স্পোর্টস ডেস্ক।।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও চট্টগ্রাম এবং মেয়েদের বিভাগের ফাইনালে উঠেছে ঝিনাইদহ ও নড়াইল।
শনিবার পল্টন ময়দানে ছেলেদের প্রথম সেমিফাইনালে মৌলভীবাজার ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কুমিল্লাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৩৪-১৬ পয়েন্টে হারিয়েছে গোপালগঞ্জকে।
মেয়েদের প্রথম সোমিফাইনালে ঝিনাইদহ ৩৯-২৭ পয়েন্টে হারিয়েছে দিনাজপুরকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল ৫৫-১৩ পয়েন্টে হারিয়েছে বরিশালকে।
রোববার বিকেলে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৫টায়, বালিকা বিভাগের ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ফাইনালে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত থাকবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।











































