সাইফুল হক মিঠু।।
করোনা মহামারির শুরুতে ঘরবন্দি গ্রাহকের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন পণ্য পৌঁছে প্রশংসা আর মুনাফায় ভাসতে থাকে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। সে সময় ৩শ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির দাবি করেছিলেন খাত সংশ্লিষ্টরা। ২০২১ সালের শুরুতে রীতিমতো জোয়ার চলছিল ই-কমার্সে। তবে বছরের মাঝামাঝিতেই সামনে আসতে থাকে সমস্যা। আশার জোয়ারে আসে ভাটা। বছরের শেষে এসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে আশা জাগানিয়া খাতটি। সবচেয়ে চমক জাগানো ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি এবং একই মডেলের প্রতিষ্ঠানের মালিক, সিইওরা এখন প্রতারণার মামলায় জেলে। আর বিপুল পরিমাণ অর্থ হারানো গ্রাহক-বিনিয়োগকারীরা অর্থ উদ্ধারে ঘুরছেন দ্বারে দ্বারে। এসব প্ল্যাটফর্মে হাজার কোটি টাকা খুইয়ে গ্রাহকরা এখন দিশেহারা। সহসাই সবকিছু স্বাভাবিক হচ্ছে না বলেও অভিমত সংশ্লিষ্টদের।
ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ:
ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অভিযোগ ছিল। অভিযোগ নিয়ে ভোক্তা অধিকারেও শুনানি হয়েছে। তবে চটকদার বিজ্ঞাপন, বিস্ময়কর মূল্যছাড়, শতভাগেরও বেশি ক্যাশব্যাকের প্রলোভনের ধাঁধায় ডুবে থাকা গ্রাহকরা সব হারানোর চোরাবালিতে পা দেয়।
২০১৮ সালে ব্যবসা শুরু করা ইভ্যালি শেষের দিকে সাইক্লোন নামে অফারে প্রতি শুক্রবার অবিশ্বাস্য কম দামে মোটরসাইকেল বিক্রি শুরু করে। এরপর অনেককে তিন মাসের ব্যবধানে মোটরসাইকেল দেওয়াও হয়। আবার অনেকেই কম মূল্য পরিশোধ করে পেয়ে যান বাজারমূল্যের সমপরিমাণ টাকার চেক।
অল্প টাকায় পণ্য কিনে বেশি দামে বিক্রি বা বেশি টাকার চেক পেতে হুমড়ি খেয়ে পড়েন এক শ্রেণির গ্রাহক। ক্রমেই জনপ্রিয়তা পায় ইভ্যালি মডেলের ব্যবসা। একে একে বাজারে আসে ই-অরেঞ্জ, কিউকম, আদিয়ান মার্ট, সিরাজগঞ্জ শপ নামের একাধিক ই-কমার্স।
বোমা ফাটে চলতি বছরের জুলাই মাসে। সে সময় জানা যায়, সরবরাহকারী ও গ্রাহকদের কাছে ৫শ কোটি টাকার দায়ে পড়েছে ইভ্যালি। প্রতিষ্ঠানটির চলতি সম্পদের পরিমাণ ৬৫ কোটি টাকা। যদিও ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের দাবি ছিল, ব্র্যান্ডিংয়ে টাকা খরচ করে এই পরিণতি ইভ্যালির। সহসাই লাভের মুখ দেখবে প্রতিষ্ঠানটি।
নানা রকম কথায় দিন কাটাতে থাকেন তিনি। তবে ইভ্যালি অফিসে পাওনা টাকা ও পণ্য নিতে বাড়ে ভিড়। এতে উল্টে যায় পাশার দান। সেপ্টেম্বরের ১৭ তারিখ প্রতারণার মামলায় গ্রেফতার হন ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) শামীমা নাসরিন। বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।
ইভ্যালির মতোই অবস্থা হয় ই-অরেঞ্জ, ধামাকা শপিং, কিউকম সিরাজগঞ্জ শপ, আনন্দের বাজার, এসপিসি ওয়ার্ল্ড, নিরাপদ ডটকমসহ ডজন খানেক ই-কমার্স প্রতিষ্ঠানের। এরপর থেকে বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিক-সিইও হয় পলাতক, নয় জেলে বন্দি।
ডজনখানেক প্রতিষ্ঠানে হাজার গ্রাহক, মার্চেন্টের আটকানো প্রায় তিন হাজার কোটি টাকা। এ টাকা আদৌ ফিরবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জাগো নিউজকে বলেন, ভোক্তারা টাকা ফেরত পেতে পারেন। সেক্ষেত্রে তাদের আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আদালতের রায়ে কোম্পানির যে বিষয়-সম্পত্তি আছে বা পরিচালকদের যে সম্পত্তি আছে, সেগুলো বিক্রি করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের যতটুকু সম্ভব অর্থ ফেরত দেওয়ার যদি সিদ্ধান্ত হয়, তাহলে ভুক্তভোগীরা কিছু টাকা ফেরত পেতে পারেন। এটা সম্পূর্ণভাবে আদালতের রায়ের উপর নির্ভর করে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।
দুদকের আইনজীবী খুরশীদ আলম জাগো নিউজকে বলেন, টাকা পাওয়ার আইনি প্রক্রিয়া অনেক জটিল। এতে গ্রাহকের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।
প্রতারণার অভিযোগে বিভিন্ন জেলায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করছেন গ্রাহকরা। তারা রাস্তায় নেমে বিক্ষোভও করছেন। তবে এতে ফলাফল শূন্য। প্রতিষ্ঠানগুলোর মালিক-সিইওরা হয় জেলে অথবা দেশ ছেড়েছেন।
টাকা আত্মসাতের অভিযোগে মার্কেটপ্লেস ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান আছেন জেলে। কারাগারে আছেন কিউকমের সিইও রিপন মিয়া, ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানাসহ আরও অনেকে।
গ্রাহকের টাকা ও পণ্য না দিতে পেরে ইভ্যালি মডেলের আরেক ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট ডিসেম্বরে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার জানান, এরই মধ্যে বিনিয়োগ পেয়েছে আলেশা মার্ট। বাণিজ্য মন্ত্











































