স্টাফ রিপের্টার।।
নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে পুর্ব শত্রুতার জেরে মারধোর ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিবেশীরা। ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী সোমবার (২৭ ডিসেম্বর) ৫জনের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পিটিশনটি আমলে নিয়ে খানজাহান আলী থানার অফিসার ইনর্চ্জাকে মামলা নথীভুক্ত করতে আদেশ প্রদান করেছেন। বিষয়টি বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আইয়ুব হোসেন নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার বাংলাদেশ কেবলস্ শিল্পের ফ্যামিলী কোয়াটারের মো. আলী আহম্মদ এর ছেলে মো. করিম শেখ (৪৬), করিম শেখের স্ত্রী বিউটি (৪২), ছেলে মো. দেলোয়ার হোসেন দিলু (১৬), মেয়ে মোসা. মায়া খাতুন (১৮) ও মৃত. শেখ আক্কেল আলীর ছেলে মো. আনোয়ার হোসেন মিন্টু (৪৫)।
পিটিশন সুত্রে জানা যায়, খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার বাংলাদেশ কেবলস্ শিল্পের ফ্যামিলী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করেন মো. ইমাম হোসেন। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইমাম হোসেনের ছেলে মো. সাকিব হাসান বাসার সামনে মোবাইলে গেম খেলছিল। এসময় পাশের বাসার দেলোয়ার হোসেন দিলু তাকে চড় থাপ্প্ড় মারে এবং গালিগালাজ করে। সাকিবকে তার মা ঘরে নিয়ে যায়। আধা ঘন্টা পরে অভিযুক্তরা লোহার রড় ও লাঠিসোটা নিয়ে পুর্ব পরিকল্পিত ভাবে সাকিবদের বাসায় হামলা করে ভাংচুর চালায় এবং সাকিব ও তার মাকে মেরে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় সাকিবের মায়ের স্বর্ণের দল ও আংটি ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনায় সময় ইমাম হোসেন ও তার বড় ছেলে বাসায় ছিলেন না। এঘটনায় ইমাম হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছেন।











































