Home আঞ্চলিক নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ পর্যটক

নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ পর্যটক

11

মোংলা  (বাগেরহাট) প্রতিনিধি ।।

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে বসে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ জন পর্যটক। এ সকল পর্যটকেরা অন্তত ৩০টির মত বিলাসবহুল নৌযানে  (লঞ্চ) করে সুন্দরবনের গহীন অরণ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে অবস্থান নিয়ে থার্টি ফাস্ট নাইট ও হ্যাপী নিউ ইয়ার উদযাপন করেছেন। এ উৎসব উদযাপনে দেশী ও বিদেশী দর্শনার্থীদের কেউ কেউ বনে প্রবেশ করেছেন ৩০ ডিসেম্বর, আবার কেউ কেউ ঢুকেছেন ৩১ ডিসেম্বর সকাল থেকেই। এ সকল পর্যটকেরা বনের অভ্যন্তরের করমজল, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, বঙ্গবন্ধুর চর ও দুবলারচরে অবস্থান নিয়ে উৎসবে মেতে উঠেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিগত বছরগুলোর মতো এবারও সুন্দরবনের অভ্যন্তরে বসে ইংরেজী বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায় জানিয়েছেন দেশী-বিদেশী পর্যটকেরা। তবে উৎসবে যাতে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দেয়া হয় বিধিনিষেধও। এছাড়া বনের মধ্যে আতশবাজী, পটকা, উচ্চস্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই (নৌযানে) লঞ্চের ছাদে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেছেন। ৩০টি লঞ্চের প্রতিটিতে ৭৫ জন করে দেশী-বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

সুন্দরবনের ট্যুর অপারেটর মিজানুর রহমান, এমাদুল হোসেন, গোলাম রহমান বিটু বলেন, বনবিভাগের নীতিমালা মেনে আমরা ইংরেজী বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ জন পর্যটক। পর্যটকেরা বনে আতশবাজী, পটকা ফুটানো ও উচ্চ স্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই বর্ষ বরণ করেছেন। #