Home আঞ্চলিক ডুমুরিয়ায় দুঃস্থদের দেয়া কম্বল বিশ্রামাগারে বন্দি

ডুমুরিয়ায় দুঃস্থদের দেয়া কম্বল বিশ্রামাগারে বন্দি

9

ডুমুরিয়া প্রতিনিধি ।।

ডুমুরিয়ায় চলতি বছর ১৫ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে উপজেলার অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে বিতরনের জন্য ৬ হাজার ৫৮০ টি কম্বল দেয়া হয়। কিন্তু গত দেড় মাসেও কয়েক দফায় শৈত্য প্রবাহ বয়ে চললেও সে সব কম্বল আজও বিতরণ করা হয়নি। বস্তাবন্দি রয়েছে বিশ্রামাগারে।

অসহায় শীতার্তদের জন্য দেয়া কম্বল বিতরন করা হচ্ছে না এমন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কম্বলগুলো উপজেলা প্রশাসনিক ভবন চত্বরের পেনশনভোগী বৃদ্ধদের বিশ্রামাগার স্বস্থির মেঝেতে বস্তাবন্দি তালাবদ্ধ করে রাখা হয়েছে। অথচ অসহায় মানুষেরা শীতে কষ্ট পেলেও কম্বল বিতরণ করা হচ্ছে না।দেড় মাস ধরে কয়েক দফায় শৈত্য প্রবাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন কম্বলগুলি দুঃস্থদের মাঝে বিতরন করা হচ্ছে না ? তাহলে কি শীত পেরিয়ে গেলে কম্বলগুলি বিতরন করবেন এমন প্রশ্নের জবাবে উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, ত্রান কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্যের কম্বল বিতরণে নিষেধ থাকায় বিতরণ করা হয়নি। নির্দেশ পেলে প্রতি ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে তালিকা অনুযায়ি কম্বল বিতরণ করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা নারায়ন চন্দ্র চন্দ বলেন, কম্বল যে সময়ে ডুমুরিয়াতে পাঠানো হয়। সে সময়ে সদ্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে কোন কোন ইউনিয়নে বা ওর্য়াডে নতুন চেয়ারম্যান মেম্বর নির্বাচিত হয়েছেন। তাই নতুনেরা দায়িত্ব নিলে তখন কম্বল বিতরন করার জন্য বলা হয়েছে।

ডুমুরিয়ায় সাংবাদিকদের ২য় দফায় প্রতিবাদ সভা : দুই সাংবাদিক কে কারণ দর্শাও নোটিশ

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের অব্যাহত অবমূল্যায়ন ও পেশার কাজে অসহযোগিতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাব সভা কক্ষে দ্বিতীয় দিনের মত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পেশাদার সাংবাদিকদের উপজেলা প্রশাসনের প্রতিনিয়ত অসহযোগিতার কথা উল্লেখ করে এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া বুধবার প্রেসক্লাবের প্রতিবাদ সভার সিদ্ধান্তের পরিপন্থি কাজ করায় দুই সদস্যকে প্রেসক্লাবের পক্ষ থেকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে এবং প্রতিবাদ সূচীর অংশ হিসেবে আগামী ১ জানুয়ারী শনিবার সাধারন সভার আহবান করা হয়েছে। নোটিশে ব্যাখ্যা চেয়ে ওই দুই সাংবাদিক কে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতিবাদ সভায় উপজেলা প্রশাসনের সকল সভা সেমিনারের সংবাদ বর্জনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাজি আবদুল্লাহ। এস এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্যদেন, জি এম আব্দুস ছালাম, এম এ এরশাদ, শেখ মাহাতাব হোসেন, শেখ হেদায়েতুল্লাহ, সাব্বির খান ডালিম, আব্দুল লতিফ মোড়ল, মোঃ মাহবুবুর রহমান, এস রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ বাচ্চু, জাহিদুর রহমান বিপ্লব, সুব্রত কুমার ফৌজদার, হাবিবুর রহমান, মোঃ আশরাফুল আলম ,এনামুল বাশার টিটো, আতিয়ার রহমান প্রমুখ।