খুলনা জেলা বিএনপির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সভা শনিবার ২৫ ডিসেম্বর বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা। জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চৌধুরী কওসার আলী, জুলফিকার আলী জুলু, শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এস এ রহমান বাবুল, মোস্তফা উল বারী লাভলু, মনিরুল হক বাবুল, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, ডা. আব্দুল মজিদ, অ্যাড. আব্দুস সাত্তার, রবিউল হোসেন, অ্যাড. শহিদুল আলম, মোশারফ হোসেন মফিজ, শামসুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, ইলিয়াস মল্লিক, সুলতান মাহমুদ, নাজমুস সাকির পিন্টু, হাফিজুর রহমান, আনিসুর রহমান, আরিফুর রহমান, খায়রুল ইসলাম জনি, তৈযেবুর রহমান, শামীম কবির, ইবাদুল হক রুবাযেদ, মোল্লা সাইফুর রহমান, নুরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, শাকিল আহমেদ দিলু, জি এম আসাদ, নিযামত আলী, মশিউর রহমান যাদু, সরোয়ার হোসেন, এমদাদুল হক, জাফরী নেওয়াজ চন্দন, শেখ আাব্দুস সালাম, রফিকুল ইসলাম বাবু, আল আমিন সানা, মোজাফফর হোসেন, আব্দুল মান্নান, আতাউর রহমান রুনু, দীপক সরদার, সাইদুজ্জামান খান, মোল্লা কবির হোসেন, সেতারা সুলতানা, হেমায়েত হোসেন, আইযুব আলী, কাজী মিজান, ওয়াইজউদ্দিন সান্টু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, শামসুল বারিক পান্না, মাওলানা ছালাম প্রমুখ। সভা থেকে বটিয়াঘাটা থানা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবি করা হয়। সভা থেকে খুলনা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি উপহার দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভা থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। সভা থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরণের জোর দাবি জানানো হয়। সভা থেকে আগামী ১ জানুয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভা থেকে নবগঠিত আহবায়ক কমিটির তিন সদস্যের মতামতের ভিত্তিতে অচিরেই পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে আগামী বছরের শুরুতেই সকল থানায় কর্মী সভার মাধ্যমে সকলের মাতমতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার জমাদ্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং দুপুর ২টায় দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভা থেকে অসুস্থ বিএনপি নেতা আব্দুল্লাহ শরীফের আশু রোগমুক্তি কামনা করা হয়।
কালীগঞ্জে ৪ সদস্যের পদত্যাগ: কেননা নিয়ম নীতির ধার ধারেন না প্রধান শিক্ষক
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে এক প্রধান শিক্ষকের কর্মকান্ডের প্রতিবাদে বিদ্যালয়ের ৪ সদস্য পদত্যাগ করেছেন। উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি অবৈধভাবে কমিটি গঠন ও নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এ নিয়ে বিরোধে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। কিন্ত প্রধান শিক্ষক কোনভাবেই নিয়ম নীতির ধার ধারছেন না। ফলে তারা বাধ্য হয়ে পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সর্বশেষ কমিটি বাতিল ও যাবতীয় অনিয়মের শাস্তির দাবিতে বিদ্যালয়টির প্রতিষ্টাতা বিএম গোলাম সরোয়ার রেজা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান অনিয়মের মাধ্যমে তার পছন্দের ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করেছে। তিনি নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির গত তিন বারের সভাপতি আমির হোসেন কে পূনরায় চার বারের মত সভাপতি করেছেন। অনিয়মের মাধ্যমে গঠিত বর্তমান ওই কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলেই বিদ্যালয়ের ১১ জন শিক্ষক কর্মচারী নিয়োগে বানিজ্য ও নানা ভাবে বিদ্যালয়ের অর্থ আতœসাৎ করে চলেছে। তাদের এমন অনিয়মের ক্ষোভে ইতিমধ্যে সদ্য গঠিত স্কুল কমিটির দাতা সদস্য গোলাম সরোয়ার রেজা, অভিভাবক সদস্য আজিজুল হক, সুনীল কুমার ও সেলিম নামে ৪ সদস্য পদত্যাগ করেছেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, সর্বশেষ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে তফসিল ঘোষনার পর নমিনেশন ফরমও বিক্রয় করা হয়। উক্ত নির্বাচনে অংশ নিতে একাধিক বাক্তি ফরম সংগ্রহ করলেও উক্ত প্রধান শিক্ষক নির্বাচন না দিয়ে গোপনে তার পছন্দের ব্যক্তিদের সম্পৃক্ত করে কমিটি গঠন করেন। যা একেবারেই অবৈধ। এছাড়াও ওই প্রধান শিক্ষক ও সভাপতি মিলে কোন টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পুকুর লীজ ও আঙিনার গাছ কর্তন করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে। এমন অনিয়মের সুষ্ট বিচারের দাবীতে সর্বশেষ গত ২০ ডিসেম্বর অভিযোগকারী বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র প্রেরন করেছেন।
অবশ্য এ সকল অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, তফসিল ঘোষনা করে নিয়মতান্ত্রিক ভাবেই বিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। মনোনয়ন ফরম বিক্রয় ও জমাদানের পর বিপরিতে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত করা হয়। আর শিক্ষক নিয়োগ, গাছ বিক্রয়ে কোন অনিয়ম করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে রেজুলেশন করেই টেন্ডারের মাধ্যমে গাছ বিক্রয়সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে।
পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আমির হোসেন জানান, তিনি আগে দুইবার সভাপতি ছিলেন। মাঝে একবার ছিলেন না। এবারও নিয়মতান্ত্রিকভাবে তিনি সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান,ওই বিদ্যালয়ের বিষয়ে একটি অভিযোগ পত্র পেয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।
খুলনা জেলা আওয়ামী লীগের স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৫ ডিসেম্বর শনিবার আসরবাদ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মরন সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ এ্যাড. কাজী বাদশা মিয়া, মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশীদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোকলেসুর রহমান বাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, সদস্যবৃন্দ যথাক্রমে অসিত বরণ বিশ্বাস, শিউলি সরোয়ার, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, যুব মহিলা লীগের জেলা আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুবলীগ নেতা
সরদার জাকির, অজিত বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, বিবেক আনন্দ রায়, দ্বিপ পান্ডে বিশ্ব, আমির মোমেন রানা, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, বাধন হালদার, শেখ রাসেল, আল মোমিন লিটন, বিপ্লব মন্ডল বাবু, শেখ সাগর, রাকিব সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ, জিহাদ, আরিফ, রুবেল, তূর্য, তন্ময়, অহিদ ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন ২০১১ সালের ২৩ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, জননেতা আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
শুভ বড়দিন উপলক্ষে খৃষ্টধর্মের অনুসারীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনার দাকোপের মা-মাটি মানুষের নেতা, দাকোপের উন্নয়নের রুপাকার, দাকোপের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, আইনও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এম পি। এ সময় তিনি বলেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্ম নেন। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানব জাতীকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খৃস্ট্রীয় ধর্মাবলম্বীরা যথাথত ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করতে প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশর খৃষ্টান ধর্ম্বাবলম্বীরা। বড়দিন উপলক্ষে দেশের সব চার্চ রঙিন বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। খ্রিস্টান পরিবারের বাসা বাড়িগুলো নানা রকম বাতি ও বেলুনে সাজানো হয়েছে। বসানো হয়েছে ক্রিসমাস ট্রি। খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছে প্রতীকী গোশালা। বেথেলহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যিশুখ্রিস্টের জন্ম। সেই ঘটনা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যিশুর অনুসারীরা। দুই সহস্রাধিক বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারি মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশু।
খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যিশুখ্রিস্টের জন্ম হয়। সেই অর্থে তিনি ঈশ্বরের পুত্র সৃষ্টিকর্তার অপার মহিমায় সেখান থেকেই বিকশিত হয় মুক্তির এই আলোর দিশারী। যার আগমন পাপের আবর্তে নিমজ্জিত মানুষের অন্তরে এনে দেয় শান্তির পরশ।
রূপসার সামন্তসেনা নতুনহাট বাজার থেকে অভিনব কায়দায় চুরি সংঘটিত
রূপসা প্রতিনিধি
রূপসা সামন্তসেনা নতুনহাট বাজার থেকে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয় । সূত্রে প্রকাশ, আজ ২৫ ডিসেম্বর হাসান ফকিরের হার্ডওয়ারের দোকানের শাটার টেনে আব্দুল হাই মাগরিবের নামাজ আদায়ের জন্য বাজার মসজিদে যান। নামাজ শেষে দেখতে পান শাটার কিছুটা খোলা। দোকানের ভিতরে দেখতে পান ক্যাশ বাক্স স্ক্রু ড্রাইভার দিয়ে বেঁকিয়ে প্রায় ৩০/৩৫ হাজার টাকা নেই। খবর পেয়ে বাজার কমিটির সভাপতি বাকির হোসেন বাকু ও কোষাধ্যক্ষ বাহারুল আলম খোঁজ-খবর নেয়। স্ক্রু ড্রাইভারটা চোরের নিজস্ব বলে জানা যায়।স্থানীয় জনগণ বলেন, কিছুদিন আগে অভিনব কায়দায় দুটো ১২ ভোল্টের ব্যাটারি চুরি হয়। এছাড়া মিষ্টির দোকান থেকে ৩০ কেজি মিষ্টি কেনার অজুহাতে গাড়ি ভাড়া বাবদ নগদ ক্যাশ থেকে ১০০০/= টাকা চেয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আশাশুনির আনুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী কুদ্দুছের মোটর সাইকেল শোভাযাত্রা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির আনুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল কুদ্দুছের পক্ষে বিশাল মোটর সাইকেল ও ভ্যান গাড়ীর শোভাযাত্রা, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান, রাজপথের লড়াকু সৈনিক, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুছের পক্ষে ইউনিয়নের কাকবাসিয়া বাজার এলাকা হতে শত শত মোটর সাইকেল ও ভ্যান যোগে হাজার হাজার মানুষ শোভাযাত্রা শুরু করেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের স্বাগত জানান এলাকার সাধারণ মানুষ ও ভোটার সমর্থকরা। প্রার্থী রুহুল কুদ্দুছ বিভিন্ন স্থানে দাড়িয়ে গণসংযোগে অংশ নেন এবং পথ সভায় বক্তব্য রাখেন। মোটর সাইকেল ও ভ্যান গাড়ী বহরে থাকা নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে এবং আনারস প্রতীকের পক্ষে ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে উৎসুক দর্শনার্থীদের মাঝে পোষ্টার ও লিফলেট বিতরন করেন। শোভাযাত্রাটি কাকবাসিয়া বাজার থেকে শুরু হয়ে বিছট বাজার, একসরনা বাজার হয়ে আমতলায় গিয়ে শেষ হয়। চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুছ বক্তব্য রাখতে গিয়ে বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিপক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিঘিœত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। নমিনেশন পত্র জমা থেকে এই ষড়যন্ত্র শুরু হয়। তিনি ঋণ খেলাপী না হয়েও ঋণখেলাপীর অভিযোগ এনে হেনস্থা করা হয়েছে। সেখানে ষড়যন্ত্র নিস্পত্তি হলেও তাদের ৩ কর্মী দিবালোকে পোষ্টার লাগাতে গেলে ষড়যন্ত্রমূলক ভাবে নৌকা প্রতীকের নেতাকর্মীদের নেতৃত্বে তাদেরকে মিথ্যা অজুহাতে আটক করে ৩ জনকে ৩ স্থানে নিয়ে মারপিট করে নৌকা প্রতীকের ছেড়া পোষ্টার দিয়ে আটকে রাখা হয়। পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আমার বাড়ির এলাকার পেস্টার ছিড়তে যায়নি, ঘাসটিয়ায় গিয়ে কেন পোষ্টার ছিড়তে যান ? উর্দ্ধতন কর্তৃপক্ষ মিথ্যা বুঝতে পেরে তাদেরদে ছেড়ে দেন। প্রতিপক্ষ আমার বন্ধু শওকতকে ইউসুফের বাড়ির সামনে আটকে মারপিট করে। নির্বাচন বিধি লংঘন করে অশান্ত পরিবেশ ও সংঘাত সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বক্তাগণ বলেন, নির্বাচন গণতান্ত্রিক অধিকার। সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য তারা প্রশাসনসহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সাথে সাথে তারা নেতাকর্মীদেরকে ধৈর্যধারণ করে আনারসের জন্য প্রচার প্রচারণা চালাতে আহবান জানান। এসময় মাস্টার বশির আহমেদ, সমাজ সেবক শওকত হোসেন, ব্যবসায়ী আঃ রউফ, সমাজ সেবক মোবারক মোল্যা, লিয়াকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
কুয়েট ভিসির সাথে বাংলাদেশ হাই-টেক পার্ক এমডির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে মতবিনিময় এবং শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. বিকর্ণ কুমার ঘোষ। শনিবার সকাল ১১ টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে “দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরো সম্মৃদ্ধ করার পাশাপাশি আইটি শিল্পে বিশ্বব্যাপী বাংলাদেশের সুযোগ আরও অবারিত করার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের আয় প্রত্যাশিত মাত্রা অর্জনের লক্ষ্যে কুয়েটে অবস্থিত শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার অগ্রণী ভূমিকা রাখবে”। মতবিনিময় শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. বিকর্ণ কুমার ঘোষ কুয়েটে অবস্থিত শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বাংলাদেশ-ভারত ডিজিটাল সেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) কেন্দ্র প্রতিষ্ঠাকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ আমিরুল ইসলাম, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক, ইইই অনুষদের ডীন প্রফেসর ড কে এম আজহারুল হাসান, কুয়েটের আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুদুল আহসান, আইসিটি সেল এর সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মিহির লাল সরকার, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস।
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের এক ছাত্রী অপহরণ
সোহাগ হোসেন, কলারোয়া
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কলারোয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩, অপহরণ ও সহায়তার অপরাধে একটি মামলা নং-৩১(১২)২১ হয়েছে। মামলার বাদী শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের জানান তার নাবালিকা কন্যা (১৫) কে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামস্থ হাসপাতাল রোডের সামনে থেকে ২০ডিসেম্বর সকাল ৬টার দিকে জোরপূর্বক মুখ চেপে ধরে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। তিনি অরো বলেন-তার কন্যা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণীতে লেখাপাড়া করে। উক্ত স্কুলে যাওয়ার পথে অপহরণকারী শফিকুল ইসলাম নানা ভাবে উত্যক্তসহ কুপ্রস্তার দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০ ডিসেম্বর সকালে তার কন্যাকে অপরহণ করা হয়েছে। মামলার বাদী আরো বলেন শফিকুল ইসলাম একজন চরিত্রহীন লম্পট ও বখাটে।এঘটনায় তিনি বাদী হয়ে অপহরণকারী উপজেলার রঘুনাথপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, টুটুল হোসেন ও মৃত কেদার গাজীর ছেলে কাবিল হোসেনকে আসামী করে একটি মামলার দায়ের করেন। থানা পুলিশের একটি টিম অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রেখেছে। এদিকে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।
কলারোয়ায় নানা আয়োজনে যীশু খ্রীষ্টের বড়দিন উদযাপন
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লার খৃীষ্টান পাড়ায় ডমিনিক প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। পরে রাত তিনটা পর্যন্ত কীর্তন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্থানীয় খ্রীষ্টান ধর্মাবলম্বীরা। উপস্থিত খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড় দিন উপলক্ষে কলারোয়ার প্রতি গির্জায় গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন কলারোয়া থানা পুলিশ। কয়লার বড়দিন উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কয়লার খৃীষ্টান পাড়ায় মিঃ ডমিনিক প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল, শিমন মন্ডল, গোপাল মন্ডল, রেবেকা মন্ডল, হিরা মন্ডল, অন্যন্যা মন্ডল, ¯েœহা মন্ডল, অলোকা মন্ডল, শিউলি মন্ডল, শিবলী মন্ডল, শিলা মন্ডল, ঝিলিক মন্ডল, অর্থ মন্ডল, বিকাশ মন্ডল, উজ্জল মন্ডল, লরেন্স বিপ্লব মন্ডল, যোসেফ মন্ডল, অসীম মন্ডল, সিমন মন্ডল, শংকর মন্ডল প্রমুখ। এদিকে কলারোয়া উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. ডমিনিক প্রশান্ত মন্ডল জানান-প্রতিটি গীর্জাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। এছাড়া বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার ২৬টি স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হচ্ছে।
পাটকেলঘাটায় ২ বিদ্রোহী প্রার্থী আ’লীগের গলার কাটা
পাটকেলঘাটা প্রতিনিধি॥
দল থেকে বহিষ্কার করা হলেও সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউপি নির্বাচনে দলীয় ২ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে। এ সুযোগে সদব্যবহার করতে পারে জামায়াত-বিএনপির একমাত্র স্বতন্ত্র প্রার্থী।
বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল থেকেই কুমিরা ইউপিতে ভোট গ্রহন শুরু হবে। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯০৮৮ জন। পুরুষ ৯৭২৯ জন ও মহিলা ভোটার ৯৩৫৯ জন।
এদিকে নির্বাচনে মোট ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের শেখ আজিজুল ইসলাম (নৌকা), বিদ্রোহী মোঃ রেজাউল ইসলাম রেজা (মটরসাইকেল), শেখ শাহবাজ আলী (আনারস), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী (চশমা) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
নাম প্রকাশ না করা স্বত্বে কয়েকজন ভোটার বলেন, নৌকার প্রার্থী ভাল লোক হিসেবে গতবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। এখানে আওয়ামী লীগ থেকেই ৩ জন প্রার্থী হয়েছেন। আর বিএনপি-জামায়াত থেকে মাত্র ১ জন। শিক্ষক হিসেবে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী অনেক জনপ্রিয়। শেষমেশ কি হবে দেখা যাবে ভোট গোনার পর। তবে আওয়ামী লীগ থেকে যদি ১ জন প্রার্থী থাকত তাহলে সমস্যা কম হত। কারণ এই ইউপিতে সংখ্যালঘু ভোটার তুলনামুলক অনেক বেশি।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী প্রার্থী শেখ আজিজুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী মোঃ রেজাউল ইসলাম রেজা ও শেখ শাহবাজ আলী সকলেই বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী। তবে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী বলেন, ভোট যদি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তবে তার বিজয় সুনিশ্চিত।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাচন কমিশনার রাহুল রায় জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে কুমিরা ইউপিতে পুলিশের সাথে সাথে বিজিপি মোতায়েন করা হয়েছে। ৩ টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ধরা হলেও আদেতে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, কুমিরা নির্বাচনে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোন রকম বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। জনগন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
স্বপ্ন পূরণে সুমন গাজীর এক হাতে ভ্যানের হ্যান্ডেল অন্য হাতে বই
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সুমন গাজী, বয়স ১২ বছরের কম। ৭ম শ্রেণির এই ছাত্র এক হাতে পরিবার চালানোর ভার, অন্য হাতে বই। বাবা-মাকে নিয়ে সংগ্রামী জীবন তার। পরিবারের দ্বায়িত্ব নিয়ে পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামের ছালাম গাজীর ছোট ছেলে সে। সে বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আর্থিক অভাব-অনটনের মধ্যেও সে পরীক্ষায় সুনামের সঙ্গে কৃতকার্য হয়। সুমনের বাবা ছালাম গাজী দিনমুজুরের কাজ করতেন এবং সাথে সাথে ভ্যান গাড়িতে করে স্কুল-কলেজের সামনে, হাটে বাজারে পেয়ারা, আমড়া মাখিয়ে বিক্রয় করতো। দুই বছর আগে সে বাজুয়ায় চায়না প্রজেক্টের গাড়িতে মাটি টানার কাজ করতো। পরে গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে সে গাড়ি চালানো শিখতে শুরু করে আর গাড়ি চালাতে গিয়ে গাড়ি নিয়ে পাল্টি খায় এবং দুই পা ভেঙে যায়। চায়নারা তার চিকিৎসার ভার নেয় এবং চিকিৎসা করার পর সে বাড়িতে আসে পঙ্গু হয়ে। শুরু হয় আমাদের সংগ্রামী জীবন দুই বছর ধরে পঙ্গু হওয়ায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছেন তিনি। টাকার অভাবে তার চিকিৎসা ও আমাদের সংসার চালানো কষ্টদায়ক হয়ে পড়েছে। মা গোলাপী বেগম বৃদ্ধা এবং শারীরিকভাবে অক্ষম। দুই ভাই আমরা। বড় ভাই সোহাগ গাজী সে নবম শ্রেণীর ছাত্র। আমরা দুই ভাই ও বাবা-মা নিয়ে আমাদের সংসার। তাই উপায়ন্তর না পেয়ে নিজের ও বাবা-মায়ের পেটের তাগিদে সুমন গাজী হাতে তুলে নিয়েছেন ভ্যান গাড়ির হ্যান্ডেল। গাড়িতে করে পেঁয়ারা ও আমড়া মাখিয়ে বিক্রয় করে বাজারে বাজারে। বড় ভাই সোহাগ এই বছর এস এস সি পরীক্ষা দিবে। তাই বড় ভাইয়ের পড়াশোনার চাপ বেশি থাকায় আমাকে বেশি সময় দিতে হচ্ছে। সুমন গাজী বলেন ভাই যখন স্কুলে যায় আমি ভ্যানে করে বিক্রয় করি বড় ভাই আসলে আমি যেয়ে পড়াশোনা করি এভাবেই চলে আমাদের সংগ্রামী জীবন এবং বেঁচে থাকার বাস্তব লড়াই।
ডুমুরিয়ায় নানা আয়োজনে বড়দিন পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিন পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার ২৪টি গীর্জায় আলোকসজ্জা,কেক কাটা,উপাসনা,প্রার্থনা,আলোচনা,সাংস্কৃৃতিক সন্ধ্যা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিনটি পালিত হয়।গীর্জাগুলোর মধ্যে আরাজি সাজিয়াড়া ফ্রি ব্যাপ্টিষ্ট চার্চ’র পালক রুবেন সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গত শুক্রবার রাত ১২টায় যীশুখ্রীষ্টের শুভ জন্মদিন উপলক্ষে প্রতিটি গীর্জার ন্যায় কেক কেটে বড়দিনের সূচনা করা হয়।শনিবার সকালে টানা ৩ঘন্টা ব্যাপি গীর্জা উপাসনা ও আলোচনা শেষে প্রার্থনা করেন মিস তুলি মজুমদার।স্বাগত বক্তব্যদেন ফনি ভূষন মজুমদার ও সমাপনি বক্তব্যদেন পালক বাবুল সরকার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালন করেন পালক রুবেন সরকার।অনুরুপ ভাবে উপজেলার খর্ণিয়া,বরাতিয়া,আরশনগর, মাদারতলা,পুটিমারীসহ সকল গীর্জায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন পালিত হয়।
ডুমুরিয়ায় দলিত’র ছাতা বিতরন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিত’র আয়োজনে ফুটপাতে জুতা তৈরীর কারিগরদের কোভিড-১৯ সচেতনতা বার্তা সম্বলিত ছাতা বিতরন করা হয়েছে।বুধবার সকালে উপজেলা চত্ত্বরে দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ৫০জন কারিগরের মাঝে এ ছাতা বিতরন করা হয়। প্রোমোটিং এ্যাওয়ারনেস এন্ড এ্যাকশনস ফর কোভিড-১৯ রেসপন্সেস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি প্রকল্পের বাস্তবায়নে প্রকল্পের ম্যানেজার উত্তম কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। প্রকল্প ব্যাবস্থাপক বিনয় কৃষ্ণ রানা’র সঞ্চালনায় বক্তব্যদেন যুব কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার,এ্যাডমিন অফিসার হরিচাঁদ দাস, অ্যাসিসট্যান্ট মেডিক্যাল অফিসার তনিমা দাস,সুপারভাইজর সামসুন নাহারসহ ও অফিস সহায়ক সুজাতা দাস।
ডুমুরিয়ায় সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পী ডলি সায়ন্তনী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় টানা ১ঘন্টা সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী ডলি সায়ন্তনী।গত শুক্রবার রাত সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত হাজার হাজার দর্শক শ্রোতা তার সংগীত শ্রবন করেন। ডুমুরিয়াবাসির আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত আরাজি সাজিয়াড়ার রফিকুল ইসলাম বাবু’র অর্থায়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
দিগন্তজোড়া মাঠে নানা জাতের সবজি: কৃষকের স্বপ্ন পূরণ
স্টাফ রিপোর্টার
শীতের মধ্যে দিগন্তজোড়া মাঠে শীতকালীন সবজি। এবছর বাম্পর ফলন হওয়ায় কৃষকের স্বপ্ন পূরণ হয়েছে। ফলন ভালো হওয়ায় সবজি চাষে ঝুকছেন কৃষক। তাদের মুখে আনন্দের হাসি। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করায় কৃষকের এই সফলতা। কৃষক একবার ফসল তুলে বিক্রি করার পর আবারো রোপণ করছেন সবজি। মাঠের পর মাঠ সবুজের সমরোহ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল খুলনার চাহিদা পূরণ করে বাইরের জেলাতে প্রেরণ করে থাকেন।
সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট –সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এই প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষক নানা জাতের সবজি চাষ করছেন। ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা বীজ,সার, কীটনাশক ও সকল প্রকার সরঞ্জমাদি বিনামূল্যে পেয়েছেন কৃষক এই প্রকল্প থেকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫টি জেলার কৃষি উন্নয়নের জন্য এই প্রকল্প নানা মুখি গবেষণা পরিচালনা করে আসছে। এই প্রকল্পের অধীনে গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট –সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) কৃষকদের প্রশিক্ষণ,বীজ, সার ও নানা রকম উপকরণ বিনা মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করে।
এই প্রকল্প গোপালগঞ্জ,খুলনা, বাগেরহাট ,সাতক্ষীরা ও পিরোজপুর এই ৫টি জেলা নিয়ে কাজ করছে। প্রকল্পের আওতায় ৪০০টি গবেষনা প্লট রয়েছে। এর মধ্যে সুসম সার প্রয়োগ ২১০টি। জমি রয়েছে ২৫০বিঘা। ঘেরের পাড়ে অসময়ের তরমুজ ৫০টি। জমি রয়েছে ৭৫০বিঘা। ভুট্টার ডিবলিং ও ট্রান্সপ্লাটিং ৪৫টি। জমি রয়েছে ২০০বিঘা। সূর্যমুখি ডিবলিং ১০টি। জমি ২০বিঘা। ঘেরের মাটি ও সার ব্যবস্থাপনায় ৪০টি। জমি রয়েছে ৪০বিঘা। তরল সার প্রয়োগ সবজি চাষ ৫টি। জমি রয়েছে ১১বিঘা। এখন এই শীতকালীন সবজি খেতে রয়েয়ে ফুলকপি, বাধাকপি, লালশাক, পালং শাক, বাঁধাকপি, শিম ও টমেটোসহ বিভিন্ন প্রকার সবজি।
নদী ও খালের পানির লবনাক্ততা পরিক্ষন ৪১টি পয়েন্ট থেকে প্রতিমাসে পানি নিয়ে পরীক্ষা করে পানি সেচের উপযোগি কিনা তা কৃষি সম্প্রসারণ দপ্তরে প্রেরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরীক্ষার ফলাফল কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। ইউনিয়ন জরিপ ও ইউনিয়ন সহায়িকা মুদ্রন ৬০টি ইউনিয়নের জরিপ সম্পন্ন হয়েছে এবং প্রকাশ হয়েছে। এই সহায়িকা দেখে কৃষি কর্মী সুষম সারের প্রয়োগ করতে পারছে। এই প্রকল্পের আওতায় ২০ হাজার কৃষক সুষম সার প্রয়োগ করে ২৫ভাগ ফলন বৃদ্ধি করতে পারছে। ৬০০জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। ২০০সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। অনেক কৃষক একাধিকবার শীতকালীন ফসল ফলিয়েছে। আগামজাতের টমেটো চাষ করে কৃষক বেশী দামে বিক্রি করে লাভবান হয়েছেন।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের কৃষক মো. মিজানুর রহমান জানান. তার ফসল ভালো হয়েছে। তিনি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা এবং আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজিতে অর্থনৈতিক ভাবে সাবলম্ভী হয়েছেন।
বটিয়াঘাটার গঙ্গারামপুর এলাকার কৃষক বনস্পতি বিশ^াস বলেন, তিনি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট –সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) থেকে বিনা মূল্যে বীজ,সার, কীটনাশক ও প্রশিক্ষণসহ সকল প্রকার উপকরণ পেয়েছি। এই প্রকল্পের পরামর্শ নিয়ে সবজি চাষ করায় ফলন অনেক ভালো হয়েছে। তিনি ভাগ্যের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রেখেছেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট –সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পাদে পরিনত করা হয়েছে। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক নিয়মে চাষাবাদ করায় দ্বিগুন ফসল উৎপাদন হয়েছে। কৃষকদের বিনামূলে সার, বীজ,কীটনাশক প্রশিক্ষণসহ সকল প্রকার সরঞ্জামাদি বিনা মূল্যে প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালোই হয়েছে। স্বপ্ন পূরণ হয়েছে কৃষকের।
বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে সকলকে মাদক থেকে দূরে থাকার শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
উদ্বোধনী ম্যাচে রামপাল উপজেলা ফুটবল দলকে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়েছে। এই টুর্নামেন্টে বাগেরহাট জেলার ৯টি উপজেলা দলের অংশগ্রহণে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।
বাগেরহাটে নানা আয়োজনে বড়দিন উদযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়ে নানা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপে করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে যিশুখ্রিস্টের জন্ম দিন পালনের সুচনা করা হয়। এরপর ক্রিসমাস ট্রি, ক্যারোল, প্রার্থনা, আতশবাজি,যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্ত্তন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়সহ ঘরবাড়িতে আলোকসজ্জা করা হয়েছে।
বাগেরহাট ফাতেমা রাণী মারিয়া গীর্জার ফাদার ডোমিনিক হালদার জানান, বড়দিন উপলক্ষে জেলার বাইরে কর্মস্থলে থাকা লোকজন স্বজনদের সঙ্গে মিলিত হতে বাড়ি ফিরেছেন। সারা বছর যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাছাড়া সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানানো, ভাল খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাবেন। বছরের প্রতিটিদিন তারা প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়। এবছর বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় ১৭টি গির্জায় প্রায় ৮ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী নানা আয়োজনে বড়দিন উদযাপন করছেন।
এদিকে জেলার এসব ধর্মপল্লীতে যেন নির্বিঘ্নে খ্রিষ্টানরা উৎসব করতে পারে সেজন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাগেরহাটে গাঙচিলের সভাপতির মৃত্যুতে স্মরণ সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর বাগেরহাট জেলা কমিটির সভাপতি বিজন বিশ্বাস এর মৃত্যুতে তার আতœার শান্তি কামনায় স্বরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের নির্বাহী সদস্য মো: মহিতুর রহমান এর সঞ্চালনায় বাগেরহাটের রেডি অডিটোরিয়াএম অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাঙচিলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ শওকত হোসেন। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিলের উপদেষ্টা এ্যাডভোকেট শরিফা খানম, অংকুরের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, গাঙচিলের জেলা কমিটির সহ-সভাপতি সালমা নাসরিন পলি, সাধারণ সম্পাদক সৈযদা তৈফুন নাহার, শাহিদা আক্তার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আকুনজি, এসএম রাজ,রাসেল শরিফ, মিজানুর রহমান, মুসফিকুল ইসলাম, ফাতেমা আক্তার প্রমুখ। এসময় বক্তারা সদ্য প্রয়াত সভাপতির বর্ণিল জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার আতœার শান্তি কামনা করেন।
মহেশ্বরপাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ এর বড়দিন পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মহেশ্বর পাশা বনিকপাড়া কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ এর প্রধান পুরোহিত বিশপ ড. জনহীরার নেতৃত্বে ২৪ ডিসেম্ভর , রাত ৮ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম পর্বের চার্জ অনুষ্ঠিত হয় । ২৫ ডিসেম্ভর সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যš ২য় পর্বের চার্জ পরিচালিত হয়। দুপুরে অত্র চার্চে লোকজন এবং এলাকার কিছু হিন্দু/ মুসলিমদের নিয়ে প্রীতিভোজের মাধ্যমে শুভ বড়দিনের উৎসবের সমাপ্ত হয় । এছাড়া বড়দিন উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বাইবেলপাঠ, উপাসনা,গান,প্রার্থনা ও আলোচনা সভা । এ সময় ২৪ ডিসেম্ভর গভীররাতে মহেশ্বর পাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ এর প্রধান পুরোহিত বিশপ ড. জনহীরাকে কেক ও ফুলেল শুভেচ্ছা জানান শ্রম ও প্রতিমন্ত্রীর পক্ষে এপি এস আলহাজ¦ শাহাবুদ্দিন আহম্মেদ , কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক , সাবেক কাউন্সিলর মিনা শাহাদত হোসেন, আন্তর্জাতিক এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল সম্পাদক মন্ডলির সদস্য মোঃ মাসুদুর রহমান ।
পাইকগাছায় লবন পানি বিরোধী ও পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার লক্ষে সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় লবন পানি বিরোধী ও পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়াই এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ভোল্টন রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। ইসমাইল শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, পাইকগাছা যুবউন্নয়ন কর্মকর্তা অমিতব বিশ্বাস, ধান মাছ পরিবেশ সংরক্ষন কমিটির সভাপতি এ্যাড পিযুষ কান্তি সরকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, আবুল হোসেন গাজী, এ্যাড সঞ্জয় কুমার রায়, বিভুতি ভূষন রায়, ইউপি সদস্য সুকুমার করিরাজ, মঙ্গল গাইন, রবিন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার রহমান, পলাশ কান্তি মন্ডল,পবিত্র কুমার রায়, রামচন্দ্র টিকাদার, সংরক্ষিত মহিলা সদস্য লক্ষীরানী মন্ডল, বিনতা রানী, মেরী মন্ডল, জিতেন্দ্র নাথ ঢালী, এ সময় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নটি ৪টি (পোল্ডার) দ্বীপ দ্বরা বেষ্টিত। ২০ /১ এবং ২২ নং পোল্ডারটি লবন পানি মুক্ত রয়েছে। সেখানে পোল্ডারবাসি সুখে শান্তিতে রয়েছে। প্রতি বাড়িতে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ ও ফসলের জমিতে শাঁক সবজি,ধান, তিল ও তরমুজ লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু আর ২০ ও ২১ দুটি পোল্ডারে বহিরাগতরা লবন পানির চিংড়ী চাষ করার ফলে এলাকার গাছপালা মারা যাচ্ছে। চিংড়ি চাষীদের লবন পানির ঢেওয়ে সরকারের কোটি কোটব টাকা ব্যায়ের রাস্থা ভেঙ্গে যাচ্ছে। ওয়াপদার রাস্তার অধিকাংশ জায়গায় রাস্তা কেটে পাইপ বসানোর ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদুটি পোল্ডারে গবাদি পশু, হাঁস মুরগী পালন করা সম্ভাব হচ্ছেনা। পোল্ডার বাসির প্রানের দাবী লবন পানি মুক্ত করে পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার।
পাইকগাছা-কয়রা নিয়ে সুন্দরবন জেলার দাবীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় প্রস্তাবিত সুন্দরবন জেলা দাবী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এ্যাড,আবু সাইদ এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড, জি এ সবুর। শেখ সাদেকুর রহমানের পরিচালনায় মত বিনিময় ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, খন্দকার হারুনর রশিদ, আসলাম পারভেজ, শেখ বেনজির আহম্মেদ লাল। এ সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড, জি এ সবুর। এ সময় তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার সাথে দুরত্ব ৩৫ থেকে ৫০ কিঃমিঃ। কয়রা উপজেলা থেকে খুলনা সদর ১২০ কিঃ মিঃ এবং পাইকগাছা থেকে ৬৮.০১ কিঃমিঃ। ১৭ টি ইউনিয়ন ৮ লক্ষ জনগোষ্ঠির বসবাস। আয়তন ২৩১৬.০২ কিলো মিটার। এ নিয়ে ১৯৮২ সালে ফেব্রয়ারী মাসে কয়রার জায়গীরমহলের এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি ও বিচারপতি আব্দুস সাত্তার মহকুমার ঘোষনা দেন। সে সময় মহাকুমাগুলো জেলায় পরিণত হওয়ায় সংগত কারণে পাইকগাছা-কয়রাকে আজ জেলা দাবী রাখে। সুন্দরবন জেলা গঠনে সাতক্ষীরার তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন, দাকোপের কয়েকটি ইউনিয়ন নিয়ে সুন্দরবন জেলার দাবী রাখি। যত দিন দাবি পূরণ না হবে তথদিন আন্দোলনের ঘোষনা করা হয়।
সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষক খায়রুলের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাবনবন্ধন কর্মসূচি পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
অপ্রাপ্ত বয়স্ক মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ে করাসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ধানদিয়া ইউনিয়নের মানিকহার এলাকার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ শতাধিক গ্রামাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম স্ত্রী থাকার পরও তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত মোসলেম সানার ছেলে ও মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম গত ২১ নভেম্বর একই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী শান্তা খাতুনকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। শিক্ষকের এহেন অনৈতিক কর্মকান্ডে এলাকার সচেতন মহল বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। একপর্যায় মাদ্রাসাটির পরিচালনা পরিষদের সভায় এ ঘটনার জন্য ওই শিক্ষককে চাকরী থেকে সাময়িক বহিষ্কার করেন। অথচ ওই শিক্ষক খায়রুল ইসলাম গত ১০ বছর আগে গড়েরডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব মোড়লের মেয়ে তামান্না তানিয়াকে বিয়ে করেন। বিয়ের পর তামান্নার পিতা ওহাব মোড়ল মেয়ের সুখের জন্য জামাই খায়রুল ইমলামকে বিভিন্ন সময়ে ২০ থেকে ৩০ লাখ টাকার যৌতুক দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন। দাম্পত্য জীবনে স্ত্রীর গর্ভের সন্তান আসলে দুই দফায় স্ত্রীকে ভুল বুঝিয়ে সেই গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করেন শিক্ষক খায়রুল। এদিকে প্রথম স্ত্রী থাকা শর্তেও অপ্রাপ্ত বয়স্ক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের সুত্র ধরে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় স্থানীয় এলাকাবাসী তার উপর বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষক খায়রুল ইসলামে বিরুদ্ধে গত ২৫ নভেম্বর সাতক্ষীরা পারিবারিক আদালতে একটি মামলাও দায়ের করেন প্রথম স্ত্রী তামান্না তানিয়ার ভাই আজহারুল ইসলাম। বক্তারা এ সময় মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলামের এহেন অনৈতিক কর্মকান্ডের বিচার ও তাকে গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। একই সাথে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে এর প্রতিকার দাবী করেন।
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় রঘুনাথপুর ইউনিয়নের মিকশিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আঃ রশীদ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মামুন কাদের, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ বি এম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কালাম জোয়াদ্দার, মোঃ তৌহিদুজ্জামান, রবিউল ইসলাম বাবু, সবুজ মাহমুদ (সবুর), নৃপেন্দ্রনাথ মন্ডল, জি এম আবু মুসা, আঃ লতিফ মোড়ল, হাফেজ ওয়াহিদুজ্জামান, আঃ করিম গাজী, আঃ হান্নান গোলদার, এস এম নূরুল ইসলাম, ডাঃ শেখ ময়েজউদ্দিন, অধ্যাপক মাসুদ আলম গোলদার, ইয়াছিন মোল্লা, রবিউল ইসলাম, এফ এম আজিজুর রহমান, শেখ সোহেল রানা, রব্বানি বিশ্বাস, মোঃ আলিমুল ইসলাম, জ্যাকি, শেখ মাসুম.এসএম মাসুম বিল্লাহ, কাজল সরকার, দীপু কুন্ডু, অয়ন, শফিকুল ইসলাম রানা, সৌরভ, আশিক, মুন্না, জাকিয়া, ইতি, রিমি, দেবাশীষ, আনিচুর রহমান রাজ প্রমুখ।
বেনাপোল বন্দরে দুইদিন ধরে বন্ধ ছিলো আমদানি রপ্তানি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে গত ২ দিন ধরে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। শুক্রবার সরকারী ছুটি ও শনিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আজ রবিবার সকাল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি রপ্তানী দু’দিন বন্ধ থাকায় ওপারে ৬ হাজার পন্য বোঝাই ট্রাক আটকে বলে ওপারের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র কলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষ্যে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৪৫০ জন যাত্রী যাতায়াত করেছে। বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, শুক্রবার সরকারী ছুটি ও শনিবার খৃষ্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আজ থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
রূপান্তরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
‘করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের আওতায় আজ শনিবার মহানগরীর রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেনন ‘স্ক্রীম’ প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ। প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা শবনম। প্রশিক্ষণের স্বাগত বক্তব্য রাখেন বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের ট্রেনিং অফিসার সুভাষ চন্দ্র রায়। প্রশিক্ষণে সহায়তায় ছিলেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ, ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল ও টুকু রানী বিশ্বাস। প্রশিক্ষণে বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকা-ের উন্নয়নে তৃণমূল জনগোষ্ঠীর ৬০জন নারী প্রশিক্ষণার্থী ২টি ব্যাচে অংশগ্রহণ করছেন।
গ্রামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির ধুম
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)
ঝিনাইদহের মহেশপুরের প্রতিটি গ্রাামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম পড়েছে। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামের নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। মাষকলাই ভিজিয়ে সেই ডালের সঙ্গে পাকা চালকুমড়ো মিশিয়ে তৈরি করা হয় এ সুস্বাদু বড়ি। শীতের সময় গ্রামের প্রায় ৮০ ভাগ মহিলা পালা করে বড়ি তৈরি করার কাজটি করে থাকেন। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক খাদ্য।এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা।
স্থানীয় সূত্রে জানা যায়,মহেশপুর উপজেলার নারীরা এই বড়ি তৈরি করার জন্য বেশ কয়েক মাস আগে থেকে চাহিদামতো পাকা চালকুমড়োর ব্যবস্থা করেন। কুমড়ো বড়ি তৈরিতে মূলত চালকুমড়া এবং মাষকলাইয়ের ডাল প্রয়োজন হয়। মাষকলাইয়ের ডাল ছাড়া অন্য ডালেও তৈরি করা যায় এই বড়ি। মচমচে করে রোদে শুকাতে পারলে এই বড়ির ভালো স্বাদ পাওয়া যায়।
এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করেন। শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়ো বড়ি তৈরি করেন।
বড়ি তৈরি করা পাতিবিলা গ্রামের হাজেরা বেগম জানান, বড়ি তৈরির আগের দিন ডাল ভিজিয়ে রাখতে হয়। চালকুমড়া ছিলে ভেতরের নরম অংশ ফেলে মিহিভাবে কুচি করে রাখতে হয়। এরপর কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পাতলা কাপড়ে বেঁধে সারা রাত ঝুলিয়ে রাখতে হয়। অন্যদিকে ডালের পানি ছেঁকে শিলপাটায় বেটে নিতে হয়।
এরপর বাটা ডালের সঙ্গে কুমড়ো মেশাতে হয়। যতক্ষণ না ডাল-কুমড়োর মিশ্রণ হালকা হয়, ততক্ষণ খুব ভালো করে হাত দিয়ে এ মিশ্রণ মিশাতে হয়। এরপর কড়া রোদে চাটি বা কাপড় বিছিয়ে বড়ির ছোট ছোট আকার দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে শুকাতে হয়। এভাবে বড়ি তিন থেকে চার দিন রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
বগা গ্রামের ফাতেমা বেগম বলেন,‘শীতের সময় মূলত বড়ি তৈরি করা হয়। এ বড়ি নিজেদের খাওয়াসহ আত্মীয়-স্বজনের বাড়িতেও পাঠানো হয়।’
উপজেলার কুমড়ো বড়ির ব্যবসায়ী রমজান আলী বলেন, এখানকার কুমড়ো বড়ি খুব সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের বড়ি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে ঢাকায় এর চাহিদা সবচেয়ে বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, শীত মৌসুমে গ্রামের নারীরা কুমড়ো বড়ি তৈরি করে বাড়তি আয় করছে।
গ্রামীণ নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় নারী-পুরুষসহ গ্রেফতার ৫
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষসহ ৫ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (২৫ডিসেম্বর) ভোরে উপজেলার যাদবপুর বিওপির সীমান্ত গোপালপুর গ্রামের মাঠ থেকে পুরুষ ৩জন,নারী ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, বগুড়া নতুন বাজার গ্রামের রমজান আলীর ছেলে সোহাগ (৩২), আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯),ঝিনাইদহ ধোপাঘাটা গ্রামের আবেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৮),শরিয়তপুর গাজীপুর গ্রামের নির্মলের ছেলে তুহিন (৩৩), নড়াইল সিতারামপুর গ্রামের লিয়াকত মোল্লার মেয়ে মাবিয়া (২৫)। ৫৮বিজিবির সহকারী পরিচালক তাসলিম মোঃ তারেক জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গোপালগঞ্জে অসহায়দের মধ্যে শীতবস্ত্র; খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
গোপালগঞ্জে প্রায় ১০০ জন অসহায় পুরুষ ও মহিলাদের মধ্যে শীতবস্ত্র ও উন্নত মানের খাদ্য সামগ্রী, জীবন রক্ষাকারী ঔষধ, খাবার স্যালাইন, হ্যান্ডওয়াশ, সাবান নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। শনিবার বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে এ সকল উপকরণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল, মুরগি সহ অন্যান্য উপাদান বিতরণ করা হয়। এরপরে বৃদ্ধাশ্রম এর অসহায় পুরুষ মহিলাদের মধ্যে মধ্যে শীতবস্ত্র ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। বিদ্বাশ্রমে থাকা পুরুষ মহিলাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডাক্তার প্রহলাদ চন্দ্র বিশ্বাস। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে হাই সুর বৃদ্ধাশ্রম এর সকল সদস্য আনন্দে উৎফুল্ল হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তি উদ্যোগে হতদরিদ্র এসব মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, বস্ত্র ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। আগামীতে এর থেকে বড় পরিসরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিক আজিমের পিতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম. এ আজিমের পিতা আব্দুর বারিক শেখ-এর আত্মার মাগফেরাত কামনা করে গতকাল বাদ মাগরিব শান্তিধাম মোড় এলাকায় নগর নাগরিক ঐক্য এক দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল পরিচালনা করে প্রবাহের সিনিয়র রিপোর্টার আলহাজ্ব মুহাম্মদ নুরুজ্জামান ফকির। অনুষ্ঠানে নগর নাগরিক ঐক্য’র আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এম. এন আলী শিপলু, জমির আলী দিপু, মোঃ আবু মুসা, সৈকত হোসেন, মীর রবিউল ইসলাম, কাজী আলমগীর হোসেন ও মির্জা লুৎফর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বারিক শেখ ১৮ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নজরুল সভাপতি মোজাফফার সম্পাদক নির্বাচিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যারা। তারা হলেন, সভাপতি নজরুল ইসলাম মল্লিক , (দৈনিক ইনকিলাব/লোকসমাজ), সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান (দৈনিক গ্রামের কাগজ/মানবজমিন), সহ-সভাপতি এসএম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ (দৈনিক স্পন্দন), যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ (দৈনিক কালের কন্ঠ), সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স (দৈনিক নওয়াপাড়া), কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন আহমেদ (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা (দৈনিক বাংলাদেশ টুডে), তথ্য, প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম হোসেন (দৈনিক নিউনেশন), উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নিবার্চন পরিচালনা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটারদের আপত্তি গ্রহণ ও ভোটার তালিকা সংশোধন শেষে ১৫ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ। ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দান করা হয়। প্রতাহারের শেষ সময় এরপর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শুক্রবার সন্ধায় কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নওয়াপাড়া প্রেসক্লাবের ২০২২/২৩ সালের ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত ঘোষনা করেন।
মোংলায় ৪০টি গীর্জায় শুভ বড়দিনের প্রার্থনা, খ্রিষ্ট পাড়ায় চলছে উৎসব, পুলিশ না থাকায় ক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ‘শুভ বড়দিন’। এ বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যার পর থেকেই মোংলার বিভিন্ন এলাকার গীর্জাগুলোতে একে একে শুরু হয় প্রার্থনা। তবে প্রচন্ড শীতের কারণে এবার গীর্জাগুলোতে প্রার্থনার সময় এগিয়ে আনা হয়েছে। এর আগে রাত ১২ টায় প্রার্থনা শুরু হলেও এবার তা স্থানভেদে শুরু সন্ধ্যার পর পরই। সেন্ট পলস্ ধর্মপল্লীর আয়োজনে পৌর শহরের শেলাবুনিয়ার প্রধান ও কেন্দ্রীয় সাধুপল কাথলিক গীর্জায় বড়দিনের প্রার্থনা শুরু হয় রাত ১১টায়। গীর্জায় ঘন্টা/ঘন্টি বাজানোর মধ্যদিয়ে প্রার্থনার আনুষ্ঠানিকতার শুরু হয়। প্রার্থনা অনুষ্ঠানের শুরুতে গীর্জার পালক পরোহিত ফাদার দানিয়েল মন্ডল সবাইকে নিয়ে একসাথে যিশু খ্রিষ্টকে স্মরণ করেন। এ সময় মহামারী করোনা-ওমিক্রন ভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। প্রার্থনা করা হয় ইতালিয়ান খ্রিষ্ট ধর্মযাজক ফাদার মারিনো রিগনের আত্মার শান্তি কামনায়। এছাড়া খ্রিষ্ট সম্প্রদায়ের প্রয়াত ও অসুস্থদের জন্যেও বিশেষ প্রার্থনা করেন সকলে মিলে। প্রার্থনা শেষে গীর্জার সামনের গোসালা উম্মুক্ত করে সেখানে যিশু খ্রিষ্টকে স্মরণ ও সম্মান করে শ্রদ্ধা জানান ছোট বড় সকলেই। এবার শেলাবুনিয়ার প্রধান এই কাথলিক গীজার্সহ মোট ৪০টি গীর্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের এ প্রার্থনা। শেলাবুনিয়া, মাছমারা, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্টান অধ্যুষিত অন্যান্য এলাকাগুলোতেও নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। শনিবার সকালেও গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয়েছে বড়দিনের প্রার্থনা।
বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী-ঘরগুলোতে জাকজমকপূর্ণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে বিগত বছরগুলোতে গীর্জা ও খ্রিষ্টান পল্লীগুলোতে পুলিশের কঠোর নজরদারীসহ বিশেষ টহল ব্যবস্থা থাকলেও এবার তার কিছু ছিলো না। তাই এনিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। শেলাবুনিয়া এলাকার হিউবাট সরকার বলেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আমাদের গীর্জার মুল গেইট থেকে মাত্র কয়েক গজ দূরে রাস্তার উপরে মদ খেয়ে মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন মাতলামি করছিলো। রাস্তা আটকিয়ে তারা সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করায় সেখান থেকে ভ্যানে ও পায়ে হেটে গীর্জায় আসতে লোকজনকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। আর যারা মদ খেয়ে মাতলামী করেছে তারা খ্রিষ্ট ধর্মের নয়। যদি বড়দিন উপলক্ষে এখানে (গীর্জায়) কিংবা টহলে পুলিশ থাকতো তাহলে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। এর আগে তো পুলিশ দেখেছি, এবার কি হলো বুঝতে পারছিনা। শেলাবুনিয়ার কাথলিক গীর্জায় প্রার্থনায় আসা পলাশ মন্ডল ও শাওন হালদার বলেন, রাত সাড়ে ১১টার একটু আগে দেখেছি এখানে একজন না দুইজন পুলিশ এসেছেন। একজনই হবে, কারণ পুলিশের পোশাকে একজনকেই দেখেছি। যাকে দেখেছি তার হাতে লাঠি ও অস্ত্র কিছুই দেখতে পায়নি। এখানে ডিউটিতে এসেছে নাকি অন্য কাজে তা বুঝা মুসকিল। এছাড়া মাছমারা ও মালগাজী গীর্জা এলাকাসহ আশপাশের কোথাও পুলিশের ডিউটি কিংবা টহল না থাকার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ওই এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনেরা। এদিকে শুভ বড়দিন উপলক্ষে খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আলহাজ্ব বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার।
কোটচাঁদপুরে কিশোর রিয়াদ হত্যার দায়ে এক কিশোর গ্রেফতার
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে রিয়াদ খান (১৭) নামে এক কিশোর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিলন দাস (১৬) নামে এক কিশোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত মিলন একই গ্রামের মুকুল দাসের ছেলে। পুলিশ এ হত্যাকান্ডের মোটিভ ও ক্লু উদ্ধার করেছে বলে কোটঁচাদপুর থানা সূত্রে বলা হয়েছে। পুলিশ জানায়, নিহত রিয়াদ খানের এক বন্ধুর সঙ্গে মিলন দাসের মা অঞ্জলী দাসের পরকীয়া সম্পর্ক ছিল। রিয়াদ প্রায় তার ওই বন্ধুর সঙ্গে মিলনের মায়ের আপত্তিকর ভিডিও দেখাতো। এতে ক্ষিপ্ত হয়ে মিলন দাস রিয়াদকে খুন করার ছক করে বলে পুলিশের কাছে মিলন স্বীকারক্তী প্রদান করেছে। এদিকে হত্যাকারী মিলনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং করে হত্যাকান্ডের বিস্তারিত জানান। উল্লেখ্য বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশ থেকে রিয়াদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন জানান, রিয়াদ খান একটি রাইচ মিলে কাজ করতো। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তার গলা ও মুখমন্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ পাওয়া যায়।
রামপালে ৭৫৫ পিস ইয়াবাসহ আটক ১
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে র্যাবের অভিযানে ৭৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। র্যাব-০৬ (খুলনা) শুক্রবার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের ওহিদের নারকেলের ছোবার মিলের সামনে শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে তারা তখন সেখানে অভিযান চালান। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওহিদুল ইসলাম শেখ ওহিদ (৪০) কে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে ৭৫৫ পিস ইয়াবা, ২টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। ওহিদ রামপালের বারুইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রামপাল থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র্যাব।
দেবরের কিল-ঘুসিতে প্রাণ গেল ভাবির
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দেবরের কিল-ঘুসিতে শাহারন নেছা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহারন নেছা জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের শাহাপাড়ার ভ্যানচালক মোশারফ হোসেনের স্ত্রী। রাতেই মরদেহটি পরিবারের সদস্যরা গোপনে বাড়িতে নিয়ে যান। হত্যার অভিযোগ উঠলে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত দেবর শাহের আলীকে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে দুই ভাই মোশারফ হোসেন ও শাহের আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে মোশারফ হোসেনের স্ত্রী শাহারন নেছা ও তার দেবর শাহের আলীর মধ্যে বাগবিত-া হয়। এ সময় শাহের আলী উত্তেজিত হয়ে তার ভাবিকে কিল-ঘুসি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহারন নেছা। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহারন নেছার মৃত্যু হয়। মরদেহটি রাতেই বাড়িতে নিয়ে পরিবারের সদস্যরা দাফনের চেষ্টা করেন। শনিবার সকালে বিষয়টি জানতে পেরে জীবননগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয় শাহাপুর পুলিশ ক্যাম্পের এসআই জমির হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই কারণে শুক্রবার দেবর শাহের আলী মারধর করেন ভাবিকে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শনিবার সকালে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত দেবর শাহের আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর বিএনপির প্রথম সাংগঠনিক সভায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনের পুনঃআহবান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা থেকে পাঁচ থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক নবঘোষিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে মাগরিবের নামাজের বিরতিসহ চলে রাত ৯টা পর্যন্ত। দীর্ঘ এ সময়ে মহানগর বিএনপির বিলুপ্ত কমিটি, ওয়ার্ড ও থানা কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মোট ৫২ জন নেতা বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে উঠে আসা নেতৃত্বের সমন্বয়ে খুলনা মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনের বিজয়ে এই কমিটিই পারবে রাজপথে অতীতের ন্যায় দূর্বার ভূমিকা পালন করতে। সভা থেকে অবিলম্বে গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানানো হয়। সভা থেকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনের পুন:আহবান জানিয়ে এখনও যারা নবঘোষিত কমিটির বিরুদ্ধে নানা তৎপরতা অব্যাহত রেখেছেন তাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহার করার আহবান জানানো হয়। সভা থেকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব লাভ করায় অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করা হয়।
সভা থেকে জাতীয় প্রেসক্লাব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রখ্যাত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করা হয়। সেই সাথে লঞ্চ দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। যুবদল নেতা মাহমুদ হাসান বিপ্লবের মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির নবঘোষিত কমিটির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, জালাল শরীফ, ফখরুল আলম ও কাজী মো: রাশেদ। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, রোবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজা খানম এলিজা, এহতেশামুল হক শাওন, কে এম হুমায়ুন কবির, শেখ সাদী, কাজী মিজানুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, মো: মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান, আশফাকুর রহমান কাকন, নাজিরউ্িদ্দন আহমেদ নান্নু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো: ফারুক হিল্টন, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, সাজ্জাদ আহসান পরাগ, মোহাম্মদ আলী বাবু, হাবিব বিশ^াস, বদরুল আনাম খান, আহসানউল্লাহ বুলবুল, শেখ জামালউদ্দিন, ওয়াহিদুর রহমান দীপু, নিঘাত সীমা, শেখ আনসার আলী, আফসারউদ্দিন মাস্টার, আবুল কালাম জিয়া, মোল্লা ফরিদ আহমেদ, মতলেবুর রহমান মিতুল, শাহাবুদ্দিন মন্টু, তসলিমউদ্দিন মাস্টার, নাসির খান, কাজী শাহনেওয়াজ নীরু, এইচ এম আসলাম, মশিউর রহমান খোকন, খান মইনুল হাসান মিঠু, কাজী নেহিবুল হাসান নেহিম, খোদবকস কোরাইশী কাল্লু, হুমায়ুন কবির চৌধুরী, কে এম সেলিম, একরামুল কবির মিল্টন, সিরাজুল ইসলাম লিটন, ইব্রাহিম হাওলাদার, মো: আবুল ওয়ারা, তরিকুল ইসলাম তারেক, শাহানাজ সরোয়ার, সজিব তালুকদার, ইশতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ^াস প্রমুখ।
গৃহবধু সোমার লাশ নিয়ে কালীগঞ্জ শহরে গ্রামবাসীর মিছিল পিটিয়ে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা (২৪) নামে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত আরিফা খাতুন সোমা কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের নুর ইসলামের কন্যা।
এদিকে,শনিবার বিকেল ৩ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় গ্রামবাসীরা বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা, অচিরেই গৃহবধু আরিফা খাতুন সোমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্ত শাস্তি ও তার স্বামী ফরিদুল ইসলাম যেন বিদেশে পালাতে না পারেন সেই দাবি করেন। জানা গেছে, প্রায় ১৪ বছর আগে ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে আরিফা খাতুন সোমার সাথে বিয়ে হয় ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের আখিদুল মন্ডলের ছেলে ফরিদুল ইসলামের। তাদের ঘরে চাঁদ আলী নামে ৫ বছরের একটি সন্তান রয়েছে। স্বামী ফরিদুল দুবাই প্রবাসী। গত ২ মাস আগে সে দেশে আসে। এরপরই স্ত্রী সোমার উপর নির্যাতন চালানো শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে তাকে শারীরিক নির্যাতন করার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নিহত আরিফা খাতুন সোমার বাবা নুর ইসলাম জানান, প্রায়ই তার মেয়েকে শারিরীক নির্যাতন করা হতো। বৃহস্পতিবার রাতে তাকে প্রচ- মারধর করা হয়। মৃত্যুর পর বিষয়টি অন্যভাবে সকলের দৃষ্টি কাড়তে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ফলে তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে এতে কোন সন্দেহ নেই। তিনি মেয়েকে হত্যার সুষ্ঠু বিচার চান।
ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোল্লা তৌহিদুল ইসলাম জানান, গৃহবধু সোমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে। তবে, নিহতের শরীরে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। ফলে হত্যার মত ঘটনার বিষয়টি উড়িয়ে দেয়া যাচ্ছে না। । এ ঘটনায় গৃহবধু সোমার পরিবার লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্তে নেমেছে। তিনি বলেন এ ঘটনার পর নিহতের স্বামী ফরিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
২ গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের
মাগুরা প্রতিনিধি
মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শালিখা উপজেলা তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম। তিনি শাবলাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় সামাজিক মাতবর মহব্বত মোল্লা এবং আইয়ুব মোল্লার মধ্যে দীর্ঘদিন সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। মহব্বত মোল্লার সমর্থক শরিফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে আইয়ুব মোল্লার লোকজন। এ সময় গুরুতর আহত শরিফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শালিখা থানার ওসি তারেক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সামাজিক দলাদলিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি।’
গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত
যশোর অফিস
যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে শহরের রেল রোডে ফুট গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কৃষি ব্যাংকের সাবেক অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানম (৪২)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান জানান, তিনি তার বসতবাড়ির দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে ওঠে বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় তার বুক, পেট, ঘাড়, তলপেট ও পিঠে আটটি ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।











































