Home আঞ্চলিক ছাগলের ‘খৎনা’য় দাওয়াত দিয়ে শত শত মানুষ খাওয়ালেন নিঃসন্তান দম্পতি

ছাগলের ‘খৎনা’য় দাওয়াত দিয়ে শত শত মানুষ খাওয়ালেন নিঃসন্তান দম্পতি

35

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে নিঃসন্তান দম্পতি আত্মতুষ্টির জন্য ছাগলের খৎনা অনুষ্ঠানে শত শত লোককে দাওয়াত দিয়ে খাইয়েছেন। নিজ বাড়িতে বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী চলে এই ব্যতিক্রমী অনুষ্ঠান। এলাকাবাসী প্রচ- আগ্রহভরে ও আনন্দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিনা উপহারে ভূরিভোজন করেছেন। আয়োজক দম্পতি ওহাব ও লাইলী জানান, তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে সন্তানের মুখ দেখেননি। যে কারণে তাদের মধ্যে না পাওয়ার বেদনা হতাশায় রূপ নিয়েছে। সম্প্রতি তাদের পোষা ছাগলের দুটি খাসির বাচ্চা জন্ম নেয়ার পর তারা স্বামী স্ত্রী দুজন মিলে অনুষ্ঠান করে বাড়িতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। দিনমজুর ওহাব আরও বলেন, আত্মীয় স্বজনসহ ৩০০ লোককে দাওয়াত দিয়ে খাইয়ে মনে অনেক বড় প্রশান্তি অনুভব করছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আয়োজক ওহাব আলীর আত্মীয় তানভির হাসান বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব আনন্দ পেয়েছি। আমাদের আত্মীয়-স্বজন সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি  মিলন মেলায় পরিণত হয়েছিল। জীবনে কখনো ছাগলের খৎনার অনুষ্ঠান দেখিনি এবং কোনোদিন অংশগ্রহণও করেনি। এভাবে খতনা করা ছাগল দুটিকে রঙিন কাপড় পরিয়ে অনুষ্ঠান ছিল ভিন্নধর্মী  সবাই খুব আনন্দ পেয়েছেন।

এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দুটি দেখতে।