Home আঞ্চলিক নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার উদ্যোগে খালের কচুরিপানা পরিষ্কার করণ শুরু

নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার উদ্যোগে খালের কচুরিপানা পরিষ্কার করণ শুরু

15

খবর বিজ্ঞাপ্ত।।

২০১৮ সালের জুলাই মাস থেকে হাটি হাটি পা পা করে আজ শতাধিক সদস্যদের অংশ গ্রহণে আড়ংঘাটা নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনা সুসংগঠিত। এটি কল্যাণমুখী কৃষক সংগঠন ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের ও দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের কৃষকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়। নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনা কল্যাণমুখী সংগঠনের অংশ হিসাবে গত বৃহস্পতিবার থেকে গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তারের সমন্বয় নব দিগন্ত কৃষক ফোরর্মের নেতা কর্মীদের নিয়ে ইরি বোরো মৌসুমী সময় পানি সরবরাহ সঠিক পথ তৈরি করার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম অনুযায়ী ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের লতা পাহাড়পুর সংগ্লন খালের বদ্ধ কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই সকল কার্যক্রম সামনে অব্যাহত রাখবে বলে নব দিগন্ত কৃষক ফোরার্মের নেতাকর্মীরা জানান।