Home আঞ্চলিক শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর ৪৯তম শাহাদত বার্ষিকীতে কুয়েটের শ্রদ্ধা নিবেদন

শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর ৪৯তম শাহাদত বার্ষিকীতে কুয়েটের শ্রদ্ধা নিবেদন

6

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে দৌলতপুরস্থ তার স্মৃতি স্তম্ভে ২৯ ডিসেম্বর প্রথম প্রহরে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। কুয়েট ভাইসচ্যান্সেলর এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এসময় কুয়েটের পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর . কাজী এবিএম মহিউদ্দিন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আসলাম পারভেজ, সহকারী রেজিস্ট্রার মোঃ আক্কাস আলী, ফিন্যান্স অফিসার এফ এম সাইফুল্লাহ পলাশ, পিএস টু ভিসি গাজী মোঃ বরকত উল্ল্যাহ, যানবাহন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, সহকারী প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক, এ্যাকাউন্টস অফিসার আফরোজ আহমেদ, এ্যাকাউন্টস অফিসার জি এম আবু সাঈদ, সেকশন অফিসার (গ্রেড) মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আমিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ ইকবাল হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার জি এম মনিরুজ্জামানসহ কুয়েটের অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।