Home আঞ্চলিক জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের নিরঙ্কুশ বিজয়

জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের নিরঙ্কুশ বিজয়

14

বটিয়াঘাটা প্রতিনিধি।।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের নিরঙ্কুশ বিজয় অর্জন হয়েছে। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭শ ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন ৩ হাজার ২শ ২ ভোট নিয়ে ইসলামী আন্দোলনের হাতপাখার মোঃ শফিউল ইসলাম। অন্যদিকে ৩য় স্থান অধিকার করছেন নির্বাচনের ৩দিন আগে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে আসা আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশিকুজ্জামান আশিক। তিনি পেয়েছেন ৫শত ৭১ ভোট। অপরদিকে ৪র্থ স্থান অধিকার করেছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে নৌকা প্রতিকের প্রতি সমর্থন করে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আঃ গফুর মোল্যা পেয়েছেন ২শত ৭০ ভোট। এছাড়াও ৫জন প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র অপর প্রার্থী ভূমি ব্যবসায়ী বিদার শিকদার পেয়েছেন মাত্র ৩০ ভোট। সব মিলিয়ে উপজেলার গোটা এ ইউনিয়নে নির্বাচনী পরিবেশ ছিলো উৎসব মূখর ও স্বতঃস্ফুর্থ এবং শান্তিপূর্ণ। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিলো প্রসংশনীয়। এদিকে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের বিজয়ে আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠন বিজয় ঘোষনার পর স্থানীয় ইউনিয়ন ও উপজেলা সদরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা যায়।