ইলিয়াস হোসেন, তালা ।।
সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনএলআইডি) এর আয়োজনে নবনির্বাচিত ইউপি সদস্য/সদস্যাদের তিন দিনের প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাংগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানপ্রমুখ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এনএল আইডির সহকারী পরিচালক মোঃ মইনুল হোসেন। এছাড়া তালা উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩জন সংরক্ষিত সদস্য ও ৯৯জন ইউপি সদস্য উক্ত প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন











































