খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩ জানুয়ারি কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয় চত্বরে অনুষ্ঠিতব্য “ছাত্র-গণজমায়েত” সফল করার লক্ষ্যে শনিবার সকাল ১১-৩০টায় দলীয় কার্য্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিসভা সংগঠনের মহানগর সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির নব গঠিত কমিটির সম্মানীত সদস্য সচিব জননেতা শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সম্মানীত সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব তারিকুল ইসলাম জহির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিজুল হাসান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি তৈয়বুর রহমান।
আরও পড়ুন: খুলনায় ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ ফারুক হিল্টন, কেএম মাহবুবুর রহমান, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, শাহাবুদ্দিন সাবু, সাইফুল ইসলাম মল্লিক, আলহাজ্ব আলামিন হোসেন মেম্বর, মহিদুল ইসলাম, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, মিজান সরদার, আলামিন সরদার রতন, মোত্তালেব সেখ, মনিরুজ্জামান মিন্টু, আবুল কালাম, সাইফুর রহমান জাহিদ, তৈয়বুর রহমান তপু, ওয়াহিদুজ্জামান রনি, নুর হোসেন বাদল, জাহিদুল ইসলাম, জামাল হোসেন ভূট্টো, ইমদাদুল হক মোড়ল, স্বপন তালুকদার, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, ইয়াসিন আলী রনি, আলাউদ্দিন জমাদ্দার, মোঃ সাজ্জাদ হোসেন, সুলতান মাহমুদ, নিজাম উদ্দিন, জাফর আলি, সাজ্জাদ হোসেন সাদ্দাম, এম এম আর জয়, গাউস হাওলাদার, সেকেন্দার আলী, কালু মোল্লা প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ আগামী ৩ জানুয়ারি’২২ অনুষ্ঠিতব্য ছাত্র-গণজমায়েত সফল করার জন্য খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সভা থেকে আহবান জানানো হয়।
সভা থেকে খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু’র শ্বাশুড়ি এবং দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক প্রথম যুগ্ম আহবায়ক এম এম শফি’র দাদী শ্বাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভা থেকে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরদার রতনের পিতা দৌলতপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ক্যান্সার আক্রান্ত সরদার আরব আলীর আশু সুস্থ্যতা কামনা করা হয়।
সভা থেকে আগামী ৩ জানুয়ারি’২২ ছাত্র-গণজমায়েত সফল করার লক্ষ্যে প্রত্যেক থানা স্বেচ্ছাসেবক দল স্ব স্ব ব্যানার নিয়ে দুপুর ১-৩০টার মধ্যে নগরীর ফেরীঘাটস্থ পুরাতন বাস-টার্মিনালে জমায়েত অতঃপর খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে মিছিল সহকারে সমাবেশ স্থলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।











































