Home আঞ্চলিক বর্তমান সরকারের অর্থায়নে কয়রায় উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান:এমপি বাবু

বর্তমান সরকারের অর্থায়নে কয়রায় উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান:এমপি বাবু

17

কয়রা (খুলনা) প্রতিনিধি ।।

বর্তমান সরকারের অর্থায়নে কয়রায় বেঁড়িবাঁধ, কয়রা–খুলনা সড়ক ও জনপদের রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম এখন দৃশ্যমান বলে উল্লেখ করেন কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি রবিবার বিকাল ৫ টায় উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজীর সভাপতিত্বে এবং কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্য এইচ এম নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান কমলেস সানা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কয়রায় ১৪/১ নং পোল্ডারে ৩২ কিলোমিটার টেকসই বেঁড়িবাঁধ নির্মানের জন্য প্রায় ১২ শ কোটি টাকা একনেকের সভায় বরাদ্ধ দিয়েছেন। এছাড়া ১৩-১৪/২ নং পোল্ডারে প্রায় সাড়ে ৩ শ কোটি টাকা ব্যয়ে অর্ধশত কিলোমিটার বেঁড়িবাঁধে জাইকার কাজ চলমান। তিনি বলেন, মুজিব শতবর্ষেও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ২০২০ সালে কয়রা খুলনার ৬১ কিলোমিটার সড়ক জনপদের রাস্তার উন্নয়নে প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্ধ দেওয়ায় উক্ত রাস্তার অনেক স্থানে এখন দৃশ্যমান এবং দ্রুত গতিতে চলছে রাস্তার কার্যক্রম। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী কাজে বিশ^াসী হওয়ায় কয়রা- পাইকগাছায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবণ আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মাণ কাজ চলমান আছে। এছাড়া কয়রা ও পাইকগাছা উপজেলা শতভাগ বিদ্যুৎ উন্নয়নসহ গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে চলমান আছে। অনুষ্ঠান শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য এবং পরে সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়।