থেকে ওসির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হবে বলে জানানো হয়। এরআগে মানববন্ধন কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা আহবায়ক কমিটির আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, আশরাফুল আলম নান্নু, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, সুলতান মাহমুদ, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, সাজ্জাদ হোসেন পরাগ, মাসুদ পারভেজ বাবু, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শেখ ইমাম হোসেন, ইবাদুল হক রুবায়েদ, রফিকুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নুরুল হুদা খান বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, খান ইসমাইল হোসেন, সেতারা সুলতানা, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ^াস, সজীব তালুকর্দা প্রমুখ।
অপরদিকে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীরা তাৎক্ষণিত একটি বিক্ষোভ মিছিল বের করে। হেলাতলা মোড় থেকে মিছিলটি বের হয়ে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পিকচার প্যালেস হয়ে এস এম এ রব শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিসচা’র পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের মেম্বর লাউঞ্জে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য শেখ আবু হাসান, নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, শেখ মাহমুদ হাসান সোহেল ও শেখ মোঃ সেলিম, ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, দিলীপ বর্মন প্রমুখ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন লাবু, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সংগঠনের সাবেক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম এ রহিম, প্রচার সম্পাদক মোঃ সোলায়মান, প্রকাশনা সম্পাদক মোঃ নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য এস এম জাহীদ সিদ্দীক, মোঃ শামীম হোসেন ও আবু মুছা, সদস্য বনানী আফরোজা, বিপ্লবী কাজী খলিল, মোঃ আহসান পারভেজ তুরান, মোঃ আরাফাত হোসেন, মোঃ ইদ্রিস আলী(মামুন) প্রমুখ।
কলারোয়ার কেরালকাতায় মোরশেদ, কুশোডাঙ্গায় সাঈদ আলী গাজী চেয়ারম্যান নির্বাচিত
সোহাগ হোসেন কলারোয়া
পঞ্চম ধাপে কলারোয়ার দুই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফলে কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স ম মোরশেদ আলী। অন্যদিকে কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাঈদ আলী গাজী। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই দুই ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। সূত্রে জানা গেছে, কেরালকাতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী পেয়েছেন ৮০৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুর রউফ পেয়েছেন ৫৬৯৪ ভোট। কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী গাজী পেয়েছেন ৫৫১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল আলম (আসলাম) পেয়েছেন ৩৩৬১ ভোট।
কুয়েট’র ঘটনায় খুলনা ছাত্রদলের নিন্দা বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বুধবার এক বিবৃতিতে বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. মো: সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ ৪ শিক্ষার্থী আজীবন বহিস্কার ও ৪৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রমাণ করেছে, ছাত্রলীগ আজ একটি আদর্শচ্যুত নীতিহীন ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। যাদের হাতে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থী ও এর সম্পদ নিরাপদ নয়। তাই এই সংগঠনের বিলুপ্তি ঘোষণা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, মানসিক নীপিড়নের শিকার হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. মো: সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির দাখিল করা ৪৮ পাতার প্রতিবেদন বিশ্লেষণ করে কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ৪ শিক্ষার্থী আজীবন বহিস্কার এবং মোট ৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ছাত্রদল নেতারা বলেন, শুধু শিক্ষার পরিবেশ বিনষ্ট করা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিই নয়, এর চাইতে বড় অনিয়ম দুর্নীতিতে জড়িত আজ ছাত্রলীগ। বহু স্থানে ছাত্রলীগ এখন মূর্তিমান আতংকের নাম। তাদের লোভের বলি হতে হয়েছে খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ে মেধাবী, প্রতিভাবান ও সম্ভাবনাময় একজন শিক্ষককে। গত এক যুগের আওয়ামী দু:শাসনের কালে ছাত্রলীগ একটি লাগামহীন সন্ত্রাস নির্ভর সহিংস সংগঠনে পরিণত হয়েছে। সারা দেশে শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ জনগন ও ব্যবসায়ীদের জান ও মালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় অবিলম্বে ছাত্রলীগকে নিয়ন্ত্রণের জন্য এর অভিভাবক সংগঠনের প্রতি জোর দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।
ডুমুরিয়ায় সেনাপ্রধানের মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন
ডুমুরিয়া প্রতিনিধি
সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন গতকাল বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সেনাবাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১টায় তিনি হেলিকাপ্টার যোগে এসে চাকুন্দিয়ার বিলে অবতারণ করেন। স্বশস্ত্র বাহিনীর দেয়া তথ্যমতে জানা যায়, শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত দুইদিন যাবত ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এলাকার দুঃস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পরিদর্শন ও উপস্থিত জনগনের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে স্থানীয় খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা সাথে ছিলেন।
খুলনার বিভিন্ন ওয়ার্ডে শীতবন্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’র পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিটি মেয়র দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক পৃথকভাবে নগরীর ১২, ২৪, ৩১ ও ২৭ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি প্রত্যেক ওয়ার্ডের ৪’শ ৫০টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতার্ত মানুষের জন্য সরকারি সহায়তার পাশাপাশি তিনি সামর্থবান সকলকে দু:স্থ ও অস্বচ্ছল মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।
কেসিসি’র কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মো: মনিরুজ্জামান, মো: শমশের আলী মিন্টু, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভিন আক্তার, মাজেদা খাতুনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন।
এছাড়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর পিডব্লিউডি স্কুল মাঠে কম্বল বিতরণ করেন। স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবিক খুলনা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কম্বল বিতরণ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে নাগরিকসেবা প্রদানের লক্ষ্যে নাগরিকদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নাগরিকসেবা প্রদানের লক্ষ্যে নাগরিকদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন নাগরিক অধিকার সমুন্নত রাখে এবং তার জাতীয়তার পরিচয় বহন করে।
সিটি মেয়র বুধবার সকালে খুলনা জেলা প্রশসনের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নির্ভুলভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব মো: আজমুল হক ও ইউনিসেফ-খুলনার ফিল্ড অফিসের চীফ মোঃ কাওছার হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন ভাইটাল স্ট্রাটেজিস-এর কান্ট্রি ডিরেক্টর সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মো: ইকবাল হোসেন।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাজী আবুল কালাম আজাদ বিকু, জেড এ মাহমুদ ডন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, মোঃ হাফিজুর রহমান, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলিসহ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
রূপসার শ্রিফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম এর ছেলে ইবনে শামস পিয়াল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী সহ সকল নেতৃবৃন্দ।
ফকিরহাটে মূলঘরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে ফকিরহাট উপজেলার মূলঘরে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এদিন মোট তিনশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত, বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার, ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান, ফকির মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।
রাখালগাছির সৈয়দপুর মাঃ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শক্তি নারায়ন দাস পুরো প্যানেল বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দি প্যালেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু পুরো প্যানেল পরাজিত হয়েছেন। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৮৪জন ভোটারের মধ্যে ১৭৬জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে শক্তি নারায়ন দাস পুরো প্যানেল বিজয়ী হয়েছেন। অপর বিজয়ী প্রার্থীরা হলেন, মোঃ আব্দুল কাদের ফকির ৮৭ভোট, মোঃ ফেরদাউস হাজরা ৯২ভোট, শেখ সাইদ ৮৮ভোট, সুব্রত কুমার দেবনাথ ৭৬ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক নিলুফা ইয়াসমিন-৯৫ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার আহসান হাবিব,তাঁকে সহযোগীতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দেবনাথ। নির্বাচনে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় ক্ষতিকর জাল নির্মূলে বিশেষ অপারেশন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে গতকাল বুধবার (৩০ ডিসেম্বর-৫ জানুয়ারী) ১ম ধাপের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক’র নেতৃত্বে পরিচালিত ৭টি অভিযানে উপজেলার শরাফপুর,সাহস ইউনিয়ন ঘেঁষা ঘেংরাইল নদী থেকে ২৮টি বেহুন্দি জাল,১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে জব্দকৃত অবৈধ জালগুলি আগুনে পুড়িয়ে বিন্ষ্ট করা হয়। আগামী ১৪ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত ২য় ধাপের অভিযান পরিচালনা করা হবে বলে মৎস্য কর্মকর্তা জানান।
ডুমুরিয়ায় যুবলীগ নেতা শেখ কবিব’র ২১তম মৃত্যু বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা যুবলীগের আয়োজনে সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাধারন সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার। বক্তব্যদেন এমএম সুলতান আহমেদ,মোল্যা সোহেল রানা,আশরাফুল আলম রাজু,শেখ ইকবাল হোসেন,শিমুল বিশ্বাস,এরশাদ মোল্যা,রব্উিল ইসলাম আন্টু,শিমু আকতার,মাসুদ রানা,অরুন রাহা প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।
বাগেরহাটে ওমিক্রন সংক্রমন প্রতিরোধে সতর্ক অবস্থা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরেহাটে করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় সকল নাগরিকের প্রতি এই অনুরোধ জানানো হয়। সেই সাথে ওমিক্রন থেকে রক্ষা পেতে সব সময় মাস্ক পরিধান, হোটেল রেস্তোরায় এক টেবিলে একজন বসে খাওয়া, সর্বস্তরে সামাজিক দূরত্ব নিশ্চিত, নো মাস্ক নো সার্ভিস চালুসহ নানা নির্দেশনা দেওয়া হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মনিটরিং কমিটির সভায় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্তি জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্রাড. হেমায়েত উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ওমিক্রণের সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এই কারণে বাগেরহাটেও সতর্কতা জারি করা হয়েছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নো মাস্ক নো সার্ভিস বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। মাস্ক পরিধানে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি’২২) রাত ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল¬াহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় নতুন বছরে দেশের সকললে শুভেচ্ছা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল¬াহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমিন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল¬া রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন মলি¬ক, ছাত্র আন্দোলনের নগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, মোঃ হাবিবুল¬াহ মেসবাহ প্রমুখ। সভায় আগামী ২০,২১,২২ জানুয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও নায়েবে আমীরের খুলনায় আগমন উপলক্ষ্যে ২১ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
রূপসায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা প্রকল্পের শিক্ষক- কেয়ারটেকার সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সামন্তসেনা দাখিল মাদরাসায় ৪ জানুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন সামন্তসেনা দাখিল মাদরাসা’র সুপার মাওলানা শফিউদ্দীন নেসারী, বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন তেরখাদা’র ফিল্ড সুপারভাইজার মো. মনিরুল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান।
ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আব্দুস ছালাম’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ কেয়ারটেকার মো. আবু বক্কার সিদ্দিক, হামিদুল ইসলাম, মো. আমানুল্লাহ, আকতার খান, হাফেজ মো. শাহজাহান, হাফেজ আব্দুল গফ্ফার, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ গোলাম রসুল, শিক্ষিকা কামরুন নাহার রুবি, মাহামুদা ফারজানা, নাঈমা সিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদেরকে দায়িত্বশীলতার সাথে ইসলামিক মূল্যবোধকে সমুন্বত রাখতে হবে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বীনি শিক্ষার বিস্তার করার প্রয়াসে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যার অবদান আজ অবিস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। যার উদাহরণস্বরুপ দেশের প্রত্যেকটি উপজেলাতে একটি করে আধুনিক নয়নাভিরাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলছেন। তিনি আরো বলেন, আমাদেরকে সরকারের সকল কার্যক্রমে যথাযথ ভূমিকা পালন করতে হবে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভূক্ত কেন্দ্রের শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামের সঠিক শিক্ষার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এর আগে তিনি উপজেলা মডেল রিসোর্স সেন্টার ও উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন।
দাকোপ ও খুলনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের আওতায় বুধবার খুলনা মহানগরীর কয়েকটি ভেন্যুতে এবং দাকোপে রূপান্তর কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে পৃথকভাবে ৬৬টি ব্যাচে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
খুলনার প্রশিক্ষণের উদ্বোধন করেন কেসিসির ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হাওলাদার। দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন, দাকোপ পৌরসভা ও খুলনা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড এবং রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘স্ক্রীম’ প্রকল্পের প্রকল্প মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা। প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের ট্রেনিং অফিসার সুভাষ চন্দ্র রায়, আব্দুল হালিম, পুতুল বেপারী। প্রশিক্ষণে সহায়তায় ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, টুকু রানী বিশ্বাস, মনিরুল ইসলাম, রাজিব হাসান, নমিতা মল্লিক, আকাশ সাহা। প্রশিক্ষণে বিভিন্ন আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডের উন্নয়নে তৃণমূল জনগোষ্ঠীর প্রায় ১৭০জন নারী প্রশিক্ষণার্থী ৬টি ব্যাচে অংশগ্রহণ করছেন।
দেলুটি ইউনিয়নের জমির মালিকরা চিংড়ি ও ধান চাষের পক্ষে মতামত দিয়ে প্রশাসনের নিকট স্মারক লিপি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ২১ নং পোল্ডারের ১ হাজার জমির মালিক লবন পানির চিংড়ি চাষের পাশাপাশি ধান চাষের পক্ষে মতামত দিয়ে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তার নিকট স্বরক লিপি দিয়েছেন। বুধবার দুপুরে জমির মালিকরা উপজেলা পরিষদে হাজির হয়ে এ স্বরক লিপি দেন। এ সময় জমির মালিকরা বলেন, ৪ নং দেলুটি ইউনিয়নে দেলুটি ও জিরবুনিয়া নিয়ে ২১ নং পোল্ডার। পোল্ডাটি ১৬ কিলোমিটার ওয়াপদা দিয়ে বেষ্টিত। জমির পরিমান রয়েছে ১১ হাজার বিঘা। এখানে ছোট ছোট আকারে জমির মালিকরা বছরের অর্ধেক সময় লবন পানি ও বাকি সময় মিষ্টি পানিতে ধান ও মাছ চাষ করে থাকে। এত বড় পোল্ডারে পানি নিস্কাশ হয় মাত্র তিনটি গেট দিয়ে। যাহা বন্ধের উপক্রম হয়েছে। ব্যক্তি মালিকনার গেট দিয়ে পানি নিস্কাশন হয়। এ গেট গুলো বন্ধ করে দিলে জলাবদ্ধা সৃষ্টি হয়ে ধান মাছ দুটোই ক্ষতি গ্রস্ত হবে। বর্তমানে দেলুটি ২১ নং পোল্ডারে লবন পানি চিংড়ি চাষের পাশাপাশি একর প্রতি ৫০ থেকে ৬০ মন ধান ফলন হয়েছে। তারা আরো বলেন ২১ নং পোল্ডারের স্লুইসগেট মেরামত, গাউসিয়া নদী খনন, ১৬ কিঃমিঃ ওয়াপদা সংস্কর না করে চিংড়ি লীজ ঘের বন্ধ করে দিলে আমাদের বেঁচে থাকার কোন উপায় থাকবে না। আমাদের পানি নিষ্কাশন ও ওয়াপদা বাঁধ মেরামত ব্যবস্থা করে চিংড়ি ঘের বন্ধ করলে আমরা বেঁচে থাকবো। আমরাও লবন পানি মুক্ত চাই। জমির মালিকদের পক্ষে স্বারক লিপি দেয়ার সময় উপস্তিত ছিলেন, জমির মালিক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, নিরজ্ঞন রায়, বিভূতি ভূষন রায়, ভবানী কান্ত রায়, চম্পক বিশ্বাস, জালাল উদ্দীন, আবুল হোসেন সহ আরো অনেকে।
শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ আবু উবাইদাহ
খবর বিজ্ঞপ্তি
শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ বুধবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসাখানের অধিনায়কসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করে। জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, এর আগে জাহাজটি গত ১৪ ডিসে¤¦র ২০২১ তারিখ সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।
বেনাপোল দিয়ে ভারত থেকে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরলেন দুই যাত্রী
বেনাপোল প্রতিনিধি
ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০) নামে দুই বাংলাদেশী যাত্রী।
আজ বুধবার বেলা ১২টায় ভারত থেকে বেনাপোল চেকপোস্টে আসলে পরীক্ষা-নিরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের সাথে থাকা কামাল হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা পজিটিভ দুজন হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হাবিবুর রহমান (পাসপোর্ট নং ইএফ-০২৬৭১৭৭), একই জেলার হাবিবুল্লাহ সোহন (পাসপোর্ট নং এ-০১৮৪৯৪০৬)।
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের ডাক্তার আশরাফুজ্জামান জানান, পজিটিভ শনাক্ত দুজন ও তাদের সাথে থাকা কামাল হোসেনকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোর আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে তাদের ভর্তি করা হয়। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচেছ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো: রাজু আহমেদ জানান, দুই যাত্রী ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।
অভয়নগরে বছরের প্রথম ৫দিনের ৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক
স্টাফ রিপোর্টার
যশোর অভয়নগরের এস আর বাশুয়াড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মোস্তফা নিয়োমিত স্কুল না করেই মাসিক বেতন উত্তলন করে আসছেন। আভিযোগের সত্যতা অনুসন্ধানে গত ৫ জানুয়ারী বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায় নাই। তিনি কোথায় আছেন জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, তিনি স্কুলের কাজে যশোর শিক্ষা বোর্ড গিয়েছেন। স্যার প্রতি দিন যশোর থেকে আসেন এবং নিয়োমিত স্কুল করেন। এসময় পাশে থাকা শিক্ষকদের হাজিরা খাতায় প্রধান শিক্ষককের স্বাক্ষরের স্থলে ২ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী পর্যন্ত কোন স্বাক্ষর পাওয়া যায়নি। নিয়োম অনুজায়ী কোন শিক্ষক স্কুলের কাজে বাহিরে গেলে তাহার মুভমেন্ট রেজিস্টার মেন্টেন করতে হয়। এসময় তা দেখতে চাইলে সহকারী প্রধান শিক্ষক মো.রেজাউল করিম ও অফিস সহকারী সৈয়দ মোত্তজা আলী তা দেখাতে পারে নাই। প্রধান শিক্ষককের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি যশোর শিক্ষা বোর্ডে স্কুলের কাজে আছেন বলে জানান, অপর দুইদিন কাজের চাপে স্বাক্ষর করতে খেয়াল ছিলনা বলে জানান। গক ৪ জানুয়ারী কোথায় ছিলেন এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, আমি স্কুলের কাজে খুলনার ডিডি অফিসে ছিলাম। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে, তিনি ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
বেসরকারী জুট মিল শ্রমিকদের খুলনা প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, এ্যাজাক্স সহ বন্দকৃত জুট মিল চালু ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আংশিক চালুকৃত সোনালী জুট মিল পুর্নাঙ্গরুপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ৫ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে শ্রমিকরা । কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন মিল মালিকরা জুটমিল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, এরপর সে টাকা অন্যখাতে ব্যায় করে আর শ্রমিকরা তাদের গ্রাইচুটি ,পিএফ , এবং মুজুরির জন্য রাজপথে নামে এটা খুবই দুখঃজনক , সরকারি জুট মিল বন্দ করার কিছুদিনপর সরকার শ্রমিকদের পাওনাদি এককালিন পরিশোধ করেছে, অথচ বছরের পর বছর বেসরকারী জুট মিল মালিকরা তাদের কারখানা বন্দ ও শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছে । বন্দকৃত সকল বেসরকারী জুট মিল , শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোঃ চালু ও শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । এছাড়া শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষে আগামি ৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় খুলনা যশোর মহাসড়কের শিরোমেিত রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা । বেলা ১ টার সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা ব্রাঞ্চ এর সাধারন সম্পাদক শেখ শাহিদুল হক সোহেল শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভঙ্গ করান এ সময় তিনি শ্রমিকদের দাবি পুরনে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ গ্রহন করার জোর দাবি জানান । বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন । সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান , সহ সভাপতি সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল হোসেন, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী , জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা ইকবাল বিশ^াস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম, মোঃ আলাউদ্দিন, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল মোঃ ই্য়াসিন আলী, মোঃ হাফিজ , জয়, মোঃ জিন্নাহ প্রমুখ ।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় সামির (১৬) নামের এক মোটরসাইকেল চালক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার জিন্নাহনগর-জীবননগর মহাসড়কের সেজিয়া জানলাকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সামির উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়,কলাই বোঝাই দ্রুতগামী আলমসাধু জীবননগরের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলে করে গাঁধাফুল নিয়ে সামির নেপার মোড়ের দিকে আসছিলো। এমন সময় সেজিয়া জানলাকাটা ব্রিজের সংলগ্ন এলাকায় আলমসাধু ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সামির নিহত হয়। এ সময় আলমসাধু চালক আহত হয়। খবর পেয়ে মহেশপুর থানার ভৈরবা ফাঁড়ী পুলিশের এ এস আই হুমায়ন কবির ঘটনাস্থলে পৌঁছিয়ে নিহত সমিরের লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সমিরের লাশটি থানায় রাখা হয়েছে। তার মা ঢাকা থেকে আসার পরই সিদ্ধান্ত হবে।
গনতন্ত্র হত্যা দিবসে বাগেরহাটে বিএনপির মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে এদেশে গনতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে তারা। দেশের মুক্তিকামী মানুষ এই পরিস্থিতি আর সহ্য করবে না। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হলে পালানোর সময় থাকবে না আওয়ামী লীগের।দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ও গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাটে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, দেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে। চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না তাকে। শুধু বিএনপির চেয়ারপার্সন নয়, হাজার হাজার দলীয় নেতাকর্মীদের জেলে আটকে রেখেছে জালিম সরকার। দেশটাকে এক ধরণের বন্দিশালা বানিয়ে রেখেছে তারা। দেশের মানুষের মুক্তির জন্য যেকোন ভাবে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য বিএনপির নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শমসের আলী মোহন, পৌর সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হীরো, পৌর সাধারন সম্পাদক মনিরুলজ্জামান মনি, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, যুবদল নেতা অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন,বাগেরহাট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাবুদ্দৈালা জুয়েল, যুবনেতা মনিরুলজামান মান্না,জসিম সরদার,ওমর আলী মুন্না,বাপ্পি আহম্মেদ বাবু,মহিতুল ইসলাম,হাবিবুল্লা ওহেদ হাবিব, নাসির আহমে¥দ,মো: মুন্নাসহ জেলা, উপজেলা যুবদল, ছাত্রদলে ও শ্রমিকদলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। গোলাম মোস্তফা রলয়,প্রমুখ। প্রতিবাদ কর্মসূচি বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। প্রতিবাদ কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিস্বার্থ মুক্তি চান নেতাকর্মীরা।
যুবলীগ নেতা নজরুল ইসলাম দুলু‘র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবয়ক কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম দুলু‘র ১ম মৃত্যুবার্ষিকী আজ বৃহষ্পতিবার। নজরুল ইসলাম দুলুর আত্মার শান্তি কামনায় বুধবার বাদ যোহর আজমেরী জামে মসজিদে দোয়ার আয়োজন করে নগর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবাযক শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ, মো: আবুল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জমান রাশেদ, সাবেক ছাত্রনেতা অভিজিত পাল, রফিকুল ইসলাম রফিক, সাবেক যুবলীগ নেতা মো: মামুন কবির কচি, থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ইলিয়াস হোসেন লাবু, কাঞ্চন শিকদার, হাসান শেখ, ইকবাল কবির লিটন, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, সোহাগ দেওয়ান, মাসুম উর রশীদ, রকিবুল ইসলাম, হারুন উর রশিদ, মাসুম আহমেদ ডলার, জামাল হোসেন, জিহাদুর রহমান জিহাদ, ফাত্তাউল ইসলাম ফাহিদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মেহেদী হাসান, ইমাজউদ্দিন হাসান রিপন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, সাগর মজুমদার, একরামুল হক প্রমূখ।
শেখ শাহাদাত হোসেন স্বাধীন স্মৃতি শর্টপিচ ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট
খবর বিজ্ঞপ্তি
খুলনা টেক্সটাইল মিল স্কুল মাঠ প্রাঙ্গনে চারাবাটি ক্রীড়া চক্র এর আয়োজনে ও নগর যুবলীগের সদস্য মো: মোস্তফা শিকদারের সার্বিক সহযোগিতায় শেখ শাহাদাত হোসেন স্বাধীন স্মৃতি শর্টপিচ ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টে কিংস অব সোনাডাঙ্গা, চরাবাটি ভাই কিংস, সেভেন স্টার, জুনিয়র বয়েজ ক্লাব, কে টি এম ফাইটারস, শেখ স্বাধীন স্মৃতি বয়েজ ক্লাব, রাকিব মেমোরিয়াল, টিম ১৯৭১ নামের আটটি দল। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ স্বাধীন স্মৃতি বয়েজ ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হতে পুরষ্কার তুলে দেন শেখ শাহাদাত হোসেন স্বাধীন এর ছোট ভাই নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা টেক্সটাইল মিল স্কুল এর প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, নগর যুবলীগের সদস্য কাজী ইব্রাহীম মার্শাল, মোস্তফা শিকদার, আয়োজক কমিটির সদস্য সুজন সরকার, শফিকল ইসলাম শাওন, সুজন আকন,ইমন খান ও আলামিন ইসলাম প্রমুখ।
প্রশাসন ও সমিতির চিন্তা-ভাবনা একই রকম হলে সেই প্রতিষ্ঠানের সমৃদ্ধি অর্জন সহজ হয় : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
বুধবার সন্ধ্যা ৬টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে শিক্ষক সমিতির বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের মতো কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে প্রশাসন ও সেখানকার শিক্ষক সমিতির চিন্তা-ভাবনা যদি একই রকম হয় তবে সে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি অর্জন সহজ হয়। উপাচার্য বলেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি ঐতিহ্যের ধারা সৃষ্টি করতে পেরেছে। এটা আমাদের গর্বের বিষয়। এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে, সমৃদ্ধির ব্যাপারে এক। এই ঐক্যই আমাদের বড় শক্তি। তিনি শিক্ষকদের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সব রকম সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন এমনও হতে পারে শিক্ষক সমিতির অনেক দাবি পেশ করার আগেই তা পূরণ হয়ে গেছে। কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান উপাচার্য এবং উপ-উপাচার্য দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাই শিক্ষকদের সুবিধা-অসুবিধার বিষয়ে তারা সম্যক অবহিত। তিনি বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে প্রথমপর্বে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রথা অনুয়ায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত নতুন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস এর হাতে সমিতির ফাইল হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনের সভাপতিত্বে নতুন কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এসময় বিদায়ী কমিটির সকলকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি তাদের কর্মকালে সমিতির ন্যায্য দাবি পূরণসহ অন্যান্য কাজে আন্তরিকভাবে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। নতুন সভাপতি আগামী এক বছর তাদের দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। প্রথমপর্বের অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরমেটে তাদেরকে পরাজিত করা টাইগার ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের বিষয়। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসাথে তিনি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়সহ কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
খুবির বিজিই ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্পিকার হিসেবে বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন উপস্থাপন ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিন এর পোস্ট-ডক্টরাল রিসার্চার ড. এ কে এম ফিরোজ মাহমুদ। সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। অনলাইনে যুক্ত থেকে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হার্ভার্ড মেডিসিন স্কুলের শিক্ষক ড. বিপ্লব চন্দ্র পাল।
সেমিনারে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেন, ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি এবং বায়োটেকনোলজির ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে নানা বিষয় ও ক্ষেত্রে কাজ করার পরিবেশ তৈরি এ সেমিনারের লক্ষ্য। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের সহায়তায় অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী তান্ডবের নিন্দা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পুলিশী বাঁধা, হামলা, তান্ডব ও লাঠিচার্জে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পন্ড এবং সিনিয়র বিএনপি নেতা ফখরুল আলম সহ অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী এক তরফা ভোটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতা দখলের কলংকিত দিবস স্মরণে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী খুলনায় কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্ততি গ্রহণের পাশাপাশি যথারীতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করে লিখিত দরখাস্ত দেওয়া হয়। সকালে দলীয় নেতাকর্মীরা কর্মসূচিস্থলে জমায়েত হওয়া শুরু করলে পুলিশের পক্ষ থেকে কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি জানিয়ে বাঁধা প্রদান করা হয়। শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যান। এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করা হয়। মহানগর বিএনপির সাব্কে সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম যখন বক্তব্য রাখছেন সে সময় হঠাত করেই খুলনা থানার ওসির নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ হাজির হয়। কোন ধরনের সতর্ক বার্তা না দিয়েই অতর্কিতে হামলে পড়ে এবং বেধড়ক লাঠিচার্জ শুরু করে।
তাদের হামলায় ফখরুল আলমের কপাল ও চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। লাঠির আঘাতে আহত হন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রিসহ বিএনপির প্রথম সারির সকল নেতা এবং তৃণমূল পর্যায়ের কর্মীরা। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের পরিস্থিতিতে মহিলা কর্মীদের ওপর পুলিশ খুব একটা মারমুখি আচরণ করেনা। তদেরকে নির্যাতন থেকে রেহাই দেওয়া হয়। কিন্ত আজ অতীতের সেই প্রথা ভেঙ্গে খুলনা থানা পুলিশ কর্মসুচিতে অংশ নেওয়া মহিলা কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে আহত হয়েছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা সহ বেশ কজন মহিলা নেত্রী।
পুলিশ কর্মসুচির ব্যানার কেড়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পাড়িয়েছে, বন্দুক ও লাঠি উচিয়ে ধাওয়া করে সাধারণ মানুষকে আতংকগ্রস্থ করে তুলেছে, বড় বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে অহেতুক ভীতি সঞ্চার করেছে, দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া নেতাকর্মীদের গ্রেফতার করতে নিচে গ্রিলের দরজায় লাথি মেরে ভাঙ্গার চেষ্টা করেছে, বাজারের ভেতরে বিএনপি কর্মীদের গ্রেফতারে তল্লাশির নামে দোকানে দোকানে অভিযান চালিয়ে বহু ব্যবসায়ীকে লাঞ্চিত করেছে। এমনকি নজির ভেঙ্গে বিএনপি অফিসের সামনে থেকে অন্তত ১০ টি মটর সাইকেল আটক করে ভ্যানে তুলে থানায় নিয়ে গেছে।
বিএনপি নেতারা বিবৃতিতে বলেন, দেশে বর্তমানে মধ্যরাতের ভোটের অবৈধ সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগনের সেবা দেওয়া পুলিশের কর্তব্য। কোন অবৈধ সরকারের তাঁবেদারি করা নয়। জনগনের অর্থে পরিচালিত বাহিনী তাদের হাতে তুলে দেওয়া অস্ত্র কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সেই দলের কর্মসূচি বানচালে ব্যবহৃত হতে পারেনা। আজ খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন তার বাহিনী নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। এই ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। আমার স্মরণ করিয়ে দিতে চাই, গত বছরের মার্চ মাসে এ ধরনের একটি কর্মসূচিতে পেটোয়া পুলিশ বাহিনী ন্যাক্কারজনক লাঠিচার্জ করলে ৩১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি বাবুল মুন্সি আহত হন এবং ১০ দিন পরে তার মৃত্যু হয়। আজ খুলনা থানা পুলিশ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। সেদিন যেভাবে বাবুল মুন্সি রক্তাক্ত জখম হয়েছিল, আজও একই ভাবে সিনিয়র বিএনপি নেতা ফখরুল আলম জখম হয়েছেন। তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। ডাক্তাররা তাকে নিয়ে আশংকা প্রকাশ করেছেন। যে হাত রক্তে রঞ্জিত, যে হাতে গণ মানুষের অধিকার হরণ হয়, যে হাত অবৈধ শাসকের গদি রক্ষার রক্ষাকবচে পরিণত হয়েছে- সেই হাতকে উপযুক্ত জবাব দিতে দেশে খুব শিগগিরই একটি গণঅভূত্থান সৃষ্টি হবে। পট পরিবর্তন ঘটবে রাষ্ট্রক্ষমতার। সেদিন সকল অনিয়ম অব্যবস্থাপনার সাথে জড়িতদের যথাযথ বিচারের সম্মুখিন হতে হবে বলে বিবৃতিতে হুশিয়ারি উচচারণ করা হয়।
বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
গণনার আগেই রেজাল্ট শিটে সই নিলেন প্রিসাইডিং কর্মকর্তা
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৫) সকালে এক কেন্দ্রে ভোট গণনার এজেন্ট ফরমে অগ্রিম সই করিয়ে নেওযার অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর বড় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান হোসেন ভোট শুরু আগেই এজেন্টদের থেকে সই নেন।
অভিযুক্ত মো. শাহাজাহান হোসেন বলেন, আমার ভুল হয়েছে। সে জন্য এজেন্ট ফরমের নিচ থেকে কেটে ফেলেছি।
কোথায় আবার এজেন্ট ফরম পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ফটোকপি করবো। তবে অগ্রিম স্বাক্ষর করিয়ে নেওয়ার বিষয়ে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, উর্ধ্বতনরা এ বিষয়ে জানেন না।
আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি অনেক সময় সবার সর্বসম্মতিক্রমে করা যায়। তবে প্রিসাইডিং কর্মকর্তা কোনও পক্ষ নিয়ে কাজ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন করার সুযোগ নেই। আমি বিষয়টি দেখছি।
এদিকে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সংবাদ পাওয়া মাত্র ভোট কেন্দ্রটির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ওই কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রিসাইডিং কর্মকর্তাকে তার কৃতকর্মের জন্য সতর্ক করেন এবং স্বাক্ষর করা ফলাফল শিট ধ্বংস করে দেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল করীমকে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।
প্রসঙ্গত, সাতক্ষীরার তিন উপজেলার ১৬টি ইউনিয়নের ১৫৩টি কেন্দ্রের ৮৮৬টি কক্ষে তিন লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের পঞ্চম ধাপের নির্বাচনে ৭৫ জন চেয়ারম্যান, ৬৩৯ সদস্যপ্রার্থী এবং ২০৪ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কারেন্ট জালে আটকা পড়ে মারা গেলো শুশুক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বেতনা নদীতে জেলেদের কারেন্ট জালে আটকা পড়ে একটি শুশুকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা সেতুর নিচে শুশুকটি ধরা পড়ে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত শুশুকটি নটি সেতুর নিচে পড়ে রয়েছে। এখনও প্রাণিসম্পদ বিভাগের কোনও কর্মকর্তা আসেনি।
ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ভৌরব চন্দ্র বিশ্বাস জানান, বেতনা নদীতে কারেন্ট জাল পেতে মাছ ধরে জেলেরা। মঙ্গলবার ভোরে প্রায় পাঁচ মণ ওজনের একটি শুশুকের মুখ জালে আটকে গেলে ভাটার সময় এটি চরে আটকে যায়। এ সময় জেলেরা টেনে উপরে তোলার কিছু সময় পর শুশুকটির মৃত্যু হয়।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম আব্দুর রউফ বলেন, শুশুকের মৃত্যুর বিষয়টি শুনেছি। কিন্তু এটা উদ্ধার মৎস্য বিভাগের দায়িত্বে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য তপন শীল জানান, উৎসুক জনতা শুশুকটি দেখতে আসছে। তবে দুর্গন্ধ বের হচ্ছে। আজ সকাল ১০টা পর্যন্ত প্রাণিসম্পদ বিভাগের লোকজন আসেনি।
১০৯ বছরের জেবুন্নেছার ভোটটি কে দিলো?
ঝিনাইদহ প্রতিনিধি
১০৯ বছরের বৃদ্ধা জেবুন্নেছা। হাঁটার শক্তি হারিয়েছেন অনেক আগেই। তারপরও ভ্যানে শুয়ে শীত উপেক্ষা করে এসেছিলেন ভোট দিতে। কিন্তু ভোট দিতে না পেরে ফিরে যেতে হয়েছে তাকে। জেবুন্নেছার নাতি বুথে গিয়ে জানতে পারেন, আগেই একজন তার ভোট দিয়ে দিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
বৃদ্ধা জেবুন্নেছার নাতি নাঈমুল ইসলাম নয়ন জাগো নিউজকে বলেন, ‘আমার দাদি হাঁটতে পারেন না। তারপরও তার ইচ্ছায় ভোট দিতে নিয়ে এনেছিলাম। ভোট নষ্ট করে তো লাভ নেই। কিন্তু ভোটকেন্দ্রের বুথে গিয়ে জানতে পারি দাদির ভোট আগেই কে যেন দিয়ে গেছে। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘আমি তো কাউকে চিনি না। প্রতিটা বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট রয়েছে। তারা না চিনতে পারলে আমার কী করার আছে বলেন?’
পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১২ ও হরিণাকুন্ডু উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপায় ১১২ ও হরিণাকুন্ডুতে ৮২ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণধোলাই
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১০ টার দিকে মনিরামপুর হাসপাতাল থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে এইদিন সকালে ওই বৃদ্ধকে মারপিট করে মাঠে ফেলে রাখেন শিশুটির স্বজনরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে আনেন। মারপিটের পর বৃদ্ধর বাম হাত ভেঙে গেছে। তিনি উপজেলার কদমবাড়িয়া গ্রামের মৃত আরশাদ পাটোয়ারির ছেলে।
এ ঘটনায় বুধবার দুপুরে রুহুল আমিনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির বাবা। শিশুটি স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত বৃদ্ধ তার প্রতিবেশী দাদা। শিশুটির বাবা বলেন, কয়েক বছর আগে দুই মেয়ে রেখে আমার প্রথম স্ত্রী মারা গেছেন। পরে আমি দ্বিতীয় বিয়ে করি। ওই ঘরে আমার ছোট্ট আরো একটি মেয়ে আছে।
গত সোমবার দুপুরে রুহুল আমিনের বাড়ি হয়ে হরিহর নদীতে গোসল করতে যাচ্ছিল আমার বড় দুই মেয়ে। ওই সময় ছোটটার হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে দরজায় বসিয়ে রেখে বড় মেয়েকে ঘরে নিয়ে যান রুহুল আমিন। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে। পরে আমার মেয়েকে ভয়ও দেখায়। ঘটনার পরের দিন মঙ্গলবার বিকেলে বাড়ির অন্যদের বিষয়টি খুলে বলে মেয়ে।
তিনি বলেন, প্রায়ই রুহুল আমিন দাদা হিসেবে আমার বড় মেয়েকে এটাওটা কিনে দিতো। তার যে এমন খারাপ উদ্দেশ্য ছিল জানতাম না। শিশুটির স্বজনরা বলেন, কয়েক বছর আগে ওই বৃদ্ধর স্ত্রী মারা গেছেন। পরে আর তিনি বিয়ে করেননি। তাঁর অসৎ আচরণের কারণে বৃদ্ধর তিন ছেলে স্ত্রী সন্তানদের নিয়ে দূরে থাকেন।
কদমবাড়িয়া গ্রামের গ্রাম পুলিশের সদস্য বিনয় দাস বলেন, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সত্যতা পেয়ে থানার ওসিকে বিষয়টি জানাই। তখন তিনি আসামীকে হাসপাতালে নিয়ে আসতে বলেন।
বিনয় দাস বলেন, বৃদ্ধর বাড়ির পাশে এক বিধবা নারী একা থাকেন। তাঁকেও রুহুল আমীন বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতেন। ওই নারী আমাকে জানালে কয়েকবার আমি বৃদ্ধকে সতর্ক করেছি।
রুহুল আমিনের ভাগনে রেজাউল করিম বলেন, সকালে মামা স্থানীয় সোহরাব মোড়ে একটি বেকারিতে কাজে ছিলেন। সেখান থেকে কয়েকজনে তাঁকে ডেকে মাঠের ভিতরে এনে মেরে ফেলে রেখে যান। আমরা অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসক দেখিয়ে হাসপাতালে নিয়ে আসি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। মেডিকেল টেস্টের জন্য শিশুটিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।








































