অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ ।।
গোপালগঞ্জে প্রায় ১০০ জন অসহায় পুরুষ ও মহিলাদের মধ্যে শীতবস্ত্র ও উন্নত মানের খাদ্য সামগ্রী, জীবন রক্ষাকারী ঔষধ, খাবার স্যালাইন, হ্যান্ডওয়াশ, সাবান নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। আজ বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে এ সকল উপকরণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল, মুরগি সহ অন্যান্য উপাদান বিতরণ করা হয়। এরপরে বৃদ্ধাশ্রম এর অসহায় পুরুষ মহিলাদের মধ্যে মধ্যে শীতবস্ত্র ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
বিদ্বাশ্রমে থাকা পুরুষ মহিলাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডাক্তার প্রহলাদ চন্দ্র বিশ্বাস।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে হাই সুর বৃদ্ধাশ্রম এর সকল সদস্য আনন্দে উৎফুল্ল হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তি উদ্যোগে হতদরিদ্র এসব মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, বস্ত্র ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। আগামীতে এর থেকে বড় পরিসরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।











































