ঢাকা অফিস।।
নড়াইল ও মাগুরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, শিরীন জামানকে সভাপতি এবং মধুমিতাকে সাধারণ সম্পাদক করে মহিলা দল নড়াইল জেলা শাখার ১১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া উম্বিয়া কুলসুম উর্মিকে সভাপতি এবং অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটিকে সাধারণ সম্পাদক করে মহিলা দল মাগুরা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত দুটি কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।











































