মহানগর ও ৫ থানা মৎসজীবী দলের ৪৫ নেতা-কর্মির পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ও ৫ থানা মৎসজীবী দলের ৪৫ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান শেখ, সহসভাপতি মো. খালেক গাজী, সহ- সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান সানা, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর সরদার, প্রচার সম্পাদক মো. অলি খাঁ, তথ্য বিষয়ক সম্পাদক মো. হালিম কাজী, সহ তথ্য বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মো. আবু সালাম, সদর থানার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. সিরাজ হাওলাদার, সহসভাপতি মো. কালাম হোসেন, সহ- সাধারণ সম্পাদক মো. ইউসুফ খাঁ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেখ, দপ্তর সম্পাদক মো. মিকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহরাব মাতুব্বর, সোনাডাঙ্গা থানা সভাপতি বিএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল গাজী, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহা হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, খালিশপুর থানার সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. স্বপন, সহ সাধারণ সম্পাদক মো. মিন্টু শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, দৌলতপুর থানার সিনিয়র সহসভাপতি সিরাজ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মোস্তফা গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. বারেক, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন, খানজাহান আলী থানার সভাপতি মোল্যা লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি মো. এজাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান শেখ, সিনিয়র যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্বাস আলী, প্রচার সম্পাদক মো. আরশাদ আলী।
যোগীপোল-আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি ও এর অন্তর্গত আটরা গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড যোগীপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র এক জরুরি সভা গত সোমবার সন্ধ্যা ৬টায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় বলা হয়, গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। এতে আমরা খানজাহান আলী থানা বিএনপি তার অন্তর্গত ২ টি ইউনিয়ন ও ১ টি ওয়ার্ড বিএনপি এবং খানজাহান আলী থানার শত শত নেতা-কর্মী হতবাক হয়েছি। মহানগরের পুনার্ঙ্গ আহবায়ক কমিটি গঠন না করে এবং থানার আহবায়ক কমিটি না করে থানা কমিটি বিলুপ্তি ঘোষনা করা দলের কোন গঠনতন্ত্রে আছে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন । নিশিরাতের সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শত সহস্র নেতা-কর্মী গুলি খেয়েছে, মার খেয়েছে, গায়েবী মামলায় মাসের পর মাস জেল খেটেছে। ইতিপূর্বে মহানগর ও থানা বিএনপি’র নেতৃত্বে থাকা পরীক্ষিত, পরিচ্ছন্ন ইমেজের অধিকার, ত্যাগী সংগ্রামী ও সর্বস্তরের গ্রহণযোগ্য নেতৃত্বেকে বাদ দিয়ে যারা দীর্ঘ বছর দলের সাথে সম্পৃত্ত ছিলেন না, পূর্বের কমিটিতে সফল ভাবে দল পরিচালনায় ব্যর্থ এমনকি খুলনা মহানগর বিএনপিকে (পূর্বের) চ্যালেঞ্জ করে বিভিন্ন কর্মসূচি পালন করে বর্তমান দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিল, তাদের বিরুদ্ধে দল দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ তাদেরকে পুরস্কৃত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য উৎসাহিত করা হয়েছে এবং বর্তমান আহবায়ক কমিটিতে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ৪৪ বছরের পরীক্ষিত একজন নেতা। এই বিশ্বস্ত নেতার প্রতি দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে আমরা ভীষণ মর্মাহত হয়েছি। তার বিষয়টি সহানুভুতির সঙ্গে পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলিয় নিতিনির্ধারকদের প্রতি আবেদন জানাচ্ছি তাই আমরা মনে করি কেন্দীয় বিএনপি দলের এই ক্লান্তিলগ্নে সকল পক্ষকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুন্দর মহানগর কমিটি উপহার দেবেন । এটি যতদিন না হবে আমরা খানজাহান আলী থানা , আটরা গিলাতলা ও যোগিপোল ইউনিয়ন এবং কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা দলিয় সকল কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখছি । আমরা নানা চড়ই উৎড়ায় পেরিয়ে দির্ঘদিন রাজনীতি করছি বিএনপি আমাদের মনেপ্রানে রক্তেমিশে আছে । এই বিএনপি থেকে আমরা কোন কারনে বিচুৎতি হতে চাইনা । এছাড়া নগর বিএনপি , খানজাহান আলী থানা বিএনপি সহ সিনিয়র নেতাদের নিয়ে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র পদের লোভে একটি পক্ষকে খুশি করতে বিভিন্ন প্রকার কুটুক্তি করছে থানা বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানান । এছাড়া সভায় বক্তৃতা করেন ও সহমত প্রকাশ করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী , মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন , খানজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনছার চৌধুরী, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দীন, আঃ রব মুন্সি , যোগিপোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুর রহমান মন্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ শাহাজান , কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আশরাফ ঢালী , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন, শেখ নাসিরউদ্দীন, মিয়া এমলাক হোসেন, বাবুল হোসেন বাবু, মোঃ পিন্টু তরফদার , মিয়া রবিউল তরফদার , মোঃ রফিক হোসেন, হালিম সিকদার, নুরুল ইসলাম, শেখ হাফিজুর রহমান, লিমন মোল্লা, মামুন শেখ, শেখ নাজমুল, মোঃ আশরাফুল, শেখ আঃ হালিম, শেখ আঃ কুদ্দুস, মোঃ গোলজার হোসেন, আফসার শেখ , হাদিউজ্জামান , মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, শ্রমিক নেতা শেখ মোসলেম হোসেন, শেখ সেলিম আহম্মেদ, মিয়া জান্নাত হোসেন, বাবুল , মোঃ গোলাম কিবরিয়া , মোঃ শাফি , সৈয়দ আরিফ হোসেন, শেখ নাসির , নওসের, মহাবুব, শেখ আনোয়ার হোসেন, মোঃ নাসিরউদ্দীন, শেখ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গির হাওলাদার, মোঃ আবুল খায়ের, শেখ শহিদুল ইসলাম, আফসার শেখ, আঃ হক, মোঃ বাবুল, জাহাঙ্গির হোসেন, নাজমুল হুদা পলাশ, আজিজুর রহমান, মোঃ আক্কাস আলী, মোঃ কামরুল ইসলাম , মোঃ আজিজুল ইসলাম, মোঃ রসুল কাজী, মনিরুজ্জামান সান্টু, মোঃ মহাসিন শেখ, নুরনুবি মোল্লা, শহিদুল ইসলাম শহিদ , মোঃ বাবুল হোসেন, মিজানুর রহমান খান, খলিলুর রহমান , আঃ হক মোড়ল, হাদিয়ার হোসেন, মোঃ কালাম , শেখ বদরউদ্দিন , মোঃ সাইফুল্লাহ তারেক, মোঃ লিটন, হাদিউজ্জামান, নুর আলম, আজাদ , আলামিন, মাধব বিশ^াস, গৌরাঙ্গ সরকার , সলেমান মিয়া, মোঃ শামসুর রহমান, শেখ সিরমান শেখ , ফরজান আলী, সিদ্দিকুর রহমান, মোঃ সাহেব আলী, মোঃ নান্টু মিয়া , সেন্টু, আলী আকবার , বাবুল মীর , কাজী হেদায়েত হোসেন, মাষ্টার আঃ কুদ্দুস , ঝর্না বেগম , শেফালি বেগম, হাসিনা বেগম প্রমুখ ।
রূপসা উত্তর উপজেলা ও বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের প্রস্তুুতি সভা
খবর বিজ্ঞপ্তি||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের বিশাল ছাত্র গণ-জমায়েত সফল করার লক্ষে রূপসা উত্তর উপজেলা ও বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের প্রস্তুুতি সভা আয়োজন করা হয়,এ সময় উপস্থিত ছিলেন রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ হৃদয় আহমেদ রিপন, সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন, বঙ্গবন্ধু কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্নআহবায়ক রনি জমাদ্দার,ইউসুফ মল্লিক, মাজেদুল ইসলাম সুমন,আকাশ আহমেদ হেলাল, মোঃ ইয়ানুর শেখ, মোঃ সাজ্জাদ মল্লিক, মোঃ মানিক হাওলাদার, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সুমন শেখ, মোঃ ফাহিম ভুইয়া,মোঃ হৃদয় শেখ, সাহেদ ইসলাম তানভীর মোঃ বিল্লাল হোসেন টগর , মোঃ সাকিল আহমেদ, মোঃ জাকারিয়া, মোঃ তৌকির আহমেদ,মোঃ আমির হামজা, মোঃ ইয়াছিন হোসেন প্রমুখ।
শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর ৪৯তম শাহাদত বার্ষিকীতে কুয়েটের শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে দৌলতপুরস্থ তার স্মৃতি স্তম্ভে ২৯ ডিসেম্বর প্রথম প্রহরে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। কুয়েট ভাইস-চ্যান্সেলর এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এসময় কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আসলাম পারভেজ, সহকারী রেজিস্ট্রার মোঃ আক্কাস আলী, ফিন্যান্স অফিসার এফ এম সাইফুল্লাহ পলাশ, পিএস টু ভিসি গাজী মোঃ বরকত উল্ল্যাহ, যানবাহন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, সহকারী প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক, এ্যাকাউন্টস অফিসার আফরোজ আহমেদ, এ্যাকাউন্টস অফিসার জি এম আবু সাঈদ, সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আমিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ ইকবাল হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার জি এম মনিরুজ্জামানসহ কুয়েটের অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার পাটকেলঘাটায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের চেষ্টা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার পাটকেলঘাটায় আদালতের আদেশ অমান্য করে জমিতে দোকানঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানাধীন পাঁচপাড়া গ্রামের প্রয়াত ছলেমান শেখ এর ছেলে গোলাম মোস্তফা শেখ (৭৫) ৫৮১ দাগে ৬২ শতক জমির মধ্যে গত ইং ০৫.০১.১৯৯৫ তারিখে ১২১ নং রেজিস্ট্রি কবলা মূলে ৬ শতক জমি একই গ্রামের প্রয়াত ছৈয়দ আলীর ছেলে জবেদ আলীর নিকট থেকে ক্রয় করেন । এছাড়া পৈত্রিক সূত্রে গোলাম মোস্তফা গং ৪৬৭, ৪৬৮,৪৬৯,৪৭০,৫৮১ দাগে ০১ একর ৩৮ শতক জমির মধ্যে ৮৬ শতক জমি প্রাপ্ত হয়ে স্ব স্ব দখলীয় জমিতে বাড়িঘর নির্মাণ, পুকুর খনন এবং বৃক্ষরোপন করে শান্তিপূর্ণভাবে ৫০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। বসবাস করার এক পর্যায় পাঁচপাড়া গ্রামের প্রয়াত ছবেদ আলী গাজীর ছেলে জিয়ারুল (৪২) ও মোঃ রেজাউল (৪৫)সহ একই গ্রামের প্রয়াত সাজ্জাত আলীর ছেলে সেলিম (৩০), রজব আলীর ছেলে মোজাফফার (৩৫), প্রয়াত বরকাতুল্যা সরদারের ছেলে কুদ্দুস সরদার (৫৫) সম্মিলিতভাবে উক্ত তফশীল বর্ণিত সম্পত্তিতে জাল কাগজ সৃষ্টি করে ২৭/০৯/২১ ইং তারিখে দুই দফায় দখল করার চেষ্টা করে। এসময় গোলাম মোস্তফা ও স্থানীয়রা দখলে বাঁধা প্রদান করায় জিয়ারুল বাহিনী দখলে ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে গোলাম মোস্তফা গত ইং ৩০/০৯/২১ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা দায়ের প্রার্থনা করেন। সে মতে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি মতে যাহাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে আলোকে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, এক্ষুনি বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় গত ইং ২৭/১২/২১ তারিখ রাত্র আনুমানিক ৯ টার সময় জিয়ারুল ও তার আপন ভাই রেজাউল জোর পূর্বক দোকানঘর নির্মাণ করার জন্য জমিতে বাঁশের খুঁটি পুতে মাটি ভরাটকালে গোলাম মোস্তফা তাৎক্ষণিক স্থানীয় পাটকেলঘাটা থানা পুলিশকে অবহিত করলে এএসআই লিটন ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে জিয়ারুলের সাথে মুঠোফোনে আলাপকালে ১৪৫ ধারা উপেক্ষা করে দোকানঘর নির্মাণের অপচেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ০৬ শতক জমি আমরা মোস্তফার কাছে বিক্রয় করেছি। বিতর্কিত জমিতে স্থানীয়দের সালিশ মিমাংসায় পাটকেলঘাটা থানার এএসআই লিটনের অনুমতিতে দোকানঘর নির্মাণ করেছি।
খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
স্টাফ রিপোর্টার।।
খুলনায় ৮০ পিস ইয়াবাসহ মো. নাজমুল খান (২১) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। গতকাল বুধবার দুপুরে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাজমুল খান নগরীর বয়রা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার মো. নায়েব আলী খানের ছেলে। বর্তমানে রূপসা উপজেলায় অস্থায়ীভাবে বসবাস করছেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মো. নাজমুল খানকে ৮০পিস ইয়াবাসহ আটক করা হয়। নাজমুল স্বীকার করেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন কনস্টেবল। বর্তমানে তিনি নগরীর বয়রা পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, শুনেছি, মাদকদ্রব্য অধিদপ্তরের লোকেরা ইয়াবাসহ একজন পুলিশ সদস্যকে আটক করেছে। তবে রাত পৌঁনে ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
নগরীতে বৃহত্তর আমরা খুলনাবাসীর সাইকেল র্যালী শুক্রবার
খবর বিজ্ঞপ্তি।।
বিজয়ের সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে ঝুকিমুক্ত সড়ক ও দখলমুক্ত ফুটপথের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বাই সাইকেল র্যালী অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর শুক্রবার। ওই দিন সকাল সাড়ে ৯টায় নগরীর কেডিএ এভিনিউস্থ ইকবাল নগর মোড়ের লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে থেকে এ র্যালী শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য এই বাই সাইকেল র্যালীর উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এবারের র্যালীর প্রতিপাদ্য হচ্ছে “ নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালীটি ইকবাল নগর মোড়ের লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে রূপসা মোড়, কাস্টম ঘাট, পিকসার প্যালেস, ডাকবাংলো, পাওয়ার হাউজ, নিউ মার্কেট, বয়রা গার্লস কলেজ, বয়রা বাজার, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হবে। বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন উক্ত বর্ণাঢ্য বাই সাইকেল র্যালী উপভোগ করার জন্য নগরবাসীকে আহবান জানিয়েছেন।
শহীদ অধ্যাপক আবু সুফিয়ান কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল
খবর বিজ্ঞপ্তি
শ্রমজিবী মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক)। শ্রমিকনেতা হিসেবে সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর কর্ম তাঁকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে লক্ষ কোটি বছর। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত শ্রমিক নেতা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতিক এর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ কালে এ কথা বলেন নেতৃবৃন্দ। বুধবার দুপুরে খালিশপুরের লাল হাসপাতাল এলাকায় এই থানর ০৫ মাদ্রাসার তিনশতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান লিটন, মোসারেফ হোসেন পাটোয়ারী, রিপন মোল্লা, আসরাফুল ইসলাম মুন, ইউসুফ মোল্লা, আলম খাঁন, ফাত্তাউল ইসলাম, তরিকুল ইসলাম রনি, অনি, বিপ্লব ধর ত¦ত্তি, হিরা, সাব্বির, মাঈনুল ইসলাম সোনা, টিপু সুলতান, মুন্না, অন্তু, হিরন, জসিম, সাগর, নাফি, সবেদ আলী, হিমেল, রিয়াজ প্রমুখ। স্মারণ সভা ও খাদ্য বিতরণের আগে শহীদ অধ্যাপক আবু সফিয়ান বীর প্রতীক এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া ডুমুরিয়া উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।এসব অনুষ্ঠানে ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের অবমূল্যায়ন করার প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।কাজী আবদুল্লাহর সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে আয়োজিত সভা পরিচালনা করে সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস ছালাম।সভায় প্রশাসনের এমন আচরন এবং অব্যাহতভাবে সংবাদিকদের অবমূল্যায়ন করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, এম এ এরশাদ, শেখ মাহাতাপ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, শেখ হেদায়েতুল্লাহ, মাহবুবুর রহমান, এস রফিকুল ইসলাম, জাহিদুর রহমান বিপ্লব, উদয় চক্রবর্তি, সুজিৎ মল্লিক, সাব্বির খান ডালিম, শেখ ইলিয়াস হোসেন, সুব্রত ফৌজদার, মোক্তার হোসেন, সুমন ব্রম্ম্য, জাহাঙ্গীর আলম মুকুল, আশরাফুল আলম প্রমূখ।
ডুমুরিয়ায় নব-নির্বাচিত দু’চেয়ারম্যানকে গণসংবর্ধনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ও শোভনা ইউনিয়নে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যকে বরন করে নিতে এলাকাবাসির আয়োজনে পৃথক ভাবে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে শপথ গ্রহনের পর বিকেলে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আয়োজিত অনুষ্ঠান শেষে উপস্থিত হাজার হাজার জনগনের অনুমতি নিয়ে নিজ কার্যালয়ে অবস্থান করেন চেয়ারম্যান গোপাল চন্দ্র দে।এরআগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তোরণ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরন করে নেয়া হয়।মাষ্টার অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্যদেন ইউপি সদস্য আঃ মান্নান সরদার,শেখ মাহাবুর রহমান,মহিউদ্দিন কবিরাজ,সঞ্জয় বিশ্বাস,মলয় মন্ডল,সুবীর মন্ডল,আয়ুব আলী,পারুল আকতার,বিনিতা মন্ডল,অপু বিশ্বাস,রাজ্জাক মোল্যা প্রমূখ। অপরদিকে শোভনা ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যকে বরন করে নেয়ার জন্য ইউনিয়ন বাসির পক্ষ থেকে অনুরুপ ভাবে ব্যানার,ফেষ্টুন,তোরন ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরন করে নেন।নওশের আলী বাগাতির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন,দূর্নীতি ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে শোভনা ইউনিয়নকে একটি মডেল ্উনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় বক্তব্যদেন সমাজসেবক মিলন কান্তি মল্লিক,শেখ আমজাদ হোসেন দাদাভাই,আঃ রাজ্জাক খান,ইউপি সদস্য আব্দুর রশিদ,হাফিজুর বাগাতি,মোঃ শফিউল্লাহ,হাদিউল মোল্যা,শেখর মল্লিক,মৃনাল বিশ্বাস,ফিরোজা বেগম,নারগিস বেগম,ললিতা সরদার প্রমূখ।
ডুমুরিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা ছাত্রদলের আয়োজনে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবাক সোহান আহমেদের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ। বক্তব্যদেন ছাত্রদল নেতা ইভান গাজী,এমডি সজল,জাহিদুল ইসলাম,ইব্রাহিম হোসেন,মেহেদী হাসান,জাহিদ হাসান রাব্বি,মিজানুর রহমান বাবু,মিঠুন দেবনাথ,নাঈম হোসেন,সাকিল শেখ,ইকবাল হোসেন,শাওন সরদার প্রমূখ। প্রতিটি ইউনিয়ন থেকে আগত সভাপতি/সম্পাদক’র উপস্থিতিতে ছাত্রদল নেতা ফয়সাল ও অনিকের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ ওয়াহিদুজ্জামান।
ভাই হত্যা বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগকারী আসামীদের গ্রেফতার করতে হবে
স্টাফ রিপোর্টার
খানজাহান আলী থানার মশিয়ালি গ্রামের ব্যবসায়ী জিহাদ শেখকে হত্যা বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগকারী আসামীদের গ্রেফতার ও বিচার করতে হবে। বুধবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো বোন নুপুর আক্তার।
সম্মেলনে তিনি বলেন, ২০২০ সালের ১৬জুলাই মশিয়ালী এলাকার সিএন্ডবি মাঠ থেকে মজিবুর রহমান ফকিরকে পুলিশ গুলিসহ গ্রেফতার করে। এ সংবাদ শুনে তার ভাই মিটুল, আজাদ ও তার বংশের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করে। পুলিশ তাকে না ছেড়ে থানায় নিয়ে যায়। এঘটনায় তারা আমার ভাই জাকারিয়াকে সন্দেহ করে। তখন তারা জাকরিয়ার বাড়ি ও তার নিকটতম আত্মীয়-স্বজনদের ১৭-২০টি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও জিহাদের জুট মিল ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমনকি বাড়িতে অবস্থান করা মহিলা ও শিশুদের কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। ভাংচুর করাকালীন সময়ে জাকারিয়ার চাচা মোকসেদ শেখের পুত্র জিহাদ শেখকে সামনে পেয়ে তাকে কুপিয়ে ও বেদম মারপিট করে নৃশংসভাবে হত্যা করে। উক্ত সময়ে আমার চাচাতো ভাই জাফরিন ও মিল্টনের বাড়িতেও ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। হামলার সময় বাড়িতে থাকা পুরুষ মানুষেরা জীবন রক্ষার্থে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। তখন বাড়িতে থাকা আমার গুরুত্বর অসুস্থ বৃদ্ধা চাচী যিনি অক্সিজেন গ্রহণ করছিলেন তাকে মেরে ঘর থেকে বের করে দেয় ও মহিলাদের উপর চড়াও হয়ে তাদের কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে। তখন জাফরিনের অন্তঃস্বত্তা স্ত্রী লিন্ডাকেও রেহাই দেয়নি উক্ত সন্ত্রাসীরা। তাদের হামলায় লিন্ডা বাম হাতের একটি আঙ্গুল হারায়। এঘটনায় পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে আমরা খানজাহান আলী থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার জন্য বলেন। উল্লেখ্য, উক্ত হামলার সময় জাফরিনের বাড়ির সামনে হামলাকারীরা দলবদ্ধভাবে গুলিবর্ষণ করে। হামলাকারীদের এলোপাথাড়ি গুলিতে ওদের পক্ষের তিনজন লোক নিহত হয়। যার দায়ভার আমার ভাইদের উপর দিয়ে তাদের হত্যা মামলার আসামী করা হয়। বর্তমানে আমাদের পরিবারের ১৮ জন নিরাপরাধ সদস্য মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলায় জেল হাজতে রয়েছে।
সম্মলনে তিনি বলেন,হামলার সময় সন্ত্রাসীরা আমাদের বাড়ির টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, গরু-ছাগল, কাপড়সহ যাবতীয় সবকিছু লুটপাট করে নিয়ে যাবার পর পেট্রোল দিয়ে ১৭-২০ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা এক কাপড়ে জীবন রক্ষার্থে বাড়ি থেকে বের হয়ে আসি। তখন পুলিশ তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে। আমরা প্রায় ১৫ পরিবারের শিশুসহ ৫০-৫৫ জন সদস্য দেড় বছর ধরে বাড়ির বাইরে মানবেতর জীবন যাপন করছি। আমাদের পরিবারের বেশিরভাগ পুরুষ সদস্য জেলে রয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এলাকার বাইরে অবস্থায় করায় অর্থনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি এবং আমাদের সন্তানদের পড়াশুনা ব্যহত হচ্ছে।
সম্মেলনে বলা হয়, এ ঘটনায় নিহত জিহাদের পিতা মোকসেদ শেখ বাদি হয়ে গত ২০২০ সালের ২৩ আগস্ট আদালতে একই গ্রামের লুৎফর শেখের পুত্র মিটুল শেখ, মৃত আমজাদ শেখের পুত্র আজাদ শেখ, ইদ্রিস শেখের পুত্র আবুল শেখ, কুদ্দস শেখের পুত্র রফিক শেখ, সিদ্দিক শেখের পুত্র লিটন শেখ, রজব শেখের পুত্র রাসেল শেখ, মৃতঃ সোকর গাজীর পুত্র আলাউদ্দিন গাজী, আজাদ শেখের পুত্র আকাশ শেখ, মৃত আজিজ শেখের পুত্র রেজাউল শেখ কেবলা, মকবুল শেখের পুত্র আল-আমিন শেখ, শামসুর শেখের পুত্র শাহিদুল শেখ, সাত্তার শেখের পুত্র ফারুক শেখ, রফিক শেখের পুত্র তুহিন শেখ, মোহাম্মদ শেখের পুত্র মান্নান শেখ, রসিদ গাজীর পুত্র রেজয়ান গাজী টাইগার, মনিরুল শেখ এর পুত্র রাকিব শেখ, দাউদ শেখের পুত্র উজ্জ্বল শেখসহ অজ্ঞাত ৪০-৪৫ জনের নামে মামলা করেন। এ মামলায় পুলিশ দীর্ঘ দেড় বছরেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি। তারা বর্তমানে সকলেই বাইরে মুক্তাবস্থায় ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নিতে নিহত জিহাদের পরিবারকে হুমকি দিচ্ছে। মামলাটি এখন পিবিআইতে তদন্তনাধিন রয়েছে। তাদের ভ‚মিকাও রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার ভাই জিহাদ হত্যা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতার, বিচার এবং তিন হত্যায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সমিতির কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ¦ শেখ গুলজার আহম্মাদ প্রতীক বরাদ্দ করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ অধ্যাপক মো. আযম খান, আলহাজ¦ এস এম ওবায়দুল্লাহ ও আলহাজ¦ মো. ইদ্রিস মোল্যা উপস্থিত ছিলেন। গত ১৩ ডিসেম্বর এই নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়।
তফশীল অনুযায়ী ১৩টি পদের বিপরীতে ২৫জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সভাপতি আলহাজ¦ মো. আজিজুল ইসলাম মৃধা প্রতীক দোয়াত কলম, আলহাজ¦ শেখ মো. নূরুল হক কচি চেয়ার, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ^াস বাই সাইকেল, মো. রমিছুর রহমান আনারস, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল- মামুন তালা, আলহাজ¦ মো. কবির হোসেন ছাতা, সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ আ ইকবাল তুহিন উড়োজাহাজ, মাহবুবুর রহমান স্বপন হারিকেন, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিকু মই, মো. জিয়াউর রহমান মোমবাতি, মো. মাসুদ হোসেন টেলিফোন, মেহেদী জামান মাছ, সাংগঠনিক সম্পাদক মো. নাদের আলী হাতি, মো. সমশের খান মোটর সাইকেল, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুব আহম্মেদ চাঁদ, শেখ সাইফুল ইসলাম বই, পরিবেশ ও শালিসি বিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম দেয়ালঘড়ি, মাহবুবুর রহমান মানিক খেজুরগাছ, প্রচার ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নকীব জসিম উদ্দিন কবুতর, মো. হাফিজুল ইসলাম মোবাইল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম . নাজমুল হুদা ফুটবল, মো. বাবুল হোসেন র্যাকেট এবং কার্যকরী সদস্য মো. ইমরান হোসেন রাজীব বাঘ, মো.মোর্ত্তজা মাহমুদ কুড়েঘর ও মো. হাফিজুর রহমান তারা। আগামী ১৫ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নগরীর কালিবাড়ি রোডে সমিতির নিজস্ব কার্যালয় ভোট গ্রহন করা হবে।
নগরীতে যুবকের আত্মহনন
খবর বিজ্ঞপ্তি
নগরীর পুরাতন গল্লামারী ক্লাবের মোড় হাজেরা মেমোরিয়াল স্কুল লেনে ইয়ামিন শেখ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার রেজাউল ইসলাম মুকুলের ভাড়াটিয়া। পুলিশ জানিয়েছেন, ঘরে কেই না থাকার সুযোগে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, ইয়ামিন একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী হিসেবে কাজ করতেন। অনেক টাকা দেনা ছিলেন। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। তার ৩মাসের একটি সন্তান রয়েছ্।ে এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু সুফিয়ান স্মরণে দোয়া মাহাফিল
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু সুফিয়ান (বীর প্রতীক) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিববাদ সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন জামে মসজিদেম এর আয়োজন করে। খুলনা বিভঅগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এর আয়োজন করে।
এ সময় ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধহাটায় শিক্ষকদের সাথে নৌকার মাঝি ডাবলুর মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক মাহবুবুল হক ডাবলু শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে বুধহাটা কলেজিয়েট স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অবঃ শিক্ষক বিচিত্র কুমার ঘোষের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন, আশাশুনি মহিলা কলেজের প্রভাষক শিক্ষক নেতা প্রভাষক মাহবুবুল হক ডাবুল। শিক্ষক হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সভায় অবঃ শিক্ষক মাওলা বক্স, প্রধান শিক্ষক এস এম আলাউদ্দিন, প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, শিক্ষক আতাউর রহমান। স্বগত বক্তব্য ও মতবিনিময় কালে প্রার্থী মাহবুবুল হক ডাবলু বলেন, আমরা অরাজনৈতিক অনুষ্ঠানে মিলিত হয়েছি। এই জনপদে আমি ১৫/২০ বছর রাজনীতি করছি। জনপদ সম্পর্কে অনেক ধারনা আমার আছে। জনপ্রতিনিধিদের কারণে অল্পকিছু দুস্কৃতকারীরা সভ্যদেরকে টপকে সমাজকে কলুষিত করছে। সভ্যা ও সম্মানিতরা দিনকে দিন নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন। সম্মানিত ব্যক্তি ও শিক্ষকমন্ডলীর মর্যাদা রক্ষার জন্য আমি রাজনৈতিক অঙ্গনে পা রেখেছি। ৩৫ বছর আমি নির্বাচন দেখেছি, শিক্ষকদের নিয়ে মতবিনিময় করতে দেখেনি। শিক্ষকরা অনেকক্ষেত্রে লাঞ্চিত হন কিন্তু তাদের পাশে কেউ থাকেননা। আমি নির্বাচিত হতে পারলে সকল গ্রামে শিক্ষকদের উপদেষ্টা করে কমিটি ও শিক্ষকদের নেতৃত্বে আনবো। ইউনিয়নে ২০০-২৫০ শিক্ষক পরিবার আছে। শিক্ষক পরিবার ঐক্যবদ্ধ হলে সভ্য সমাজ গড়ে উঠবে। শিক্ষকগণ নেতৃত্ব না দিলে অসভ্যদের রুখতে পারবো না। একটি বার আপনারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করে দেখুন, বুধহাটা ইউনিয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রাণাপণ চেষ্টা করে যাব।
শোভনালীর মেম্বার প্রার্থী ধর্মপদ’র নির্বাচনী উঠান বৈঠক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ধর্মপদ দাশ এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মোরগ প্রতীকে ভোট আহবান করে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, ২০১১ থেকে ১৬ মেয়াদে ইউপি সদস্য নির্বাচনী এলাকা বসুখালী (আংশিক), সেনের চক, কৈখালী, জর্দ্দাহ ও কামালকাটি গ্রামের ভোটারদের সমর্থন নিয়ে বিগত সময়ে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের সকল রাস্তার মাটির কাজ, কিছু রাস্তা সোলিং, মন্দির সংস্কার, মসজিদের ফ্লোর সোলিং ও সোলার প্রদান, তৎকালীন রেজিষ্টার্ড স্কুল সংস্কার, করোানকালীন ও শীত মৌসুমে অসহায়দের খাদ্য ও কম্বল বিতরণ, ডিপ টিউবয়েল স্থাপন করেছেন। তিনি ওয়াদা করেন, মেম্বার নির্বাচিত হতে পারলে প্রথম কাজ হবে বুসখালী রাস্তা সংস্কার (মাটির কাজসহ সোলিং), কামালকাটি-শোভনালী রাস্তার বাকী ১৭৭ ফুট কার্পেটিং, সকল রাস্তা সংস্কার, বয়স্ক, বিধবাসহ সকল ভাতা নিশ্চিত করা, পাইপ লাইনে সুপেয় পানি ব্যবস্থা, আ’লীগের এজেন্ডা বাস্তবায়ন, গৃহহীনদের গৃহনির্মান করা হবে। আগামীতে এলাকার স্বার্থে কাজ করার সুযোগ করে দিতে মোরগ প্রতীকে ভোট দানের আহবান জানান তিনি।
আশাশুনিতে জাল কাগজপত্রে দফাদার পদে চাকুরির প্রতিকার প্রার্থনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শ্রীউলা ইউনিয়নে গ্রাম পুলিশ জাল কাগজ তৈরি করে বয়স কমিয়ে দফাদার পদে নিযোগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে বাবুল গাজীর স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে জেলা প্রশাসক ও আশাশুনি থানায় লিখিত আবেদন করেছেন। জানাগেছে, দফাদারি পদে নিয়োগ প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হয়। কিন্তু নাকতাড়া গ্রামের ভদ্রকান্ত গাইনের ছেলে শিবুপদ গাইন গ্রাম পুলিশের চাকুরিরত থাকাবস্থায় নিয়ম অনুযায়ী ৬১ বছর বয়সে তার চাকুরি শেষ হয়। তার জাতীয় পরিচয়পত্র ফরম নং ৮৭১০৪৯৩৭৯২১, পিন- ১৯৬০৮৭১০৪৯৪৯৩৭৯২১, সিরিয়াল- ৪৪৫। জন্ম তাং- ১৭/০৩/১৯৬০, ভোটার নং- ৮৭০৮৫২৯৩৭৯২১, জাতীয় পরিচয়পত্র নং- ১৯২৫০৯৪৭৭১। তিনি এসএসসি পাশ করেন ১৯৭৬ সালে। কিন্তু তিনি সীল স্বাক্ষর জাল করে জাল কাগজপত্র তৈরি করে বয়স কমিয়ে ০৭/০৩/১৯৬৮ সালে জন্ম দেখিয়ে অষ্টম শ্রেণি পাশের প্রত্যয়নপত্র তৈরি করেছেন। এমনকি ভ‚য়া আইডি কার্ডে পিতার নামের উপাধিও (মৃত ভদ্র) চন্দ্র পরিবর্তন করা হয়েছে। ভোটার আইডি কার্ডে সঠিক নাম ভদ্রকান্ত গাইন রয়েছে। ২০২০ সালের নভেম্বরে আবেদন গ্রহন করা হয় এবং ৬/১/২১ তাং দফাদার পদে নিয়োগ দেওয়া হয়। তার বর্তমান বয়স ৬১ বছর ১০ মাস।
এব্যাপারে শেফালী খাতুন আশাশুনি থানায় লিখিত অভিযোগ ও জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, অভিযোগ পাওয়া গেছে, নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে তদন্ত সম্ভব হয়নি। নির্বাচন শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।
রূপসা নৈহাটি ২ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি:
উপজেলা রূপসার নৈহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গত ২৯ ডিসেম্বর বিকালে বাগমারা রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া। অনুষ্ঠানের শুরুতে ওই ওয়ার্ডের বাসিন্দা প্রায়াত ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও শেখ আলমগীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রুপসা উপজেলা যুবলীগের আহŸায়ক এ বি এম কামরুজ্জামান।২নং ওয়ার্ড যুবলীগের আহŸায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোঃ ইমরান মোল্লা’র পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবলীগের সদস্য সৈয়দ নাসির হোসেন সজল, মোঃ হারুন মোল্লা সম্মানিত অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আবদুল মান্নান সেখ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, এমপি’র প্রধান সমন্বয়ক উপজেলা যুবলীগের সদস্য মোঃ নোমান ওসমান রিচি,ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মাহফুজ, মহিলালীগ নেত্রী মেম্বার রিনা পারভীন,জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, যুবলীগ নেতা ব্রজেন দাস, আশিষ রায়,সাইদুর রহমান সগীর, মোঃ সরদার জসীম উদ্দীন, কামরুজ্জামান সোহেল,তারেক আজিজ, এম শাহনেওয়াজ কবির টিংকু, সাগর শেখ, রতন মন্ডল, মোঃ আব্দুর রশিদ, মোঃ মারুফ খান, আব্দুল করিম , শাহরিয়ার হোসেন মানিক, সাইফুল ইসলাম শাওন, শরিফুল ইসলাম সোহাগ, বাবু শিকদার,জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াস কুরুনী বাবু, বাদল মোল্লা, আশিক ইকবাল,৮ নং ওয়ার্ড যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুল ইসলাম, আবির,রহিম প্রমুখ। সম্মেলনে মোঃ শরিফুল ইসলামকে সভাপতি ও শাহানেয়াজ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদের পিতার ইন্তিকাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মু. শামীম আহমেদের পিতা মু. আব্দুল হাই মোল্লা (৭৯) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৯ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানার হস্তীশুন্ড গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন।
এদিকে শ্রমিক নেতা শামীম আহমেদের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফেডারেশনের মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনাঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি মু.মাহফুজুর রহমান।
শোকবানীতে নেতৃবৃন্দ বলেন, মু. আব্দুল হাই মোল্লাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাদেরকে এ শোকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
দাকোপে করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগনের করণীয় বিষয়ক প্রশিক্ষণ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগনের জন্য করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইটারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগীতায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য্যালয় বাস্তবায়নে বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। পাওয়ার পয়েন্টে করোনা মহামারী বিস্তার প্রতিরোধে করনীয় ও সচেতনতা মুলক প্রশিক্ষণ দেন ডাঃ আওরঙ্গজেব প্রিন্স। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ মোঃ এনায়েত আলী, জাইকা প্রতিনিধি মোঃ খাইরুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক বৃন্দ, উপজেলা বিভিন্ন জামে মসজিদ ও মন্দিরের ধর্মীয় প্রধানসহ সুধীবৃন্দ।
ভোটাধিকার হরণ দিবসে খুলনা বিএনপির মানববন্ধন কর্মসূচি আজ
খবর বিজ্ঞপ্তি
৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস। ২০১৮ সালের এই দিনে আওয়ামী লীগ সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে। ভোটের আগের রাতেই অধিকাংশ কেন্দ্রে ৩০-৪০ শতাংশ ব্যালটে নৌকায় সিল মেরে বাক্স ভরে রাখে। ইতিহাসের পাতায় দিবসটি রাতের ভোটের সরকার কায়েমের কলংকিত রাত হিসেবে চিহ্নিত হয়ে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিবসটিকে ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষে বৃহম্পতিবার নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত কর্মসুচি শুরু হবে সকাল ১১টায়। ইতিমধ্যে কর্মসূচি পালনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসুচি সফল করার জন্য মহানগর ও জেলার সকল ইউনিট, ওয়ার্ড, থানা, ইউনিয়ন, উপজেলা, পৌর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে এক বিবৃতিতে আহবান জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
৩ জানুয়ারী বিশাল ছাত্র গণজমায়েত ও সাবেক নেতাদের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা, ঐক্য, প্রগতি- এই তিন মূল নীতিকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ জানুয়ারী পালন করবে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের বর্ষপূর্তিতে খুলনায় তিনদিনব্যাপি নানা কর্মসূচি পালন করবে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে ১ জানুয়ারী সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রয়াত ছাত্রদল নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। ২ জানুয়ারী বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
৩ জানুয়ারী দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণ জমায়েত। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
প্রধান বক্তা থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
স্বাগত বক্তব্য রাখবেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের তিনদিনব্যাপি কর্মসুচি সফল করতে এক সমন্বয় সভা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুর সভাপতিত্বে বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। সভায় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস প্রমুখ।
সভা থেকে ছাত্র গণ জমায়েত সফল করতে পাঁচটি উপ কমিটি গঠন করা হয়। উপ কমিটিগুলো হলো শৃঙ্খলা, মঞ্চ ব্যবস্থাপনা, আপ্যায়ন, অভ্যর্থনা ও স্বেচ্ছাসেবক।
ফুলতলায় নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, এসআই শতদল মজুমদার। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন সুলতানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, সোনালী আক্তার, লিপি খাতুন, মোঃ সাইফুল ইসলাম, সাহিদা ইসলাম নয়ন, রাজিয়া বেগম, গোলাম মোস্তফা, আঃ কুদ্দুস শেখ প্রমুখ।
দক্ষতা বৃদ্ধি বিষয়ক সারাদিন ব্যাপি প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও পরিবর্তন- খুলনা এর বাস্তবায়নে ইউএসএইড ও ইউকেএইড এর অর্থয়ানে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) এর অধীনে ওয়াটসন ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত নগর নীতিমালা, পরিকল্পনা ও আইন নিয়ে আলোচনা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সারাদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল ০৯ টায় কারিতাস এর আঞ্চলিক অফিসের কনফারেন্স কক্ষে। “খুলনা সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর নাগরিক চাহিদা পূরণে পরিবেশগত সক্ষমতা তৈরি” ই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটির কাজ শুরু হয়েছে মে ২০২১ থেকে খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডে। পরিবর্তন-খুলনার এ্যাডভোকেসি অফিসার শিরিন পারভিন এর সঞ্চালনায় দক্ষতা প্রদান বিষয়ক সারাদিন ব্যাপি প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, পার প্রজেক্ট এর প্রোগ্রাম বিশেষজ্ঞ মেহেদি হাছান কিংশুক, সুশীলন থেকে ছিলেন পার প্রজেক্ট ফোকাল শাহীনা পারভীন, প্রকল্প সমন্বয়কারী শাহীন ইসলাম ও পরিবর্তন-খুলনার মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার উম্মে ছালমা। প্রশিক্ষণে উপস্থিত ছিল খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডের ২৫ জন প্রাপ্তবয়ষ্ক নারী ও পুরুষ। নাগরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণটিতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন যথাক্রমে খুলনা সিটি কর্পোরেশনের সহকারী কনঞ্জারভেন্সী অফিসার, নুরুন্নাহার এ্যানী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ, সহকারী অধ্যাপক, তুষার কান্তি রায়।
খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা বৃহস্পতিবার শুরু
তথ্য বিবরনী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। বিকাল তিনটায় নগরীর শহিদ হাদিস পার্কে মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে আজ (বুধবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এসকল তথ্য জানান জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। ব্রিফিং এ জানানো হয় মেলায় ৪৭টি স্টল থাকবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
চুলকাটিতে পলাশ গার্ডেন বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে পলাশ কিন্ডার গার্ডেন (শিশু বিদ্যালয়ে) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিত কর বিলাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টম এর অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শচীন কুমার সোম, বিশেষ অতিথি ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সম্মানীত অতিথি ছিলেন, কিন্ডার গার্ডেন এর প্রতিষ্টাতা পরিচালক ও স্বর্গীয় সাংবাদিক পংকজ কুমার কর্মকার এর সহধর্মিনী দুলালী রানী কর্মকার। সহকারী শিক্ষিকা অদিত্য রানী দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, প্রিন্সিপাল মোঃ আজাহার উদ্দিন, শিক্ষিকা দেবী রানী মন্ডল, মোসাঃ মাহম্মুদা আক্তার, রেহেনা বেগম ও শিক্ষক সুজয় কুমার দেবনাথ। পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় বিপুল সংখ্যাক অভিভাবক/অভিভাবিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচিতদেরকে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নিহার-বাকি পরিষদ পুরো প্যানেল বিজয়ী হওয়ার সকল কর্মকর্তা ও সদস্যদের-কে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, কোষাধ্যক্ষ অমিত কর বিলাস, নির্বাহী কমিটির সদস্য শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, সাবেক সভাপতি সেকেন্দার আলী মোড়ল ও সাধারন সদস্য সুমন কুমার পাল।
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা, নির্যাতন ও গালিগালাজ অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিকার পেয়ে দুই মেয়ে ও তাদের স্বামীর বিরুদ্ধে বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ছাহেরা বেগম নামের ওই বৃদ্ধ নারী। বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার মৃত তৈয়াবুর রহমানের স্ত্রী নির্যাতিত মা ছাহেরা বেগম বলেন, আমার দুই ছেলে চাকুরীর কারণে বাড়িতে থাকে না। আমার মেয়ে শাহানাজ পারভীন কাজলীর স্বামী পুলিশ কনস্টেবল জুলফিকার আলী পেশাগত কারণে ঢাকায় থাকেন। যার কারণে দীর্ঘদিন ধরে মেয়ে কাজলী তার এক ছেলে নিয়ে আমাদের বাড়িতেই থাকে। কিন্তু বছর দুয়েক আমার মেয়ে আমাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। যাতে প্রসাব পায়খানা না করতে পারি এ জন্য টয়েলেটেও দরজা দিয়ে রাখে আমার মেয়ে। আমার অন্য মেয়ে জিনাত আলম খুকি ও তার স্বামী শামসুল আলমও পুলিশে চাকরি করার সুবাদে আমার বাড়িতে পুলিশ এনে আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতিসহ হয়রানি করে। আমার মেয়ে ও দুই জামাইয়ের অত্যাচারে আমি অতিষ্ট। বৃদ্ধ বয়সে মেয়ের অত্যাচার ও গালিগালাজ আর সহ্য করতে পারি না। আমি যদি এর সুষ্ঠ বিচার না পাই তাহলে গলায় দরি দিয়ে মরব বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই বৃদ্ধ মা।
বৃদ্ধার ছোট ছেলে হোফিজুর রহমান বাবু বলেন, চাকুরীর কারণে আমরা দুই ভাই-ই বাইরে থাকি। এই সুযোগে আমার বোন শাহানাজ পারভীন কাজলী ও তার স্বামী আমার মাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে। আমার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করেছে। আমার মার টয়েলেটেও দরজা দিয়ে রাখে আমার বোন। আমরা এই অত্যাচারের বিচার চাই।
বৃদ্ধার বড় ছেলের মেয়ে শারমিন রহমান শান্তা বলেন, ফুফু প্রায়ই দাদীর সাথে ঝগড়া করে। দাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা নিষেধ করলে আমাদের উপরও চড়াও হয় সে।
অভিযুক্ত মেয়ে শাহানাজ পারভীন কাজলী বলেন বাবা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে নিজের টাকায় ঘর তৈরি করে থাকি আমরা। ছোট ভাই বিদেশে যাওয়ার সময় স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা দিয়ে ছিলাম। সেই টাকা ফেরত চাওয়া তারা আমার উপর চড়াও হয়। মাও আমার সাথে খারাপ ব্যবহার করে। যার ফলে আমিও মার সাথে কিছুটা ঝগড়া করেছি।
বাগেরহাট মডেল থানার এসআই কুমারেশ বলেন, আমরা বৃদ্ধ মা ও তার মেয়েকে পরামর্শ দিয়েছি পারিবারিকভাবে বিষয়টি সমাদান করে নিতে। যদি সমাধান না হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
বাগেরহাটে সংখ্যালঘুর জমি দখলের পায়তারার অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে গোপাল চন্দ্র বাইন (৭০) নামের সংখ্যালঘুর এক বৃদ্ধার জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা। ঘটনার পর থেকে ভূক্তভোগি গোপাল চন্দ্র বাইন বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে ওই জমি দখলের হামলার আশংকায় জীবনের নিরাপত্তা হীনতায় দিনপর করছে সংখ্যালঘু ওই পরিবারটি।
ভূক্তোভোগি গোপাল চন্দ্র বাইন অভিযোগ করে বলেন, চিতলমারী উপজেলা সদর ইউনিয়নের কুড়মুনি গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া ৫৩ শতক জমি রয়েছে। যা দীর্ঘ ৪০ বছর ধরে সে ভোগ দখল করে আসছে। কিন্তু সম্প্রতি তার ছোট ভাই গৌর চন্দ্র অবৈধ ভাবে গোপনে একই এলাকার দীন ইসলামের কাছে কবলা মূলে বিক্রি করে দেয়। আমাদের পত্রিক সম্পত্তি যখন ভাগাভাগি হয়, তখন আমি এই ৫৩ শতক জায়গা চিংড়ি ঘের হিসাবে ভোগ দখল করে আসচ্ছি। আর আমার ভাই গৌর সম পরিমান জায়গা বাড়ী থেকে পেয়ে ভোগ দখল করে আসছে। কিন্তু প্রতিবেশি দীন ইসলামের কু-পরামর্শে আমার ভাই আমার জায়গা তার কাছে অবৈধ ভাবে বিক্রি করে। বিষয়টি জানান পর আমি উপজেলা ভূমি অফিসে গেলে দীন ইসলামের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে অফিসের লোকজন আমার সাথে র্দূব্যবহার করে অফিস থেকে বের করে দেয়। উপায় না আমি এলাকায় ফিরে আসতে থাকলে প্রতিপক্ষ দীন ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে আমাকে জীবন নাশের হুমকিসহ এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এরপর থেকে আমি ন্যায় বিচারের আশায় সরকারি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মুন্সি জানান, আমি দীর্ঘদিন ধরে দেখছি গোপাল চন্দ্র এই জায়গা ভোগ দখল করে আসচ্ছে। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ বে-আইনি ভাবে তার ভাই এই জমিটি গোপনে বিক্রি করেছে। যেটি সম্পূর্ণ অবৈধ। কারন এই জায়গা গোপাল চন্দ্রে’র গৌর চন্দ্রের নয়। যেটি কৌশলে দীন ইসলাম কিনেছেন বলে দাবী করছেন। এরপর থেকে প্রভাবশালী দীন ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী ওই জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। যে কোন মুহুর্তে এই জমি নিয়ে হামলা-মারপিটের ঘটনার আশংকা করছি।
স্থানীয় শিক্ষক অখিল রানা বলেন, আমি দীর্ঘদিন ধরে গোপালকে দেখছি এই ঘের (জমি) ভোগ দখল করে আসছে। যতটুকু জানি এটা গোপালের সম্পত্তি।
এ বিষয়ে গোপাল চন্দ্রের ভাই গৌর চন্দ্র বলেন, বাপের সম্পত্তি যেখানেই রয়েছে, সেখানে আমার অংশ রয়েছে। তাই আমি আমার অংশ বিক্রি করেছি। এই জায়গার পরিবর্তে আমি বাড়ীর জায়গা ভোগ দখল করতাম। বাড়ীর জায়গা বিক্রি করতে পারিনি বলে আমি এই জায়গা বিক্রি করেছি।
এ বিষয়ে দীন ইসলাম বলেন, আমি কারও জায়গা জোর করে দখল করি নাই বা কাউকে জীবন নাশের হুমকীও দেয়নি। আমি তার ভাই এর কাছ থেকে নগদ জায়গা কিনেছি। এখানে তারা কি ভাবে জায়গা অদল-বদল করে ভোগ দখল করে আসচ্ছিলো। সেটা আমার দেখার বিষয় নয়।
চিতলমারী সহকারি ভূমি কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, আমার অফিসে গোপাল চন্দ্রের সাথে কোন খারাপ ব্যবহার করা হয়নি। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলোমান রয়েছে। সে কারনে বিষয়টি এখন আদালতের মাধ্যমে নিস্পত্তি হবে।
গবেষণা ছাড়া একটি দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন হতে পারে না : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধিতে সবিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পদক্ষেপ হিসেবে প্রথমবার বিশ্ববিদ্যালয় থেকে ৭৭ জন গবেষককে ৬১ লাখ ২০ হাজার টাকা গবেষণা অনুদান প্রদান করা হলো। এর মধ্যে ২২ জন পিএইচডি, ৫ জন এমফিল এবং ৫০ জন মাস্টার্স প্রোগ্রামে গবেষণায় অনুদান পেয়েছেন।
এ উপলক্ষ্যে বুধবার বিকেল ৩টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবেষণা চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, গবেষণা ও উন্নয়ন একে অপরের পরিপূরক। গবেষণা ছাড়া একটি দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন হতে পারে না। বিশ্ববিদ্যালয়কে কোনো ভালো অবস্থানে এগিয়ে নিতে গবেষণা বৃদ্ধি জরুরি। তিনি বলেন, আমার একটি স্বপ্ন আছে, তাহলো খুলনা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। আপনারা শিক্ষকবৃন্দও নিশ্চয়ই সেই স্বপ্ন দেখেন। আমাদের এই যৌথ চিন্তা ও প্রয়াসে এ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণার আগ্রহ থাকলেও অনেক সময় আর্থিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং ভালো তত্ত¡াবধায়কের অভাবে অনেক সময় গবেষণা শেষ করা সম্ভব হয় না। আজ এই অনুদান প্রদান এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য সকলকে গবেষণায় আগ্রহী হওয়ার জন্য আহŸান জানান এবং বলেন, গবেষণার ফলাফল সন্তোষজনক হলে আগামীতে গবেষণার অর্থ আরও বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিতে হবে। যার জন্য গবেষণার যথাযথ পরিবেশ সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৬২ জনকে ২ কোটি টাকারও বেশি অনুদান প্রদান করা হয়েছে। আজ ৭৭ জনকে অনুদান প্রদান করা হলো। ডিসিপ্লিনসমূহে যতো বেশি সম্ভব আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে। সেইভাবে কাজও এগিয়ে চলছে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা এমন একটি জায়গায় উপনীত করতে চাই, যাতে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক অবস্থান সৃষ্টি করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে ডিনবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, স্বাগত বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও পিএইচডি গবেষক মোল্লা আজিজুর রহমান। অনুষ্ঠানে ডিনবৃন্দ স্ব স্ব স্কুলের গবেষণা অনুদানপ্রাপ্তদের উপস্থাপন করেন। গবেষণা অনুদান প্রদান কমিটির আহŸায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুবি উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে বুধবার দুপুরে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপাচার্য নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। তিনি আশা করেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাশীল অবস্থানে নিয়ে যেতে শিক্ষকবৃন্দ সহায়ক ভ‚মিকা পালন করবেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক সুযোগ-সুবিধা সৃষ্টিতে তাঁর পক্ষ থেকে সম্ভব সহায়তার আশ্বাস দেন। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্যের নেতৃত্বে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে যে গতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে তা ত্বরান্বিত করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে উপ-উপাচার্যের সাথে সাক্ষাতকালে তিনি নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে সমিতি সহায়তামূলক ভ‚মিকা রাখবে। তিনি শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালের সাফল্য কামনা করেন।
রূপসায় নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে। ৫টি ইউনিয়ন- আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী, টি.এস. বাহিরদিয়া ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১৫জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ এবং ৪৫জন সাধারণ আসনের পুরুষ সদস্যদের এ শফত বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোর্শারাফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, স.ম. জাহাঙ্গীর, জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ: মালেক, বজলুর রশিদ আজাদ, মো. আলী আকবর, ইউসিসি’র চেয়ারম্যান আইনজীবি সুশিল কুমার পাল, মো. হাবিবুর রহমান প্রমুখ।
কয়রায় দিনব্যাপী বিতর্কের কর্মশালা অনুষ্ঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় সেচ্ছাসেবী সংগঠন আইসিডি ও ব্র্যাক এজেন্ট ব্যাংকিং কয়রা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক তরুন বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ৯ টা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আইসিডির প্রতিষ্ঠাতা ও মুÐা বন্ধু আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মুস্তাইন বিল্লাহ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ব্র্যাক ব্যাংক এজন্ট ব্যাংকের সাংবাদিক শাহজাহান সিরাজ, সহকারি শিক্ষক বরুন কুমার বৈরাগী, জোগেন্দ্রনাথ ঘোরামী, সহকারী শিক্ষিকা কারিমুন্নেছা।
সংসদীয় বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ডিইউডিএস এর শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন। এ সময় প্রশিক্ষকগণ বিতর্ক কী ও কেন করব, সংসদীয়, বারোয়ারি এবং ইংরেজি বিতর্ক সম্পার্কে আলোচনা করেন। শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্য দিয়ে তরুন বিতার্কিকদের বিতর্ক সম্পার্কে সম্পূর্ন ধারনা প্রদান করেন। কয়রায় এই প্রথম ডিবেটিং প্রশিক্ষন হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং সচেতন মহল এ ধরনের কর্মশালাকে ধন্যবাদ জানিয়েছেন।
রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার (রামপাল)
বাগেরহাটের রামপালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আ. আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মো. বজলুর রহমান, সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইয়াছিন আলী, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোবিন্দ লাল পাল, সিনিয়র শিক্ষক নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ!
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর খালিশপুরে মহুয়া খাতুন নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিেিসম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। মহুয়া খুলনা নর্দান ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের কন্যা। খালিশপুরে নানী বাড়িতে থেকে পড়াশুনা করত।
খালিশপুর থানার এসআই মো. শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোন খাবার গ্রহণ করেনি মহুয়া। রাতে ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকাল গড়িয়ে দুপুরেও ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। সাড়ে ৩টার দিকে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরাতহাল রির্পোট তৈরি করে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। এরপর নানী বাড়ি খালিশপুর থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। এদিকে মহুয়ার সহপাঠিরা জানান, করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় থেকে টাকার জন্য চাপ দিয়ে আসছিলো। বেশ কিছুদিন সে মানসিকভাবে হতাশ ছিলো। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রীর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
মহেশপুরে শপথ নিলেন ১৪৩ ইউপি সদস্য
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১৪৩ জন ইউনি সদস্য গতকাল বুধবার দুপুরে শপথ গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ১৪৩জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করার। এর মধ্যে সাংবাদিক জাকির হোসেন একটি মামলায় জেল হাজতে থাকায় তিনি শপথ নিতে পারেননি।
নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
নড়াইলে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান মেম্বরদের শপথ গ্রহণ
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১২ ইউপি চেয়ারম্যান, ১১৭ জন সাধারন সদস্য, ৩৯ জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন।জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান চেয়ারম্যানদের শপথ পড়ান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ইউপি সদস্যদের শপথ পড়ান। এ সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন প্রমূখ উপস্তিত ছিলেন।
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে: সিটি মেয়র
তথ্য বিবরনী
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অংশ হিসেবে সিটিজেন চার্টার বিষয়ে অবহিতকরণ ও খুলনা সিটি কর্পোরেশনে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা বুধবার সকালে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে নগরবাসীকে সচেতন হতে হবে। স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবেশ বজায় রাখতে নগরীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে রাস্তা সঙ্কুচিত হচ্ছে। আইনের মাধ্যমে এসব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে। তিনি এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিদের এ ব্যাপারে সোচ্চার হতে বলেন। মেয়র আরো বলেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে, তাহলেই দুর্নীতি হ্রাস পাবে। খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, খুলনা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ আবু জাফর প্রমুখ। এসময় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম ও এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু উপস্থিত ছিরেন। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কেসিসি’র শাখা প্রধানরা অংশগ্রহণ করেন।
প্রখ্যাত শ্রমিক নেতা আবু সুফিয়ানের ৪৯তম শাহাদত বার্ষিকী পালিত
তথ্য বিবরনী
প্রখ্যাত শ্রমিক নেতা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর স্বামী শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও কোরআন তিলওয়াতসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার খুলনা মহানগরীর দৌলতপুরের সাহেব পাড়ায় অধ্যাপক আবু সুফিয়ান এর কবর প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অংশ গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে সকালে খুলনা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে একটি শোকর্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দৌলতপুর মুহসিন মোড় শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভ হতে শুরু হয়ে সাহেবপাড়া কবর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোকর্যালি এবং দোয়া ও মিলাদ মাহফিলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভুঁইয়া, ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলা কার্যালয় এর উপমহাপরিদর্শকগণ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগের রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ দৌলতপুরে মহসীন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে খুলনা মহানগর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সুফিয়ান দৌলতপুরে মুহসিন মোড়ে ১৯৭২ সালের ২৮ ডিসেম্বর আততায়ীর গুলিতে শাহাদত বরণ করেন।
কলারোয়ায় মানব পাচারের সময় র্যাবের হাতে দুজন আটক
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরায় র্যাবের অভিযানে মানব পাচারের সময় দুই পাচারকারী আটক হয়েছে। উদ্ধার হয়েছে পাচারের শিকার এক ব্যক্তি। র্যাব জানায়, ২৮ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরা র্যাব-৬, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মানব পাচারকারী কৌশলে একজন পুরুষকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেড়াগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ফকিরপাড়া মোড়ে মের্সাস জারিফ ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে উত্তর ভাদিয়ালী গ্রামেরমো: দবির উদ্দিন মোল্লার ছেলে মো: মাকসুদুজ্জামান (২৮) ও রাজুপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে মো: মফিজুল ফকির (৩০)কে আটক করেন। তাদের দেওয়া তথ্যমতে পাচারের শিকার গাজীপুর জেলার আই-১৬৭/উত্তর বিলাসপুর এলাকার মৃত মুকুন্দ লাল দাসের ছেলে আশিষ কুমার দাস (৪৫) কে উদ্ধার করেন।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মামলা হয়। যার নং-৩৭, তারিখ: ২৮-১২-২০২১, ধারা: ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮।
১৪তম খুলনা নৌকা বাইচ-এর প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে এবং আকিজ বেকারর্স লিঃ এর বিস্কুট ব্র্যান্ড ফানটাস্টিক বিস্কুট এর আয়োজনে আগামী ১লা জানুয়ারী শনিবার এই অঞ্চলের আপামর মানুষের নির্মল আনন্দের খোরাক ঐতিহ্যবাহী নৌকা বাইচ সুষ্ঠভাবে পরিচালনার জন্য এক প্রস্তুতি সভা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান রহিম এর পরিচালনায় এক সভা সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নৌকা বাইচ সুষ্ঠ আয়োজনে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়।
সভায় আমাদের গ্রাম বাংলার ঐহিত্যগুলোর মধ্যে অন্যতম নৌকা বাইচ। আমাদের ঐহিত্য রক্ষা ও সংস্কৃতিক চর্চার ক্ষেত্রে নতুন প্রজন্মের নিকট এই সকল হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরতে হবে। নৌকা বাইচ আয়োজনে সার্বিক বিষয় তুলে ধরার জন্য বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সার্বিক প্রস্তুতির বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সভায় নৌকা বাইচ সফলের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় এবং নৌকা বাইচ উপভোগের জন্য নগরবাসীকে আহŸান জানানো হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র নিজাম উর রহমান লালু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহিন জামান পন, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের গোলাম রব্বানি ভ‚ঁইয়া, নওসাবা রুবি, কিশোর কুমার সরকার প্রমুখ।
দামুড়হুদায় দুর্বৃত্তের গুলিতে বিজিবির ‘সোর্স’ নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে দুর্বৃত্তের গুলিতে হযরত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে হযরত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত রহিছ উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, তার বাবা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবির) সোর্স বা লাইন ম্যান হিসেবে কাজ করতেন। তিনি একাধিক চোরাচালানের তথ্য বিজিবিকে দিয়েছেন। চোরাকারবারীরা তার বাবাকে হত্যা করেছে বলে মনে করছেন তিনি।
এদিকে এই হত্যার ঘটনার সঙ্গে স¤প্রতি দর্শনা বিজিবির হাতে দুই দফায় স্বর্ণের চালান আটকের ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় অনেকে।
নিহতের ছেলে তৌফিক বলেন, অন্যান্য দিনের মতো গতরাতেও আমরা ঘুমিয়ে ছিলাম। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে পাশের কক্ষে বাবার গোঙরানির আওয়াজ শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি বাবার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরে বাবাকে দ্রæত উদ্ধার করে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিই। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত ১টা ২০মিনিটের দিকে তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। তার মাথায় গুলি করা হয়েছে। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে হযরত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তিনি বিজিবির সোর্স ছিলেন। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আ.লীগ থেকে ভিপি নুরের দলে উপজেলা ভাইস চেয়ারম্যান
মাগুরা প্রতিনিধি ।।
ভিপি নুরের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখায় যোগদান করেছেন মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বরকত আলী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন মো. বরকত আলী। এর আগে ২৭ ডিসেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নুরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় যোগদান করেন- জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ার্দার, মুহাম্মাদ রাসেল।
তারা গণঅধিকার পরিষদের সঙ্গে আজীবন থাকার বিষয়ে অঙ্গীকার করেন। পরে মুখে মিষ্টি দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্য সচিব নূরুল হক নুর।
এ বিষয়ে জানতে চাইলে আক্ষেপ করে মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী বলেন, আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করি। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু কেউ আমাকে দাম দেয় না। কেউ আমাকে মূল্যায়ন করে না। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে নাই। সব কিছুতে আমাকে বঞ্চিত করে রেখেছে। আমার থেকে একজন ওয়ার্ড মেম্বারও ভালো অবস্থানে আছে। মনের কষ্টে আমি দল পরিবর্তন করেছি। দেশের মানুষের জন্য কথা বলতে যুব পরিষদের পাশে এসে দাঁড়িয়েছি।
তিনি আরও জানান, আমি গণঅধিকার পরিষদের সঙ্গেই আছি। তাদের চিন্তা পজিটিভ। দল ছোট হলেও জনসমর্থনে বড়।
মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, প্রায় ২০ বছর আগে ভাইস চেয়ারম্যান বরকত আওয়ামী লীগে যোগদান করেছিল। তবে সে কোনো রাজনৈতিক পদে নেই। ভিপি নুরের দলে যোগদানের বিষয়ে আমি কিছু শুনি নাই।
২০১৯ সালের ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মো. বরকত আলী (চশমা) ৩০ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সভায় সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বার্ষিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ বিমল সাহা বার্ষিক অডিট রিপোর্ট উপস্থাপন করলে উপস্থিত সদস্যরা তা সর্বসম্মতভাবে অনুমোদন করেন।
সভায় বার্ষিক রিপোর্ট ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ আলী খান ও শেখ আবু হাসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন রেজা, নবনির্বাচিত কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।











































